Tag Archives: ছুরিকাঘাত

নোয়াখালীতে বৃদ্ধকে হত্যা

নোয়াখালীতে বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা

নোয়াখালীতে বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা

ডেস্ক রিপোর্টঃ

নোয়াখালীতে বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

নিহত আবুল কালাম (৭০) উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের নতুন সুখচর গ্রামের মন্তাজুল করিমের ছেলে।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এর আগে, একই দিন সকাল সোয়া ৯টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের নতুন সুখচর গ্রামের আজিম নগরে এই ঘটনা ঘটে।

নিহতের নাতি আব্দুর রহিম বলেন, সকালে আমার দাদা বাড়ির পাশে খেতে কাজ করছিল। কাজ শেষে বাড়ি ফেরার পথে আজিম নগর পৌঁছালে আমাদের বাড়ির পাশের কমলা,মনবি, ফাহিম, রহমান আমার দাদার গতি রোধ করে। একপর্যায়ে তারা দাদাকে মারধর করে ছুরিকাঘাত করে গুরুত্বর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রহিম অভিযোগ করে আরও বলেন, কয়েক বছর আগে আমার কাকা বেলাল বাড়ির পাশের কমলা বেগমকে বিয়ে করে। পরবর্তীতে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এই নিয়ে দাদার সাথে তাদের বিরোধ দেখা দেয়। পূর্ব শক্রতার জের দাদাকে একা পেয়ে তারা হত্যা করে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ বলেন, পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকান্ড ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

কুমিল্লা নগরীতে চেম্বারে ঢুকে চিকিৎসক ও তার স্ত্রীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত

কুমিল্লা নগরীতে চেম্বারে ঢুকে চিকিৎসক ও তার স্ত্রীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকায় শিশু রোগ বিশেষজ্ঞ ডা. জহিরুল হক ও তার স্ত্রী ফারহানা আফরিন হিমিকে চেম্বারে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করার অভিযোগ ওঠেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহমেদ সনজুর মোর্শেদ। তিনি জানায়, এ ঘটনায় অভিযুক্ত সালাউদ্দিন মোর্শেদ পাপ্পু নামে একজনকে আটক করা হয়েছে। বাকি অভিযুক্তদেরও আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।

ডা. জহিরের স্ত্রী হিমির বড় ভাই কাজী শরিফ জানায়, রেইসকোর্সে শাপলা টাওয়ারের পরিচালানা কমিটি নিয়ে দ্বন্দ্ব থেকে একদল লোক এসে ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় ডা। জহির মারাত্মক আহত হয়। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। আমার বোন হিমিকেও ছুরিকাঘাত করা হয়েছে। তিনিও চিকিৎসাধীন আছে।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহমেদ সনজুর মোর্শেদ জানান, অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছি। বাকিদের আটকের জন্য অভিযান চলছে।

এদিকে দোষীদের বিচার দাবি করেছেন চিকিৎসকদের সংগঠন বিএমএ কুমিল্লার সভাপতি ডা.আবদুল বাকী আনিস,সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসীম, স্বাচিপ কুমিল্লার সাধারণ সম্পাদক ডা.মোরশেদ আলম, বিএমপিএ’র সভাপতি ডা. একেএম আবদুস সেলিম, সাধারণ সম্পাদক ডা. তৌফিকুন্নবী খান লিটন।

যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি-আমেরিকান শিশুকে ছুরিকাঘাতে হত্যা

যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি-আমেরিকান শিশুকে ছুরিকাঘাতে হত্যা

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি-আমেরিকান এক শিশুকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এছাড়া ছুরি হামলায় আহত হয়েছেন ৬ বছর বয়সী ওই শিশুর মা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান যুদ্ধের প্রতিক্রিয়ায় এই হামলার অভিযোগ আনা হয়েছে।

এছাড়া এই হামলাকে মুসলিমবিরোধী হামলা বলেও অভিহিত করেছে মার্কিন পুলিশ। সোমবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ছয় বছরের এক ছেলে শিশুকে মারাত্মকভাবে ছুরিকাঘাত করে হত্যা এবং তার ৩২ বছর বয়সী মাকে গুরুতরভাবে আহত করার দায়ে ৭১ বছর বয়সী এক ব্যক্তিকে অভিযুক্ত করেছে মার্কিন পুলিশ। তার বিরুদ্ধে হত্যা এবং বিদ্বেষমূলক অপরাধের অভিযোগ আনা হয়েছে।

