,

তবে কি অর্জুনের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলছেন মালাইকা?

আজকের কুমিল্লা ডট কম :
May 20, 2022
news-image

 

বিনোদন ডেস্কঃ

ক’দিন ধরেই সরগরম টিনসেলনগরী। মাখো মাখো প্রেমের দিন পেরিয়ে এবার নাকি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন মালাইকা অরোরা এবং অর্জুন কাপুর। বুধবারই রটেছিল, নভেম্বর-ডিসেম্বর নাগাদ বিয়ে হতে পারে এই অসমবয়সী জুটির। তারপরেই বেসুর বেজেছে অর্জুনের ইনস্টাগ্রাম স্টোরি। এবার কী একই পথে হাঁটলেন মালাইকা নিজেও? এক সাক্ষাৎকারে মালাইকা বলেছেন, কোথাও বাধা না পড়া একলা জীবনই আমার কাছে অনেক বেশি স্বস্তির। আর পাঁচজনের মতো জীবনযাপনের মান বাড়াতে আমিও পছন্দ করি। কিন্তু এখন বুঝি বৃহত্তর ক্ষেত্রে সে সবের তেমন মূল্য নেই। বরং বুঝেছি নিজেকে নিয়ে বাঁচা, নিজের সঙ্গে সময় কাটানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিজের উন্নতি এবং বৃদ্ধির স্বার্থে নিজের জন্য এই সময়টাকে আগের চেয়ে অনেক বেশি মূল্য দিচ্ছি এখন। আর এই পাল্টে যাওয়া জীবনদর্শনই কেমন যেন অন্য রকম ঠেকছে অনুরাগীদের

তবে কী বিয়ে হচ্ছে না মালাইকা-অর্জুনের? নাকি ভেঙে যেতে পারে সম্পর্কটাই? কেউ কেউ বলছেন, বিয়ের খবরকে ধামাচাপা দিতে পরিকল্পনা মাফিকও হয়তো এমন করতে পারেন যুগলে। যেমনটা করেছেন অর্জুনও। বুধবার অর্জুনের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখা ছিল, আমার জীবন নিয়ে অনেকেই দেখছি আমার চেয়েও বেশি জানেন। বেশ লাগছে। অনুরাগীদের ধারণা, বিয়ের গুঞ্জন প্রসঙ্গেই এমন লিখেছেন বনি কাপুরের পুত্র এবং গুজব বলে উড়িয়ে দিতে চেয়েছেন সবটাকেই। তবে মালাইকার কথায়

সম্পর্ক ভাঙার ইঙ্গিতও খুঁজছেন অনেকে। নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে মালাইকার এই বক্তব্য। অনেকেই বলছেন, অর্জুনের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলেছেন নায়িকা। আর তাই পরিষ্কার করলেন। আবার অনেকে বলছেন, অসম বয়সের প্রেম শেষ পর্যন্ত টিকে না। এটা তারই উদাহরণ। আবার অনেকে বলছেন, এটা শুধুই মান-অভিমান পর্ব চলছে। দ্রুতই আবার এক হবেন তারা!