All posts by jitu

সরকার এজেন্সিগুলোকে দিয়ে অপপ্রচার চালাচ্ছে সরকার: রিজভী

অনলাইন ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অসুস্থজনিত কারণে সিঙ্গাপুর গিয়েছেন। এ নিয়ে যে ধরনের অপ্রচার চালানো হচ্ছে বিএনপি তার নিন্দা জানায়।

তিনি বলেন, ফেসবুকে ভুয়া অপ্রচার চালিয়ে, এজেন্সিগুলোকে দিয়ে সরকার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। এ ধরনের ভুয়া ও জালিয়াতকারীরা সবসময় থাকে। আর এদেরকে মদদ দিচ্ছে এই অবৈধ সরকার।

সোমবার (২৮ আগস্ট) দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন।

রিজভী বলেন, মির্জা ফখরুল ও তার সহধর্মিণী অনেক দিন ধরে অসুস্থ, তা সবাই অবগত। এছাড়া দুই বছর আগে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের দেশের বাইরে অস্ত্রোপচার হয়েছে। নিয়মিত চেকআপের জন্য প্রায়ই তাদের দেশের বাইরে যেতে হয়। ওবায়দুল কাদেরও তো চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। সেখানে তিনিও তো অনেকের সঙ্গে কথা বলেন। তখন কি তিনি বিএনপির বিরুদ্ধে যড়যন্ত্র করেন?

তিনি বলেন, আজকে কেউ হাসপাতালে গেলেই কি ষড়যন্ত্র হয়? সরকার এগুলো পরিকল্পিতভাবে ছড়াচ্ছে। একটি অবৈধ সরকার যখন ক্ষমতায় থাকে তাদের কর্মও বৈধ থাকে না। তারা ভালো কাজ করতে পারে না। আজকে যারা গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম করছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। অপপ্রচার চালানো হচ্ছে। বিএনপিকে হেয়প্রতিপন্ন করতে সরকার এর আগেও অনেক চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে। ভেঙে ফেলার চেষ্টা করেছে পারে নাই। জেল, খুন-গুম করে বিএনপিকে স্তব্ধ করার অপচেষ্টা করেছে, পারে নাই।

বেসিক ব্যাংকের ১২শত কোটি টাকা আত্মসাৎ, একজন গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ীতে বেসিক ব্যাংকের ১২ শত কোটি টাকা আত্মসাৎকারী ১৭ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার মো. আনোয়ার হোসেন বাবু উপজেলার ওয়াছেকপুর গ্রামের ডা.মো. গিয়াস উদ্দিন সেলিমের ছেলে এবং বিডি সফটেক্সের কথিত চেয়ারম্যান।

সোমবার (২৮ আগস্ট) বিকেলের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল রোববার গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় সোনাইমুড়ী থানার পুলিশ তাকে গ্রেফতার করে।

এসব তথ্য নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক। তিনি বলেন, গ্রেফতার আসামি বিডি সফটেক্সের চেয়ারম্যান। সে বেসিক ব্যাংকের ১২শত কোটি টাকা আত্মসাৎকারী ও ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি।

ওসি আরও বলেন, ২০১৫ সালে বিডি সফটেক্সের চেয়ারম্যান বাবু বিসমিল্লাহ গ্রুপের মাধ্যমে বেসিক ব্যাংক থেকে ১২ শতক কোটি টাকা আত্মসাৎ করে লন্ডনে পালানোর সময় ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। পরে সে জামিনে এসে গ্রেফতার এড়াতে গা ঢাকা দেয়।

শিল্প খাতে দক্ষতা বাড়তে ৩৩০০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

ডেস্ক রিপোর্ট:

শিল্প খাতে দক্ষতা বাড়তে ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। যা স্থানীয় মুদ্রায় প্রায় ৩ হাজার ৩০০ কোটি টাকা। সহজ শর্তের ঋণ কর্মসূচির আওতায় এ অর্থ দিচ্ছে সংস্থাটি। এজন্য সোমবার একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষর হয়। এতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সবিব শরিফা খান এবং এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং। এডিবি এবং ইআরডি থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কিলস ফর ইন্ডাস্ট্রি কমপিটিটিভনেন্স অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি) শীর্ষক প্রকল্পের আওতায় এ অর্থ ব্যয় করা হবে। ২০২৪ থেকে ২০২৯ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে অর্থমন্ত্রণালয়ের আওতায় অর্থ বিভাগ। এ কর্মসূচির উদ্দেশ্য হলো উৎপাদন খাতে দক্ষ জনশক্তি তৈরি এবং শিল্প খাতে বাড়তি কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি করা হবে। অর্থ বিভাগ এ কর্মসূচির তহবিল ব্যবস্থাপনা ও সমন্বয়কের ভুমিকা পালন করবে।