পুলিশের অভিযোগ, ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধের প্রতিক্রিয়া হিসাবে ও ধর্মীয় বিশ্বাসের কারণে ওই ব্যক্তি ছোট্ট শিশু ও তার মায়ের ওপর হামলা চালায়।

শিকাগো শহরতলীর উইল কাউন্টি শেরিফের কার্যালয় রোববার এক বিবৃতিতে বলেছে, ‘ওই মা ও শিশু মুসলিম হওয়ায় এবং হামাস ও ইসরায়েলিদের সাথে চলমান সংঘাতের কারণে তাদের ওপর ওই ব্যক্তি নৃশংস হামলা চালান বলে গোয়েন্দারা নির্ণয় করতে সক্ষম হয়েছেন।’

এর আগে কর্মকর্তারা স্থানীয় সময় গত শনিবার সকালে শিকাগো থেকে প্রায় ৬৫ কিলোমিটার (৪০ মাইল) দক্ষিণ-পশ্চিমে একটি বাড়িতে ওই মা ও তার শিশু সন্তানকে উদ্ধার করেন। শেরিফের কার্যালয় জানিয়েছে, হাসপাতালে মৃত ঘোষণা করা ছেলে শিশুটিকে হত্যার আগে বড় সামরিক-শৈলীর ছুরি দিয়ে ২৬ বার ছুরিকাঘাত করা হয়েছিল।

অন্যদিকে হামলায় আহত মায়ের শরীরেও এক ডজনেরও বেশি ছুরিকাঘাতের ক্ষত রয়েছে। তিনি রোববার হাসপাতালে ভর্তি ছিলেন, তবে তিনি বেঁচে থাকবেন বলে আশা করা হচ্ছে।

বিবিসি বলছে, হামলায় অভিযুক্ত ওই ব্যক্তির নাম জোসেফ কসুবা। শনিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় ৭১ বছর বয়সী এই অভিযুক্তের কপালে কাটা দাগ ছিল। ৩২ বছর বয়সী ওই নারী এবং তার ৬ বছর বয়সী ছেলে সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে জোসেফ।

যদিও হামলায় শিশুটি মারা গেলেও ওই মা বেঁচে যান। গ্রেপ্তারের পর গোয়েন্দারা জোসেফকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন, ইসরায়েল-হামাস যুদ্ধের পরিপ্রেক্ষিতে ‘প্রতিশোধ’ নিতে এই হামলা চালায় সে।

পুলিশ জানিয়েছে, গত শনিবার বাড়ির বেডরুমে ওই নারী এবং তার শিশু সন্তানের ওপর হামলা চালায় জোসেফ। আহত অবস্থায় কোনও রকমে ‘৯১১’ ইমারজেন্সি নম্বরে ডায়াল করেন ভুক্তভোগী নারী। পুলিশের দল সেখানে পৌঁছে রক্তাক্ত অবস্থায় ওই নারী ও তার সন্তানকে পড়ে থাকতে দেখে। আর বাড়ির সামনেই নির্বিকার ভাবে বসে ছিল অভিযুক্ত জোসেফ।

রয়টার্স বলছে, কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) নিহত ওই শিশুকে ওয়াদেয়া আল-ফায়ুম নামে শনাক্ত করেছে এবং বলেছে আহত ওই নারী হচ্ছেন হানান শাহিন। তিনি ওই শিশুর মা।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে সিএআইআর বলেছে, ‘রাজনীতিবিদদের বক্তৃতায়, মিডিয়া আউটলেট এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ছড়িয়ে পড়া ইসলামফোবিক বা ইসলামবিদ্বেষী প্রোপাগান্ডা এবং ফিলিস্তিনি-বিরোধী বর্ণবাদ বন্ধ করতে হবে।’

চুরি করতে গিয়ে যুবককে ছুরিকাঘাত, অতঃপর..

চুরি করতে গিয়ে যুবককে ছুরিকাঘাত, অতঃপর..

