All posts by jitu

বাইউস্টে ব্যবসায় প্রশাসন বিভাগের নবম ব্যাচের বিদায় অনুষ্ঠান

বাইউস্টে ব্যবসায় প্রশাসন বিভাগের নবম ব্যাচের বিদায় অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট) ব্যবসায় প্রশাসন বিভাগের নবম ব্যাচের বিদায় অনুষ্ঠান গত ৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বাইউস্টে ব্যবসায় প্রশাসন বিভাগের নবম ব্যাচের বিদায় অনুষ্ঠান

উক্ত অনুষ্ঠানে বিভাগের সকল শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। শিক্ষার্থী হাবিব,ঝুুমি,ইথার, সিয়াম এবং তাসফিয়ার যৌথ সঞ্চালনায় পরিচালিত আনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মধ্য অনুভূতি এবং অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন নবম ব্যাচের শিক্ষার্থী মুনতাসিন ইসলাম চৌধুরী। এছাড়াও বিদায়ী ব্যাচের উদ্দেশ্য বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক রিদওয়ানুল মোস্তফা এবং শরীফুল ইসলাম সহ বিভাগীয় প্রধান অধ্যাপক তাহিদুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের ডিপার্টমেন্ট হেড তাহিদুর রহমান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিভাগের শিক্ষা-কার্যক্রমের প্রশংসা করেন এবং বিদায়ী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ব্রান্ড এম্বাসেডর হিসেবে ভূমিকা পালনের পরামর্শ দেন।

বিভাগের শিক্ষার্থীরা আবৃত্তি, গান ও নাচ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটিকে সবার কাছে উপভোগ্য করে তোলেন।

কক্সবাজারে আবাসিক কটেজে ২ কিশোরী নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১

কক্সবাজারে আবাসিক কটেজে ২ কিশোরী নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১

ডেস্ক রিপোর্ট:

কক্সবাজারের কলাতলীর হোটেল-মোটেল জোনে দুই নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই দুই শিল্পীর মধ্যে একজন কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। তবে তার নাম-পরিচয় জানায়নি পুলিশ।

সোমবার রাতে এই ঘটনা ঘটে। তবে মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি প্রকাশ পায়। ধর্ষণের শিকার দুই কিশোরী ঢাকার বাসিন্দা বলে জানা যায়। এ ঘটনায় জড়িতদের মধ্যে রিয়াদ (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের দেওয়া তথ্য মতে, কলাতলী এলাকার সাংস্কৃতিক কেন্দ্রের বিপরীতে অবস্থিত রাজন কটেজে সোমবার রাতে দুই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। কয়েকদিন আগে তাদের দুজনকে একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের জন্য ঢাকা থেকে তাদের কক্সবাজারে আনা হয়েছিল। যার মাধ্যমে তারা আসেন সেই ব্যক্তি তাদের একটি চক্রের হাতে তুলে দেয়।

ওই চক্রের সদস্যরা রাজন কটেজে নিয়ে তাদের ধর্ষণ করেন। মঙ্গলবার সকালে তাদের ঢাকার একটি বাসে তুলে দেওয়া হয়। কিন্তু ভুক্তভোগী এক কিশোরী অসুস্থ হয়ে পড়লে বাস থেকে রামু বাইপাস এলাকায় নেমে যায়। অপরজন ঢাকার উদ্দেশ্যে চলে যায়। রামুতে নেমে যাওয়া কিশোরীকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়ার সময় চিকিৎসক ঘটনার বিস্তারিত জেনে পুলিশকে জানান। পুলিশ তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে।

রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা নোবেল কুমার বড়ুয়া জানায়, সকালে ওই কিশোরীকে চিকিৎসা দিয়েছেন চিকিৎসক নুরুল হুদা শাওন। কিশোরীর বক্তব্য পাওয়ার পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম জানায়, এ ঘটনায় ধর্ষণের শিকার একজন চিকিৎসাধীন রয়েছে। একজন আটক হয়েছে। অপরদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

মামার জন্য মেয়ে দেখতে গিয়ে নিজেও প্রেমে পড়েন ফারহান!

মামার জন্য মেয়ে দেখতে গিয়ে নিজেও প্রেমে পড়েন ফারহান!