এডিবি বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। বাংলাদেশ ১৯৭৩ সালের সদস্যপদ লাভ করার পর থেকে এ সংস্থা তাদের আর্থিক সহায়তার একটি বড় অংশ বাংলাদেশকে দিয়ে আসছে। এডিবি এ যাবৎ বাংলাদেশ সরকারকে ২ হাজার ৯৬৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের ঋণ সহায়তা এবং ৫৫ কোটি ৩০ লাখ ডলারের অনুদান সহায়তা দিয়েছে। দেশে উন্নয়ন সহায়তার ক্ষেত্রে এডিবি প্রধানত বিদ্যুৎ, জ্বালানি, পরিবহণ, শিক্ষা, স্থানীয় সরকার, কৃষি, পানিসম্পদ এবং সুশাসন সেক্টরকে গুরুত্ব দেয়।

চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে কার্যালয়ে হামলার চেষ্টা ও হত্যার হুমকি

 

স্টাফ রিপোর্টার:
দাবীকৃত চাঁদার টাকা না দেয়ায় ইউপি ভবনে চেয়ারম্যানের উপর হামলার চেষ্টা করে  দুর্বৃত্তরা। কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাজারুল ইসলাম মানিকের উপর এ ঘটনা ঘটার পরদিন  সোমবার(২৮আগষ্ট) দাউদকান্দি মডেল থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, বারপাড়া ইউনিয়নের কিছু চিহ্নিত চাঁদাবাজ, মাদক কারবারী ও সেবনকারী ১০-১৫ জনের একটি দল রবিবার বিকালে পরিষদ কার্যালয়ের সামনে জড়ো হয়। ওইসময় চেয়ারম্যান পরিষদের কয়েকজন সদস্য ও এলাকার গণ্যমান্য লোকজনসহ তার কার্যালয়ে বসা ছিলেন। ওই সময় চেয়ারম্যানের উপর হামলা করার জন্য লাঠি সোটা হাতে নিয়ে চেয়ারম্যানের রুমে প্রবেশের চেষ্টা চালায় অভিযোগে উল্লেখ করা হয়।

চেয়ারম্যান মাজহারুল ইসলাম বলেন, আমি চেয়ারম্যান হওয়ার পর এই এলাকার ১০-১৫ জনের একটি গ্রুপ বিভিন্নভাবে আমাকে হুমকি ধামকি দেয়ার চেষ্টা করে। এগুলি কর্ণপাত না করে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। গত ১৫-২০ দিন আগে এই গ্রুপটি আমার কাছে ১০ লাখ টাকা দাবী করে। কিসের টাকা দিব জানতে চাইলে বলে ইউনিয়নের যে কাজকর্ম হচ্ছে তার থেকে পার্সেন্টিজ দিতে হবে। না হলে আগের চেয়ারম্যানের মতো পরিষদে বসতে দিবে না বলে হুমকি দেয়। সেই হুমকিদাতারাই (রবিবার) আমার অফিস চলাকালীন পরিষদের সচিব, কয়েকজন মেম্বার ও এলাকার কয়েকজন মুরুব্বীর সামনে আমাকে মারার জন্য তেড়ে আসে। বিষয়টি লিখিতভাবে দাউদকান্দি মডেল থানাকে অবহিত করেছি।

ইউপি সদস্য মোঃ আল আমিন মুন্সি বলেন, আমিসহ আরো ৪ জন মেম্বারের উপস্থিতিতে চেয়ারম্যানের উপর হামলার চেষ্টা চালায় ১০-১৫ জনের দুর্বৃত্তের দলটি।

দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, এ বিষয়ে চেয়ারম্যানের করা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুল হাসান বলেন, বিষয়টি আমি শুনেছি।

ড. ইউনূসের বিরুদ্ধে ১৮ শ্রমিকের মামলা, সমন জারি আদালতের

ডেস্ক রিপোর্ট:

শ্রমিকদের মুনাফার টাকা না দিয়ে মানিলন্ডারিং করে টাকা সরিয়ে নেওয়ার অভিযোগে নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করেছেন ১৮ জন শ্রমিক। এ জন্য তার বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।

