Tag Archives: ফেনী

ফেনীর বন্যার্তদের পাশে

ফেনীর বন্যার্তদের পাশে কেরানীগঞ্জের স্কুল ছাত্রীরা

ফেনীর বন্যার্তদের পাশে কেরানীগঞ্জের স্কুল ছাত্রীরা

স্টাফ রিপোর্টার:

ফেনীর বন্যার্তদের পাশে দাঁড়ালেন কেরানীগঞ্জ উপজেলার নতুন বাক্তার চর স্কুল এন্ড কলেজের ছাত্রীদের একটি টিম। নিজ উদ্যোগে নিজ এলাকার মানুষ ও প্রবাসীদের কাছ থেকে সহায়তা নিয়ে ফেনীর বন্যার্তদের কাছে ছুটে যান তারা।

সারাদেশের মতো স্কুল কলেজে অধ্যায়নরত ছাত্রীরা নিজ এলাকায় নয়, সুদূর ফেনীর দাগনভূঁইয়া উপজেলার সুন্দরপুর ইউনিয়নে ভাঙ্গা রাস্তা, বন্যার পানি পেরিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন ত্রান সহায়তা নিয়ে। এ সহায়তার অর্থ যোগান ও ত্রান কার্যক্রমের পরিকল্পনা ও বাস্তবায়ন তদারকী করেন এলাকার ছাত্রী ও নারীদের নিয়ে গঠিত আলোকিত নারী সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি শামীমা নাছরিন ইভা।

সংশ্লিষ্ট বন্যার্ত এলাকায় মেয়েদের ত্রান কাজে সার্বিক সহায়তা করেন স্থানীয় স্কুল শিক্ষক, নারী ও তরুণ উদ্যোক্তাগণ। এতদূর থেকে বন্যার্তদের টানে ছুটে যাওয়া এ অল্প বয়সী ছাত্রছাত্রীদের মানবিক কাজে খুশী হন বানবাসী মানুষ। এ উদ্যোগের প্রশংসা করেন কেরানীগঞ্জের সংশ্লিষ্ট এলাকার অধিবাসীগণ।

বন্যার্তদের সহায়তার উদ্যোগে বিনা অর্থে ত্রান বহনকারী ট্রাক ও ছাত্রীদের জন্য মাইক্রো বাস বিনামুল্যে প্রদানে এগিয়ে আসেন স্থানীয় মানবহিতৈষী দুই ব্যক্তি।

রাত অবধি বহু মানুষকে ত্রান সহায়তা প্রদান করে পূনরায় কেরানীগঞ্জ নিজ এলাকায় ফেরত আসে এ দলটি। তরুণ প্রজন্ম ও এলাকাবাসীর মধ্যে এ প্রচেষ্টা নি:সন্দেহে কল্যানকর কাজের প্রেরনা জোগাবে।

ফেনীতে বাগানবাড়ি থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার, দুই নারী আটক

ডেস্ক রিপোর্ট:

ফেনীর ছাগলনাইয়া পৌর এলাকার বাঁশপাড়ার একটি বাগানবাড়ি থেকে ব্যবসায়ী করিম উল্যাহ ওরফে কালা মিয়ার (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল ৭টার দিকে জমাদ্দার বাজারের উত্তর পাশে গাছ বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

করিম উল্যাহকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করেছে পুলিশ।

নিহত করিম উল্যাহ পৌরসভা ৬ নম্বার ওয়ার্ডের (বাঁশপাড়া) বাসিন্দা। তিনি হাজী রাজা মিয়ার ছেলে।

নিহতের ছেলের বউ নুরের নেছা মিনু জানান, জমাদ্দার বাজারে তার শ্বশুরের একটি কনফেকশনারি দোকান রয়েছে। মঙ্গলবার রাতে বাড়ি না ফেরায় রাত ১১টার দিকে শ্বশুরের নম্বারে একাধিকার ফোন করেন তিনি।

ফোন না ধরায় তার স্বামী আনোয়ার হোসেনকে দোকানে পাঠান। দোকান খোলা থাকলেও কালামিয়া দোকানে ছিলেন না। অনেকক্ষণ অপেক্ষা করে আশপাশে লোকজন না থাকায় দোকান বন্ধ করে বাড়ি ফেরেন আনোয়ার।

নিহতের বড় মেয়ে সাহেনা আক্তার জানান, সকালে এক ব্যক্তির মাধ্যমে খবর পান তার বাবার লাশ তাদের বাড়ির পাশে গাছ বাগানে পড়ে রয়েছে। তার ধারণা, তার বাবাকে দোকান থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।

