All posts by jitu

জাদিমুড়া শরণার্থী ক্যাম্পে

নাঙ্গলকোটে ৫ কেজি গাঁজাসহ রোহিঙ্গা আটক

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার নাঙ্গলকোটে ৫ কেজি গাঁজাসহ মো. জলিল (২৭) নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার বাঙ্গড্ডা-লাকসাম সড়কের পেরিয়া ইউপির মূন্সীর কলমিয়া গোলাপের চা দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক রোহিঙ্গা কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার জাদিমুড়া শরণার্থী ক্যাম্পের পিং সিদ্দিকের ছেলে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে জলিলকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে ৫ কেজি গাঁজা জব্দ করা হয়। তিনি একজন রোহিঙ্গা নাগরীক। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

কখনো বলিনি পাঁচ ম্যাচের বেশি খেলতে পরবনা : তামিম ইকবাল

কখনো বলিনি পাঁচ ম্যাচের বেশি খেলতে পরবনা : তামিম ইকবাল

 

স্পোর্টস ডেস্কঃ

পাঁচ ম্যাচের বেশি খেলব না এমন কথা কাউকে, কখনো আমি বলিনি বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

তামিম বলেন, আমি কোনো সময়, কোনো মুহূর্তে কাউকেও বলিনি যে আমি পাঁচ ম্যাচের বেশি খেলতে পারবো না। এই কথাটা কোনো সময় হয়নি। এটা একটা মিথ্যা কথা ভুল কথা। আমি জানি না কে বা কাহারা মিডিয়াকে কথাটা বলছে।

তিনি বলেন, আপনারা জানেন আমি অবসরে যাই। অবসরে যাওয়ারও কারণ ছিল। প্রধানমন্ত্রীর কারণেই আমি আবার অবসর থেকে ফিরি। এই দুই মাস আমি প্রচণ্ড পরিমান কষ্ট করে নিজেকে ফিট করার চেষ্টা করি। ফিজিও ট্রেইনারা যারা ছিলেন তারা আমার সঙ্গে একমত হবেন যে, তারা আমাকে যা যা করতে বলছে যে সেশনে আমি তা তা করি নাই নিজেকে ফিট করার জন্য।

এর আগে ফেসবুকে তামিম ইকবাল লিখেন, আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলব। গত কয়েক দিন অনেক কথাই গণ মাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত-সমর্থক সবারই পরিষ্কার ভাবে সব কিছু জানার অধিকার রাখে।

উল্লেখ্য, বুধবার (২৬ সেপ্টেম্বর) দিনভর নাটকীয়তা শেষে তামিম ইকবালকে ছাড়াই বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়। ১৫ সদস্যের এই স্কোয়াডে মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া আরও এক চমক লাল-সবুজের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

যে দৃশ্যের কারণে সমালোচনায় জয়া আহসান

যে দৃশ্যের কারণে সমালোচনায় জয়া আহসান

ডেস্ক রিপোর্ট:

প্রায় পাঁচ বছর বিরতির পর সৃজিত মুখার্জির সিনেমায় অভিনয় করলেন জয়া আহসান। সে কারণে এই ছবি ঘিরে অনুরাগীদের আগ্রহ তুঙ্গে।

ছবির নাম ‘দশম অবতার’। কলকাতার এই ছবিতে একটি চুমুর দৃশ্যে দেখা গেছে তাকে। তাতেই আবারও আলোচনায় চলে আসেন এ তারকা।

এরই মধ্যে এর ট্রেলার প্রকাশ পেয়েছে। ট্রেলারে দেখা যায়, কলকাতা শহরে ঘটছে একের পর এক খুনের ঘটনা। খুন করার পর কৃষ্ণের দশটি অবতারের একটি করে উপাদান রেখে যাচ্ছে। সেই সিরিয়াল কিলারকে খুঁজতে নেমেছেন পুলিশ কর্মকর্তারা।

৩ মিনিট ১৫ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেলারে একটি দৃশ্যে চুমু খেতে দেখা যায় অনির্বাণ ও জয়াকে। ট্রেলার প্রকাশের পর থেকেই চুমুর দৃশ্যটি নিয়ে চলছে আলোচনা। জয়ার এমন অভিনয়ের যেমন প্রশংসা হচ্ছে, তেমন সমালোচনাও করছেন অনেকেই।

