,

চৌদ্দগ্রামে এতিম ও অসহায় মানুষদের নিয়ে সপ্নসিঁড়ি ফাউন্ডেশনের ইফতার

আজকের কুমিল্লা ডট কম :
May 22, 2019
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রবাসী সংগঠন স্বপ্নসিড়ি ফাউন্ডেশনের উদ্যোগে এতিম ও অসহায় নিয়ে গত মঙ্গলবার (২১ মে) উপজেলার জগন্নাথদীঘির দক্ষিন বেতিয়ারা তালিমুল কুরআন নূরানি একাডেমী ও হাফেজিয়া মাদ্রাসা মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা ইলিয়াস আহমেদের দোয়া পরিচালনায় আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি মুস্তফা কামাল ভূঁইয়া, সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, দক্ষিন বেতিয়ারা আদর্শ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সদস্য রুহুল আমিন, সপ্নসিঁড়ি ফাউন্ডেশনের সদস্য সাইফুল ইসলাম, মুহা: সুমন, শহিদুল ইসলাম, আতিকুল ইসলাম বাবু, সালাউদ্দিন বাপ্পি, মুহা: নয়ন, আলম, রুবেল, হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি আরিফুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ইফতার পূর্বমুহূর্তে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখায় প্রবাসী রেমিটেন্স যোদ্বাদের জন্য বিশেষ দোয়া করা হয়।