All posts by jitu

ড্র দিয়ে মৌসুম শুরু বর্তমান চ্যাম্পিয়ন বার্সার

অনলাইন ডেস্ক:

স্পেনের লা লিগায় নতুন মৌসুমের শুরুটা ভালো হলো না বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার। শিরোপা ধরে রাখার মিশনে জাভি হার্নান্দেজের দলের শুরুটা হলো গোলশূন্য ড্র দিয়ে। এ নিয়ে প্রতিপক্ষ হেতাফের মাঠে টানা চার ম্যাচ গোল দিতে ব্যর্থ হলো আনসু ফাতি-রবার্ট লেভানডফস্কিরা।

হেতাফের মাঠে বিরতির আগেই বার্সার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণিত হয় লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে কাতালান ক্লাবটির কোচ জাভিও লাল কার্ড দেখন। ওদিকে হেতাফের হাইমে মাতা লাল কার্ড দেখায় প্রায় আধ ঘণ্টা হেতাফেরও খেলতে হয় ১০ জন নিয়ে। তিন লাল কার্ডের ম্যাচে শেষ পর্যন্ত কোনো দলই গোল করতে না পারায় সমতায় শেষ হয় ম্যাচ। প্রথম ম্যাচেই পয়েন্ট হারিয়ে তাই মৌসুম শুরু করল বার্সেলোনা।

ম্যাচের শুরু থেকেই বার্সা নিজেদের স্বভাবসুলভ পাসিং ফুটবল খেলতে থাকে। হেতাফেকে দমিয়ে রাখে বার্সার মধ্যমাঠ। এর মধ্যেই একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি বার্সার ফরোয়ার্ডেরা। বার্সা বড় ধাক্কাটা খায় ম্যাচের ৪৩ মিনিটে। রাফিনিয়া বলের দখল নিতে গিয়ে হেতাফের গাস্তন আলভারেজকে কনুই মেরে সরাসরি লাল কার্ড দেখেন।

বার্সা ১০ জনের দল হয়ে যাওয়ার পরও অবশ্য সুযোগ নিতে পারেনি হেতাফে। উল্টো ৫৭ মিনিটে রোনালদ আরাউহোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন হেতাফের হাইমে মাতা।

কিন্তু ম্যাচের ঘটনা তখনও শেষ হয়নি। ৭০ মিনিটে বার্সেলোনার মরোক্কান উইঙ্গার আবদেসসামাদ এজ্জালজোওলিকে ফাউলের শিকার হওয়ার পরে সহকারী রেফারির সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন জাভি। রেফারি এসে লাল কার্ড দেখান বার্সেলোনা কোচকে। বাকি ম্যাচটা তাকে দেখতে হয় বক্সে বসে।

বার্সা খেলোয়াড়রা হতাশ কোচের মুখে হাসি ফোটাতে পারেননি ম্যাচটা জিতে। প্রায় ১০ মিনিট যোগ হওয়ার সময়ের পরেও ম্যাচ থেকে গেল গোলশূন্যই।

সবমিলিয়ে ম্যাচ শেষে রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ বলেছেন, ‘আমাদের বুঝতে হবে মানুষ কী দেখতে চায়। আমরা যা বিক্রি করে চলে থাকি সেই ফুটবল খেলা অনুপস্থিত ছিল ম্যাচটিতে। এটি লজ্জাজনক বিষয়। রেফারি কী করেছে সেটি সকলেই দেখেছে। ওদের বেশি সুযোগ দেওয়া হয়েছে। ওরা সময় নষ্ট করেছে। কিন্তু রেফারি সেক্ষেত্রে চুপ ছিলেন। এ বিষয়ে আমাদের বসে থাকা উচিত না।’

