,

ময়লা আবর্জনায় ভরে গেছে কুমিল্লার বরুড়ার কার্জন খাল

আজকের কুমিল্লা ডট কম :
April 6, 2021
news-image

 

এমডি. আজিজুর রহমান, বরুড়া:

ময়লা আবর্জনায় ভরে গেছে কুমিল্লার বরুড়ার কার্জন খালের বেশ কিছু অংশ।

সোমবার (০৫ এপ্রিল) সকাল ১০ টার দিকে বরুড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের পাট বাজার ব্রিজ ও পশ্চিম পাড়া নামক স্থানে গিয়ে এসব দৃশ্য দেখা যায়।

জানা গেছে, বরুড়া পৌরসভায় ময়লা আবর্জনা ফেলার জন্য নির্ধারিত জায়গা না থাকায়, বাসায় ব্যবহৃত বর্জ্য কার্জন খালে ফেলায় বেশ কিছু অংশ ভরাট হয়ে গেছে। এতে করে বর্ষার সময় বন্যার আশঙ্কা করা হচ্ছে।

বাসার বর্জ্য কার্জন খালে ফেলার কারনে এ সব বর্জ্য পঁচে দুর্গন্ধ বাতাশে ছড়িয়ে পড়ছে। এতে করে পৌরবাসীর জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে।