বরুড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
আজকের কুমিল্লা ডট কম :
August 28, 2019
সাকিব আল হেলাল।।
কুমিল্লার বরুড়া উপজেলায় মো: সামির হোসেন( দেড় বছর বয়স) নামের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা যায়।
বুধবার(২৮ আগষ্ট) সকালে বাড়ির পাশের পুকুরে পড়ে গেলে সেখান থেকে উদ্ধার করে তাকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগে থাকা কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মোঃ সামির হোসেন বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের চিতড্ডা গ্রামের সৌদি প্রবাসী মোঃ জাকির হোসেনের ছেলে।
তার নিকট আত্মীয় মোসলেম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।