,

নাঙ্গলকোটে সাংবাদিকদের সাথে খারাপ আচরণের প্রতিবাদে দাউদকান্দিতে মানব-বন্ধন ও প্রতিবাদ সভা

আজকের কুমিল্লা ডট কম :
September 26, 2017
news-image

 

 

স্টাফ রিপোর্টারঃ

দাউদকান্দি উপজেলা কর্মরত সাংবাদিকদের আয়োজেন কুমিল্লার নাঙ্গলকোটে সাংবাদিকদের সাথে খারাপ আচরণের প্রতিবাদে  দাউদকান্দিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।  নাঙ্গলকোট প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক এশিয়ান এইজের উপজেলা প্রতিনিধি, দৈনিক আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার মো: কামাল হোসেন জনি, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি ওমর ফারুক, বাংলাদেশ সময়ের প্রতিনিধ মোঃ দুলাল মিয়াকে গত কয়েক দিন পূর্বে পেরিয়া ইউপি পরিষদের চেয়ারম্যান ও আ.লীগ নেতা হুমায়ন কবির মজুমদারের বড় ভাই মাষ্টার সোলায়মান হোসেন মজুমদার ভূয়া মুক্তিযোদ্ধার তালিকা ভূক্ত হয়েছে বলে এলাকায় গুনজন ওঠেছে। বিষয়টি জানার জন্য সরজমিনে গেলে চেয়ারম্যান বক্তব্য দেওয়ার কথা বলে পরিষদে ডেকে নিয়ে যায়। সাংবাদিক ওই বিষয়ে তথ্য জানতে চাইলে সাংবাদিকতের সাথে অকথ্য ভাষায় গালমন্দ ও মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেয়ার প্রতিবাদে দাউদকান্দি পৌরসভা প্রেসক্লাব এক জরুরী সভার আয়োজন করে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি (কুমিল্লা) দৈনিক এশিয়ান এইজের প্রতিনিধি ও দাউদকান্দি পৌরসভা প্রেসক্লাবের সভাপতি লিটন সরকার বাদল, দাউদকান্দি পৌরসভা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ লেয়াকত হোসেন, কুমিল্লা জেলা উত্তর জেলা জেটিভির প্রতিনিধি শেখ ফিরোজ দাউদকান্দি পৌরসভা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আলেক হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মোতালেব, ডা. সুমন সাহা, বিভিন্ন জাতীয় দৈনিকের সাংবাদিকবৃন্দ।  এ সময় উপস্থিত সাংবাদিকরা চেয়ারম্যানের শাস্তির দাবী জানান।