,

দেবিদ্বারে ‘আজকের কুমিল্লা’র প্রথম বর্ষপূর্তি উদযাপন

আজকের কুমিল্লা ডট কম :
March 13, 2018
news-image

মো. জামাল উদ্দিন দুলাল ঃ
“দৈনিক আজকের কুমিল্লার প্রথম বর্ষপূর্তি ও ২য় বর্ষে পর্দাপণ উপলক্ষে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় ‘‘আজকের কুমিল্লা’’ পত্রিকার দেবিদ্বার প্রতিনিধি ও পাঠক এর আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় বর্ণাঢ্য র‌্যালি ও পরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে কেক কাটা ও আলোচনার মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

দেবিদ্বার প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লা দেবিদ্বার প্রতিনিধি মো. জামাল উদ্দিন দুলাল এর সভাপতিত্বে ওই আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামসুন নাহার, দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত র্কমকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, দেবিদ্বার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মু. সাইফুল ইসলাম শহিদ, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো. নাছির উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, দেবিদ্বার প্রাইভেট হাসপাতাল সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও দেবিদ্বার সেন্ট্রাল হসপিটাল এর চেয়ারম্যান মো. আবদুল আলীম, সাধারন সম্পাদক ও দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজের সাবেক ভিপি মো. ময়নাল হোসেন, দেবিদ্বার থানার এস আই প্রেম ধন, দেবিদ্বার প্রেসক্লাব সহ-সভাপতি মো. মামুনুর রশিদ, দেবিদ্বার প্রেসক্লাব সাধারন সম্পাদক মো. ফখরুল ইসলাম সাগর, দৈনিক যুগান্তর দেবিদ্বার প্রতিনিধি মো. আক্তার হোসেন, দি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ’র অধ্যক্ষ মো. ময়নাল হোসেন, সাংবাদিক মো. নাছির হোসেন, মো. বাশার, মো. সোহেল রানা, দৈনিক আজকের কুমিল্লা পাঠক ও সুবিল ইউনিয়নের সাবেক মেম্বার মো. কামরুজ্জামান কনু, পাঠক মো. গোলাম রাসূল সজল, মো. হাবিবুর রহমান দীপু সহ আরো অনেকে প্রমূখ।