ডেস্ক রিপোর্ট:

রনি তার মামাকে বিয়ে করানোর জন্য পরিবারের সাথে মেয়ে দেখতে যায়। মামার জন্য মেয়ে দেখতে গিয়ে নিজেও ওই বাড়ির একটা মেয়ের প্রেমে পড়ে যায়। যে প্রেমের জন্য সবকিছু করতে প্রস্তুত রনি।

অন্যদিকে তিথি নামের মেয়েটি রূপে-গুনে সব দিকেই পারফেক্ট। তার নিজের একমাত্র ফুপুর বিয়ের জন্য যখন পাত্রপক্ষ দেখতে আসে, তখন একজনের সঙ্গে পরিচয় ঘটে। দু’জনার প্রেম হয়। প্রেমের কারণে পরিবারের মধ্যে ঝামেলা হলেও সে সবসময় তার ভালোবাসায় অনুগত থাকে।

পাত্র ও পাত্রী পক্ষের দুই সদস্যের এমন প্রেমময় গল্পে সাজানো হয়েছে নাটক ‘একবার বলো ভালোবাসি’। মোহাম্মদ মিফতা আনানের চিত্রনাট্য ও নির্মাণে এর প্রধান দুই চরিত্রে (রনি ও তিথি) অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও নাজনীন নিহা। আরও আছেন মুসাফির সৈয়দ, হিন্দোল রায়, লতা, টুনটুনি খালা প্রমুখ।

সিএমভি প্রযোজিত এই নাটকে দেখা যাবে বিয়ের আনুষ্ঠানিকতায় মিষ্টি প্রেমের ঘটনা এবং সেটি ঘিরে পারিবারিক নানাবিধ জটিলতা।

শিগগিরই নাটকটি মুক্তি পাচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

ডেস্ক রিপোর্ট:

মুন্সিগঞ্জের সিরাজদীখানে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের পেছনে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ১২ বাসযাত্রী।

বুধবার ভোর ৪টার দিকে এক্সপ্রেসওয়ের রামের খোলা নামক এলাকায় ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম জানা যায়। হাসিনা বেগম (৪২) নামে ওই নারী বাসের যাত্রী ছিলেন।

গুরুতর আহত হন- চট্টগ্রামের মৃত আব্দুল বাতেন মিয়ার পুত্র লাভলু (৫৫), পটুয়াখালীর মৃত আজহার উদ্দিন তালুকদারের ছেলে মো. মনিরুল ইসলাম (৪৬), মৃত আবু সাত্তার জমাদ্দারের ছেলে মো. জহিরুল ইসলাম (৪৮), বদু ফকির মিয়ার ছেলে মফিজুল ইসলামসহ (৪২)। তারা ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ।

হাসাড়া হাইওয়ে পুলিশ ও সিরাজদীখান থানা পুলিশ সূত্রে জানা গেছে, লাবিবা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস কুয়াকাটা থেকে ঢাকা যাচ্ছিল। পথে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের রামের খোলা নামক এলাকায় ফ্লাইভারের ওপর পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের পেছন থেকে ধাক্কা দেয়। এতে লাবিবা পরিবহন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সঙ্গে সজোরে আঘাত লেগে উল্টে যায়। দুমড়ে মুচড়ে যায় বাসটি। এ সময় তিন বাসযাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন প্রায় ১২ বাসযাত্রী।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার সিংহ জানান, মালবাহী ট্রাকটি নষ্ট হয়ে যাওয়ায় পথে দাঁড়িয়ে ছিল। পেছন থেকে লাবিবা পরিবহনের বাসটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে । বাস ও ট্রাক আমাদের হেফাজতে আছে। বেশ কিছু বাসযাত্রী আহত হয়েছেন। তাদের ঢাকায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

বাইউস্টের ইংরেজি বিভাগে নবাগতদের বরণ ও অষ্টম ব্যাচের বিদায় অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি (বাইউস্ট) ইংরেজি বিভাগে স্প্রিং ২০২৩ এ ভর্তিকৃত নবাগতদের বরণ ও অষ্টম ব্যাচের বিদায় অনুষ্ঠান গত ৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে বিভাগের সকল শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। শিক্ষার্থী মারিয়া ফরহাদ ও সামিনুল ইসলামের সঞ্চালনায় পরিচালিত আনুষ্ঠানে বিদায়ী ব্যাচের প্রতি অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন অষ্টম ব্যাচের কো-অর্ডিনেটর ও সহকারী অধ্যাপক হাবিবুর রহমান। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন মোহাম্মদ নাইম ও সামিয়া আলম অবন্তী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর ও কোষাধ্যক্ষ প্রফেসর কর্ণেল মোশাররফ হোসেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিভাগের শিক্ষা-কার্যক্রমের প্রশংসা করেন এবং বিদায়ী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ব্রান্ড এম্বাসেডর হিসেবে ভূমিকা পালনের পরামর্শ দেন।

