All posts by jitu

সদর দক্ষিণে প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, চোরাই মালামাল উদ্ধার

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার সদর দক্ষিণে প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় জড়িত ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় চুরি হওয়া নগদ ৩০ হাজার টাকা ও চোরাইকৃত ৭ আনা ৪ রত্তি ওজনের একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।

১৩ আগষ্ট দুপুরে বড় ধর্মপুর এলাকা থেকে চোর ও চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া দুইজন হলেন  কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমাই বাজারের বড় ধর্মপুর গলাচিপা এলাকার মিঠু মিয়ার ছেলে মোহাম্মদ মোস্তফা প্রকাশ নয়ন (৩০) ও  বড় ধর্মপুর মধ্য পাড়া এলাকার জসিম উদ্দিনের ছেলে মোঃ মিজানুর রহমান (২০)।

গত ১৩ জুলাই রাত পৌণে ১২ টার দিকে উপজেলার শ্রীবল্লভপুর এলাকার সৌদি প্রবাসী কাউছার আহমেদের বাড়িতে প্রবেশ করে প্রবাসীর স্ত্রী শিরিনা আক্তার ও তাদের ছেলে মো: ইউছুফ(৮) কে ছোরা দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে বাসায় থাকা আলমারি ও ওয়ারড্রবের চাবি নিয়া আলমারি ও ওয়ারড্রবে থাকা বাদীর কানের ৭ জোড়া ছোট বড় স্বর্ণের জিনিস, ৪ টি গলার স্বর্ণের চেইন, আংটি ৫ টা, ১ টি স্বর্ণের নেকলেস, সর্বমোট ৯ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৫০ হাজার টাকাসহ স্যামসাং ডুজ মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। পরে ১৬ জুলাই প্রবাসীর স্ত্রী কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা এসে লিখিত অভিযোগ করেন। পরে ঘটনাস্থল পরিদর্শন করে থানা পুলিশের এসআই মো: মামুন মিয়া । পুলিশ ঘটনা তদন্ত করে ২৬ জুলাই বিষয়টি মামলা হিসেবে গ্রহণ করে। এরপর  চোরাই মালামাল উদ্ধার ও আসামী গ্রেফতারের লক্ষ্যে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো: মামুন মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা কালে বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও গুপ্তচরের তথ্যমতে ১৩ আগষ্ট  বড় ধর্মপুর এলাকা হতে  মোহাম্মাদ মোস্তফা প্রকাশ নয়নকে গ্রেফতার করে।  পরে তার তথ্যমতে  চোরাই মালামালের  বিক্রিত নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করেন। পরে  নয়নের তথ্যমতে চুরির ঘটনায় জড়িত তার সহযোগি মোঃ মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়।  এ  সময় মোঃ মিজানুর রহমানের  নিকট হইতে চোরাইকৃত ৭ আনা ৪ রত্তি ওজনের একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।

এ বিষয়ে প্রবাসী  কাউছার আহমেদ ও  তার স্ত্রী শিরিনা আক্তার জানান, সদর দক্ষিণ  থানার  এসআই  মামুন মিয়া অসংখ্যবার ঘটনাস্থলে এসেছেন। চারদিকে খবর নিয়েছেন। পরে তথ্য প্রযুক্তির ব্যবহার করে ঘটনার উন্মোচন করেছেন। অক্লান্ত পরিশ্রম করে আসামি গ্রেফতার করেছেন। পুলিশের এমন ইতিবাচক কর্মকান্ডে আমরা সন্তুষ্ট।

কুমিল্লার চৌদ্দগ্রামে কিশোর এবং প্রবাসী স্ত্রীর মরদেহ উদ্ধার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তারা হলেন উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুর্চি গ্রামের প্রবাসী আব্দুল কাদেরের স্ত্রী হোসনেয়ারা বেগম এবং আলকরা ইউনিয়নের সোনাইছা গ্রামের আব্দুল মতিনের ছেলে মোঃ সবুজ।

