All posts by jitu

গাজায় ইসরায়েলের সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ

গাজায় ইসরায়েলের সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট:

গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর চলমান অত্যধিক মাত্রার শক্তি প্রয়োগ ও সাধারণ জনগণের হতাহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

রবিবার (১৫ অক্টোবর) প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এ অবস্থান তুলে ধরেন।

এক ফেসবুক পোষ্টে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গাজায় মানবিক বিপর্যয় রোধ এবং অবিলম্বে মানবিক সহায়তার প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩২৪ ফিলিস্তিনি নিহত হন। আহত হাজারো ফিলিস্তিনি। গত শনিবার (৭ অক্টোবর) থেকে এ পর্যন্ত গাজার উপত্যাকায় ২ হাজার ২০০ জন প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা ছাড়িয়েছে ৯ হাজার। এ ছাড়া প্রায় ৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হযেছেন।

বগুড়ায় দুর্ঘটনায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

বগুড়ায় দুর্ঘটনায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

ডেস্ক রিপোর্ট:

বগুড়ায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। রোবরার দুপুর সোয়া ১টার দিকে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বড়মহর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বিমানে পাইলটসহ দুজন ছিলেন বলে জানা গেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

আইএসপিআর জানান, বগুড়া এয়ারফিল্ডের কাছে প্রশিক্ষণের সময় বিমানবাহিনীর পিটি-৬ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পতিত হয়। পাইলটরা সুস্থ আছেন।

রফিকুল ইসলাম নামের স্থানীয় একজন বাসিন্দা জানান, হঠাৎ করে বিমানটি বাঁশবাগানে পড়ে যায়।

নোয়াখালীতে জামাতের বৈঠক থেকে ৪০জন নেতাকর্মি আটক

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে পুলিশ জামায়াতে ইসলামীর নেতাকর্মিসহ ৪০জন আটক করেছে বলে অভিযোগ করেছেন দলটি জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ইসহাক খন্দকার।

দলীয় সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে বেগমগঞ্জ উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও একলাশপুর ইউনিয়ন জামায়াতের আমির গিয়াস উদ্দিন মেম্বারসহ ৪০জন নেতাকর্মি রয়েছেন।

গতকাল শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

নোয়াখালী জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ইসহাক খন্দকার বলেন, নির্বাচন উপলক্ষে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের অনন্তপুর এলাকায় আমাদের একটি সভা হচ্ছিল। পুলিশ সোর্সের মাধ্যমে খবর পেয়ে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওয়ার্ড পর্যায়ের ওই বৈঠকে ঘেরাও করে অভিযান চালিয়ে ৪০জনকে আটক করে থানায় নিয়ে যায়। এর মধ্যে আমাদের জামায়াতের ১৫-২০জন নেতাকর্মি রয়েছে। অন্যরা সাধারণ মানুষ।

জেলা আমির ইসহাক খন্দকার অভিযোগ করে আরো বলেন, জামায়াতে ইসলাম একটি গণতান্ত্রিক সংগঠন। এটা কোনো নিষিদ্ধ সংগঠন নয়। তাদের সভা-সমাবেশ করার অধিকার আছে। ভরা পরিবেশে প্রোগ্রামটা করছে। এ অবস্থায় পুলিশ হানা দিয়ে আমাদের প্রায় ১৫-২০জন নেতাকর্মি এবং সাধারণ মানুষকে ধরে নিয়ে যাওয়াতে আমরা উদ্বিগ্ন। আমরা এ ঘটনার নিন্দা জানাচ্ছি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, ৪০জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

নির্বাচনে অভিজ্ঞ পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন

নির্বাচনে অভিজ্ঞ পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন

ডেস্ক রিপোর্ট:

বাজেট স্বল্পতার কারণে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠানোর সিদ্ধান্ত আগেই জানিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। তবে তারা নির্বাচন পর্যবেক্ষণের জন্য একটি ‘অভিজ্ঞ গ্রুপ’ পাঠানোর ঘোষণা দিয়েছে। রবিবার (১৫ অক্টোবর) ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের তারা এমন ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান।

আজ সকাল ১১টার দিকে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির গুলশানের বাসায় আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে ইইউভুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও অংশ নেন। বৈঠকের পর দলের ফারুক খান সাংবাদিকদের বলেন, ‘আপনারা শুনে খুশি হবেন যে, ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা দিয়েছে, তারা একটা এক্সপার্ট গ্রুপকে নির্বাচন পর্যবেক্ষণ করতে পাঠাবে।’

রাষ্ট্রদূতদের সঙ্গে ‘ভালো বৈঠক হয়েছে’ উল্লেখ করে ফারুক খান বলেন, ‘বৈঠকের শুরুতেই তারা বলেছেন, বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ৫০ বছরের কূটনৈতিক সম্পর্ক; এটা একটা চমকপ্রদ ব্যাপার। আগামী কিছু দিনের মধ্যেই আমাদের প্রধানমন্ত্রী ইউরোপীয় ইউনিয়ন সফরে যাচ্ছেন। সেখানে আমাদের সঙ্গে পার্টনারশিপ চুক্তি হবে। এই কথাগুলো তারা শুরুতেই উল্লেখ করেছেন।’

দেড় ঘণ্টার মতো বৈঠক হয়েছে জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বৈঠকে মূলত আলোচনা হয়েছে- আগামী নির্বাচনে আওয়ামী লীগ কী পরিসরে, কী চিন্তায় অগ্রসর হচ্ছে? আমরা তাদের বলেছি যে— আমাদের সংবিধান অনুযায়ী কিছু দিনের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে। তারপর নির্বাচন কমিশন ভোটের শিডিউল (তফসিল) ঘোষণা করবে এবং তারপর আমরা সেই মোতাবেক নির্বাচন করবো।’

আগামী নির্বাচনে আওয়ামী লীগের মেনুফেস্টু কী হবে, সেটাও ইইউ সদস্যরা জানতে চেয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা তাদের ব্যাখ্যা করেছি— আমাদের মেনুফেস্টু সাধারণত দুইটি অংশ থাকে। প্রথম অংশে গত নির্বাচনে যে মেনুফেস্টু দেওয়া হয়েছে, সেখানে আমাদের যে কমিটমেন্টগুলো ছিল, সেটা আমরা কতদূর পূরণ করতে পেরেছি, তা আমরা জনগণকে জানাবো। পরের অংশে আগামী ৫ বছরে আমরা কী করতে চাই, এটা জানাবো। এই লক্ষ্যে সব সব অংশীদারদের নিয়ে ইতোমধ্যে একটা বৈঠক করা হয়েছে, তারা কাজ করছেন। কিছুদিনের মধ্যেই এটা শেষ হলে তা আওয়ামী লীগের সেন্ট্রাল ওয়ার্কিং কমিটির মিটিংয়ে প্লেস করা হবে। সেখানে এটা অনুমোদন পেলে প্রেস কনফারেন্সের মাধ্যমে সবাইকে জানানো হবে।’

এ ছাড়াও দেশের আগামী ‘ক্লাইমেট চেঞ্জ’ নিয়ে আওয়ামী লীগ কী চিন্তাাভাবনা করছে; তা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান ফারুক খান। তিনি আরও বলেন, ‘শিক্ষা নিয়ে আমরা কী চিন্তাভাবনা করছি, দেশের অন্যান্য ডেভেলপমেন্ট নিয়ে, ইকোনমিক ক্রাইসিস নিয়ে আমরা কী চিন্তাভাবনা করছি— এই বিষয়গুলো আলোচনায় এসেছে, আমরা আলোচনা করেছি। আমি মনে করি খুবই ফলপ্রসু আলোচনা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে ফারুক খান বলেন, ‘আমাদের মধ্যে আজ যে আলোচনা হয়েছে, তাতে প্রমাণ হয়েছে যে— তারা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন চায় এবং সেই নির্বাচনের কথাই আমরা বলি।’