আজ সোমবার সকালে শ্রমিকরা তাদের পাওনা মুনাফার দাবি নিয়ে ঢাকার শ্রম আদালতে এ মামলা করেন। পরে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।

আগামী ১৬ অক্টোবরের মধ্যে শ্রমিকদের করা এ মামলায় সমনের জবাব দিতে হবে ড. ইউনূসকে। এর আগে, শ্রম আইন লঙ্ঘনের আরেক মামলায় ড. ইউনূসের বিচার শুরু হয়।

২০২১ সালের ৯ সেপ্টেম্বর শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা করে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর। ঢাকার তৃতীয় শ্রম আদালতে এ মামলা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের কর্মকর্তারা ড. ইউনূসের গ্রামীণ টেলিকম পরিদর্শনে যান। সেখানে গিয়ে তারা শ্রম আইনের কিছু লঙ্ঘন দেখতে পান। এর মধ্যে ১০১ জন শ্রমিক-কর্মচারীকে স্থায়ী করার কথা থাকলেও তাদের স্থায়ী করা হয়নি। শ্রমিকদের অংশগ্রহণের তহবিল ও কল্যাণ তহবিল গঠন করা হয়নি। এ ছাড়া কোম্পানির লভ্যাংশের ৫ শতাংশ শ্রমিকদের দেয়ার কথা থাকলেও তা দেয়া হয়নি। এসব অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি আইনে এ মামলা করা হয়।

খুনের অভিযোগ থেকে খালাস ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা আইনজীবী হত্যা মামলার অভিযোগ খারিজ করে দিয়েছে আদালত। আজ সোমবার ইমরানের আইনজীবী নাঈম পাঞ্জুথা এ তথ্য জানান।

ডিজিটাল প্লাটফর্ম এক্সে ইমরানের আইনজীবী লিখেছেন, ‘সকল প্রশংসা আল্লাহর, কোয়েটার দক্ষিণাঞ্চলীয় শহরে একজন আইনজীবীকে হত্যার অভিযোগ আদালত খারিজ করে দিয়েছে।’

গত জুনে ইমরান খানের বিরুদ্ধে হত্যার এ অভিযোগ আনা হয়।

এর আগে গত বছরের এপ্রিলে সংসদে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এরপর তার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে।

বর্তমানে তোষাখানা মামলায় সাজা খাটছেন তিনি। এছাড়া অপর একটি দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে আনা অভিযোগ স্থগিত রাখার আবেদনের রায় দেবে ইসলামাবাদের হাইকোর্ট।

চৌদ্দগ্রামে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় চৌদ্দগ্রাম ১০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (২৮ আগস্ট) সকালে চৌদ্দগ্রাম থানায় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ জাহিদ হোসেন রায়হান, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার ১৩নং জগন্নাথদিঘী ইউনিয়নের চট্টগ্রাম টু ঢাকাগামী মহাসড়কের উপর থেকে ১০ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো, চাপাইনবাবগঞ্জ জেলার সাকিম চকলানপুর গ্রামের মৃত আলা উদ্দিন বিশ্বাসের ছেলে আবুল কালাম আজাদ (৫৪) এবং কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কেচকিমুড়া গ্রামের আব্দুল খালেক এর ছেলে আব্দুল মালেক (৩৭)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের চৌদ্দগ্রাম থানায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় পুলিশ।

কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষায় ১৮০ জন ফেল থেকে পাস করেছে

স্টাফ রিপোর্টার:

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার অধীনে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় ফেল করা ১৮০ জন শিক্ষার্থী উত্তীর্ণসহ ৮৭৯ জনের ফল পরিবর্তন হয়। ফল পুনর্নিরীক্ষণে এ পরিবর্তন হয়েছে। সোমবার (২৮ আগস্ট) সকালে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায় ও পরিবর্তিত ফল প্রকাশিত হয়।

কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম জানায়, ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ২৪টি বিষয়ে ২৭ হাজার ৬০ জন শিক্ষার্থী ৬৫ হাজার ৪০টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করে। এর মধ্যে ৮৭৯ জনের ফল পরিবর্তন হয়। যার মধ্যে ৯৪ জন নতুন করে জিপিএ ৫ পান। ১৮০ জন ফেল থেকে পাস করেন এবং ৬০৫ জনের গ্রেড পরিবর্তন হয়।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. জামাল নাছের জানান, আবেদনকৃত উত্তরপত্রগুলো পুনর্নিরীক্ষণের নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাই শেষে আজ ২৮ আগস্ট ফলাফল প্রকাশিত হয়। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ৩১ আগস্ট কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।

গত ২৮ জুলাই ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয় এবং ২৯ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের পাসের হার ছিল ৭৮ দশমিক ৪২ ভাগ।

ফাইনালের জুজু ভাঙবেন তো লাল-সবুজের দল ?

