,

মুরাদনগরে মাঠ দিবস পালিত

আজকের কুমিল্লা ডট কম :
February 18, 2019
news-image

মাহবুব আলম আরিফ ঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় রবি ২০১৮-১৯ মৌসুমে রাজস্ব খাতের অর্থায়নে স্থাপিত সরিষা প্রদর্শনী উপলক্ষে মাঠ দিবস পালিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বি-চাপিতলা গ্রামে মাঠ দিবসের আয়োজন করেন মুরাদনগর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দিলীপ কুমার অধিকারী।

উপ সহকারী কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) শহীদুল হক, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার হুমায়ুন কবির।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা সুফি আহম্মেদ, আয়েশা আক্তার, স্থানীয় কৃষক জিলানী, হানিফ মিয়া, মোতালেব মিয়া, তপন মুন্সী, এমদাদ সরকারসহ প্রায় দুইশত কৃষক কৃষাণী।