সুষ্ঠু নির্বাচন এবং তাতে আওয়ামী লীগ কী কী করবে, তা নিয়ে আলোচনা হয়েছে। তবে বিএনপির দাবি প্রসঙ্গে কোনও আলোচনা হয়নি জানিয়ে ফারুক খান বলেন, ‘বিএনপির কথা নিয়ে আমরা শুধু এতটুক বলেছি যে, বিএনপি একটি গণতান্ত্রিক ও দায়িত্বশীল রাজনৈতিক দল। আশা করি, তারা আগামী নির্বাচনে অংশ নেবে।’

বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, সংলাপের কোনও কথা হয়নি।’

ফারুক খান বলেন, ‘তারা প্রশ্ন করেছে, আগামী নির্বাচনে আমরা জয়লাভ করলে দেশটাকে কোন দিকে, কীভাবে চালাবো? তার জবাবে বলেছি— সেটার উত্তর আপনারা আমাদের মেনুফেন্টুতেই পাবেন। আমাদের মেনুফেস্টুতেই তো লেখা থাকবে, আগামী ৫ বছর বাংলাদেশ কীভাবে চলবে, ডেমোক্রেসিকে কীভাবে এক্সটেন্ড করা হবে, জুডিশিয়াল সিস্টেমকে কীভাবে এক্সটেন্ড করা হবে, কীভাবে আমরা করাপশনের বিরুদ্ধে লড়বো; এসব কথা আমাদের ইলেকশন মেনুফেস্টুতে থাকবে।’

বৈঠকে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি ছাড়াও ইইউভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। অন্যদিকে, আওয়ামী লীগের প্রতিনিধি দলে ছিলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম ও নির্মল চ্যাটার্জী।

নির্ধারিত সময়ে আসছে শাহরুখ খানে ‘ডাঙ্কি’

নির্ধারিত সময়ে আসছে শাহরুখ খানে ‘ডাঙ্কি’

ডেস্ক রিপোর্ট:

বলিউড বাদশা শাহরুখের সুখের পালে যেন ঝড়ো হাওয়া বইছে। চলতি বছরে তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। দুটিতেই তিনি তার অভিনয় ক্যারিশমা দেখিয়ে বাজিমাত করেছেন।

এরপর তিনি আরও একটি সিনেমা চলতি বছরেই প্রেক্ষাগৃহে আনার ঘোষণা দিয়েছেন কিছুদিন আগে। সিনেমাটির নাম ‘ডাঙ্কি’।

অনেকে মনে করছেন শাহরুখের এ সিনেমা চলতি বছরে মুক্তি নাও পেতে পারে। তাই শাহরুখের অনুরাগীদের একাংশ ‘ডাঙ্কি’ সিনেমা নিয়ে বেশ চিন্তিত। সম্প্রতি শোনা গেছে, আবারও নাকি এ সিনেমার মুক্তির তারিখ পিছিয়েছে। অবশেষে নির্মাতাও জানিয়েছেন দিয়েছেন যে এটি ভুয়া খবর।

চলতি বছরের বড়দিনেই মুক্তি পাচ্ছে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’। শাহরুখ খানের সিনেমা মুক্তির তারিখ পিছাচ্ছে না।

শুক্রবার রাতে সেই ব্যাপারে নিশ্চিত করেছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। তিনি আরও জানান যে, শিগগিরই নির্মাতারা সিনেমার টিজার প্রকাশ্যে আনবেন।

এদিন তরণ আদর্শ তার পোস্টে লেখেন, শাহরুখ খান ‘ডাঙ্কি’ নট পোস্টপন! ‘হ্যাঁ, ডাঙ্কি আসছে ২০২৩ সালের বড়দিনেই। ডাঙ্কির টিজার মুক্তি পাবে শিগশির।

