,

ন্যাশনাল ফ্যান কারখানায় বিস্ফোরণ, দুজন নিহত

আজকের কুমিল্লা ডট কম :
October 2, 2018
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত ন্যাশনাল ফ্যান কারখানার হিট চেম্বার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ২০-২৫ জন আহত আহত হয়েছে। এ সময় কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের মধ্যে ৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে গাজীপুরের অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মশিউর রহমানকে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, ন্যাশনাল ফ্যান কারখানার হিট চেম্বার বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়ে দুই শ্রমিক ঘটনাস্থলে মারা গেছেন। এ ঘটনায় আরো ২০-২৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের দাফনের জন্য ২৫ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।