,

মুক্তিপণের টাকাসহ ৭ ডিবি সদস্যকে আটক করলো সেনাবাহিনী

আজকের কুমিল্লা ডট কম :
October 25, 2017
news-image
ডেস্ক রিপোর্ট :
কক্সবাজারের টেকনাফে মুক্তিপণের টাকাসহ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাত সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। নগদ ১৭ লাখ টাকাসহ বুধবার ভোরে তাদেরকে আটক করা হয়। পুলিশ সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, আবদুল গফুর নামে এক ব্যবসায়ীকে মঙ্গলবার সকালে অপহরণ করে ডিবির ওই দলটি। এরপর মুক্তিপণ হিসেবে ১৭ লাখ টাকা আদায় করে তাঁকে ছেড়ে দেয়া হয়। পরে তিনি বিষয়টি সেনাবাহিনীকে জানালে টেকনাফের মেরিন ড্রাইভ এলাকার লম্বরী সেনাবাহিনীর তল্লাশিচৌকিতে সাতজনকে আটক করা হয়।
আটক করা ডিবি সদস্যদের জেলা পুলিশের হেফাজতে দেয়া হয়েছে।