পুলিশ লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।

সোমবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোর সবুজ তার বাবা মায়ের সঙ্গে অভিমান করে রোববার রাতে ঘরের ভুতুরের সাথে গামছা পেঁছিয়ে আত্মহত্যা করে। পরে রাতেই পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। অপরদিকে সোমবার সকাল সাড়ে ১১টায় বাবুচি গ্রাম থেকে হোসনেয়ারা বেগম নামে এক প্রবাসীর স্ত্রী ঘরের জানালার সাথে ওড়না পেঁছিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ সোমবার সকালে গৃহবধুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, রোববার রাতে এবং সোমবার সকালে লাশ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আইনী প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জিয়াউর রহমানের মরণোত্তর বিচার ও বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবিতে কুমিল্লায় স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার:
১৫ আগস্ট হত্যাকান্ডের মাস্টারমাইন্ড, মানবাধিকার লঙ্ঘনকারী জিয়াউর রহমানের মরণোত্তর বিচার, জাতির পিতা বঙ্গবন্ধু হত্যাকান্ডের আত্মস্বীকৃত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর, ২১ আগস্ট হত্যাকান্ডের মাস্টারমাইন্ড, দুর্নীতি মামলার দন্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান ও জোবায়াদা রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর এবং কানাডার ফেডারেল কোর্ট কর্তৃক সন্ত্রাসী সংগঠনের আখ্যা পাওয়া বিএনপি রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান বরাবর স্মারকলিপি প্রদান করে সরকারের কাছে দ্রুত পদক্ষেপ বাস্তবায়নের চান্দিনা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী মো. মেহেদী হাসান।

সোমবার (১৪ আগষ্ট) কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে এসে স্মারক লিপি প্রদান করেন এই সাবেক ছাত্রলীগ নেতাকর্মীরা।

যুবলীগ নেতা মো. মেহেদী হাসান জানান, বাংলাদেশ আওয়ামী যুবলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নির্দেশে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর শ্রষ্টা, বিশিষ্ট লেখক-সাংবাদিক শহীদ শেখ ফজলুল হক মণির হাতে গড়া দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ একটি যুব সংগঠন। আমরা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জবিত, লড়াই-সংগ্রাম আন্দোলনের মাধ্যমে বেড়ে ওঠা গৌরবময় ইতিহাসের ধারক সংগঠন; লক্ষ লক্ষ যুবকের আশা-আকাঙ্কার বাতিঘর বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুমিল্লা উত্তর জেলা পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে দাবিকৃত বিষয় সমূহের বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি ।

স্মারকলিপি প্রদানকালে আরো উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আবু কাউসার (২ নং ওয়ার্ড কাউন্সিলর), সাবেক সহ সভাপতি মো. মিজানুর রহমান, সেন্ট্রাল মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ডা. ইশতিয়াক আহমেদ খান রানা, যুবলীগ নেতা মো. নুরুল ইসলাম, সফিকুল গনি বাবু, সানাউল্লাহ, মো. হাসান, রুবেল আহমেদ ও মোহাম্মদ প্রমুখ।

ভূমি অফিসের পুকুরে মিলল যুবকের লাশ

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগে পুকুর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মো.আজগর ইকবাল (৩৩) উপজেলার অর্জুনতলা ইউনিয়নের দক্ষিণ বোরকাটা গ্রামের জিতু মিয়ার বাড়ির মৃত তাজুল ইসলামের ছেলে।

সোমবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ভূমি অফিসের পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বিকেল পৌনে ৫টার দিকে উপজেলা ভূমি অফিসের পুকুরে রিয়াদ নামে এক যুবক মাছের খাবার দিতে যায়। একপর্যায়ে সে পুকুরে এক ভাসমান এক যুবকের মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের পরিচয় নিশ্চিত করে। পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো.রুহুল আমি বলেন, অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে লাশের পরিচয় উদ্‌ঘাটন করে পুলিশ। সে মানসিক ভাবে অসুস্থ ছিলে বলে জানা যায়। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

