All posts by jitu

আজ কাশিনগর ডিগ্রি কলেজের নবনির্মিত অনার্স ভবনের উদ্বোধন করবেন হাই কমিশনার প্রণয় ভার্মা

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশের গ্রামীণ শিক্ষার উন্নয়নে ভারত  সরকারের অনুদানে কুমিল্লার  চৌদ্দগ্রামের  কাশিনগর ডিগ্রি কলেজের অনার্স ভবনের নিমার্ণ কাজ সম্পন্ন হয়েছে।

নবনির্মিত চার তলা আধুনিক ভবনটির শুভ উদ্বোধন  উপলক্ষ্যে  আজ সোমবার বিকেল ৩ টায়  কাশিনগর ডিগ্রি কলেজ মাঠে এক বিশাল সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে ।

এ সমাবেশে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত  থাকবেন  বাংলাদেশে নিযুক্ত  ভারতীয় হাইকমিশনার প্রণয়  ভার্মা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক রেলপথমন্ত্রী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, স্থানীয় সাংসদ  মুজিবুল হক মুজিব।

চারতলা নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে  কাশিনগর এলাকার জনগণের মাঝে ব্যাপক  উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

বিগত ২০১৮ সালে বাংলাদেশে  নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার  হর্ষ বর্ধন শ্রিংলা এই ভবন নির্মাণ কাজের  উদ্বোধন করেন।

এ বিষয়টি নিশ্চিত করেছেন  কাশিনগর ইউনিয়নের চেয়ারম্যান মোশারেফ হোসেন।

‘নির্বাচনে অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধ করা গুরুত্বপূর্ণ’

‘নির্বাচনে অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধ করা গুরুত্বপূর্ণ’

ডেস্ক রিপোর্ট:

নব‌নিযুক্ত ডিএম‌পি ক‌মিশনার হা‌বিবুর রহমান বলেছেন, সামনে জাতীয় নির্বাচন। নির্বাচনে অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধ করা গুরুত্বপূর্ণ। দেশে আদালত, বিচারিক প্রক্রিয়া আছে। যেসব অপরাধী জেল থেকে বের হচ্ছে তাদের কঠোর মনিটরিং করতে নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধী ছোট হোক বড় হোক, কাউকে ছাড় নয়।

সোমবার (২ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

অনুম‌তি ছাড়া কোনো দল ঢাকায় সমাবেশ করলে ডিএম‌পি অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন হা‌বিবুর রহমান।

ট্র্যাডিশনাল ক্রাইম (প্রথাগত অপরাধ) থেকে ডিএমপির ক্রাইমের ধরন আলাদা উল্লেখ করে তিনি বলেন, নতুন ধরনের ক্রাইমের অভিযোগ আসছে ডিএমপিতে। এর বড় কারণ প্রযুক্তি। সাইবার ক্রাইম মোকাবিলায় ডিএমপি উন্নত প্রযুক্তি ব্যবহার করে অপরাধ নিয়ন্ত্রণ করে যাচ্ছে। ডিএমপির দক্ষতা ও যোগ্যতা অনেক বেশি।

থানায় গিয়ে যেন কেউ তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরে না যান সেজন্য থানায় সব পুলিশের ট্রেনিং দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

বাড়ানো হয়েছে এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়

বাড়ানো হয়েছে এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়

ডেস্ক রিপোর্ট:

এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময় বাড়ানো হয়েছে। রোববার (১ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিদ্যমান সময়সূচি অনুযায়ী- ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী ২৬ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা হবে।

৯ অক্টোবরের মধ্যে ব্যবহারিক নম্বর অনলাইনে এন্ট্রি করে ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তার প্রতিনিধিকে হাতে হাতে ব্যবহারিক পরীক্ষার উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্যান্য কাগজপত্র রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ১৭ আগস্ট। আর প্রাকৃতিক দুর্যোগের কারণে তিন শিক্ষা বোর্ডের (চট্টগ্রাম, কারিগরি ও মাদ্রাসা) পরীক্ষা শুরু হয় ২৭ আগস্ট।

