Tag Archives: শাহরুখ খান

ডাঙ্কিতে যে নতুনত্ব নিয়ে আসছেন শাহরুখ খান

ডেস্ক রিপোর্ট:

এ বছর বলিউড অভিনেতা শাহরুখ খানকে একাধিক ছবিতে দেখা গেছে। তাই বলা হয় ২০২৩ ‘বাদশার’ বছর। ‘পাঠান’-এর হাত ধরে লকডাউন পরবর্তী সময়ে অক্সিজেন পেয়েছে বলিউডের বক্স অফিস। হাজার কোটি টাকার বেশি ব্যবসা করেছে ‘পাঠান’।

‘পাঠানের’ পর ‘জওয়ানেও’সাফল্য পান তিনি। ‘পাঠানে’ সিক্রেট এজেন্টের চরিত্রের পর ‘জওয়ানে’ অ্যাকশন হিরোর ভূমিকায় দেখা যায় শাহরুখকে। পরের ছবি ‘ডাঙ্কিতে’ নাকি সেনার পোশাকে দেখা যাবে ‘বাদশাকে’।

প্রথমবারের মতো বলিউড পরিচালক রাজকুমার হিরানি এবং শাহরুখ একত্রে কাজ করেছেন। রাজকুমার হিরানি সব সময় একটু অন্য ধরনের ছবি করেন। তার ছবিতে কমেডি যেমন থাকে, তেমন সেই কমেডির ছলেই দেওয়া হয় কঠিন বার্তা। ‘মুন্না ভাই এমবিবিএস’ থেকে শুরু করে ‘পিকে’ হোক বা ‘শালা খড়ুস’ কিংবা ‘থ্রি ইডিয়েটস’ সবটাতেই একদম অন্য রকম একটা ছাপ আছে পরিচালকের ছবিতে। শাহরুখের সঙ্গে এতদিন তিনি কাজ করেননি, কারণ শাহরুখের মতো চরিত্র তিনি ভাবেননি।

আনন্দবাজার অনলাইনের খবরে বলা হয়েছে- রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’ ছবিতে নতুন রূপে ধরা দেবেন শাহরুখ। ‘জওয়ান’ এবং ‘পাঠান’— দুই ছবিতেই অ্যাকশন রূপে বড়পর্দায় হাজির হয়েছিলেন শাহরুখ। তবে এই ছবিতে তিনি কিন্তু দিক পরিবর্তন করেছেন। ‘ডাঙ্কি’ যে পুরোপুরি কমেডি ছবি হতে চলেছে, তার ইঙ্গিত পাওয়া গিয়েছে। ছবিতে শাহরুখের চরিত্রের নাম হার্ডি। ছবির প্রেক্ষাপট পাঞ্জাব এবং অভিভাসন। সেখানে তরুণ প্রজন্মের মধ্যে উন্নত জীবনের আশায় লন্ডনে যাওয়ার প্রবণতাকে তুলে ধরা হয়েছে। ছবিতে শাহরুখের চরিত্রটি লন্ডনে যাওয়ার জন্য মরিয়া। বাদশার সঙ্গে এ সফরে রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল। বিশেষ চরিত্রে রয়েছেন বোমান ইরানি। সিনেমা বিশেষজ্ঞদের অনুমান এ ছবি বক্স অফিসে ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতোই সাফল্য পাবে।

আগামী ২১ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে শাহরুখের এ বছরের তৃতীয় ছবি ‘ডাঙ্কি’।

নতুন রেকর্ড গড়ল শাহরুখ খানের ‘জওয়ান’

ডেস্ক রিপোর্ট:

শাহরুখ খানের জওয়ান নিয়ে মাতামাতি কমছে না এখনও। শুধু ২০২৩ সালের নয়, বলিউডের ছবির ইতিহাসে এমন অভাবনীয় সাফল্যের মুখ দেখেনি কোনো সিনেমা। একসময় যারা ‘জিরো’ বলেছিল শাহরুখকে, স্টারডম নিয়ে তুলেছিল প্রশ্ন, তারা এখন মুখ লুকাতে ব্যস্ত। এরইমধ্যে বিশ্বব্যাপী ১১০০ কোটির ব্যবসা করে সর্বাধিক উপার্জিত হিন্দি ছবি হিসেবে নিজের জায়গা পাকা করে নিয়েছেন কিং খান। এতকিছুর পর নতুন করে কোন রেকর্ড গড়ল এই সিনেমা।

