Tag Archives: অতঃপর…

নোয়াখালীতে লুঙ্গিতে রক্তের দাগে ধরা পড়ল খুনি, অতঃপর

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচরে জেলে রিপন হত্যার রহস্য উদঘাটন ও মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

গ্রেপ্তার মো.জামাল উদ্দিন (৪০) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের চরমাকছুমুল গ্রামের মো.মোস্তফা সওদাগরের ছেলে।

শনিবার (১ জুন) রাত পৌনে ৯টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ। এর আগে, গতকাল শুক্রবার ৩১ মে জেলার বেগমগঞ্জের চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার ২৮ মে রাতে উপজেলার চরমাকছুমুল গ্রামের মেঘনা নদী সংলগ্ন এলাকায় এই হত্যা কান্ডের ঘটনা ঘটে।

নিহত মো.রিপন (৫২) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের চরমাকছুমুল গ্রামের মৃত মো.হাবিব উল্ল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ মে নিজ বাড়ি থেকে রিপন ও তার ভগ্নিপতি জামাল পৃথক সময়ে মেঘনা নদীতে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর ২৯ মে দুপুর ২টার দিকে নিহত রিপনের বোনের স্বামী জামালবাড়িতে ফিরে আসে। বাড়িতে ফেরার পর তার স্ত্রী স্বামীর লুঙ্গিতে রক্ত লেগে থাকতে দেখে। এরপর জামাল ভোর বেলায় চট্টগ্রাম যাচ্ছে বলে বাড়ি থেকে বের হয়ে ফিরে আসেনি।

নিহতের ছেলে আরমান হোসেন অভিযোগ করে বলেন, গত কিছু দিন আগে আমার ফুফা জামাল উদ্দিন ও তার সাঙ্গপাঙ্গরাসহ একটি মাছ ধরার ফিশিংবোট চুরি করে নিয়ে আসে। পরে বোটটি আমার বাবা স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় বোটটি মালিকের কেছে ফিরিয়ে দেয়। গত উপজেলা নির্বাচন শেষ হলে এলাকায় আমার ফুফা কয়েটি চুরির ঘটনা ঘটায়। বিষয়টি আমার বাবা স্থানীয়দের জানালে তারা তাকে পুলিশে সোপর্দ করে। এরপর ফুফা দুদিন জেল খেটে বেরিয়ে এসে আমার বাবাকে তার সহযোগী একই এলাকার দিদার, রবি, সোহাগ ও নিজামের সহযোগিতায় কুপিয়ে হত্যা করে মরদেহ মেঘনা নদীতে ফেলে দেয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার আসামি জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে বলেন, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তার স্ত্রী এবং স্ত্রীর বড় ভাই ভিকটিম রিপনের সাথে তার বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় তাকে হত্যার পরিকল্পনা গ্রহণ করে। পরিকল্পনার অংশ হিসেবে গত ২৮ মে রাত ১১টার দিকে একটি লোহার রড নিয়ে উপজেলার শিউলী একরাম বাজার থেকে দক্ষিণে বেলাল কোম্পানী মসজিদের পাশে অন্ধকারে আড়ালে ওঁৎ পেতে থাকে। একপর্যায়ে ভিকটিম ঘটনাস্থলে পৌঁছল জামাল তার হাতে থাকা লোহার রড দিয়ে ভিকটিমের মাথায় আঘাত করলে ভিকটিম রাস্তায় পড়ে যায়। তখন বাজার থেকে কিছু পথচারী ঘটনাস্থলের রাস্তা দিয়ে আসতে দেখে ভিকটিমকে টেনে রাস্তার পাশে ডোবার পানিতে ফেলে দিয়ে আসামি জামাল বাড়িতে চলে যায়।

বাড়িতে এসে তার পরিহিত জামা কাপড় পরিবর্তন করে রাত দেড়টার দিকে পুনারায় ঘটনাস্থলে পৌঁছে রিপনের মৃত্যু নিশ্চিত দেখে লাশটি কাঁধে নিয়ে মেঘনা নদীর কিনারায় ফেলে দেয়। পরে তার স্ত্রীকে বিশেষ প্রয়োজনে চট্টগ্রামে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আত্মগোপনে চলে যায়।