ছবিটি নিয়ে ভীষণ আশাবাদী জয়া আহসান। তিনি বলেন, দুর্গাপূজা ও সৃজিত মুখার্জির ছবি— দুটিই খুব ভালো কম্বিনেশন। এবার পূজায় তিনি নিয়ে আসছেন দশম অবতার। অনেক দিন পর পূজায় আমার সিনেমা মুক্তি পাচ্ছে। আশা করি, দর্শকের খুব ভালো লাগবে।

জানা গেছে, আগামী ১৯ অক্টোবর পশ্চিমবঙ্গে মুক্তি পাবে সিনেমাটি।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

ডেস্ক রিপোর্ট:

সৌদি আরবে ওমরাহ করে কাতারে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন।

সোমবার স্থানীয় সময় সকালে মদিনা থেকে মক্কা ফেরার পথে কাতার সীমান্তে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— চট্টগ্রামের হাটহাজারীর শাহ আলম, নোয়াখালীর জাকির হোসেন ও সিলেটের কবির আহমদ।

তারা কাতার থেকে মক্কায় ওমরাহ পালন ও মদিনা জিয়ারত করতে গিয়েছিলেন। নিহতদের মরদেহ কাতার সীমান্তের একটি সরকারি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

ইরাকে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০০

ইরাকে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০০

ডেস্ক রিপোর্ট:

ইরাকে একটি বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দেড় শতাধিক মানুষ। দেশটির উত্তরাঞ্চলে এই ঘটনা ঘটেছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে নিশ্চিত করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে বর এবং কনেও রয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ইরাকের উত্তরাঞ্চলীয় নিনেভেহ প্রদেশের আল হামদানিয়া জেলায় ওই দুর্ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। কী কারণে ওই অগ্নিকাণ্ড ঘটেছে সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। তবে প্রাথমিক প্রতিবেদন থেকে জানা গেছে, আতশবাজি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ইরাকের বার্তা সংস্থা নিনা একটি ছবি পোস্ট করেছে যেখানে দেখা যাচ্ছে, দমকল কর্মীরা আগুন নেভানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়া স্থানীয় সাংবাদিকরা সামাজিক মাধ্যমে যেসব ছবি পোস্ট করেছেন সেখানে পুড়ে যাওয়া ইভেন্ট হলের ধ্বংসাবশেষ এবং সেখানকার পরিস্থিতি দেখা যাচ্ছে।

ইরাকের বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তরের বরাত দিয়ে নিনার এক প্রতিবেদনে জানানো হয়েছে, পুড়ে যাওয়া ভবনে থাকা দাহ্য প্যানেল সম্ভব আগুন আরও ছড়িয়ে পড়তে সাহায্য করেছে। এক কর্মকর্তা বলেন, স্বল্পমূল্যের নির্মাণ সামগ্রী ব্যবহারের ফলে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ইভেন্ট হলের কিছু অংশ ধসে পড়ে।

বুধবার সকালেও সেখানে উদ্ধার তৎপরতা চালাতে দেখা গেছে। জীবিতদের খোঁজে কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত। সে সময় শত শত মানুষ বিয়ের অনুষ্ঠানে আনন্দ করছিলেন।

প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার পর পরই সেখানে অ্যাম্বুলেন্স এবং মেডিকেল সদস্যদের মোতায়েন করা হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে সব ধরনের সহায়তা দিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী।

ইতোমধ্যেই আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে হামদানিয়া শহরের একটি হাসপাতালে আহতদের রক্ত দিয়ে সহায়তা করতে অনেক মানুষকে জড়ো হতে দেখা গেছে।

কুমিল্লার শাসনগাছা থেকে হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

কুমিল্লার শাসনগাছা থেকে হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরী থেতে ইব্রাহীম হাসান উরফে ইবু (২৩) হত্যা মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লার চম্পকনগরের (সাতরা) রশিদ মিয়ার ছেলে রানা (২৩) এবং ফজলু মিয়ার ছেলে মোঃ রমজান (৩৫)।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, ২২ সেপ্টেম্বর বিকাল আনুমানিক ৫টার সময় আড়াইওড়া ভোলানগর এলাকা হতে পুলিশ একটি অর্ধগলিত লাশ উদ্ধার করে। পরবর্তীতে ভিকটিমের পরিবার কর্তৃক ভিকটিমের লাশ শনাক্ত হয় এবং ভিকটিমের পরিচয় ইব্রাহীম হাসান উরফে ইবু (২৩)। সে চম্পকনগরের (সাতরা পশ্চিম পাড়া) মোঃ রুবেল মিয়ার ছেলে।