অর্থাৎ, স্বস্তির খবর শাহরুখ অনুরাগীদের। তাদের বেশি অপেক্ষা করতে হবে না। ঘোষণা অনুযায়ী সঠিক সময়ে এটি মুক্তি পাবে এটি।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল যে, ২২ ডিসেম্বর শাহরুখ খানের ‘ডাঙ্কি’ মুক্তি পাবে না। প্রভাসের ‘সালার’ সিনেমার সঙ্গে সংঘর্ষ এড়াতেই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়। তবে এই প্রথম নয়। এর আগেও ‘ডাঙ্কি’র মুক্তির তারিখ উঠেছিল শিরোনামে।

এদিকে কিং খানের বেশিরভাগ ভক্তদের আর যেন অপেক্ষার প্রহর কাটছে না। তারা কখন ‘ডাঙ্কি’ দেখবেন তা নিয়ে অধীর আগ্রহে আছেন।

কুবিতে ফিলিস্তিনের পক্ষে সংহতি সমাবেশ ও মিছিল

কুবিতে ফিলিস্তিনের পক্ষে সংহতি সমাবেশ ও মিছিল

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

ফিলিস্তিনের গাজায় ইজরায়েলের চলমান সহিংসতার বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।

রবিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে আয়োজিত এক সমাবেশে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে শিক্ষার্থীরা ক্যাম্পাস জুড়ে বিক্ষোভ মিছিল করেন।

এ সময় উপস্থিত শিক্ষার্থীরা ফিলিস্তিনের পতাকা, বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান করেন। ‘সন্ত্রাসবাদী রাষ্ট্র ইজরায়েল নিপাত যাক, আল আক্বসা থেকে নামাজের দিক পরিবর্তন করেছি মনের দিক না, যে কাঁদে কাঁদুক তবু লিখি ফুটনোট, ফুল তুই তেলাবিবে বোমা হয়ে ফুট, আল আক্বসায় হামলা কেন জবাব চাই, আমরা আত্মসমর্পণ করবো না আমরা জয়ী হবো অথবা মৃত্যুবরণ করবো, ফিলিস্তিন আমাদের হৃদয়ে আছে, আমরা ফিলিস্তিনকে সমর্থন দিচ্ছি, বিশ্বের মুসলিম এক হও, স্বাধীনতার পক্ষে কথা বলো, আল আক্বসা আমাদের, সকল মুসলিম এক হও, গাজা স্বাধীন হোক ফিলিস্তিন স্বাধীন হোক, গাজাকে রক্ষা করুন মানবতাকে রক্ষা করুন, গাজায় গণহত্যা বন্ধ করুন, ফিলিস্তিনকে রক্ষা করুন, মানবতা রক্ষায় আপনার কণ্ঠস্বর উঁচু করুন, আমাদের আক্বসা আমাদের ফিরিয়ে দিতেই হবে, তুমি কখনোই ফিলিস্তিনকে ধ্বংস করতে পারবে না’ এমন অসংখ্য ব্যানার ফেস্টুন নিয়ে শিক্ষার্থীরা সংহতি সমাবেশে অবস্থান করেন।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ফিলিস্তিন মুসলিমদের ভূমি, কুরআনে বর্ণিত পবিত্র ভূমি, আক্বসা মুসলিমদের কেবলা। ইজরায়েলি সন্ত্রাসবাদ থেকে আমরা এই ভূমির স্বাধীনতা চাই। মুসলিমদের ভূমি মুসলিমদের ফিরিয়ে দেওয়া হোক। ইজরায়েলের ওপর ফিলিস্তিনিদের এই আঘাত নিজেদের ভূমিকে স্বাধীন করার লড়াই, স্বাধীনতার লড়াই। আজাদী লড়াই। স্বাধীনতার লড়াই কখনো সন্ত্রাসবাদ হতে পারেনা।