অনলাইন ডেস্ক:

২০১২ থেকে ২০১৮ সাল। এই ৬ বছরে এশিয়া কাপে তিনবার ফাইনাল খেলেছে বাংলাদেশ। শিরোপা জয়ের আক্ষেপ থাকলেও মহাদেশীয় এই টুর্নামেন্টে নিজেদের শক্তিমত্তার জানান দিতে পারে লাল-সবুজের দল।

যদিও এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরে বাংলাদেশের প্রথম জয় পেতে সময় লেগেছিল ১৮ বছর। ১৯৮৪ সালে শুরু হয় এশিয়া কাপ। সেবার খেলা হয়নি বাংলাদেশের। তবে পরের আসরগুলোতে নিয়মিত অংশগ্রহণের মতো, হারের চিত্রটাও নিয়মিত ছিল।

প্রথম জয় পেতে বাংলাদেশকে খেলতে হয়েছে ১৬ ম্যাচ। অবশেষে ২০০৪ সালে হংকংকে হারিয়ে প্রথম জয়ের দেখা পায় টাইগাররা। সেই আসরে আরও পাঁচ ম্যাচ খেললেও জয়বঞ্চিত থাকে লাল-সবুজরা।

এরপর আবারও দীর্ঘপ্রতীক্ষা। এশিয়া কাপে দ্বিতীয় জয় পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে আরও চার বছর। ২০০৮ সালের আসরে টাইগারদের দ্বিতীয় শিকার দুর্বল দল সংযুক্ত আরব আমিরাত। অবশ্য ২০০৪ সালের মতো এবারও আর কোনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ।

পরের আসরেও ২০১০ সালে বাংলাদেশ ছিল জয়হীন। তবে ঘরের মাঠে ২০১২ সালে মহাদেশীয় এই আসরে মুশফিকুর রহিমের নেতৃত্বে নিজেদের নতুন করে আবিষ্কার করে বাংলাদেশ। সেবার শক্তিশালী দলগুলোতে বিপক্ষে চোখে চোখ রেখে কীভাবে লড়াই করতে হয়, তা ক্রিকেট বিশ্বকে দেখায় বাংলাদেশ।

সেবার প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারলেও গ্রুপপর্বে প্রথমে ভারত ও পরে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে খেলে বাংলাদেশ। যদিও শিরোপা জয়ের লড়াইয়ে পাকিস্তানের কাছে মাত্র দুরানে হেরে স্বপ্নভঙ্গ হয় টাইগারদের।

পরের আসরে হোঁচট খায় উড়তে থাকা বাংলাদেশ দল। সেই আসর ঘরের মাঠে হলেও এবার শতভাগ জয়বঞ্চিত ছিল মুশফিকের দল। চার ম্যাচের সবগুলো শেষ করে হারের তিক্তস্বাদ নিয়ে। গ্রুপপর্বে শেষ আবারও ফাইনালে খেলার স্বপ্ন।

পরের এশিয়া কাপের আসর হয় টি-টোয়েন্টি ফরম্যাটে। সেখানেও সবাইকে চমকে দেয় বাংলাদেশ। মাশরাফির নেতৃত্বে ২০১৬ সালের এই আসরে বাংলাদেশ প্রমাণ করে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটেও লাল-সবুজরা বেশ ভয়ংকর। তবে ফাইনালে লিখা হয়নি ভারত বধের মহাকাব্য।

পরের এশিয়া কাপের আসর বসে সংযুক্ত আরব আমিরাতে। ২০১৮ সালে মরুর বুকে এবার ঝড় তোলে লাল-সবুজেরা। মাশরাফির নেতৃত্বে আবারও ফাইনাল খেলে বাংলাদেশ। কিন্তু এবার পুড়তে হয় মাত্র ৩ উইকেটের আক্ষেপে।

২০২২ সালের এশিয়া কাপ ভুলে যেতে চাইবে বাংলাদেশ। টি-টোয়েন্টির ফরম্যাট হওয়ার এই আসর একেবারেই বাজে কাটে লাল সবুজদের। গ্রুপ পর্বে দুই ম্যাচের একটিতেও জয় পায়নি সাকিবের দল।