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বলেন, এ ঘটনায় নিহতের ছেলে আরমান হোসেন বাদী হয়ে চরজব্বর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। হত্যা মামলায় ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চরজব্বর থানায় হস্তান্তর করা হয়েছে।

আত্মগোপনে গিয়ে অপহরণ নাটক, অতঃপর

নোয়াখালী প্রতিনিধি:

আত্মগোপনে গিয়ে অপহরণের নাটক সাজিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত কথিত ভিকটিমের নাম শেরআলী (৩২)। সে জেলার কবিরহাট উপজেলার নলুয়া গ্রামের সামছুদ্দিনের ছেলে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে নোয়াখালী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, গতকাল রোববার রাত ৯টার দিকে কক্সবাজার পৌর বাস টার্মিনালের মারছা বাস কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, অপহরণের নাটক সাজিয়ে ভিকটিম নিজেই আতœগোপন থেকে। এরপর ভিকটিম তার চাচাকে দিয়ে অপহরণ মামলা দায়ের করান।

পুলিশ জানায়, জেলার হাতিয়া বাজার এলাকার মোবারকের (৩২) সাথে চট্টগ্রাম হালিশহর এলাকায় একই সাথে সিএনজি চালিত অটোরিকশা চালানোর সুবাদে শেরআলীর সাথে ওস্তাদ সাগরিদ সম্পর্ক গড়ে উঠে। ২০২২ সালের ২২ জুলাই মোবারক মোটরসাইকেল ক্রয় করতে শের আলীকে নিয়ে চট্টগ্রাম কাপ্তাই রাস্তার মাথাধীন মৌলভী বাজার মোটর সাইকেল শো-রুমে যায়। মোবারক লুঙ্গি পরে যায় এবং কথিত ভিকটিম শেরআলী প্যান্ট পরে যাওয়ায় সে মোবারককে মোটরসাইকেল কেনার টাকা তার নিকট রাখার জন্য বললে মোবারক মোটরসাইকেল কেনার এক লক্ষ ২০ হাজার টাকা ও ১টি এন্ড্রয়েট মোবাইল সেট শেরআলীর কাছে রাখতে দেয়।

পুলিশ আরও জানায়, মোবারক মোটরসাইকেল শো-রুমে ঢুকে মোটরসাইকেল দরদাম করে মোটরসাইকেল রেজিস্ট্রেশন করার জন্য ছবি ও ভোটার আইডি কার্ড প্রিন্ট করার জন্য অন্য দোকানে গেলে এ সুযোগে শেরআলী মোবারকের টাকা ও মোবাইল সেট নিয়ে পালিয়ে নিজ এলাকায় চলে আসে। ২০২২ সালের ২২ সেপ্টেম্বর মোবারক ও তার বন্ধু ইউসুফ নলুয়া জনতা বাজারে এসে উক্ত বিষয়ে স্থানীয় লোকজনকে জানালে সেখানে সালিশ বৈঠক হয়। সালিশে বিষয়টি অমীমাংসিত থাকায় স্থানীয় লোকজন বিষয়টি সমাধানের জন্য হাতিয়ার হরণী ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোসেনের শরণাপন্ন হয়। একই দিন মোবারক ও শেরআলী হরণী ইউনিয়নের বয়ারচর বাজারে যায়। সেখানে মোবারক শেরআলীকে দোতলা বিল্ডিংঘরে রেখে চেয়ারম্যানকে আনার গেলে ভিকটিম কৌশলে পালিয়ে যায়।

