সত্যি সত্যিই কি সৎ মা…?
শেখ সুরভী বীথিঃ
কখনো কখনো মনে হয় যেনো সত্যিটা কেন সামনে এসে দাড়ালো আর কেনোইবা অদৃশ্যে আঁকড়ে ধরলো..!! ২৫ বছরের সত্যি টা কিছুক্ষণ আগেও জানা ছিলো না। তিনি আমার ‘সৎ মা’ কিন্তুু বিয়ের একদিন আগেও জানতাম না,যে মানুষটা আমাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসেন তিনি আমার গর্ভধারিণী নন। যার কাছ থেকে মা ডাক শেখা তিনি আমার মা নন। যে ভাইবোনেরা এতো ভালোবাসে, শ্রদ্ধা করে তারা আমার আপন ভাইবোন না, সৎ ভাইবোন।
আমার বিয়ের দিন পাড়ার একজন চাচা এসে বললো, তোমার মার কবর টা জিয়ারত করে আসো,, আমিও অনেকটা অবাক হয়ে বললাম মায়ের কবর জিয়ারত মানে? মা তো আমার ঘরেই আছে। বরং আমি চাচার ওপর রেগে গিয়েছিলাম কেনো আমার জীবিত মাকে নিয়ে এই ধরণের মন্তব্য করলেন। উনার সাথে রাগারাগি করে চলে আসলাম। খুব মন খারাপ হয়ে গেলো,, এমন সময় মা এসে বলল.. কিরে মন খারাপ করে আছিস কেনো? বিয়ের দিন কেউ মন খারাপ করে নাকি? আর তোর পছন্দ করা মেয়েকেই তো ঘরের বউ করতে যাচ্ছি। – আমি মার সব কথা এড়িয়ে মাকে বললাম – মা তুমিই তো আমার মা, কাদির চাচা এসব কি বলছে যে মায়ের কবর জিয়ারত করে আসতাম..!! উনার সাথে খুব রাগারাগি করে এসেছি মা। মা কিছুক্ষণ চুপ করে রইলেন আর অজান্তেই কান্না করলেন অনেকক্ষণ, তারপর মা গা টুকু হেলিয়ে দিলেন তার নরম বিছানায়। আর বলতে লাগলো… তোর চাচা ঠিকই বলেছে। তোর বাবা যখন আমাকে বিয়ে করে নিয়ে এসেছিলো তখন তোর বয়স মাত্র দশ মাস,এর এক মাস আগেই তোর মা মারা যায়। আমি বিয়ের পরেই মাতৃত্বের কষ্ট ছাড়াই মা হয়ে যায়।
তোর বাবার বিয়ের রাতে একটাই কথা বলেছিলো- – আমাকে ভালোবাসতে হবে না। আমার ছেলেটাকে মায়ের স্নেহ ভালোবাসা দিও। তোমার প্রতি আমার কোনো ভালোবাসা, যত্নের কম হলে আমাকে অভিযোগ করো,আমি কোনো অভিযোগ করবো না, কিন্তু প্লিজ আমার ছেলেটা যেনো কোনো অভিযোগ না করে। মনে রেখো ওর মা মারা গেছে বলে সৎ মায়ের হাতে পরেছে, কাল যদি তোমার অনাগত সন্তানের জন্য তুমি না থাকো তারাও সৎ মায়ের হাতেই পরবে। মানুষের হায়াত মওতের কোন বিশ্বাস নেই। কাল যদি তোমার অনাগত সন্তানের জন্য আমাকে বিয়ে করতে হয়? কারণ আমার সন্তানের লালন পালনের জন্য আমার আপন কেউ নেই। বিয়েই আমার একমাত্র ভরসা। আমি চুপ করে রইলাম আর ভাবলাম উনি কি বুঝাতে চাচ্ছেন। গরিব ঘরের মেয়ে আমি। ঘরে ছোট দুইটা অবিবাহিত বোন আছে, তাই পরিবারের বড় সমস্যা ছিলাম আমি। তাই মুক্তি পাওয়ার জন্য আমাকে এক বাচ্চার বাবার কাছে বিয়ে দেওয়া হয়।গরিব ছিলাম,তবে স্বপ্ন আমিও দেখেছিলাম। সুন্দর বর হবে, আমি গর্ভধারণ করবো,, একটা ফুটফুটে বাচ্