All posts by jitu

জুনিয়রদের রুমে ডাকা নিয়ে কুবিতে দুই পক্ষের সংঘর্ষ

জুনিয়রদের রুমে ডাকা নিয়ে কুবিতে দুই পক্ষের সংঘর্ষ

কুবি প্রতিনিধি:

মধ্যরাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কাজী নজরুল ইসলাম হলে আবাসিক শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে জুনিয়রদের ‘রুমে ডাকা’ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) আনুমানিক রাত ১টার দিকে হলের ২০৯ নাম্বার রুমে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ১৫ তম ব্যাচের শিক্ষার্থীরা ২০৯ নাম্বার রুমে নিজেদের মধ্যে আলোচনায় বসে। আলোচনায় শিক্ষার্থীদের মধ্যে দুই পক্ষে বিভক্ত ছিলো। আলোচনার এক পর্যায়ে একটি পক্ষের ইমতিয়াজ আহমেদ চিন্ময়, গোলাম দস্তগীর, হাসিব হাসান, রাজু মিয়াজি ও ফয়সালের সাথে, অপর পক্ষের আকাশ রাজ বংশী, সোহাগ চৌধুরী, আশিকুর রহমান এবং সাদির আহমেদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ফয়সাল উত্তেজিত হয়ে সাদিরকে কিল-ঘুষি মারে। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়।

সংঘর্ষ চলাকালীন হলে অন্যান্য সিনিয়র শিক্ষার্থীরা এসে তাদের থামায়। এবং দুই পক্ষকে মীমাংসার জন্য ৫০৭ নাম্বার রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগ সভাপতি নাজমুল হাসান পলাশের উপস্থিতিতে ১৪তম ব্যাচের শিক্ষার্থীরা তাদের মধ্যে মিটমাট করে দেয়।

এ বিষয়ে কথা বলতে চাইলে কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান পলাশ জানান, হলের জুনিয়ররা নিজেদের মধ্যে ব্যক্তিগত সমস্যার জেরে বাকবিতণ্ডায় লিপ্ত হয়েছে। কেউ কাউকে আঘাত করেনি। হল সভাপতি হিসেবে আমি তাদের ডেকে বিষয়টি মীমাংসা করে দেই।

কি বিষয়ে আলোচনায় সংঘর্ষে জড়ায় তা জানতে চাইলে সোহাগ চৌধুরী জানায়, আমরা ১৬তম ব্যাচের শিক্ষার্থীদেরকে রুমে (২০৯) খিচুড়ি খাওয়ার জন্য ডাকি। কিন্তু তাদের ১০৯ নাম্বার রুমে ১৫তম আবর্তনের হাসিব, ফয়সাল, রাজু, চিন্ময়, দস্তগীর আটকে রেখে কথা বলতে থাকে। পরে আমরা তাদের রুম(১০৯) থেকে আমাদের রুমে খাওয়ার জন্য ডেকে আনি। খাওয়ার পর আমরা ১৫তম ব্যাচের সবাই মিলে রুমে (২০৯) মিটিংএ বসি । মিটিংএ জুনিয়রদের রুম থেকে ডেকে আনা নিয়ে আমাদের উপর চড়াও হয় ফয়সাল, রাজু, চিন্ময়, হাসিব ও দস্তগীর। তর্কের এক পর্যায়ে ফয়সাল সাদির কে ঘুষি দেয় এবং বাকিরাও আমাদের উপর হামলা করে। হামলায় আমাদের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।

অপর পক্ষের হাসিব হাসান বলেন, আমরা ১০৯ নাম্বার রুমে ১৬তম আবর্তনের শিক্ষার্থীদের সাথে কথা বলতে যাই, এসময় সাদির, আকাশ এবং সোহাগ দরজায় লাথি দিয়ে রুমে ঢুকে পড়ে, জুনিয়রদের সামনে আমাদের সাথে দুর্ব্যবহার করে। পরে আমরা তাদের রুমে মিটিংএ বসলে দুর্ব্যবহারের কারণ জানতে চাই। তখন তারা ক্ষীপ্ত হয়ে আমাদের রুম থেকে মেরে বের করে দেয়।