ভুক্তভোগীরা জানান, পরবর্তীতে তার চাচা দেলোয়ার হোসেন বিটু শেরআলী ও তার ছেলে মারুফ অপহরণ হয়েছে দাবী করে তার সাথে জায়গা-জমি নিয়ে পূর্ব বিরোধ থাকা শামছুল হক মাঝিসহ ওই এলাকার আরো ৯জন সহ মোবারক ও তার বন্ধু ইউসুফের বিরুদ্ধে ২০২২ সালের ১২ জুলাই আদালতে অপহরণ মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে কবিরহাট থানায় উক্ত বিষয়ে নিয়মিত মামলা রুজু হয়। মামলাটি রুজু হওয়ার পর কবিরহাট থানা পুলিশ তদন্ত করে। পরবর্তীতে মামলার তদন্তভার ডিবি নোয়াখালীতে ন্যস্ত হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ আরও বলেন, কথিত ভিকটিম শের আলী পেশায় একজন ড্রাইভার। সে খুবই চুতর ও ধূর্ত প্রকৃতির। সে ঘনঘন মোবাইল সীম পরিবর্তন করায় তাহার সঠিক অবস্থান নির্ণয় করা কঠিন হয়ে পড়ে। তার মোবাইল নাম্বারের কললিস্ট পর্যালোচনায় দেখা যায় সে ক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, খাগড়াছড়ি, কুমিল্লা, নারায়নগঞ্জ, ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জসহ একেক সময় একেক স্থানে অবস্থান করে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। কথিত ভিকটিম শের আলীকে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়েছে।

৫ বছরের সাজা এড়াতে ১৪ বছর পলাতক, অতঃপর

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মো.সুজন (৩৮) উপজেলার গনিপুর গ্রামের আকবর শেঠসাংয়ের ছেলে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, তাকে উপজেলার গনিপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সুজন মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি। সে ২০০৯ সালে একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়। এরপর কিছুদিন হাজতবাসের পর জামিনে মুক্ত হয়ে ১৪ বছর পলাতক ছিল।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

কাগজ কুড়ানি আবর্জনায় পেলেন ৩৩ কোটি টাকা, অতঃপর…

ডেস্ক রিপোর্ট:

ভারতের দক্ষিণের রাজ্য বেঙ্গালুরুর আমরুথাহল্লির একজন ৩৯ বছর বয়সি কাগজ কুড়ানি শহরের নাগাওয়ারা রেলস্টেশন এবং এর আশপাশে বর্জ্যজিনিস সংগ্রহ করছিলেন। হঠাৎ একটি প্লাস্টিকের ব্যাগ পান। খুলে দেখেন ব্যাগের মধ্যে রয়েছে কড়কড়ে ৩৩ কোটি টাকা (৩ মিলিয়ন মার্কিন ডলার)।

দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, সেলমান এসকে নামের ওই ব্যক্তি টাকাভর্তি ব্যাগ বাড়িতে নিয়ে আসেন। তিনি তখনো জানতেন না অত টাকা নিয়ে কি করবেন।

এর পর তিনি বিষয়টি স্ক্র্যাপ ব্যবসায়ী বাপ্পাকে জানান। বাপ্পা সেলমানকে টাকা নিজের কাছে রাখতে বলেন। সেলমান কিছু বুঝে উঠতে না পেরে স্বরাজ ইন্ডিয়ার একজন সামাজিক কর্মী কলিম উল্লাহর কাছে যান। এর পরই করিম উল্লাহ বিষয়টি নগর পুলিশ কমিশনার বি দয়ানন্দকে জানান।

দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে উল্লাহ বলেছেন, আমি কমিশনারকে টাকার কথা জানালে তিনি আমাকে টাকাসহ সেলমানকে তার অফিসে নিয়ে আসতে বলেন। সেলমানের ঘোর তখনো কাটেনি।

তিনি পুলিশকে জানান, স্টেশনের পথে টাকার ব্যাগটি তিনি খুঁজে পেয়েছেন। কমিশনার অবিলম্বে হেব্বল পুলিশকে ডেকে ঘটনাস্থল পরিদর্শন করতে বলেন।

টাকার পাশাপাশি প্লাস্টিকের ব্যাগে জাতিসংঘের সিলসংবলিত একটি চিঠিও পান সেলমান। চিঠিতে বলা হয়েছে, অর্থ কমিটি একটি বিশেষ তহবিল স্থাপন করেছে। দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীকে সহায়তা করার জন্য নিরাপত্তা পরিষদের সদস্যরা এই তহবিল স্থাপনের জন্য ভোট দিয়েছে।

এই অঞ্চলে সন্ত্রাসী ও স্বৈরশাসকদের মতো অননুমোদিত ব্যক্তিদের দ্বারা ব্যাংকিং কার্যক্রম মুখ থুবড়ে পড়ার কারণে জাতিসংঘ অর্থ কমিটিকে নোটগুলোতে একটি দৃশ্যমান লেজার স্ট্যাম্প স্থাপন করার জন্য অনুমোদিত করে, যাতে সেগুলো সুরক্ষিত থাকে এবং নিরাপদে গন্তব্যে পৌঁছানো যায়।

যদিও ডলারের ওপর লেজার স্টাম্পগুলো জাল বলে প্রতীয়মান হয়েছে এবং তাই সেগুলোকে পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংকে পাঠানো হয়েছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

চুরি করতে গিয়ে যুবককে ছুরিকাঘাত, অতঃপর..