তবে জাভির সঙ্গে একমত হতে পারেননি প্রতিপক্ষ হেতাফের কোচ হোসে বোরদালাস। তিনি বলেছেন, ‘আমার তো মনে হয়, তারা জিততে না পেরে এখন রেফারিকে দোষ দিচ্ছে। আমরাও তো কার্ড দেখেছি। ফলে এখানে রেফারিং নিয়ে কোনো কথা বলা উচিত না।’

উত্তর কোরিয়ায় ক্ষেপণাস্ত্র উৎপাদন বৃদ্ধির নির্দেশ নেতা কিম জং উনের

অনলাইন ডেস্ক:

ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য অস্ত্রের উৎপাদন বৃদ্ধির নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। আল জাজিরার সোমবারের এক প্রতিবেদনে জানানো হয়, ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা পরিদর্শনে এসে তিনি ওই নির্দেশ দেন।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বার্ষিক যৌথ মহড়ার প্রস্তুতির সময় এ খবর এল। উত্তর কোরিয়া এ আয়োজনকে আগ্রাসনের মহড়া হিসেবে আখ্যায়িত করে।

এদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য হয়তো উত্তর কোরিয়ার কাছে অস্ত্র চেয়েছে। এ জন্যই উৎপাদন বৃদ্ধি করা হচ্ছে।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ অ্যাজেন্সি (কেসিএনএ) জানায়, কিম জং উন শুক্র ও শনিবার কৌশলগত ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম, সাঁজোয়া যান এবং আর্টিলারি শেল তৈরির মূল অস্ত্র কারখানা পরিদর্শন করেন। এ সময় সামরিক ইউনিটগুলোর চাহিদা মেটাতে ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করাকে একটি ‘গুরুত্বপূর্ণ লক্ষ্য’ বলে উল্লেখ করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা।

কিম বলেন, ‘যুদ্ধের প্রস্তুতি যুদ্ধাস্ত্র শিল্পের বিকাশের ওপর নির্ভর করে। সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতির জন্য কারখানার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’ অপর কারখানা পরিদর্শনে গিয়ে কিম বলেন, ‘আধুনিক ক্ষেপণাস্ত্র বহনকারী ট্রাক, রকেট লঞ্চার শেলসহ অন্যান্য অস্ত্রের উৎপাদন দ্রুত বাড়াতে হবে।’

এদিকে যুক্তরাষ্ট্র দাবি করছে, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়া উত্তর কোরিয়ার কাছে অস্ত্র চেয়েছে। এ ছাড়া উত্তর কোরিয়ার যুদ্ধনীতির কারণেও অস্ত্র উৎপাদন বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

উত্তর কোরিয়া ওয়াশিংটনের এ দাবি অস্বীকার করেছে। দেশটি বলছে, তারা রাশিয়ায় আর্টিলারি শেল বা গোলাবারুদ পাঠায়নি এবং কোনো চুক্তিও করা হয়নি। তবে যুদ্ধে রাশিয়াকে সমর্থন করছে উত্তর কোরিয়া, এটি প্রকাশ্যেই স্বীকার করে নিয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রামে চাঞ্চল্যকর শিমুল হত্যা, ঘাতকরা সবাই ছিল বন্ধু

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে চাঞ্চল্যকর অটোরিকশা চালক শিমুল হত্যার মূল রহস্য উদঘাটন করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

