Tag Archives: সদর মডেল থানা

চাঁদপুরে পৌনে ৪ কেজি স্বর্ণের বারসহ দুইজন আটক

চাঁদপুরে পৌনে ৪ কেজি স্বর্ণের বারসহ দুইজন আটক

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

প্রায় পৌণে ৪ কেজির ৭টি স্বর্ণের বারসহ ২ স্বর্ণ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে  জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, চাঁদপুর সদর মডেল থানার এস আই মামোনুর রশীদের তত্ত্বাবধানে পুলিশি চেকপোস্টে শহরের গুনরাজদী এলাকায় একটি যাত্রীবাহী সিএনজি তল্লাশী করে সন্দেহজনক ২ আসামীকে আটক করে । তাদের দেহ তল্লাশী করে কাপড়ের বেল্টের ভিতর থাকা মোট ৩৫৪ ভরি ৬ আনা ৫ রতি ওজনের ৭টি স্বর্ণের বার কস্টেপ মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ কোটি ১৫ লাখ ৩৯ হাজার ৩৭৫ টাকা।

চাঁদপুরে পৌনে ৪ কেজি স্বর্ণের বারসহ দুইজন আটক

আটককৃতরা হচ্ছেন, চট্টগ্রামের আন্দর কিল্লা এলাকার যতীন্দ্র ধরের ছেলে বিকাশ ধর সুমন (৪৩) এবং পাহাড়তলী এলাকার বনিকপাড়ার ভাড়াটিয়া মাখন চন্দ্রের ছেলে মনোরঞ্জন ভৌমিক (৩২)।

পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, আসামিরা স্বর্ণের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি এবং ধারনা করছি এগুলো অবৈধভাবে বার আকারে পাচারের জন্য চাঁদপুরকে রুট হিসেবে ব্যবহার করছিলো। যেকোন চোরাচালান আটকের জন্য নিয়মিত তল্লাশীর অংশ হিসেবে পুলিশ চেক পোস্টে স্বর্ণের এই চালানটি ধরা পড়ে। এদের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করা হচ্ছে।

আটক আসামিরা পুলিশকে জানায়, স্বর্ণের বার গুলো বিপ্লব ধর ও লক্ষণ দরের কাছ থেকে পাচারের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাচ্ছিল।

তাদের বিরুদ্ধে সদর মডেল থানা মামলা দায়ের করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ পূর্বক পুলিশ রিমান্ড আবেদন করা হবে।

প্রেস ব্রিফিংয়ে  জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, সদর সার্কেল ইয়াসির আরাফাত, সদর মডেল থানার ওসি শেখ মোঃ মুহসীন আলম, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি এএইচ এম আহসানুল্লাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় পুলিশের পৃথক মামলা

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটি ও পদবঞ্চিতদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পৃথক দুইটি মামলা করেছে পুলিশ। বিস্ফোরণ ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে সদর মডেল থানার দুই এসআই বাদী হয়ে মামলাগুলো করেন।

জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে জেলা ছাত্রদলের ৭ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। শুক্রবার বিকালে জেলা শহরের টিএ রোড ও পাওয়ার হাউস রোডে বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের পদবঞ্চিত নেতা-কর্মীরা। মিছিল শেষে তারা কান্দিপাড়ায় জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক শাহীনুর রহমান ও কৃষক দলের যুগ্ম আহবায়ক কাউসারের বাড়িতে হামলা করে ভাঙচুর চালায়।

শনিবার রাতে শহরের কান্দিপাড়ায় সদ্য ঘোষিত ছাত্রদলের কমিটির নেতারা পাল্টা হামলার প্রস্তুতি নেয়। এই খবরে পদবঞ্চিত ছাত্রদলের নেতা-কর্মীরা উল্টো তাদের ওপর হামলা করে। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় রোববার পুলিশ বাদী হয়ে মামলা করে।

সোমবার (১২ জুন) সকালে শহরের লোকনাথ দিঘীর মাঠ থেকে নতুন আহ্বায়ক কমিটি গঠন করায় একপক্ষ আনন্দ মিছিল বের করার ঘোষণা দেয়। একই সময় ও স্থানে আওয়ামী সরকারের দুর্নীতি এবং লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দেয় পদবঞ্চিত ছাত্রদলের নেতা-কর্মীরা। এমন পরিস্থিতিতে নতুন কমিটি তাদের কর্মসূচির স্থান পরিবর্তন করে শহরতলীর বিরাসার বাসস্ট্যান্ড এলাকায় আয়োজন করে। সকাল থেকে নেতা-কর্মীরা মিছিলে অংশ নিতে বিরাসার বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হতে থাকেন। এই খবরে পদবঞ্চিত ছাত্রদলের নেতা-কর্মীরা বিরাসার বাসস্ট্যান্ড এলাকায় হামলা করে। এ সময় প্রায় অর্ধ শতাধিক ককটেল বিস্ফোরণ হয়। উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ছুড়ে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম বলেন, ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দুটি মামলার একটিতে ৪৯ জনের নাম উল্লেখস আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। অপর মামলায় ৩৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় জাহিদুল ইসলাম (১৬) নামে এক কিশোরকে গলা কেটে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার সুলতানপুর পূর্ব পাড়ায় একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জাহিদুল একই উপজেলার মাছিহাতা ইউনিয়নের দক্ষিণ জগৎসার গ্রামের এলাছ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদুলের বাবা এলাছ মিয়া পেশায় অটোরিকশা চালক। তার চার ছেলে আছে। জীবিকার তাগিদে এরমধ্যে জাহিদুলসহ তিন ছেলে চট্টগ্রামে বেকারিতে কাজ করেন। ১৭ রমজান ছুটিতে বাড়িতে আসে জাহিদুল। সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সকালে সুলতানপুরে একটি পুকুরে জাহিদুলের মরদেহ পাওয়া যায়৷

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, জাহিদুলকে গলা কেটে হত্যা করা হয়েছে। ছুরিকাঘাতে বুক ও পেটের ভূরি বের হয়ে গেছে। দুই হাতের কবজির রগ কেটে দেওয়া হয়েছে। দুই কানের লতি কেটে ফেলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।