সংঘর্ষের বিষয়ে ১৪তম আবর্তনের এক আবাসিক শিক্ষার্থী জানান, আজকের সংঘর্ষের ঘটনা এক দিনে ঘটেনি। অনেকদিন থেকে হলের ১৫তম ব্যাচের শিক্ষার্থীরা দুই পক্ষে বিভক্ত। আধিপত্য বিস্তারে ১৬ তম আবর্তনের জুনিয়রদের হাত করতে নিজেদের মধ্যে রেষারেষি হতে থাকে।

এ বিষয়ে কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট ড. মিহির লাল ভৌমিক বলেন, আমাদের কাছে কোন পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। তবে আমি জানতে পেরেছি তারা বন্ধুদের মধ্যে বিষয়টি মিটমাট করে নিয়েছে। প্রশাসনিক জায়গা থেকে এ বিষয়ে খোঁজখবর নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, রাতেই আমি এ বিষয়ে অবগত হয়ে খোঁজ খবর নিয়ে হল প্রভোস্টের সাথে কথা বলেছি। প্রভোস্ট জানিয়েছে বিষয়টা সমাধান হয়ে গেছে।

কুমিল্লায় ৪ হাজার পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার

কুমিল্লায় ৪ হাজার পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় ৪ হাজার পিস ইয়াবাসহ মঞ্জুরুল ইসলাম মঞ্জু ওরফে সোহাগ নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের একটি দল জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত মাদক কারবারি সোহাগ জেলার চৌদ্দগ্রাম উপজেলার কালিকৃষ্ণ নগর গ্রামের মৃত সুলতান আহম্মেদের ছেলে। এ ব্যাপারে শুক্রবার সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে।

জেলা ডিবির ওসি রাজেস বড়ুয়া জানায়, মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান চলাকালে মঞ্জুরুল ইসলাম মঞ্জু ওরফে সোহাগ দ্রুতগতিতে মোটর সাইকেল নিয়ে যাচ্ছিল। এ সময় তাকে সংকেত দিয়ে থামিয়ে তার দেহ তল্লাশী করে ৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয় এবং তাকে গ্রেফতারসহ মোটর সাইকেলটি আটক করা হয়। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ক্যাটরিনাকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছেন নয়নতারা

ক্যাটরিনাকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছেন নয়নতারা

ডেস্ক রিপোর্ট:

‘জওয়ান’ মুক্তি উপলক্ষে সম্প্রতি ইনস্টাগ্রামে যোগ দিয়েছেন অভিনেত্রী। এরপর যা হয়েছে তা অভাবনীয়। মাত্র ১০ ঘণ্টায় এই অভিনেত্রীর অনুসারী ছাড়িয়ে গেছে ১ মিলিয়ন। বলিউডে অভিষেক হওয়ার আগেই নতুন এ রেকর্ড গড়েছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী নয়নতারা।

সেই সুবাদে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকেও ছাড়িয়ে গেলেন নয়নতারা। এর আগে মিলিয়ন অনুসারীর রেকর্ড দখলে ছিল ক্যাটরিনা কাইফের; যা তিনি অর্জন করেছিলেন ২৪ ঘণ্টার ব্যবধানে। এ তথ্য ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।

ইনস্টাগ্রামে নয়নতারার প্রথম পোস্টটি ছিল ‘জওয়ান’ ছবির হিন্দি ট্রেলার, যা একই দিনে ছবির নির্মাতাও প্রকাশ করেছেন।

পাশাপাশি অভিনেত্রী সারোগেসির মাধ্যমে জন্ম দেওয়া তার দুই ছেলে উইর ও উলাগামের একটি সুন্দর ছবি এবং ভিডিও পোস্ট করেছেন; যা দেখে অনুসারীদের অনেকেই ছবির নিচে ভালোবাসার ইমোজি তুলে ধরেছেন।
নয়নতারা তার স্বামী ভিগনেশ সিভান, ‘জওয়ান’ ছবির সহ-অভিনেতা শাহরুখ খানসহ ফটো শেয়ারিং প্ল্যাটফর্মে মাত্র ১০ জনকে অনুসরণ করছেন। সেই তালিকায় রয়েছেন অভিনেত্রীর স্বদেশি অভিনয়শিল্পী প্রিয়াঙ্কা চোপড়া, সামান্থা রুথ প্রভু, হলিউড তারকা জেলিভার অ্যানিস্টন প্রমুখ।

