,

নাঙ্গলকোটে বিশেষ অভিযানে ৬৫ বোতল বিদেশি হুইস্কিসহ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
October 24, 2017
news-image

 

মোঃ কামাল হোসেন জনিঃ

কুমিল্লা নাঙ্গলকোট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬৫ বোতল বিদেশি হুইস্কি উদ্ধার করেন।

সোমবার (২৩ অক্টোবর) থানা অফিসার ইনচার্জ মোঃ আইয়ুবের নেতৃত্বে এ,এস,আই সাইদুল,অরুপ বড়ুয়া,জসিম ও সঙ্গিয় ফোর্সসহ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নাঙ্গলকোট ঢালুয়া ইউনিয়নের সিলপাড়া ব্রিজ থেকে অনুমান রাত ১০ টায় একটি সি এন জি ধাওয়া করে । পরে সি এন জি চালক ও মাদক বহনকারি শিওর মাদ্রাসার পার্শ্বে একটি কাচা রাস্তার উপর ফেলে চালক এবং বহন কারি পালিয়ে যায়।

এই ব্যাপারে নাঙ্গলকোট থানায় একটি মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।  আসামি আটক করার জোর প্রচেষ্টা চলছে ও অভিযান অব্যাহত থাকবে বলে থানা পুলিশ জানায়।