,

দেবিদ্বারে থানা পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আজকের কুমিল্লা ডট কম :
January 18, 2018
news-image

মো.জামালউদ্দিন দুলাল ঃ
কুমিল্লা জেলার দেবিদ্বার থানা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তেপুস্করনিপাকা এলাকা থেকে মোঃ রুবেল (২৮), মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে।

দেবিদ্বার থানার এস.আই মোর্শেদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তেপুস্করনি এলাকা থেকে ওই মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামী কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার তেপুস্করনী (মধু খাবাড়ী),মৃত মোসলেম উদ্দিন’র পুত্র মোঃ রুবেল।

এ ব্যাপারে পুলিশ বাদী গ্রেফতারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে বুধবার দুপুরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।