,

কুমিল্লার বুড়িচংয়ে ১৭৫০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
July 15, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা র‌্যাব-১১,সিপিসি-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে বুড়িচং উপজেলার কোদালিয়া এলাকা থেকে মোঃ সবুজ (২৬) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তার কতাছ থেকে উদ্ধার করা হয় ১৭৫০ পিছ ইয়াবা।

র‌্যাব সুত্রে জানা যায়, কুমিল্লা র‌্যাব-১১,সিপিসি-২ এর একটি দল গতকাল সোমবার সকালে জেলার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের কুমিল্লা-সালদা সড়কের পাশে কোদালিয়া এলাকায় ওত পেতে থাকে। বেলা ৯.৪০ মিনিটে ওই স্থানে অভিযান চালিয়ে সবুজ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৭৫০ পিছ ইয়াবা ।

র‌্যাব সুত্র আরো জানায়, আটক সবুজ উপজেলার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। সে ভারত থেকে চোরাইপথে ইয়াবা এনে জেলাসহ রাজধানী ঢাকা ও অন্যান্য জেলায় সরবরাহ করে। সবুজ বুড়িচং এর বাকশীমুল ইউনিয়নের জামতলা (ছয়গ্রাম ) এলাকার বাচ্চু মিয়ার পুত্র। এব্যাপারে বুড়িচং থানায় মাদক আইনে মামলা রুজু হয়েছে।