এরই প্রেক্ষিতে ভিকটিমের স্ত্রী মোসাঃ মরিয়ম আক্তার (২১) বাদী হয়ে ৪ জন আসামীসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, ভিকটিম পেশায় একজন ইজিবাইক চালক এবং ভিকটিমের সাথে গ্রেফতারকৃত আসামীসহ অন্যান্য আসামীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মনোমানিল্য চলমান ছিল। গত ১৪ তারিখ রাতে ভিকটিম বাড়ি থেকে বের হয়ে যায়। এসময় ভিকটিমের স্ত্রী তাকে কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করলে ভিকটিম জানায় তার গ্রেফতারকৃত আসামী রমজান, রানাসহ অন্য দুই আসামীর সাথে কিছু কাজ আছে। ঐ রাতে ভিকটিম বাড়িতে ফিরে না আসলে ভিকটিমের স্ত্রী সকল আত্মীয় স্বজনদের বাড়িসহ সম্ভাব্য অন্যান্য স্থানে খোজাখুজি করে ভিকটিমকে খুজে পায় না। পরবর্তীতে ভিকটিমের স্ত্রী গ্রেফতারকৃত আসামী রমজান ও রানাসহ অন্য দুই আসামীকেও জিজ্ঞাসা করলে তারা ভিকটিমের কোন খোজ জানে না মর্মে ভিকটিমের স্ত্রীকে অবহিত করে। অতঃপর ২২ তারিখে লোক মারফত পাওয়া তথ্যের ভিত্তিতে ভিকটিমের স্ত্রী উদ্ধারকৃত ভিকটিমের অর্ধগলিত লাশ শনাক্ত করে।

এরই ধারাবাহিকতায় গত ২৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ২ টা ২০ মিনিটে বিশেষ অভিযান পরিচালনা করে শাসনগাছা এলাকা থেকে এজাহারনামীয় ২ আসামীকে গ্রেফতার করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মুরাদনগরে ৪ বছর কর্মস্থলে না এসেও বেতন তুলেছেন সাড়ে ১১ লক্ষ টাকা!

মুরাদনগরে ৪ বছর কর্মস্থলে না এসেও বেতন তুলেছেন সাড়ে ১১ লক্ষ টাকা

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ বছর কর্মস্থলে না এসেও নিয়মিত বেতন ভাতার প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা তুলার অভিযোগ মোসা: রহিমা বেগম নামের এক আয়ার বিরুদ্ধে। সে ১৯৯৫ সালের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়ার চাকুরিতে নিযুুক্ত হয়। ২০১৯ সালের মাঝা মাঝি সময় চাকুরিরত অবস্থায় রহিমা বেগম শারীরিক অসুস্থতার কথা বলে ছুটিতে যান। ছুটির মেয়াদ শেষ হলেও বিগত চার বছর ধরে শুধুমাত্র বেতন ও ভাতার টাকা উত্তোলনের সময় ছাড়া নিজ কর্মস্থলে দেখা যায় না তাকে।

নাম প্রকাশে অনচ্ছুক এক কর্মকর্তা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা ও কর্মচারিদের ডিজিটাল হাজিরা (ফিঙ্গার প্রিন্ট) হাজিরার আওতায় আনা হলে রহিমা বেগমের ফিঙ্গার প্রিন্ট না নিয়ে স্বামী জামাল হোসেনের ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়। এর পর থেকে প্রতিদিন স্বামী জামাল হোসেন হাজিরা মেশিনে নিজের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে হাজিরার উপস্থিতি দেখিয়ে আসছে। মূলত স্বাস্থ্য কমপ্লেক্সের কিছু অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় বিগত ৪ বছর ধরে কোন রকম ছুটি ছাড়াই বছরের পর বছর কর্মস্থলে না এসেও প্রতি মাসে বেতনের ২৪ হাজার টাকা ও সরকারি সকল প্রকার সুযোগ-সুবিধা তুলে নিচ্ছেন রহিমা বেগম।