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগে চোরের ছুরিকাঘাতে এক যুবক গুরুতর আহত হয়েছে। পরে স্থানীয় এলাকাবাসী চোরকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

আহত জাহের হোসেন (২৮) উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের বদিউল আলমের ছেলে। অপরদিকে, গণপিটুনির শিকার মো.ফারুক (চোর) বেগমগঞ্জ উপজেলার মিয়ারপুর গ্রামের ভোলা মিয়ার ছেলে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামে এ ঘটা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাতের দিকে জাকের হোসেনের ঘরে চুরি করতে ঢোকেন ফারুক। চোর ঘরে প্রবেশ করলে তার আওয়াজ শুনে বাড়ির মালিক জাকের হোসেন ঘুম থেকে উঠে পড়ে। এরপর চোরকে ধরতে গেলে চোরের হাতে থাকা ছুরি দিয়ে জাকের হোসেনকে গুরুতর জখম করে। পরবর্তীতে জাকেরের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে চোরকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে সেনবাগ থানার পুলিশ তাকে ঘটনাস্থল থেকে চোরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বর্তমানে চোর এবং মালিক দুইজনই ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে ছুরিকাঘাত

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সদর উপজেলায় ধর্ষণ করতে ব্যর্থ হয়ে এক গৃহবধূকে (২৮) ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে মুসলিম নামে এক যুবকের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) গভীর রাতে ভুক্তভোগীর নিজ শয়নকক্ষে এ ঘটনা ঘটে।

আহত নারীর ছোট বোন জানান, তার বড় বোন দুই সন্তানের জননী। তিনি নির্মাণাধীন বিল্ডিংয়ের একটি রুমে একা থাকতেন। গভীর রাতে তিনি ঘরের বাইরে অবস্থিত টয়লেটে গেলে পাশের বাড়ির মুসলিম নামের এক যুবক ঘরের ভিতর ঢুকে লুকিয়ে থাকে। সে ঘরে ফিরলে ধর্ষণচেষ্টা চালায় এবং একপর্যায়ে তাতে ব্যর্থ হয়ে ছুরিকাঘাত করে। এ সময় তার চিৎকার শুনে মা, বোনসহ অন্যরা এগিয়ে এলে ওই যুবক পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

কর্তব্যরত চিকিৎসক জানায়, ছুরির আঘাত গভীর হওয়ায় ব্লিডিং এখনো বন্ধ করা যায়নি। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে আটক করার জন্য পুলিশের দুটি টিম কাজ করছে। এ ঘটনায় এখনো থানায় কোন মামলা হয়নি।

চৌদ্দগ্রামে মাদকসেবনে বাধা দেওয়ায় ব্যবসায়ীকে খুন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে আবদুল মালেক (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত বাহারকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ এপ্রিল) রাতে উপজেলার শুভপুর ইউনিয়নের উনকুট বাজারে এ ঘটনা ঘটে।

নিহত মালেক উপজেলার উনকুট উত্তর গ্রামের মৃত. ফজলুল হকের ছেলে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে মাদক সেবনের উদ্দেশ্যে প্রবাসী কবির আহম্মেদের ছেলে বাহার নিহত আবদুল মালেকের দোকানের পেছনে যান। বিষয়টি টের পেয়ে আবদুল মালেক তাকে বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জেরে বুধবার রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করার সময় আগে থেকে ওৎ পেতে থাকা বাহার তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকেন। এসময় ব্যবসায়ীরা বাজারের এগিয়ে এলে তিনি পালিয়ে যান। পরে স্থানীয়রা আবদুল মালেককে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য রবিউল হোসাইল অপু বলেন, কিছুদিন আগে মাদক সেবনে বাধা দেন আবদুল মালেক। বুধবার দোকান বন্ধ করার সময় চিহ্নিত মাদকাসক্ত বাহার ছুড়ি দিয়ে তাকে আকস্মিকভাবে আঘাত করে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, পুলিশ হাসপাতাল থেকে রাতে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত বাহারকে আটক করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় জাহিদুল ইসলাম (১৬) নামে এক কিশোরকে গলা কেটে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার সুলতানপুর পূর্ব পাড়ায় একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জাহিদুল একই উপজেলার মাছিহাতা ইউনিয়নের দক্ষিণ জগৎসার গ্রামের এলাছ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদুলের বাবা এলাছ মিয়া পেশায় অটোরিকশা চালক। তার চার ছেলে আছে। জীবিকার তাগিদে এরমধ্যে জাহিদুলসহ তিন ছেলে চট্টগ্রামে বেকারিতে কাজ করেন। ১৭ রমজান ছুটিতে বাড়িতে আসে জাহিদুল। সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সকালে সুলতানপুরে একটি পুকুরে জাহিদুলের মরদেহ পাওয়া যায়৷

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, জাহিদুলকে গলা কেটে হত্যা করা হয়েছে। ছুরিকাঘাতে বুক ও পেটের ভূরি বের হয়ে গেছে। দুই হাতের কবজির রগ কেটে দেওয়া হয়েছে। দুই কানের লতি কেটে ফেলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।