ভালোবাসার মানুষকে বিয়ে করলেন তাসনিয়া ফারিণ

 

বিনোদন ডেস্কঃ

অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নাটক, ওয়েব সিরিজের গণ্ডি পেরিয়ে সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে পর্দা মাতাচ্ছেন এই অভিনেত্রী। নিজেকে প্রতিনিয়তই ভেঙে গড়ছেন এই তিনি। দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল ফারিণ প্রেম করছেন। অবশেষ নিজেই জানিয়ে দিলেন বিয়ে করেছেন।

এ প্রসঙ্গে সোমবার (১৪ আগস্ট) ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ফারিণ। এতে বিয়ের খবর জানালেন তিনি।

স্ট্যাটাসে তাসনিয়া ফারিণ লিখেছেন, তার স্বামীর নাম শেখ রেজওয়ান। গত ১১ আগস্ট ঘরোয়া আয়োজনে তাদের আকদ অনুষ্ঠিত হয়েছে। সবকিছুই দ্রুত আয়োজন করা হয়েছে। কারণ তার স্বামী বর্তমানে দেশের বাহিরে কাজের কারণে ব্যস্ত রয়েছেন। সাড়ে আট বছরের বন্ধুত্ব, ভালোবাসা, একত্রে থাকা। আমরা অবশেষে বিষয়টি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করতে পেরেছি চলতি বছরের ১১ আগস্ট।

অন্যদিকে তার স্বামীর উদ্দেশে ফারিণ লিখেছেন, ‘লম্বা সময়, কিন্তু তুমি এখনো আমার হৃদয়কে সেই প্রথমদিনের গতিতেই রেখেছো। আমি আমার শান্তি খুঁজে পেয়েছি তোমার মাঝে। আমরা বাইরের কোলাহলমুক্ত আমাদের নিজস্ব অভয়ারণ্য তৈরি করেছি। আমরা ভালোবাসার সম্পর্কে জড়িয়েছিলাম যখন আমি কলেজে পড়ছি। তখনো আমি ক্যামেরার সামনেও দাঁড়াইনি। তুমি সবসময়ই আমার পাশে ছায়ার মতো ছিলে। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের জীবনে অনেক পরিবর্তন আসলেও গতি একই ছিল। যার কারণে আমাদের সম্পর্ক খুবই গোপন ছিল। সত্যি বলতে এটা অনেক সুন্দর ছিল। আমাদের কৈশোরের প্রেম অবশেষে প্রাপ্য সমাপ্তি পেল। ’

স্ট্যাটাসে ফারিণ নিজেকে ভাগ্যবতী উল্লেখ করে নায়িকা বলেন, ‘আমার কাছে এখনো অবিশ্বাস্য লাগছে, আমি একজন স্বামী পেয়েছি। আমার মনে হচ্ছে, আমি সবচেয়ে ভাগ্যবতী মেয়ে। শেখ রেজওয়ান, ধন্যবাদ আমাকে বিয়ে করার জন্য। আমি তোমাকে ভালোবাসি, এবং সারাজীবন তোমাকেই লালন করবো।’

বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকান্ডে ৫ দোকান ছাই, ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

 

স্টাফ রিপোর্টরঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার শিকারপুর দক্ষিনপাড়া হাজী দুধ মিয়া মার্কেটের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত আড়াইটায় আগুনের ঘটনা ঘটে।

আগুনে মার্কেটের ৫টি দোকান ও দোকানে থাকা মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানায়।

স্থানীয় ব্যবসায়ী খলিলুর রহমান জানায়, শনিবার রাত আড়াইটায় মার্কেটের মিজানুর রহমানের ষ্টেশনারী দোকানে প্রথমে আগুন দেখতে পায় লোকজন।

কোন কিছু বুঝে উঠার আগেই মূহুর্তে আগুন পাশের দোকানে ছড়িয়ে পরে। এসময় গ্রামের প্রায় ১ হাজার লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে চান্দিনা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে ভোর সোয়া ৪ টায় আগুন সম্পূর্ন নিয়ন্ত্রনে আনে।