বাণিজ্য বিশ্লেষক সুমিত কাদেল একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার)। সেখানে লেখেন প্রায় ৩.৯২ কোটি লোক হলে এসেছে জওয়ান দেখতে। হিন্দি সিনেমার ইতিহাসে যা সর্বোচ্চ।

সুমিত কাদেল লেখেন, ‘প্রেক্ষাগৃহে জওয়ান দেখতে ৩.৯২ কোটি লোকের পা পড়েছে। যা হিন্দি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ। ওটিটি-তে মুক্তি পাওয়ার পরও জওয়ান চলছে সিনেমা হলে।’

সুমিত জওয়ানের আয়ের অঙ্ক শেয়ার করে লিখলেন, ভারতে ছবির আয় ৫৮৩.৪৫ কোটি, ডাবিং ৬০.৪৪ কোটি। ভারতে মোট আয় ৬৪৩.৮৯ কোটি। আর বিশ্বব্যাপী আয় ১১৫১.৭৩ কোটি।

আপাতত শাহরুখ খানের ভক্তরা অধীর অপেক্ষায় আছেন ডাঙ্কি মুক্তির। রাজকুমার হিরানির পরিচালনায় প্রথমবার কাজ করছেন শাহরুখ খান। আগে বেশ কয়েকবার সুযোগ এলেও, দুজনের একসঙ্গে কাজ করা হয়নি বিভিন্ন কারণে। কিং খানের জন্মদিনের দিন প্রকাশ্যে এসেছিল টিজার। ছবিতে আরও রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমন ইরানি। ২২ ডিসেম্বর এই সিনেমার মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সালমানের টাইগার ৩-তেও কথা রয়েছে শাহরুখের কেমিওর। যদিও তা নিশ্চিত নয় এখনই। তবে শাহরুখ আর সালমানকে জলদি দেখা যাবে টাইগার ভার্সেস পাঠান-এ।

সূত্র : হিন্দুস্তান টাইমস

নির্ধারিত সময়ে আসছে শাহরুখ খানে ‘ডাঙ্কি’

নির্ধারিত সময়ে আসছে শাহরুখ খানে ‘ডাঙ্কি’

ডেস্ক রিপোর্ট:

বলিউড বাদশা শাহরুখের সুখের পালে যেন ঝড়ো হাওয়া বইছে। চলতি বছরে তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। দুটিতেই তিনি তার অভিনয় ক্যারিশমা দেখিয়ে বাজিমাত করেছেন।

এরপর তিনি আরও একটি সিনেমা চলতি বছরেই প্রেক্ষাগৃহে আনার ঘোষণা দিয়েছেন কিছুদিন আগে। সিনেমাটির নাম ‘ডাঙ্কি’।

অনেকে মনে করছেন শাহরুখের এ সিনেমা চলতি বছরে মুক্তি নাও পেতে পারে। তাই শাহরুখের অনুরাগীদের একাংশ ‘ডাঙ্কি’ সিনেমা নিয়ে বেশ চিন্তিত। সম্প্রতি শোনা গেছে, আবারও নাকি এ সিনেমার মুক্তির তারিখ পিছিয়েছে। অবশেষে নির্মাতাও জানিয়েছেন দিয়েছেন যে এটি ভুয়া খবর।

চলতি বছরের বড়দিনেই মুক্তি পাচ্ছে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’। শাহরুখ খানের সিনেমা মুক্তির তারিখ পিছাচ্ছে না।

শুক্রবার রাতে সেই ব্যাপারে নিশ্চিত করেছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। তিনি আরও জানান যে, শিগগিরই নির্মাতারা সিনেমার টিজার প্রকাশ্যে আনবেন।