ইংরেজি বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক মো. আবদুর রশিদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি ডিরেক্টর ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. কে আহমেদ আলম। অধ্যাপক আলম শিক্ষার্থীদের ইংরেজি ভাষা ও সাহিত্যের জগতে নিজেদের অর্জিত মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে ভবিষ্যৎ কর্মজীবনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।

বিভাগের শিক্ষার্থীরা আবৃত্তি, গান ও নাচ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটিকে সবার কাছে উপভোগ্য করে তোলেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে লোকসংগীত পরিবেশন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী ও স্বনামধন্য সংগীত শিল্পী অর্ণব এবং তার ব্যান্ডদল “সরলা”।

১৭ বছর ধরে চলছে তিতাস উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটি! নেতাকর্মীরা হতাশ

স্টাফ রিপোর্টার:

১৭ বছর ধরে চলছে কুমিল্লার তিতাস উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি । এই কমিটি তিতাস উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ২/১টি কমিটি করেছে বলে জানা গেছে। তবে স্থানীয় সূত্রমতে, তিতাস উপজেলা  স্বেচ্ছাসেবক লীগ কমিটি নিস্ক্রিয় হয়ে আছে।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে, তাই সাংগঠনিক তৎপরতা বৃদ্ধিতে তিতাস উপজেলা  স্বেচ্ছাসেবক লীগের কমিটি  গঠন অতীব জরুরী হয়ে পড়েছে বলে স্থানীয় নেতাকর্মীরা মনে করেন।

তিতাস উপজেলা  স্বেচ্ছাসেবক লীগের বর্তমান আহবায়ক মোঃ নুরনবী ও যুগ্ম আহবায়ক ডাঃ মোঃ সাত্তার। এই আহবায়ক কমিটিটি তিন মাসের জন্য গঠিত হলেও তা চলছে ১৭ বছর  ধরে।  মেয়াদ উত্তীর্ণ এই কমিটি বাতিলের পক্ষে প্রকাশ্যে না বললেও নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতাকর্মী জানায়, ৩ মাসের একটি কমিটি  ১৭ বছর ধরে চলছে। বেশিরভাগ নেতাকর্মীই নিষ্ক্রিয়।  সাংগঠনিকভাবে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি। এত বছর ধরে একটি কমিটি চলার কারণে নতুন নেতাকর্মীর সৃষ্টি হচ্ছে না। তিতাস উপজেলা তৃনমূল স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের দাবি জরুরী ভিত্তিতে এই কমিটি বিলুপ্ত করে দ্রুত  নতুন কমিটি গঠন করতে হবে।

এই বিষয়ে জানতে তিতাস উপজেলা  স্বেচ্ছাসেবক লীগের  আহবায়ক মোঃ নুরনবী ও যুগ্ম আহবায়ক ডাঃ মোঃ সাত্তারের সাথে যোগাযোগের চেষ্টা করে তাদের সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের  সাধারণ সম্পাদক মোঃ লিটন সরকার জানান, এই কমিটির  মেয়াদ নেই। আমরা এখনো নতুন কমিটি দেইনি। অচিরেই সবার সাথে আলোচনা সাপেক্ষে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

কুবির বঙ্গবন্ধু হলে প্রভোস্ট হলেন তোফায়েল হোসেন মজুমদার

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট পদে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহযোগী অধ্যাপক মো. তোফায়েল হোসেন মজুমদার।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে বিষয়টি জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম এর গত ৪ তারিখ মেয়াদ পূর্ণ হওয়ায় উপাচার্যের নির্দেশক্রমে আগামী ২ বছরের জন্য একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহযোগী অধ্যাপক মো. তোফায়েল হোসেন মজুমদার নিয়োগ দেওয়া হয়।