চুরি করতে গিয়ে যুবককে ছুরিকাঘাত, অতঃপর..

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগে চোরের ছুরিকাঘাতে এক যুবক গুরুতর আহত হয়েছে। পরে স্থানীয় এলাকাবাসী চোরকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

আহত জাহের হোসেন (২৮) উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের বদিউল আলমের ছেলে। অপরদিকে, গণপিটুনির শিকার মো.ফারুক (চোর) বেগমগঞ্জ উপজেলার মিয়ারপুর গ্রামের ভোলা মিয়ার ছেলে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামে এ ঘটা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাতের দিকে জাকের হোসেনের ঘরে চুরি করতে ঢোকেন ফারুক। চোর ঘরে প্রবেশ করলে তার আওয়াজ শুনে বাড়ির মালিক জাকের হোসেন ঘুম থেকে উঠে পড়ে। এরপর চোরকে ধরতে গেলে চোরের হাতে থাকা ছুরি দিয়ে জাকের হোসেনকে গুরুতর জখম করে। পরবর্তীতে জাকেরের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে চোরকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে সেনবাগ থানার পুলিশ তাকে ঘটনাস্থল থেকে চোরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বর্তমানে চোর এবং মালিক দুইজনই ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

কনসার্ট করতে গিয়ে প্যান্ট ছিঁড়ল গায়িকা ইগি অজালেয়ার , অতঃপর…

অনলাইন ডেস্ক:

সৌদি আরবে নির্ধারিত সময়ের আগেই কনসার্ট বন্ধ করতে বাধ্য হলেন অস্ট্রেলিয়ান র‍্যাপার ইগি অজালেয়া। গায়িকার দাবি, প্যান্ট ছিঁড়ে যাওয়ায় মাঝপথেই কর্তৃপক্ষ তার কনসার্ট বন্ধ করে দিয়েছে। গত শুক্রবার সৌদি আরবে এ ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির কথা শেয়ার করেছেন ৩৩ বছর বয়সী এই গায়িকা।

ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেছেন ইগি। লিখেছেন, ‘প্রিয় ভক্তরা, কনসার্ট শেষ পর্যন্ত চালিয়ে যাওয়ার অনুমতি পাইনি আমি। তাই আগেই শেষ করতে হয়েছে। আমি খুবই দুঃখিত। আসলে মাঝপথে আমার প্যান্ট ছিঁড়ে যায়, এরপর কর্তৃপক্ষ এসে কনসার্ট বন্ধ করে দেয়।’

কনসার্টে পারফর্ম করার সময় হঠাৎ করেই প্যান্ট ছিঁড়ে যায় ইগি অজালেয়ার। গায়িকা তখন মঞ্চে বসে পড়েন। তখন তার দলের সদস্যরা দ্রুত এসে পরিস্থিতি সামাল দেন। ইগি বলেন, ‘ঘটনাটি সৌদি আরবেই ঘটল, এমন কিছু হওয়ার জন্য যা সবচেয়ে অনুপযুক্ত জায়গা।’

স্থানীয় শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইগি। বলেছেন ‘অসাধারণ সব স্মৃতি নিয়ে ফিরব। এখানে গাইতে আসা দারুণ ছিল। সবাই সহযোগিতা করেছে।’ ইগির কনসার্ট বন্ধ করে দেওয়ার বিষয়ে সৌদি আরবের আয়োজক কর্তৃপক্ষের কোনো বক্তব্য মেলেনি।

৪ দিন দোকানে পড়ে ছিল কবিরাজের রক্তাক্ত মরদেহ,অতঃপর..