আয়া রহিমা বেগমের স্বামীর বাড়ি পরমতলা গ্রামের আব্দুল জলিল জানান, রহিমা বেগম তেমন কোন অসুস্থ না। তিনি বাড়িতে থেকে বিভিন্ন কৃষিকাজে নিজেকে ব্যস্ত রাখেন সব সময। মূলত তার স্বামী জামাল হোসেন একটু অলস প্রকৃতির মানুষ শুনেছি সেজন্য হাসপাতালের কর্মকর্তাদের ম্যানেজ করে দীর্ঘদিন যাবত স্বামীকে দিয়ে তার ডিউটি করাচ্ছে।

সকল অভিযোগ অস্বীকার করে আয়া রহিমা বেগম বলেন, একটি সড়ক দুর্ঘটনায় আমি পায়ে ব্যথা পেয়ে প্রায় পঙ্গু হয়ে গিয়েছিলাম। কয়েক বছর আমার চলাফেরা করতে খুবই কষ্ট হয়েছিল। তারপর থেকে নিয়মিত চিকিৎসার ফলে বর্তমানে আমি কিছুটা ভালো। আমি প্রতিদিনই হাসপাতালের ডিউটিতে যাই, অসুস্থতার কারণে আমি কাজ করতে পারি না বিধায় আমার স্বামী আমার উপস্থিতিতে কাজে সহযোগিতা করেন।

তবে স্বামী জামাল হোসেন স্ত্রীর অসুস্থতা নিয়ে বলছেন ভিন্ন কথা তিনি বলেন, আমার স্ত্রী দীর্ঘদিন যাবত পিঠের ব্যথা নিয়ে খুবই অসুস্থ। পরে আমি বড় স্যারদের হাতে পায়ে ধরে তার উপস্থিতিতে সকল কাজ করার অনুমতি নিয়ে আমি সব কাজ করি।

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এনামুল হক বলেন, আমি এখানে দায়িত্ব নেয়ার পর রহিমা বেগমের বিষয়টি জানতে পারি। আসলে আমার আগে যে কর্মকর্তারা ছিলেন তারা নাকি রহিমা বেগমের অসুস্থতার কথা জেনে মানবিক দৃষ্টিকোণ থেকে রহিমা বেগমের উপস্থিতিতে স্বামীকে দিয়ে ডিউটি করার অনুমতি দিয়েছিলেন। তার পরেও বিষয়টিকে আমি যাচাই-বাছাই করে গুরুত্ব সহকারে দেখছি।

 

ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ ছাত্রীকে ইভটিজিং: যুবককে ৬ মাসের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে বীরগাঁও স্কুল এন্ড কলেজের ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে মাসুম (২৪) নামের এক বখাটে যুবককে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বীরগাঁও স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ কারাদণ্ড প্রদান করেন নবীনগরের সহকারী কমিশনার ভূমি মাহমুদা জাহান।

বখাটে মাসুম পার্শ্ববর্তী কৃষ্ণনগর ইউনিউনের গৌর নগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান জানান, সে বিভিন্ন সময় স্কুল কলেজের সামনে দাঁড়িয়ে মেয়েদের উত্ত্যক্ত ও আপত্তিকর ছবি তুলে তাদের ব্ল্যাকমেইল করত। দুপুরে অভিযোগের মাধ্যমে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটক করা হয়। পরে তার মোবাইলে বিভিন্ন মেয়েদের সাথে আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়ায় তার মুঠোফোনটি জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়। পরবর্তীতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না এবং এর ব্যত্যয় ঘটলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে মর্মে মুচলেকা নেয়া হয়েছে।

চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ডেস্ক ‍রিপোর্ট:

চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীবাহী লঞ্চ থেকে ১০ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ জমির হোসেন (৪০) নামে এক মাদক কারবারিকে কোস্টগার্ড আটক করেছে। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট মো. ফজলুল হকের নেতৃত্বে লঞ্চঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ঢাকাগামী এমভি রহমত লঞ্চের নিচ তলায় ব্যাগ হাতে একজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ উক্ত ব্যক্তির ব্যাগ তল্লাশি করে দুইটি প্যাকেটে মোট ১০ কেজি ৬০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রেতা জমির হোসেনকে আটক করে। মাদক বিক্রেতা জমির হোসেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার হরিমন্ডল বাজার এলাকার দক্ষিণ তেতাপুর ভূমি গ্রামের বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, জব্দকৃত গাঁজা কুমিল্লা হতে বিক্রির উদ্দেশ্যে চাঁদপুর থেকে লঞ্চে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক মাদক বিক্রেতাকে গাঁজাসহ চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।