তবে তার বাবার সাথে কারও বিরোধ ছিলনা বলে দাবি তার। তিনি এ হত্যার সঙ্গে জড়িতদের আটক এবং বিচার দাবি করেন তিনি।

ছাগলনাইয়া থানার ওসি হাসান ইমাম জানান, সকাল ৬টার দিকে খবর পেয়ে এএসপি সার্কেলসহ ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে গাছ বাগানে কালামিয়ার মরদেহ পড়ে থাকতে তারা দেখেন। ধারণা করা হচ্ছে কালা মিয়ার অন্ডকোষ চেপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থলের পাশের বাড়িতে ভাড়ায় থাকা দুই নারীকে আটক করেছে পুলিশ। ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ছাগলনাইয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওয়ালী উল্যাহ জানান, ঘটনা তদন্ত করা হচ্ছে। মনে হচ্ছে এটি হত্যা হতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্তের কাজ চলছে। রহস্য উদঘাটনে আটকদের জিজ্ঞাসাবাদ চলছে।

চৌদ্দগ্রামে আড়াই লাখ টাকা সহ আন্তঃজেলা অজ্ঞান পার্টির ২ সদস্য আটক

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ প্রাপ্তির মাত্র এক ঘন্টার মধ্যে বিশেষ অভিযান চালিয়ে চোরাই যাওয়া আড়াই লাখ টাকা সহ মো: নাছির উদ্দিন (৩৬) ও কামাল হোসেন (৪০) নামে আন্তঃজেলা অজ্ঞান পার্টির সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

আটককৃত মো: নাছির উদ্দিন নোয়াখালীর সেনবাগ থানাধিন পদুয়া গ্রামের মৃত লকিয়ত উল্লাহ এর ছেলে ও কামাল হোসেন একই থানাধিন হাজারী বাড়ী গ্রামের আব্দুর রাজ্জাক এর ছেলে। বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

জানা গেছে, গত বুধবার সকাল সাড়ে আটটায় ভিকটিম ফেনী জেলার সদর উপজেলার বালিগাঁও গ্রামের মৃত দলিলুর রহমানের ছেলে মো: রবিউল হক সুমন (৪৫) একই গ্রামের তাহার পরিচিত মো: নুরুল আফছার এর ছেলে মো: নজরুল ইসলাম (৩৪) সহ ফেনী মহিপাল বাসস্ট্যান্ড থেকে লোকাল যাত্রীসেবা বাসে (ঢাকা মেট্রো-জ-১১-১৪১৮) করে কুরবানীকে সামনে রেখে গরু কিনার উদ্দেশ্যে ২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে চৌদ্দগ্রাম থানাধিন মীরশ্বানী গরু বাজারের যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা করে। সকাল অনুমান দশটায় যাত্রীবাহী বাসটি মহাসড়কের চৌদ্দগ্রাম থানা এলাকার বাবুচি বাজারে থামলে ভিকটিম মো: রবিউল হক সুমনের মুখ হতে ফেনা বের হচ্ছে দেখে পিছন থেকে কয়েকজন যাত্রী শোরগোল শুরু করে। এ সময় সন্দেহজনক দুই ব্যক্তি গাড়ী থেকে দ্রুত নেমে যেতে চাইলে যাত্রীরা একজনকে আটক করে রাখে এবং অপর সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায়।

পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো: আব্দুল মান্নান (বিপিএম) এর নির্দেশনায় চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহার সার্বিক তত্বধানে থানার উপ-পরিদর্শক মোহাম্মদ ওসমান গণির নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ পুলিশের একটি টিম দ্রূতু ঘটনাস্থলে পৌঁছে জনতা কর্তৃক আটককৃত আসামী নাছির উদ্দিন ও তার কাছ থেকে উদ্ধারকৃত ১ লাখ ৫০ হাজার টাকা পুলিশি হেফাজতে নেয়। পরে তথ্য প্রযুক্তি ও স্থানীয় লোকজনের সহায়তায় উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুচি বাজার জামে মসজিদের টয়লেট থেকে চোরাই যাওয়া ১ লাখ টাকা সহ অপর আসামী কামাল হোসেনকে আটক করে পুলিশ। এরপর চোরাই যাওয়া অর্থের মালিক মো: নুরুল আফছার চৌদ্দগ্রাম থানায় উপস্থিত হয়ে আটককৃত দুই ব্যক্তির বিরুদ্ধে এজাহার (মামলা নং-০১/০১.০৫.২০২৪ খ্রিস্টাব্দ) দায়ের করলে বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, আটককৃত ০১ নং আসামী নাছির উদ্দিনের বিরুদ্ধে একটি ডাকাতির প্রস্তুতি মামলা, একটি চুরির মামলা এবং ০২নং আসামী কামাল হোসেনের বিরুদ্ধে একটি চুরির মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে মাত্র এক ঘন্টার মধ্যেই চোরাই যাওয়া আড়াই লাখ টাকা সহ আন্তঃজেলা অজ্ঞান পার্টির দুই সদস্যকে আটক করা হয়েছে। এ সংক্রান্তে আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের শেষে বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও চুরির একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চৌদ্দগ্রাম থানা পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে।’

