,

কুমিল্লা মহানগর ছাত্রদলের উদ্যাগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
June 1, 2019
news-image

 

শাহ ইমরানঃ

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকী ও বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার ও সুস্থতা কামনা করে শনিবার কুমিল্লা মহানগর ছাত্রদলের উদ্যাগে ফান টাউনে আলোচনা সভা, দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মনিরুল হক সাক্কু। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলে এড.কাইমুল হক রিংকু, মহানগর বিএনপি নেতা আব্দুর রউফ চৌধুরী ফারুক, হাজী মাসুক, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন শিবলু। এ সময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।