গরমে প্রশান্তি দেবে মসলা কোক
আজকের কুমিল্লা ডট কম :
April 23, 2019
ডেস্ক রিপোর্টঃ
এই গরমে শান্তি পেতে অনেকেই কোক পান করেন। তবে নিয়মিত একই স্বাদের কোকে ভিন্নতা আনতে নতুন একটি পদ্ধতি অবলম্বন করতে পারেন আপনি। এতে স্বাদ যেমন বদলাবে তেমনি প্রশান্তিও আসবে।
উপকরণ
২ গ্লাস ঠাণ্ডা কোক, ১/৪ চা চামচ ব্ল্যাক সল্ট, ১ চিমটি লবণ, ১ চা চামচ ধনেপাতা কুচি, ১ চা চামচ চাট মসলা, ৪ টুকরা বরফ।
প্রস্তুত প্রণালি
একটি পাত্রে বরফ ছাড়া সব উপকরণ মেশান। গ্লাসে কোক ঢেলে এরপর বরফের টুকরা দিয়ে পরিবেশন করুন ঠাণ্ডা মসলা কোক।