ফেনীতে পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

ফেনীর ফুলগাজীতে পুকুরে ডুবে নাজমুল হোসাইন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আনন্দপুর ইউনিয়নের বন্দুয়ার দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাজমুল হোসাইন স্থানীয় পোদ্দার বাড়ির সাখাওয়াত হোসেনের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় যখন পরিবারের সবাই ইফতার নিয়ে ব্যস্ত ছিলো তখন নাজমুল হোসাইনরা ছোট দুই ভাই ঘরে খেলাধুলা করছিলো। কোন এক ফাঁকে সবার চোখকে ফাঁকি দিয়ে সে বাড়ির বাহিরে চলে যায়। নাজমুলকে ঘরে না পেয়ে পরিবারের লোকজন আশপাশ এলাকায় খোজাখুজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে তাকে ভাসতে দেখে তারা। এসময় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন মজুমদার পুকুরে ডুবে শিশু নাজমুল হোসাইনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

ফুলগাজী থানার ওসি নিজাম উদ্দিন জানান, ঘটনাটি শুনেছি তবে কেউ থানায় অভিযোগ দায়ের করেনি।

ফেনীতে বিএনপি নেতা মিন্টুর বাড়িতে বোমা হামলা

ডেস্ক রিপোর্ট:

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর গ্রামের বাড়িতে বোমা হামলা ও গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১টার দিকে ফেনী পৌরসভার আলাইয়ারপুর মিন্টুর গ্রামের বাড়িতে বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় মিন্টু গার্ডেনের সামনে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেন তারা। পরে ফায়ার সার্ভিস আসার আগেই গাড়িটি পুড়ে যায়।

ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর ওয়াসি আজাদ ঢাকা পোস্টকে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছি। আগুনে একটি গাড়ির পুরো অংশ পুড়ে গেছে।

এ ঘটনায় সরকার দলীয়দের দায়ী করে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর বাড়িতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এ বোমা হামলা ও গাড়িতে অগ্নিসংযোগ করেছে। তার ছোট ভাই দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনের স্ত্রী শাহীন আকবর ও তার সন্তানদের হত্যার উদ্দেশ্যে তারা এ হামলা করেছে।

অভিযোগ প্রসঙ্গে দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগ সভাপতি কামাল উদ্দিন বলেন, হামলা বা অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মীদের জড়িয়ে যে অভিযোগ আনা হয়েছে সেটি ভিত্তিহীন ও বানোয়াট। আমাদের নেতাকর্মীরা এ ধরনের কোনো কাজে সম্পৃক্ত নয়।

দাগনভূঞা থানার উপপরিদর্শক মোহাম্মদ রাশেদুল হক বলেন, এ ঘটনায় মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। এ ঘটনায় পুলিশের তদন্ত চলমান রয়েছে।

এর আগে শনিবার (২৫ নভেম্বর) বিএনপির ডাকা অবরোধের সমর্থনে দাগনভূঞা তুলাতুলী এলাকায় উপজেলা বিএনপির সভাপতি ও আবদুল আউয়াল মিন্টুর ভাই আকবর হোসেনের নেতৃত্বে একটি মশাল মিছিল করা হয়। মিছিল শেষে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা আকবরকে ঘেরাও করে পুলিশে সোপর্দ করে। পরে ফেনী মডেল থানায় দুটি ও দাগনভূঞা থানায় পুলিশের দায়ের করা এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ফেনীর লালপুলে চিনিবোঝাই ট্রাকে আগুন

ডেস্ক রিপোর্ট:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুলে চিনিবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চিনি নিয়ে ট্রাকটি লালপুল পৌঁছানোর পর হঠাৎ কে বা কারা আগুন ধরিয়ে দেয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর ওয়াসি আজাদ বলেন, আমরা আগুন নিভিয়েছি। আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিভিয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ফেনীতে প্রতিপক্ষের ‘দেওয়া আগুনে’ প্রাণ গেল ২ ভাইয়ের

ডেস্ক রিপোর্ট:

ফেনীতে ঘুমের মধ্যেই আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। পূর্ব বিরোধের জেরে পেট্রোল দিয়ে ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে দাবি করেছে স্বজনরা।

গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে শহরের মধ্যম বিরিঞ্চি এলাকার রনি হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের এক সদস্য জানান, পূর্ব বিরোধের জেরে তাদের প্রতিপক্ষরা পেট্রোল ঢেলে ঘরে আগুন ধরিয়ে দেয়। পরে আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে রনি হোসেনের বড় ছেলে মাইদুল ইসলামের দগ্ধ মরদেহ খাটের ওপর থেকে উদ্ধার করা হয়। আর ছোট ছেলে রাহাদুল ইসলামকে খাটের নিচ থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়। শাহাদাত সপ্তম আর গোলাপ দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম চৌধুরী জানান, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, ‘আগুন লাগার বিভিন্ন ধরনের তথ্য পেয়েছি।’

ফেনীতে বাসচাপায় মারা গেছেন অটোরিকশার ৩ যাত্রী

ফেনীতে বাসচাপায় মারা গেছেন অটোরিকশার ৩ যাত্রী

ডেস্ক রিপোর্ট:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সমিতি বাজার এলাকায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশাটি সমিতি বাজার কবরস্থান এলাকায় মহাসড়কে ইউটার্ন নেওয়ার সময় চট্টগ্রামগামী দ্রুতগতির একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। অন্যজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী জানায়, নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে এখনো তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। বেপরোয়া গতির বাসটিকে আটক করা যায়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ফেনীতে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার ছেলে নিহত

ফেনীতে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার ছেলে নিহত

ডেস্ক রিপোর্ট:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় মো. রাসেল (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে ফেনীর রামপুর রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল কুমিল্লার দেবিদ্বার উপজেলার সরকার বাড়ির মুজিবুর রহমান সরকারের ছেলে।
পুলিশ জানায়, মোটর সাইকেল চালক মো. রাসেল কুমিল্লা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর রাস্তার মাথায় দুর্ঘটনার শিকার হন। মো. দেলোয়ার হোসেন নামে এক পথচারী রাসেলকে রাস্তার পাশ থেকে আহত অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ ফেনী জেনারেল হাসপাতালে রয়েছে। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এক মোটরসাইকেল চালক মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

ফেনীতে ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণ মামলার মূলহোতাসহ গ্রেফতার ২

ফেনীতে ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণ মামলার মূলহোতাসহ গ্রেফতার ২

ডেস্ক রিপোর্ট:

ফেনীতে এক ভিক্ষুককে সংঘবদ্ধভাবে ধর্ষণ মামলার মূলহোতা মেহরাজসহ এজাহারনামীয় ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতাররা হলেন- নোয়াখালীর হাতিয়ার ইউনুছপুর ফকিন্নিপাড়া গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে মো. মেহরাজ ও নোয়াখালী সদরের চরজুবলী গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে সালাউদ্দিন (৩৫)

র‌্যাব জানায়, ৪ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে লেমুয়া বাজার এলাকায় ভিক্ষা করছিলেন এক নারী। তখন মেহেরাজ নামে এক যুবক তাকে আর্থিক সহায়তা দেওয়ার কথা বলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ছনুয়া ইউনিয়নের এবিএম ব্রিক ফিল্ডে নিয়ে যায়। সেখানে শ্রমিকদের থাকার কক্ষে মেহেরাজ তাকে ধর্ষণ করে। এরপর পালাক্রমে সমির, দেলোয়ার হোসেন, তারেক, রমজান আলী, বাবু, মেহরাজ, রিদনসহ কয়েকজন ওই নারীকে ধর্ষণ করে। একপর্যায়ে তাকে বাসে উঠিয়ে দেওয়ার জন্য মহাসড়কে নিয়ে গেলে ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়। স্থানীয়দের সহায়তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠান।

ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে আটজনকে এজাহারনামীয় ২-৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে ফেনী মডেল থানায় ধর্ষণ মামলা করেন।

মামলার পর থেকেই পলাতক আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত অব্যাহত রাখে র‌্যাব। পরে র‌্যাবের একটি দল ১৫ সেপ্টেম্বর অভিযান চালিয়ে সালাউদ্দিনকে গ্রেফতার করে। সালাউদ্দিনের দেওয়া তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব জানতে পারে গণধর্ষণের মূলহোতা পলাতক আসামি মেহরাজ ফেনীর দাগনভূঞার দিলপুর এলাকায় অবস্থান করছে। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে মেহরাজকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।