এর মধ্যেই ইকরামুল হাসান মিঠুর একটি হোটেল, মিজানুর রহমানের একটি স্টেশনারি দোকান, গোলাম মোস্তফা রিপনের মুদি মালের দোকান, বিকাশ ও সারের দোকান, ডাক্তার আরিফুর রহমানের ঔষধের ফার্মেসি, মাহফুজুর রহমানের একটি টেইলারের দোকান পুড়ে যায়।

খবর পেয়ে মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আলী, দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক হাসান মিয়া ও স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

ইউপি সদস্য জাকির হোসেন জানান, আগুনে দোকানে থাকা মালামাল, নগদ টাকা, একটি মোটরসাইকেল, একাধিক ফ্রিজ, টিভিসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। এতে ব্যবসায়ীরা বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে।

তিনি আরো বলেন, এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সাথে কথা হয়েছে। তিনি সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের সহায়তার আশ্বাস প্রদান করেছেন।

ইকবালের নিয়মবহির্ভূত বহিষ্কারাদেশ স্থগিত করলো হাইকোর্ট

 

কুবি প্রতিনিধিঃ

সংবাদ প্রকাশের জেরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক ইকবাল মনোয়ারের নিয়মবহির্ভূত বহিষ্কারাদেশ স্থগিত করলো হাইকোর্ট

সোমবার (১৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর ও আলী রেজার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটির ওপর এই রায় দেন। সাথে এই আদেশ কেন বেআইনি হবে না সেই মর্মে চার সপ্তাহে একটি রুল জারি করেন।

গত ৯ আগস্ট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইকবাল মনোয়ারকে বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ আট জনকে আইনি নোটিশ পাঠানো হয়। ইকবাল মনোয়ারের পক্ষে এ আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। তিন দিনের সময় দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর, জনসংযোগ কর্মকর্তা এবং মার্কেটিং বিভাগের চেয়ারম্যানকে ডাকযোগে এবং ই-মেইলে এ আইনি নোটিশটি প্রেরণ করা হয়।

আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বলেন, এখন থেকে শিক্ষার্থী ইকবাল প্রতিষ্টানের ক্লাস পরীক্ষা সকল কিছুতে অংশ গ্রহন করতে পারবে। তিনি আরও জানান, কোনও সংবাদের বিষয়ে যদি উপাচার্য সংক্ষুব্ধ হয়ে থাকেন, তাহলে তার প্রেস কাউন্সিলে অভিযোগ করার অধিকার রয়েছে। তা না করে ইকবালকে বহিষ্কার করে উপাচার্য ক্ষমতার অপব্যবহার করেছেন বলে উল্লেখ করা হয়েছে। ইকবাল সংবাদকর্মী হিসেবে শুধুমাত্র উপাচার্যের হুবুহু বক্তব্য তুলে ধরেছেন যার অডিও রেকর্ড তার কাছে রয়েছে। সংবাদ প্রকাশের জেরে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন বাংলাদেশের সংবিধানের ৩৯(২)(খ) অনুচ্ছেদে উল্লেখিত গণমাধ্যমের স্বাধীনতার মৌলিক অধিকারের লঙ্ঘন।

কবিতা: বঙ্গবন্ধু

ইয়াছিন আরাফাত:
‌বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
তোমার সহ‍্য হয়নি বাঙালির অপমান।

তুমিই রক্ষা করেছিলে বাঙালির মান,
অবশেষে বাঙালিরাই নিল তোমার প্রাণ,
বাঙালির কাছ থেকে পাওয়া এই তার প্রতিদান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
তুমি মর নাই।
তুমি আছ বাঙালির কোটি মানুষের ভাবণায়,
কোটি মানুষের ভীড়ে, তুমি আছ নীড়ে।
তোমার স্বপ্নকে মানুষ লালন করতেছে ধীরে ধীরে।