এদিন তরণ আদর্শ তার পোস্টে লেখেন, শাহরুখ খান ‘ডাঙ্কি’ নট পোস্টপন! ‘হ্যাঁ, ডাঙ্কি আসছে ২০২৩ সালের বড়দিনেই। ডাঙ্কির টিজার মুক্তি পাবে শিগশির।

অর্থাৎ, স্বস্তির খবর শাহরুখ অনুরাগীদের। তাদের বেশি অপেক্ষা করতে হবে না। ঘোষণা অনুযায়ী সঠিক সময়ে এটি মুক্তি পাবে এটি।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল যে, ২২ ডিসেম্বর শাহরুখ খানের ‘ডাঙ্কি’ মুক্তি পাবে না। প্রভাসের ‘সালার’ সিনেমার সঙ্গে সংঘর্ষ এড়াতেই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়। তবে এই প্রথম নয়। এর আগেও ‘ডাঙ্কি’র মুক্তির তারিখ উঠেছিল শিরোনামে।

এদিকে কিং খানের বেশিরভাগ ভক্তদের আর যেন অপেক্ষার প্রহর কাটছে না। তারা কখন ‘ডাঙ্কি’ দেখবেন তা নিয়ে অধীর আগ্রহে আছেন।

শুধু রাতে আর দুপুরে খান শাহরুখ, কী খান?

শুধু রাতে আর দুপুরে খান শাহরুখ, কী খান?

ডেস্ক রিপোর্ট:

অনেকেই ফিটনেস ধরে রাখতে তাঁদের খাদ্যতালিকায় নতুন নতুন বস্তু যোগ করেন। তবে বলিউড বাদশাহ শাহরুখ খান মোটেও তা করেন না। তাঁর ভাইরাল হওয়া একটি বক্তব্য এটাই ইঙ্গিত করছে।

বক্তব্যে শাহরুখ জানিয়েছেন, তাঁর খাদ্যতালিকায় গুটি কয়েক খাবার রয়েছে এবং এই খাবারগুলো তিনি সারা বছরই খান।

সম্প্রতি ‘অনলিমাইহেলথ’ নামে একটি ব্লগিং সাইট তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে খাদ্যাভ্যাস নিয়ে শাহরুখের বক্তব্যের একটি ভিডিও পোস্ট করে। এই ভিডিওটি বেশ সাড়া ফেলেছে। অনেকেই এটি নিজেদের টাইমলাইনে শেয়ার করছেন।

ভিডিওতে নিজের খাদ্যাভ্যাস নিয়ে শাহরুখ খান বলেন, ‘আমি খুব সাধারণ খাবার গ্রহণ করি। দিনে দুবার খাই। এই সময়ের মধ্যে আমি অন্য কিছু খাই না। আমি শুধু দুপুরে এবং রাতে খাবার খাই।’

ভিডিওতে শাহরুখ জানায়, তিনি তাঁর ডায়েটে বেশ কিছু মৌলিক বস্তু রাখেন। তিনি জানান, ‘আমি অনেকগুলো মৌলিক খাদ্য গ্রহণ করি, যেমন—অঙ্কুরিত বীজ, গ্রিল্ড চিকেন, ব্রোকোলি এবং মাঝেমধ্যে অল্প পরিমাণে মসুর ডাল।’

বলিউড বাদশাহ দাবি করেছেন, তাঁর খাদ্যতালিকা এবং খাদ্য গ্রহণের রুটিনে খুব বেশি নড়চড় হয় না। তিনি বলেন, ‘আমি এগুলোই সব সময় খাই। দিনে দুবার। আমি এগুলো সারা বছর ধরে খাই।’

ভিডিওটির নিচে অনেকেই মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘এসবই যদি খাও, তবে এত টাকা বানিয়ে কী লাভ হলো তোমার।’

আরেকজন লিখেছে, ‘চলো ভাই, সব পরিষ্কার হয়ে গেছে। ধনীরা কখনো সোনা খায় না।’

শুধু দুই বেলা খাবার আর দীর্ঘ সময় কিছু না খাওয়ার বিষয়টিকে নির্দেশ করে একজন লিখেছেন, ‘মাঝখানের সময়টিতে কি শুধু সিগারেট পান করেন?’