এবার ওয়ানডে ফরম্যাটের হবে এশিয়া কাপ। হাইব্রিড মডেলের এই আসর বসছে দুই দেশে। ৩০ আগস্ট পাকিস্তানের উদ্বোধনের পর বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কায়। গ্রুপপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে ওয়ানডে ফরম্যাটের নতুন অধিনায়ক সাকিব জানান ম্যাচ বাই ম্যাচ জয়ের কথা। আর পেসার তাসকিন আহমেদ স্বপ্ন দেখা, তিন ফাইনালে খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিরোপা জয়ের। এখন প্রশ্ন হচ্ছে ফাইনালে ব্যর্থতার ট্যাবু ভাঙতে পারবে তো বাংলাদেশ। নাকি আবারও শেষ পর্যন্ত হতাশই হবে সঙ্গী।

‘ব্যাচেলর পয়েন্ট’-এ ব্যাচেলর রইল আর কতজন?

অনলাইন ডেস্ক:

ধারাবাহিক নাটকগুলোর মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে কাজল আরেফিন অমি নির্মিত ‘ব্যাচেলর পয়েন্ট’। ব্যাচেলরদের যাপিত জীবন নিয়ে তৈরি এই নাটকে ‘কাবিলা’ চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ। এ ছাড়া ‘হাবু’ চরিত্রে চাষী আলম, ‘পাশা’ চরিত্রে মারজুক রাসেল, ‘বোরহান’ চরিত্রে শরাফ আহমেদ জীবন, ‘শিমুল’ চরিত্রে শিমুল শর্মা, ‘অন্তরা’ চরিত্রে ফারিয়া শাহরিন, ‘নাবিলা’ চরিত্রে সাবিলা নূর, ‘নেহাল’ চরিত্রে তৌসিফ মাহবুব, ‘ইভা’ চরিত্রে পারসা ইভানা, ‘শুভ’ চরিত্রে শিশু সাব্বিরসহ মনিরা মিঠু ও আবদুল্লাহ রানাকে অভিনয় করতে দেখা গেছে।

সম্প্রতি এ নাটকের হাবু চরিত্রে অভিনয় করা চাষী আলম বিয়ে করার পর ভক্তদের মনে প্রশ্ন জেগেছে—ব্যাচেলর পয়েন্ট নাটকের অভিনয়শিল্পীদের মধ্যে বাস্তবজীবনে আর কে কে ব্যাচেলর আছেন?

কাবিলা খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ বাস্তবজীবনে বিবাহিত। দূরসম্পর্কের খালাতো বোন নাফিসা রুম্মান মেহনাজকে বিয়ে করেছেন তিনি। গত ডিসেম্বরে পলাশ জানান, মাস চারেক আগে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয় তাদের।

বিয়ে করেছেন ফারিয়া শাহরিনও। তার ফেসবুক পোস্টের মাধ্যমে জানা যায়, ৭ জুলাই বিয়ে করেছেন তিনি। যদিও স্বামীর নাম-পরিচয় জানাননি। ২০২১ সালে মাহফুজ রায়ান নামে এক ব্যক্তির সঙ্গে তার বাগ্‌দানের খবর পাওয়া যায়। যদিও বাগ্‌দানের পর দুজনকে কোথাও একসঙ্গে দেখা যায়নি। এমনকি ৭ জুলাই ফেসবুকে বিয়ের বিষয়ে জানালেও বরের কোনো ছবি পোস্ট করেননি।

গত বৃহস্পতিবার গায়ে হলুদ হয়েছে ‘হাবু’ খ্যাত অভিনেতা চাষী আলমের। এরপর বিয়ে। শুক্রবার নববধূ তুলতুলকে ঘরে তুলেছেন তিনি। পারিবারিকভাবে বিয়ে হলেও তুলতুলের সঙ্গে ছয় মাস আগেই পরিচয় হয়েছিল চাষীর। রাজধানীর উত্তরায় প্রথম দেখা হয় তাদের। চাষীর অভিনয়ের ভক্ত ছিলেন তুলতুল। পরিচয়ের কিছুদিন পর কথাবার্তা শুরু হয় দুজনের। মাঝেমধ্যে দেখাও করতেন। পরে চাষীর পরিবারের অন্য সদস্যরা তুলতুলকে দেখে পছন্দ করেন।

‘নাবিলা’ চরিত্রের সাবিলা নূর বিয়ে করেছেন নেহাল সুনন্দ তাহেরকে। ২০১৯ সালে তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হন। এ ছাড়া ‘শুভ’ চরিত্রে অভিনয় করা মিশু সাব্বিরও বিবাহিত। ‘বোরহান’ চরিত্