সমাবেশে আইসিটি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সায়েম মুহাইমিন বলেন, আপনারা জানেন ফিলিস্তিন ও ইজরায়েলের মধ্যকার এই সংঘর্ষ এক পাক্ষিক। আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মতোই একটি বিশ্ববিদ্যালয় ‘গাজা বিশ্ববিদ্যালয়’ সন্ত্রাসী ইজরায়েল বোমা মেরে গুঁড়িয়ে দিয়েছে। আমরা শিক্ষার্থী হিসেবে বলতে চাই আমরা গাজার সকল ভাই ও বোনদের পাশে আছি। আমরা গাজার প্রতিটি শিশুর অদম্য স্বপ্নের ভিতর বাঁচি। আমরা বলতে চাই আমরা ইব্রাহিমের ঈমান, ইসমাঈলের ইখলাস নিয়ে বাঁচি।

বাংলা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সোহাগ আহমেদ বলেন, ফিলিস্তিনে আমাদের ভাই-বোনদের উপর সন্ত্রাসবাদী রাষ্ট্র ইজরায়েল যে বর্বর হামলা চালিয়েছে তাতেও আমরা নিশ্চুপ। ২৩ লক্ষ মানুষকে দীর্ঘ ৭৫ বছর ধরে দখলদার ইজরায়েল নিরীহ ফিলিস্তিনের উপর নির্যাতন করে আসছে। নেতানিয়াহু নিষ্পাপ শিশুদের হত্যা করছে। একজন মুসলিম হিসাবে আপনি, আমি চুপ থাকতে পারি না। কাল হাশরের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। ইজরায়েলকে উদ্দেশ্য বলতে চাই তোমরা এই পবিত্র ভূমি থেকে চলে যাও, ফিলিস্তিনকে স্বাধীনতা দাও।

লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইউসুফ ইসলাহী বলেন, আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন এই পৃথিবীর ইতিহাস মুসলমানদের নির্যাতিত হওয়ার ইতিহাস। যুগে যুগে যখনি মুসলমানদের উপর এমন সন্ত্রাসবাদী হামলা হয়েছে তখন সারা পৃথিবীর সমস্ত অমুসলিম শক্তি একত্রিত হয়ে মুসলমানদের উপর হামলা করেছে। সেইসব হামলার নির্যাতন সহ্য করতে না পেরে গত ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস প্রতিশোধের আগুন নিয়ে জিহাদের ময়দানে অবতীর্ণ হয়েছে। আমরা সেই নির্যাতিত মুসলমানদের পক্ষে সংহতি প্রকাশ করার জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়েছি। আমরা আজকে আমাদের এই সংহতি সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই পৃথিবীর যে প্রান্তেই যখন কোন মুসলমান নির্যাতিত হবে আমাদের অবস্থান সব সময়েই সকল নির্যাতিত মানুষের পক্ষেই থাকবে।

কোনো শর্ত না দিলে বিএনপির সঙ্গে সংলাপের চিন্তা করা হবে: ওবায়দুল কাদের

কোনো শর্ত না দিলে বিএনপির সঙ্গে সংলাপের চিন্তা করা হবে: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

কোনো শর্ত না দিলে বিএনপির সঙ্গে সংলাপের বিষয়টি চিন্তা করে দেখা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা জানায়।

মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষণ দলের সুপারিশে রাজনৈতিক দলগুলোর মধ্যে অর্থবহ সংলাপসহ পাঁচটি সুপারিশের বিষয়ে ওবায়দুল কাদের জানান, ‘সংলাপের চিন্তা করবো তখন যখন তারা (বিএনপি) চারটি শর্ত প্রত্যাহার করে নেবে। শর্তযুক্ত কোনো সংলাপের ব্যাপারে আমাদের কোনো চিন্তা-ভাবনা নেই। শর্ত তারা প্রত্যাহার করলে দেখা যাবে।’

