,

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ৫৬ জন গ্রেফতার, ইয়াবা ও বিয়ার উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
September 14, 2026
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার ৪৯৫ পিস ইয়াবা ও ২৪ বোতল বিয়ার উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ ৫৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় জেলা পুলিশের সব থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের দিকনির্দেশনায় মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে জেলার বিভিন্ন স্থানে একযোগে ৪৯টি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ১০ জন মাদক ব্যবসায়ী ও ৪৬ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়।

অভিযানে ১ হাজার ৪৯৫ পিস ইয়াবা ও ২৪ বোতল বিয়ার উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট ও বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) প্রক্রিয়ায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা এবং জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।