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে পুলিশ এক কবিরাজের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে।

নিহত কবিরাজ আব্দুল গফুর (৭০) উপজেলার কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় গ্রামের বারেক হাজারী বাড়ির মৃত হাজর আলীর ছেলে।

মঙ্গলবার (৪ জুন) দুপুরের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে,গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কানকিরহাট বাজারের একটি দোকান থেকে পুলিশ এই মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, নিহত গফুর গত ২০ বছর কানকিরহাট দক্ষিন বাজারে একটি ঘরে বসবাস করেন এবং ওই ঘরেই কবিরাজি করতেন। জরুরি প্রয়োজন হলে গ্রামের বাড়ি যেতেন। সর্বশেষ গত ২৮ জুন তিনি বাড়ি যান। এরপর দুপুর ৩টার দিকে দোকানে ফিরে আসেন। তারপর থেকে পরিবারের কারো সাথে তার যোগাযোগ হয়নি। গতকাল সোমবার সন্ধ্যার দিকে তার দোকান থেকে পঁচা গন্ধ ছড়িয়ে পড়ে। গন্ধ পেয়ে পথচারীরা দোকানে উঁকি দিয়ে দেখেন মেঝেতে তার মরদেহ পড়ে আছে।

সেনবাগ থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। লাশ পচে ফুলে উঠেছে। নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। ধারণা করা হচ্ছে,৩-৪ দিন আগে তিনি মারা যান। তবে শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন নেই। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

পরকীয়া প্রেমিকার ঘর থেকে ছাত্রলীগ নেতা আটক,অতঃপর…

 

ডেস্ক রিপোর্টঃ

ঝালকাঠির নলছিটি উপজেলা ছাত্রলীগ নেতা মহিদুল হাসান হিরনকে আপত্তিকর অবস্থায় আটকের পর ধর্ষণ মামলায় কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রবিবার (১৮ অক্টোবর) বিকেলে ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

এর আগে গত শনিবার রাতে তাকে উপজেলার মগড় ইউনিয়নের কাঠিপাড়া গ্রামের এক গৃহবধূর ঘর থেকে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। যদিও এ ঘটনার পর ওই গৃহবধূ ছাত্রলীগ নেতা হিরনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছে থানায়।

স্থানীয়রা জানান, ওই গৃহবধূর সঙ্গে দীর্ঘদিন ধরে ছাত্রলীগ নেতা হিরনের পরকীয়া প্রেমের সম্পর্ক চালছিল। একবার তারা দু’জনে পালিয়ে গেলে ওই গৃহবধূর পরিবারের লোকজন থানায় অভিযোগ করে। পরে ছাত্রলীগ নেতা হিরন ওই গৃহবধূকে তার পরিবারের কাছে ফেরত দিয়ে ঢাকায় চলে যায়।

বিষয়টির সাময়িক সমাধান পেয়ে গৃহবধূর পরিবার হিরনের বিরুদ্ধে মামলা দায়ের করা থেকে বিরত থাকে। এর কিছুদিন পর হিরন আবার এলাকায় ফিরে ওই গৃহবধূর সঙ্গে যোগাযোগ স্থাপন করে। গত শনিবার রাতে সে অনৈতিক কাজের জন্য গৃহবধূর স্বামীর বাড়িতে যান। এসময় স্থানীয়রা তাকে আপত্তিকর অবস্থায় ধরে মারধর করে। পরে গভীর রাতে পুলিশ গিয়ে হিরনসহ ওই গৃহবধূকে থানায় নিয়ে আসেন। এরপর ঘটনার দৃশ্যপট পাল্টায়। ওই গৃহবধূ বাদী হয়ে হিরনের বিরুদ্ধে থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।

মামলার এজাহারে ওই নারী দাবি করেন, তার স্বামী ঢাকায় চাকরি করেন। অভিযুক্ত হিরন বিভিন্ন সময় তাকে প্রেম ভালোবাসার প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। গত শনিবার রাত ৮টার দিকে তার স্বামীর অনুপস্থিতিতে বাড়িতে প্রবেশ করে হিরন তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তার আত্মচিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে হিরনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন জানান, গৃহবধূ দুই সন্তানের জননী। তার স্বামী রয়েছে। ওই গৃহবধূ ধর্ষণের অভিযোগ করায় হিরনের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। আর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঝালকাঠি সিভিল সার্জন অফিসে ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
সূত্র-বা:প্র