তিনি জানায়, ‘অন্য বিষয় (মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের) নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। ওগুলো নিয়ে আমরা সবাই একমত।’

শর্তমুক্তভাবে বিএনপি সংলাপ করতে চাইলে আওয়ামী লীগ সংলাপে বসবে কি না, এ প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, ‘তখন চিন্তা করে দেখবো।’

ইসরায়েল একদিনেই ৪০০ ফিলিস্তিনিকে হত্যা করলো

ইসরায়েল একদিনেই ৪০০ ফিলিস্তিনিকে হত্যা করলো

ডেস্ক রিপোর্ট:

গাজায় নির্বিচার বিমান হামলা চালিয়ে একদিনেই চার শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাতে রোববার (১৫ অক্টোবর) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

খবরে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজা সিটিতে ২৬০ জন, উপত্যকার মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহতে ৮০ জন এবং উত্তরাঞ্চলীয় জাবালেয়া শরণার্থী শিবিরে প্রাণ হারিয়েছেন অন্তত ৪০ জন ফিলিস্তিনি। এছাড়া বেইত লাহিয়া শহরে ১০ জন এবং দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে নিহত হয়েছেন আরও ২০ জন।

আল-জাজিরা জানিয়েছে, গাজায় ইসরায়েলের সাম্প্রতিক অভিযানে এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২১৫ জনে। এদের মধ্যে শিশু রয়েছে অন্তত ৭০০ জন। হামলায় আহত হয়েছেন আরও ৮ হাজার ৭১৪ ফিলিস্তিনি।

এছাড়া, গত সপ্তাহ থেকে পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে।

বিপরীতে, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলে হামাসের হামলায় প্রাণহানি দাঁড়িয়েছে ১ হাজার ৩০০ জন। আহত হয়েছেন ৩ হাজার ৪০০ জনের বেশি।

শনিবার গাজায় রাতভর বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া, খান ইউনিসে স্থল অভিযানও চালিয়েছে তারা। জবাবে তেল-আবিবের দিকে রকেট ছুড়েছে হামাস।

ইসরায়েল জানিয়েছে, তারা আরও বিস্তৃত পরিসরে গাজায় অভিযান চালাতে প্রস্তুত।

নির্বাচন নিয়ে ৫ পরামর্শ মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের

নির্বাচন নিয়ে ৫ পরামর্শ মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের

ডেস্ক রিপোর্ট: 

অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে অর্থবহ সংলাপে বসার তাগিদ দিয়েছে মার্কিন নির্বাচনি মিশন। চলতি মাসের ৮-১২ তারিখ পর্যন্ত ঢাকা সফর করেছে প্রতিনিধিদলটি। যুক্তরাষ্ট্রে ফিরে তারা মোট পাঁচটি মতামত তুলে ধরেছে।

মতামতের প্রথমেই সংলাপের আহ্বান করা হয়েছে। একই সঙ্গে নির্বাচনের সময় মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করতে অনুরোধ করা হয়। সেই সঙ্গে নাগরিকের ভিন্ন মতকেও সম্মান জানাতে বলা হয়েছে।

দেশের নাগরিক যেন অংশগ্রহণমূলক নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন করে, সে বিষয়টি নিশ্চিত করতে পরামর্শ দেওয়া হয়। রাজনৈতিক সহিংসতাকারী অপরাধীদের জবাবদিহি করার প্রতিও আহ্বান জানানো হয়েছে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক পরিস্থিতি সরেজমিন যাচাই করতে গত ৭ অক্টোবর ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে প্রাক-নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করে। ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করেন তারা।

সফরকালে পর্যবেক্ষক দলের সদস্যরা সুশীল সমাজ, রাজনৈতিক দল, নাগরিক সংগঠন স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান এবং বাংলাদেশে কাজ করা বিদেশি দূতাবাস ও বিভিন্ন হাইকমিশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।