শাহরুখ-নয়নতারা জুটির প্রথম ছবি ‘জওয়ান’ নিয়ে দর্শক কৌতূহল বেড়েই চলেছে।

রেকর্ড দামে অগ্রিম বিক্রি হচ্ছে এ ছবির টিকিট। অ্যাটলি পরিচালিত ছবিটিতে নয়নতারাকে দেখা যাবে দুর্ধর্ষ এক পুলিশ কর্মকর্তার ভূমিকায়। এ ছবিতে দর্শক তাকে নতুনরূপে আবিষ্কার করবেন বলেই মনে করছেন নয়নতারা।

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতার ইব্রাহিম খলিল ওরফে সোহেল (৩১) সুবর্ণচর উপজেলার চরআমান উল্যা গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

একই দিন গভীর রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৭ সালের ৭ জুন আসামি সোহেল শারীরিক ও বাক প্রতিবন্ধী কিশোরীকে (১৫) তার পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে ফুসলিয়ে সুবর্ণচর উপজেলার চর আমানউল্যা গ্রামের একটি প্রজেক্টের পাশে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকিটিমের পিতা বাদী হয়ে চরজব্বর থানায় আসামির বিরুদ্ধে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত মামলার আসামি ইব্রাহিম খলিল সোহেলকে যাবজ্জীবন সাজা প্রদান করে। রায় ঘোষণার পর থেকে আসামি সাজা এড়াতে গা ঢাকা দেয়। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চরজব্বর থানায় হস্তান্তর করা হয়।

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করাতে তার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবার আবেদন করা হয়েছে।

গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনটি করা হয়।

খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার জানায়, আবেদন করার বিষয়টি তিনি শুনেছেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, লিভার ও কিডনি সমস্যা আরও জটিল হওয়ায় খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে তার চিকিৎসকেরা শঙ্কিত।

নানা শারীরিক জটিলতা নিয়ে গত ৯ আগস্ট হাসপাতালে ভর্তি হন সাবেক এই প্রধানমন্ত্রী। ভর্তি হওয়ার পর থেকেই তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

কুবি বিএনসিসি প্লাটুনের ৬ সদস্য পেল পদোন্নতি

কুবি প্রতিনিধি:

জ্ঞান ও শৃঙ্খলা মূলমন্ত্রে দীক্ষিত এবং স্বেচ্ছাসেবার চেতনায় উদ্বুদ্ধ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনের ছয় জন ক্যাডেট পদোন্নতি লাভ করেছেন।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন কুবি প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট মো: সামিন বখশ সাদী।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন মো: তালহা জুবায়ের (ক্যাডেট ল্যান্স কর্পোরাল থেকে ক্যাডেট কর্পোরাল ), শাহিন মিয়া, ক্যাডেট দিনেশ বসু চাকমা, ক্যাডেট রেজাউল করিম সিয়াম,অন্তা চাকমা ও মারজান আক্তার (ক্যাডেট থেকে ক্যাডেট ল্যান্স কর্পোরাল)।

জানা যায়, গত ৩ আগস্ট (বৃহস্পতিবার) ক্যাডেটদের পদোন্নতি পরীক্ষার প্রথম ধাপ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ৪ আগস্ট (শুক্রবার) দ্বিতীয় ধাপ ড্রিল পরীক্ষা ও সর্বশেষে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পদোন্নতি প্রাপ্ত ক্যাডেটরা এ সকল প্রক্রিয়ার মাধ্যমেই নির্বাচিত হয়।

হাজীগঞ্জে বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

হাজীগঞ্জে বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের হাজীগঞ্জের স্বামী-স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল (পূর্ব) ইউনিয়নের উত্তর বড়কুল গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