প্রতিটি কাজের ভীড়ে,তোমাকে পাইযে ফিরে নেতৃত্ব দান থেকে শুধু করে রাষ্ট্র পরিচালনার সব গুণ শুধু তোমাকেই ঘিরে।
তোমার সম্মোহনী শক্তিই মানুষদের কে করতে শিখিয়েছে ভক্তি।
তোমার কথার প্রতিটি উক্তি,
মানুষদের কে দিয়েছে একি অপূরণীয় শক্তি।

তুমিই রক্ষা করেছিলে বাঙালি জাতির ভাব মূর্তি।
বঙ্গবন্ধু শেখ মুজিব,
তুমি রোপন করেছিলে বাঙালি জাতির বীজ।
বাঙালি জাতিকে পরিচয় দিতে শিখিয়েছন নিজ।
আজ বাঙালি পরিচয়ে গর্বিত বাংলাদেশের প্রতিটি নাগরিক।

লেখক:
ইয়াছিন আরাফাত, শিক্ষার্থী
অর্থনীতি বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
সদস্য : বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দায়িত্ব শুধু ইসির নয় : আলমগীর

অনলাইন ডেস্ক:

জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দায়িত্ব শুধু ইসির নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সরকার, ভোটার, প্রার্থী সকলের দায়িত্ব। সোমবার (১৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নির্বাচনে নিরাপত্তা বিষয়ে মো. আলমগীর বলেন, নির্বাচনের সময় ঘরে ঘরে পুলিশ দেওয়া কি সম্ভব? মিছিল তো হবে প্রতি গ্রামে, পুলিশ কি সব জায়গায় যেতে পারবে? এ জন্য আমাদের আগে থেকে জানাতে হবে। তখন বামরা নিরাপত্তা দিব।

ইসি আলমগীর বলেন, নির্বাচন কমিশনের কাজ কী তা সংবিধানে স্পষ্ট করে বলা আছে। সংবিধানের বাইরে গিয়ে কোনো কিছু করার এখতিয়ার আমাদের নেই। আমরা যখন শপথ নিয়েছি, বলেছি যে সংবিধান মেনে চলব।

নির্বাচনে সব দলের অশগ্রহণের বিষয়ে তিনি বলেন, নির্বাচনে সব দল কখনো অংশ নেয় না। অতীতেও নেয়নি। আমাদের ৪৪টি দল আছে। সবাই তো অংশগ্রহণ করবে না।

নির্বাচনকালীন সরকারে ইসির কাজ কী এমন প্রশ্নে আলমগীর বলেন, ইসির কাজ কী হবে না হবে সংবিধানে বলা আছে। আমাদের কী করতে হবে সেটাও সংবিধানে বলা আছে। কী ধরনের সরকার থাকবে সেটা রাজনৈতিক বিষয়। এ নিয়ে আমাদের কিছু বলা নেই।

‘নারী কীসে আটকায়’ জানালেন পরীমণি

অনলাইন ডেস্ক:

কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ড ‘নারী কীসে আটকায়?’ বিষয়টি। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিষয়টি নিয়ে তাদের মতামত ব্যক্ত করেছেন। ‘নারী কীসে আটকায়’ বিষয়টি নিয়ে এবার নিজের মত প্রকাশ করলেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি। ‘নারী কীসে আটকায়’ বিষয়টি নিয়ে রোববার (১৩ আগস্ট) রাতে ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন এই নায়িকা।

স্ট্যাটাসে পরীমণি লিখেছেন, ‘নারী, পুরুষ কিংবা মানুষ, কীসে এত আটকে রাখার দায়? জীবন শুধু মায়ায় আটকায়’। স্ট্যাটাসের শেষে তিনি ভালোবাসার ইমোজি দিয়েছেন।

পরীর এই স্ট্যাটাসটি তার ভক্ত-অনুরাগীরা লুফে নেন। মুহূর্তে তার ভক্তরা লাইক, কমেন্ট ও শেয়ার দেন। স্ট্যাটাসের সঙ্গে পরীমণি তার ছেলে রাজ্যকে কোলে নিয়ে একটি ছবিও প্রকাশ করেন।