তবে ভিডিওটি নিয়ে আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, তিনি তাঁর ডায়েটের মাত্র কয়েকটি দিক উল্লেখ করছেন এবং এটি মেনে চলার ক্ষেত্রে দর্শকের অবশ্যই বিবেচনার প্রয়োজন।

প্রতিবেদনে শাহরুখের খাদ্যতালিকা নিয়ে মুম্বাইয়ের নিবন্ধিত ডায়েটিশিয়ান ও পুষ্টিবিদ ডা. ঊষা কিরণ সিসোদিয়া জানিয়েছেন, তালিকাটিতে চর্বিহীন প্রোটিন এবং পুষ্টিসমৃদ্ধ সবজি অন্তর্ভুক্ত রয়েছে। তবে এটিতে শস্য, ফল এবং দুগ্ধজাত দ্রব্যগুলোতে পাওয়া যায়—এমন গুরুত্বপূর্ণ পুষ্টির অভাব রয়েছে।

‘জওয়ান’ এর তিন দিনে আয় ৪৬১ কোটি টাকা

 

বিনোদন ডেস্কঃ

বলিউড বাদশা শাহরুখ খান ‘জওয়ান’ দিয়ে ‘পাঠান’ সিনেমাকে পেছনে ফেলে দিয়েছেন মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই। মুক্তির দিনেই ৭৫ কোটি রুপি ব্যবসা করেছে শাহরুখ খানের সিনেমা ‘জওয়ান’। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০০ কোটি টাকা।

বলিউড বাদশার চলতি বছরের শুরুটা দেখেই বোঝা যাচ্ছিল তার পুরো বছরটা কেমন যাবে। বছর শুরু করেছিলেন ‘পাঠান’র মতো ব্লকবাস্টার সিনেমা দিয়ে। বিশ্বজুড়ে বক্স অফিসে প্রায় ১১০০ কোটি রুপির ব্যবসা করেছিল যশরাজ ফিল্মস প্রযোজিত ওই সিনেমা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪৫০ কোটি টাকা।

‘পাঠান’ সিনেমা মুক্তির প্রায় আট মাস পরে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে রাজকীয়ভাবে ফিরেছেন শাহরুখ। অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ সিনেমা মুক্তির দিনই বক্স অফিসে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

চলতি বছরের ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল ‘পাঠান’। মুক্তির তিনদিনের মাথায় ভারতের বক্স অফিসে ১৬৬ কোটি রুপি বেশি রোজগার করেছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমা। গত ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘জওয়ান’। তৃতীয় দিনেই ২০০ কোটির ক্লাবে নিজের জায়গা করে ফেলেছে অ্যাটলি ও শাহরুখের এ সিনেমা।

তিনদিনের মাথায় শুধু দেশেই ‘জওয়ান’র ঝুলিতে এসেছে মোট ২০২ কোটি রুপি, যা ‘পাঠান’ সিনেমার চেয়ে প্রায় ৪০ কোটি রুপি বেশি। চলতি বছর বক্স অফিসে অনন্য উদাহরণ সৃষ্টি করেছে ‘পাঠান’। নিজের গড়া সেই উদাহরণ এবার নিজেই ভাঙছেন কিং খান। ভারতের ট্রেড এনালিস্টদের ধারণা, মোট উপার্জনের বিচারে ‘পাঠান’সিনেমাকে খুব সহজে ছাড়িয়ে যাবে ‘জওয়ান’।

‘পাঠান’ সিনেমার মতো বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে ‘জওয়ান’ সিনেমাও। ভারতের পাশাপাশি বিদেশেও সিনোমর ব্যবসার পরিসংখ্যান বেশ সন্তোষজন। তৃতীয় দিনে দাঁড়িয়ে ‘পাঠান’সিনেমার ঝুলিতে ছিল প্রায় ৩১৩ কোটি রুপি।

‘পাঠান’ সিনেমার সেই দৃষ্টান্তও ভেঙে ফেলেছে ‘জওয়ান’। তিন দিনে ‘জওয়ান’ সিনেমার মোট উপার্জন করেছে প্রায় ৩৫০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৪৬১ কোটি টাকারও বেশি।