নিহতরা হলো- হরমন বর্মণের ছেলে বৃদ্ধ উত্তম বর্মণ (৬৫) ও তার স্ত্রী কাজলী রাণী বর্মণ (৫৫)। হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান।

ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান জানায়, উত্তম বর্মণ ও তার স্ত্রী কাজলী রাণী বর্মণ কালা সিতার বাড়ি দেখাশোনা করতেন। বাড়ির মালিক দুলাল শাহা স্বপরিবারে নারায়নগঞ্জে বসবাস করেন। সেই সুবাদে বৃদ্ধ দম্পতি দুলালের বাসায় থাকতেন। শুক্রবার সকালে ফুল তুলতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি ওই ঘরের জানালা ভাঙা দেখতে পান। পরে তিনি ঘরের ভেতর তাদের স্বামী-স্ত্রীকে হাত-পা বাঁধা অবস্থায় দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

হাজীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা স্বামী-স্ত্রীকে হত্যা করেছে। তারা মূলত ভাড়া বাড়িতে থাকতেন। তাদের হাত পা-বেঁধে বালিশ চাপায় শ্বাসরোধ করে হত্যা করা হয়। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

দেশে ফিরে আসছেন মুশফিকুর রহিম!

দেশে ফিরে আসছেন মুশফিকুর রহিম!

ডেস্ক রিপোর্ট:

এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। আর এই ম্যাচ শেষেই দেশে ফিরতে চান মুশফিকুর রহিম। পারিবারিক কারণে টুর্নামেন্টের বাকি ম্যাচ অসমাপ্ত রেখেই টাইগার এই উইকেটকিপার ব্যাটার দেশে ফিরতে চান বলে টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন।

বিসিবি সূত্রে জানা যায়, মুশফিক এবং জান্নাতুল কেফাইয়াত মন্ডি দম্পতির সংসারে আসতে যাচ্ছে নতুন অতিথি। দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই মুশফিক দেশে ফেরার চিন্তা করছেন।

১২ সেপ্টেম্বরের মধ্যে তার ঢাকায় থাকা প্রয়োজন বলে ইতোমধ্যে টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন মুশফিক। সুপার ফোরে বাংলাদেশের শেষ ম্যাচ ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে।

মুশফিকের পারিবারিক এই বিষয়টি বাংলাদেশ দলও গুরুত্বের সঙ্গে নিয়েছে বলে জানা যায়। এর আগে ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহও সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে এশিয়া কাপের মাঝপথে ভারতে ফিরে গিয়েছিলেন।

এদিকে, মুশফিক ফিরে আসলে তার বিকল্প হিসেবে আর কাউকে শ্রীলঙ্কায় পাঠানো হবে কি না, তা অবশ্য এখনো নিশ্চিত করে জানা যায়নি।

সবকিছুই এখন নির্ভর করছে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আগামীকালের ম্যাচের ওপর। এদিকে, ফিল্ডিং কোচ শন ম্যাকডারমটের সহকারী হিসেবে কলম্বোতে টাইগাদের সঙ্গে যোগ দিয়েছেন ফয়সাল হোসেন। জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের ফিল্ডিং কোচ ছিলেন তিনি।

বিমানবালাকে জড়িয়ে ধরে চুমু দেওয়ার চেষ্টায় আটক বাংলাদেশি যাত্রী

বিমানবালাকে জড়িয়ে ধরে চুমু দেওয়ার চেষ্টায় আটক বাংলাদেশি যাত্রী

ডেস্ক রিপোর্ট:

ওমানের রাজধানী মাস্কাট থেকে ঢাকাগামী একটি প্লেনের ভেতর বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগে ভারতের মুম্বাইয়ে এক বাংলাদেশি যাত্রীকে আটক করা হয়েছে।

মুম্বাই পুলিশের এক কর্মকর্তা জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে মোহাম্মদ দুলাল নামে এক ব্যক্তি ভিস্তারা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মাঝ আকাশে এক বিমানবালাকে জড়িয়ে ধরে চুমু দেওয়ার চেষ্টা করেন।