মেক্সিকোয় গির্জার ছাদ ধসে নিহত ৭

মেক্সিকোয় গির্জার ছাদ ধসে নিহত ৭

ডেস্ক রিপোর্ট:

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে একটি গির্জার ছাদ ধসে সাতজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৩০ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার (১ অক্টোবর) দেশটির তামাউলিপাস প্রদেশের একটি গির্জায় এই ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ওই গির্জায় প্রায় ১০০ জনের মতো মানুষ উপস্থিত ছিলেন।

পুলিশ জানিয়েছে, রবিবার (১ অক্টোবর) বিকালে উপকূলীয় এলাকা সিউদাদ মাদেরোতে অবস্থিত সান্তা ক্রুজ গির্জার ছাদ ধসে পড়ে। তখন ভেতরে শিশুসহ কমপক্ষে ১০০ জন ছিলেন। ভেতরে এখনও শিশু আটকা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকাজ চালাচ্ছে জরুরি বিভাগ।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার সময় সেখানে ব্যাপ্টিজম অনুষ্ঠান চলছিল। এসময় গির্জার ছাদ ধসে পড়ার পরে ১০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

শেখ হাসিনার সরকারেই আস্থা রাখবে জনগণ : তিতাসে গণসংযোগে ইঞ্জি. আব্দুস সবুর

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) সংসদীয় আসনে গণসংযোগে ব্যস্ত আ’লীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশিরা। রবিবার (১ অক্টোবর) সারাদিন ব্যাপি তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নে গণসংযোগ-পথসভায় ব্যস্ত সময় কাটিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশের (আইইবি) সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সবুর ।

বিশাল গাড়ি ও মোটরসাইকেল বহর নিয়ে তিতাস উপজেলায় আসেন ইঞ্জিনিয়ার আব্দুস সবুর । এ সময় তিনি হেটে হেটে বিভিন্ন দোকান, অলি-গলি, মানুষের দ্বারে দ্বারে যান। মানুষের কাছে সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ করে নিজের প্রার্থীতার জানান দেন।

তিনি মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। শেখ হাসিনার সরকারেই জনগণের আস্থা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি জানান, এ আসন থেকে আমি দলের মনোনয়ন চাইব, আশা করি দল আমাকে মূল্যায়ন করে মনোনয়ন দিবেন। এখানের মাটি ও মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক। আমি নির্বাচিত হলে এলাকার কার্যকর উন্নয়ন করবো। এ এলাকাকে সন্ত্রাস, চাদাঁবাজ, মাদকমুক্ত করবো। কৃষকরা যাতে বছরে ৩ ফসল ঘরে তুলতে পারে সেজন্য সহযোগিতা করবো। শিক্ষার হার বৃদ্ধিতে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের পাশাপাশি শিক্ষার মানগত উন্নয়নে কাজ করবো।

পরে বিকেলে তিতাসের খানেবাড়ি এলাকায় একটি পথসভায় তিনি অংশগ্রহণ করেন। এ সময় তিতাসের সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ , কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পবিত্র ঈদ ই মিলাদুন্নবী(সাঃ) উদযাপন করেছে কুমিল্লা সাংবাদিক কল্যাণ পরিষদ

স্টাফ  রিপোর্টার:

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী(সাঃ) উদযাপন করেছে সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লা।

রোববার (১ অক্টোবর)  সকালে কুমিল্লা নগরীর গর্জনখোলা এলাকায় দৈনিক বাংলার আলোড়ন পত্রিকা  মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ঈদ ই মিলাদুন্নবী(সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কান্দিরপাড় জামে মসজিদের খতিব ও ইসলামিয়া আলিয়া মাদরাসার প্রভাষক মাওলানা ক্কারি মোহাম্মদ ইবরাহিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার প্রধান উপদেষ্টা ও কুমিল্লা প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম।

সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপসের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা ঈদ ই মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির কোষাধ্যক্ষ ও আহলে সুন্নত ওয়াল জামায়াতের জেলা সভাপতি আলহাজ্ব শাহ মোঃ আলমগীর খান,শাহে মদিনা হজ্ব কাফেলার চেয়ারম্যান মাওলানা বেলাল চিশতি। মহানবীর জীবনী ও ঈদ ই মিলাদুন্নবী(সাঃ) নিয়ে আলোচনা করেন আহলে সুন্নত ওয়াল জামায়াতের সাধারণ সম্পাদক খাদেম মোঃ ফিরোজ, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কুমিল্লা মিডিয়া ফোরামের সভাপতি.দৈনিক ইনকিলাব পত্রিকার স্টাফ রিপোর্টার সাদিক মামুন, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও  দৈনিক আজকের কুমিল্লা পত্রিকার সম্পাদক  ইমতিয়াজ আহমেদ জিতু কুমিল্লা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ও সময় টিভির প্রতিনিধি বাহার রায়হান, দৈনিক সমাজকণ্ঠ পত্রিকার সম্পাদক জসিম উদ্দিন চাষী ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোশারফ হোসেন। স্বাগত বক্তব্য সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার সাধারণ সম্পাদক মনির হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাঃ আব্দুল আউয়াল, জাতীয় সাংবাদিক সংস্থা বুড়িচং উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম জাবির, ডাক প্রতিদিন পত্রিকার প্রতিনিধি নুরুল ইসলাম, দৈনিক মানব কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম তরুণ, উপস্থিত ছিলেন সাংবাদিক শরিফুল ইসলাম সুমন, সমাজ কণ্ঠ পত্রিকার প্রতিনিধি মোঃ মোতালেব হোসেন, দৈনিক মুক্ত খবরের জেলা প্রতিনিধি আবু বকর সিদ্দিক, দৈনিক বিজয় পত্রিকার জেলা প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয়, কাজী রুবেল, সোহেল রানা মজুমদার, আব্দুল কাদের, দৈনিক বাংলার আলোড়ন প্রতিনিধি মাইনুল হাসান ,সমবায়ী মোঃ রুহুল আমি,সাবেক ইউপি মেম্বার নাসিমা বেগম জব,ডাঃ খায়রুল ইসলাম সুমন, সাংবাদিক মোঃ বাদলসহ আরো অনেকে। পরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা ক্কারি মোহাম্মদ ইবরাহিম।

তরুণ তামিমকে নিয়ে যা বললেন মাশরাফি

তরুণ তামিমকে নিয়ে যা বললেন মাশরাফি

ডেস্ক রিপোর্ট:

ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরে সুযোগ হয়নি জাতীয় দলের তারকা ওপেনার তামিম ইকবালের। দেশ সেরা এই ওপেনারের পরিবর্তে দলে নেওয়া হয়েছে তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমকে।

বিশ্বকাপ শুরুর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন কুমার দাস।

গত শুক্রবার শ্রীলংকার বিপক্ষে ২৬৪ রানের টার্গেট তাড়ায় ৪৮ বল হাতে রেখেই ৭ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ। দলের জয়ে ওপেনিংয়ে ১৩১ রানের জুটি গড়েন লিটন দাস ও তানজিদ তামিম।

তরুণ তামিমের প্রশংসা করে রোববার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসুবকে সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানান, তানজিদ তামিম শট খেলতে অনেক পছন্দ করে। আমার মনে হয় ম্যানেজমেন্ট এই কারণেই তাকে দলে রেখেছে। যতগুলো ওপেনার আছে তাদের মধ্য থেকে এই কারণেই তামিমকে চয়েজ করেছে।