উল্লেখ্য, তোফায়েল মজুমদার এর আগে ২৯ জুলাই ২০১৩ থেকে ৩১ আগস্ট ২০১৫ সাল পর্যন্ত হলটির প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নোয়াখালিতে চাকরীজীবি, প্রবাসী, বিবাহিতদের নিয়ে কমিটি গঠনের অভিযোগ: বিলুপ্তির দাবি

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি বিলুপ্তির দাবি জানিয়েছেন উপজেলা ছাত্রদলের তৃণমূলের নেতাকর্মিরা। তাদের অভিযোগ, বিবাহিত, প্রবাসী, চাকরীজীবি, অযোগ্য ও নিস্ক্রিয়দের নিয়ে এই কমিটি ঘোষণা করা হয়েছে।

১২ আগস্ট  কমিটি বিলুপ্তির দাবি জানিয়ে একই কমিটির ৬জন যুগ্ম-আহ্বায়ক জেলা ছাত্রদলের সভাপতি-সম্পাদক বরাবর লিখিত অভিযোগ দেন।

লিখিত অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের ১৪ জানুয়ারি কবিরহাট উপজেলা ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটির ২১ সদস্যের মধ্যে সদস্য সচিবসহ ১৭জন অনাস্থা জানায়। আহ্বায়ক কমিটির বয়স ১ বছর ৭ মাস অতিবাহিত হওয়ার পরেও আহ্বায়ক কমিটির নেতৃত্বে আহ্বায়ক কমিটির পরিচিত সভা ও অধীনস্থ কোনো ইউনিয়নে সাংগঠনিক সভা ও মতবিনিময় সভা করার কোন সামর্থ্য রাখে নাই।

দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের ১৪ জানুয়ারি মহসিন রিয়াজকে আহ্বায়ক ও মো.ইয়াছিন ফরহাদকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কবিরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছিল জেলা ছাত্রদল। নতুন কমিটিতে ত্যাগী নেতা-কর্মিরা পদবঞ্চিত হয়েছেন—এ অভিযোগ তুলে অনাস্থা দেন একই কমিটির ১৭ জন নেতা। এ কমিটিতে স্থান পেয়েছে প্রবাসী ৪জন, বিবাহিত ৩জন, চাকরিজীবি ৪জন, অপরিচিত ১জন, ডাবল নাম রাখা হয়েছে ২জনের।

লিখিত বক্তব্যে আরও বলা হয়েছে, কবিরহাট উপজেলা ছাত্রদলকে শক্তিশালী করার লক্ষ্যে এ আহ্বায়ক কমিটিকে অযোগ্য ঘোষণা করে বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা দেওয়া হোক।

কবিরহাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইয়াছিন ফরহাদ বলেন,যাকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে সে মূলত উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সম্পাদক ছিল। সে একজন চাকরিজীবি তাকে ওখান থেকে এনে ছাত্রদলের এ কমিটিতে সংযুক্ত করা হয়েছে। তখন আমরা এক ধরনের অনাস্থা ও সাংগঠনিক কাঠামোতে থেকে এর বিরুদ্ধে প্রতিবাদ করার চেষ্টা করেছি। অনেকে গণহারে পদত্যাগ করেছে। আমি চেয়েছি আমাদের ঊর্ধ্বতন নেতাদের কাছে জিনিস গুলো যেন নিরসন করে দেয়।

অপর এক প্রশ্নের জবাবে ফরহাদ বলেন, আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে তিন মাসের মধ্যে নতুন করে একটি কমিটি দেওয়া হবে। এ কমিটির অনেকে বিদেশে অবস্থান করতেছে,অনেকে চাকরি করতেছে। অনেকে ৩-৪ বছর ছাত্রদলের কার্যক্রমের সাথে নেই। ওদেরকে এনে এখানে কমিটির যুগ্ম আহ্বায়ক ও সদস্য করেছে। এ কমিটি একেবারে উপজেলা কমিটির পর্যায়ের মানের হয়নি। যারা আমাদের সাথে মাঠের রাজনীতি করে ওদের অনেকের নামটা এ কমিটিতে নেই। এ কমিটিতে মো.বাশার রানা স্বপন নামে অজ্ঞাত একজনকে ও রাখা হয়েছে। যে নামে এ উপজেলায় কোনো ছাত্রদল নেতা নেই।