ভিস্তারা এয়ারলাইন্সের ওই প্লেনটি মাস্কাট থেকে মুম্বাই হয়ে ঢাকা আসছিল। প্লেনটি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কিছুক্ষণ আগে তিনি এমন হীন কাজ করেন।

ওই পুলিশ কর্মকর্তা এ ব্যাপারে শুক্রবার বলেন, ‘আমরা খুঁজে বের করেছি অভিযুক্ত যাত্রীর নাম মোহাম্মদ দুলাল। তিনি একজন বাংলাদেশি। তিনি ভিস্তারা এয়ারলাইন্সের ফ্লাইটে মাস্কাট থেকে মুম্বাই হয়ে ঢাকা যাচ্ছিলেন। প্লেনটি মুম্বাইয়ে অবতরণ করার আধা ঘণ্টা আগে তিনি নিজের আসন থেকে উঠে দাঁড়ান এবং এক বিমানবালাকে জড়িয়ে ধরেন। এরপর তাকে চুমু দেওয়ার চেষ্টা করেন।’

পুলিশের এই কর্মকর্তা আরও জানায়, যখন বিমানের অন্যান্য ক্রুরা ও যাত্রীরা এগিয়ে আসেন তখন তিনি তাদের বাধা প্রধান করেন।

প্লেনের ভেতর এমন অসদারচরণ করায় বাংলাদেশি ওই যাত্রীকে হুঁশিয়ারি দেন প্লেনের ওই পাইলটও। কিন্তু এতেও তিনি কর্ণপাত করেননি।

প্লেনটি মুম্বাইয়ে অবতরণ করার পর মোহাম্মদ দুলালকে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় শহর পুলিশ স্টেশনে।

ওই বিমানবালার অভিযোগের প্রেক্ষিতে মোহাম্মদ দুলালের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়। এরপর তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর অভিযুক্ত দুলালকে স্থানীয় আদালতে তোলা হয়। সেই আদালত শুক্রবার পর্যন্ত তাকে পুলিশি রিমান্ডে রাখার নির্দেশ দেন।

কেন বাংলাদেশি ওই যাত্রী প্লেনের ভেতর এমন কাজ করেছেন সেটি খুঁজে বের করতে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।

ভিস্তারা এয়ারলাইন্সও এ ঘটনা সম্পর্কে একটি বিবৃতি দিয়েছে। এতে তারা বলেছে, তাদের ভিস্তারা ফ্লাইট ইউকে ২৩৪ প্লেনে এমন ঘটনা ঘটে। যেটি গত ৬ সেপ্টেম্বর মাস্কাট থেকে মুম্বাইয়ের উদ্দেশে উড়াল দিয়েছিল। সংস্থাটি আরও জানিয়েছে, সাধারণ যাত্রী ও নিজেদের ক্রুদের নিরাপত্তার ক্ষেত্রে তারা সব সময় জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে।

সূত্র: এনডিটিভি

জি-টোয়েন্টি সম্মেলনে যোগ দিতে দিল্লিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

জি-টোয়েন্টি সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় দুপুর ১২.৪০ মিনিটে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে বেলা ১১টায় ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।

বাসসের প্রতিবেদনে এসব জানানো হয়েছে।

আজই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা।

৭ সেপ্টেম্বর কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে লিখেছিল— হায়দ্রাবাদ হাউস অথবা সাউথ ব্লকে নয়, বঙ্গবন্ধু কন্যার সঙ্গে মোদি আলাপচারিতা করবেন নিজের বাসভবন, ৭ লোককল্যাণ মার্গে।

আন্তরিকতার বার্তা দিতেই এই গৃহঅভ্যর্থনার আয়োজন বলেও লেখা হয়েছিল প্রতিবেদনে।

শনিবার সকাল থেকে শুরু হবে জি২০ দেশগুলোর শীর্ষ সম্মেলন। বাংলাদেশ ওই গোষ্ঠীর সদস্য নয়। কিন্তু ভারত জি২০ গোষ্ঠীর সভাপতিত্ব পাওয়ার পরই মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশকেই সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে ভারত, যা দুই দেশের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছানোর দৃষ্টান্ত