নড়াইল-২ আসনের এই সংসদ সদস্য আরও জানায়, লিটন-তামিমকে নিয়ে একটা কথাই বলবো। ৯টা ম্যাচেই যে তাদের ভালো শুরু করতে হবে বা খেলতে হবে ব্যাপারটা এমন নয়। তারা যদি ৪-৫টা ম্যাচেও সেরা ক্রিকেটটা খেলতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে দল অনেকটা এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, লিটনকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, তবে আমার কাছে মনে হয় সে এমন একজন ক্রিকেটার যে খেলা অনেক দূর এগিয়ে নিয়ে আসতে পারে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের আব্দুল মজিদ (৭০) নামে এক হাজতি মারা গেছেন। রোববার (০১ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আব্দুল মজিদ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের শিবপুর ইউনিয়নের জুলাইপাড়ার মৃত হরন আলীর ছেলে। তিনি একটি হত্যা মামলায় জেলা কারাগারে হাজতি হিসেবে ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার মো. ইকবাল হোসাইল জানান, চলতি বছরের ২৩ জুন হওয়া একটি হত্যা মামলায় আব্দুল মজিদ কারাগারে হাজতি হিসেবে ছিলেন। রোববার সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে বিকেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানায়, তার মরদেহ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। পরিবারের সদস্যদের খবর পাঠানো হয়েছে।

এক রাতের মধ্যে লিঙ্গ পরিবর্তন হয়ে কিশোরী থেকে কিশোর!

এক রাতের মধ্যে লিঙ্গ পরিবর্তন হয়ে কিশোরী থেকে কিশোর!

ডেস্ক রিপোর্ট:

দিনাজপুরের বিরামপুর উপজেলায় এক রাতেই কিশোরীর লিঙ্গ পরিবর্তন হয়ে কিশোরে পরিণত হওয়ার খবর পাওয়া গেছে।

এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবর্তিত কিশোরের বাবা-মা ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার জোতবানী ইউনিয়নের কসবা সাগরপুর গ্রামের কমর আলীর এক মেয়ে ও এক ছেলে। মেয়ে নাইমা আক্তার লিমা স্থানীয় চতুরপুর মাদ্রাসায় ৭ম শ্রেণির ছাত্রী। গত বুধবার সকালে ঘুম থেকে উঠে লিমা তার লিঙ্গ পরিবর্তনের কথা তার দাদি ও মাকে জানায়।

লিমার দাদি রহিমা বিবি ও মা পিয়ারা খাতুন লিমার লিঙ্গ পরিবর্তনের সত্যতা নিশ্চিত করেছেন। এ নিয়ে পরিবারের মাঝে খুশির আমেজ বিরাজ করছে।

জোতবানী ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রাজ্জাক জানান, আমি লিমার মা-বাবার মুখে ঘটনাটি শুনে নিশ্চিত হয়েছি। লিমাকে দেখতে অনেক মানুষ ভিড় করছেন।

তিনি আরও জানায়, লিমার নাম পরিবর্তন করে এবং ছেলের পোশাক পরিয়ে আগামী শুক্রবার গ্রামের মসজিদে তুলে নিয়ে দোয়া খায়ের করা হবে।

এবিএফ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতে নিলেন বাংলাদেশের সুরো কৃষ্ণ চাকমা

প্রেস বিজ্ঞপ্তি:
আন্তর্জাতিক পেশাদার বক্সিং টুর্নামেন্ট, “বেক্সিমকো এক্সসেল বক্সিং চ্যাম্পিয়নশিপ ২.০ ফাইট নাইট” শনিবার ঢাকার ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিভাগে ৮টি ম্যাচে মোট ১৬ জন বক্সার রিংয়ে লড়াই করে। এই বিভাগ বা ক্যাটাগরিগুলো ছিল সুপার মিডলওয়েট, ফ্লাইওয়েট, ব্যান্টামওয়েট, সুপার লাইটওয়েট, ওয়েল্টারওয়েট এবং লাইট হেভিওয়েট।

বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশনের আয়োজিত এই টুর্নামেন্টটি শুরু হয় দুই বাংলাদেশি বক্সার, আমিনুল এবং আল সানির মধ্যে দিয়ে। ব্যান্টামওয়েট ক্যাটাগরিতে মোট চার রাউন্ডে লড়াইটি হয়।দুর্দান্ত খেলার মধ্য দিয়ে আল সানি অবশেষে জয় লাভ করেন।

এবারের ফাইট নাইটের প্রথম আন্তর্জাতিক বাউটটি শুরু হয় ভারতের যুগন্ধর তাম্বাট এবং বাংল