ফরহাদ আরও বলেন, আমি চেয়েছি বাকী যুগ্ম আহ্বায়কদেরকে নিয়ে বসে ইউনিয়ন কমিটি গুলো করার জন্য। কিন্ত আমার আহ্বায়ক ঊনি চায় ইউনিয়ন কমিটি গুলোতে ঊনি একজন নিবে আমি একজন নিব। এভাবে কমিটি করার পক্ষে আমি ছিলাম না। যদিও আমার কাঁধেও দায় আসতেছে। আমরা ইউনিয়ন কমিটি গুলো করিনি। ইউনিয়ন কমিটি করতে পারিনি। আহ্বায়কের এক ঘেয়ামি,স্বেচ্ছাচারিতার কারণে। ও চাই ভাগাভাগি। দুইজনের সাইনিং ক্ষমতা দুইজনেই কমিটি নেব। আমাদের এ বিষয় গুলো আমাদের উপজেলা বিএনপিও অবগত। এ অচলাবস্থা নিরসনের জন্য আমরা জেলা ছাত্রদল ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ পর্যন্ত যোগাযোগ করেছি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কবিরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহসিন রিয়াজ অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, আমাদের এ কমিটি দেওয়ার পর থেকে সাংগঠনিক কেন্দ্রীয় কর্মসূচি থেকে শুরু করে যত কর্মসূচি আছে আমি আমার সদস্য সচিবসহ এবং যুগ্ম আহ্বায়কদের নিয়ে কাজ করেছি। যারা অভিযোগ গুলো দিয়েছে তারা ওই সময় পদত্যাগ করেছে। পদত্যাগ করে তারা ফেসবুকে ছেড়েছে। এখন পর্যন্ত তারা পদত্যাগ পত্র প্রত্যাহার করে নাই। আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রম জেলা ছাত্রদলের নির্দেশে উপজেলা বিএনপির সাথে সমন্বয় করে রীতিমত চালাচ্ছি। ইতিমধ্যে আমরা ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটি করার জন্য প্রেস বিজ্ঞপ্তি দিয়েছি।

লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু বলেন, কমিটি গঠনের ক্ষেত্রে নিয়মের ব্যত্যয় ঘটেনি। বর্তমান কমিটি যদি কোন কাজ করতে না পারে, তাহলে আমাদের সাংগঠনিক মনিটরিং টিম আছে, সাংগঠনিক সিস্টেম আছে, আমরা সেটার জন্য অবশ্যই ব্যবস্থা নেব।

চান্দিনায় সড়কের পাশের ১৯টি গাছ কেটে বিক্রির অভিযোগ

 

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় সড়কের পাশের সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে। উপজেলার মাইজখার ইউনিয়নের মেহার কাজী বাড়ী মোড় থেকে রসুলপুর পর্যন্ত সড়কের দুই পাশের ১৯টি কাঠগাছ কেটে বিক্রি করা হয়। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ওই অভিযোগ উঠে স্থানীয় একজন দুষ্কৃতকারীর বিরুদ্ধে।

মেহার গ্রামের মো. ইসহাক এবং মুক্তিযোদ্ধা আ. মান্নান মাস্টার জানান, গত বুধবার (৩০ আগস্ট) থেকে গাছ কাটা শুরু করে স্থানীয় মেহার উত্তর পাড়া গ্রামের মৃত আলী আকবর মেম্বার এর ছেলে মো. মোরশেদ। গাছগুলো একত্রে করে সোমবার (৪ সেপ্টেম্বর) ওই গাছ মেহার দক্ষিণ পাড়া গ্রামের মৃত আবিদ আলীর ছেলে মজিবুর রহমান এর নিকট বিক্রি করে। গাছগুলোকে ৭ হাজার টাকায় বিক্রি করা হয় বলে তারা জানিয়েছেন।

এব্যাপারে জানতে বিক্রেতা মোরশেদ এর ব্যক্তিগত মোবাইলে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে মোবাইল বন্ধ পাওয়া যায়।

মাইজখার ইউপি চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান জানান, মেহার গ্রামবাসী ১৯টি গাছ কাটার কথা মৌখিকভাবে অভিযোগ করেন। ঘটনার সত্যতা পাওয়া গেছে।

চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল বলেন, অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট ইউপি সচিবকে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিবেদন হাতে পেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।