রবিবার (১৩ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যার সঙ্গে জড়িত ৫ ঘাতককে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, উপজেলার পেচাইমুড়ি এলাকার সুমন মিয়ার ছেলে সাইমন (১৬), পৌরসভার পশ্চিম শ্রীপুর এলাকার হারুনুর রশিদের ছেলে আব্দুল মান্নান(২৪), বাবুল মিয়ার ছেলে বাপ্পি(১৪), রামরায়গ্রাম এলাকার দুদু মিয়া ছেলে রবিন (২২) এবং আলমগীর মিয়ার ছেলে সৈকত (১৬)।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, গত কয়েকদিন আগে জুয়েল (১২) নামে এক কিশোরকে বাই সাইকেল ও পাঁচশত টাকাসহ অপহরণ করে দোয়েল চত্বরের একটি বাসায় আটক করে রাখে সায়মন, রবিন, সৈকত। জুয়েলের পিতা সুমন মিয়ার কাছে তারা মুক্তিপণ দাবি করে। এ এঘটনায় সুমন মিয়া জাতীয় জরুরি সেবা ৯৯৯এ ফোন দেয়।
জরুরী সেবার ফোন পেয়ে এএসআই জুয়েলকে তদন্তের দায়িত্ব দিলে সে সাইমন (১৬) নামে এক কিশোরকে আটক করে। পরে অপহরণের সাথে জড়িত রবিনসহ কয়েকজনকে আটক করে পুলিশ। আসামী রবিন (২২) পুলিশের সামনেই সাইমনকে “তার মতো তুরেও মারা হবে” এই বলে হুমকি দেয়। এএসআই জুয়েল এই কথা শুনতে পায়। পরে ব্যপক জিজ্ঞাসাবাদে বেড়িয়ে আসে চাঞ্চল্যকর অটোরিকশা চালক শিমুল হত্যাকান্ডের মূল রহস্য। তারা তখন স্বীকার করে যে, গত ২২ জুন অটোরিকশা চালক শিমুলকে হত্যা করে ডুবার মধ্যে ফেলে যায়। এঘটনার ৫৩ দিন পরে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ।

সাইমনকে ব্যপক জিজ্ঞাসাবাদে সে জানায়, অটোচালক শিমুল তাদের বন্ধু ছিল। তারা শিমুলের অটো ছিনতায়ের জন্য পরিকল্পনা করে। কিন্তু শিমুলকে হত্যা করা তাদের পরিকল্পনায় ছিল না। শিমুলের অটোরিকশায় ঘুরতে যাবে বলে পরিকল্পনা অনুসারে তারা চৌদ্দগ্রাম বাজার থেকে হায়দারপোল এলাকায় শিমুলকে নিয়ে যায়। সেখানে আবদুল মান্নান তার পকেট থেকে বেল্ট বের করে শিমুলের গলায় প্যাছিয়ে ধরে। পরে শিমুল নড়াচড়া না করলে তাকে ডোবার মধ্যে পেলে তারা অটো নিয়ে পালিয়ে যায়।

উল্লেখ্য, গত ২৪ জুন দুপুরে উপজেলার হায়দারপোল এলাকায় অটো চালক শিমুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওইদিন রাতে নিহতের বাবা সুমন ড্রাইভার অজ্ঞাত কয়েকজনের নামে হত্যা মামলা দায়ের করে।

তিনি আরো জানান, আসামী সায়মনকে আদালতের মাধ্যমে রিমান্ড চাওয়া হয়েছে। হত্যা কান্ডের সাথে আর কেউ জড়িত আছে কিনা জানা যাবে।

 

ভারতের হিমাচলে বন্যা-ভূমিধসে ১৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক:

পার্শ্ববর্তী দেশ ভারতের হিমাচল প্রদেশে ভারি বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। এতে ১৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ প্রতিবেদনে এ তথ্য জানান।

সোমবার (১৪ আগস্ট) হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সোলান জেলায় ভারি বর্ষণে ৭ জন ও শিমলার সামার হিল এলাকার শিব মন্দিরে ভূমিধসে ৯ জন মারা গেছেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে জানান, তিনি মৃতদের পরিবারের সদস্যদের সব ধরনের সহযোগিতা দিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

মুখ্যমন্ত্রী জানান, এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপদে রাখতে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান সোমবার বন্ধ থাকবে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, হিমাচলের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণ অব্যাহত থাকবে। চামবা, কাংরা, হামিরপুর, মান্দি, বিলাশপুর, সোলান, শিমলা, কুল্লু ও সিরমাউর জেলার কিছু কিছু বিচ্ছিন্ন এলাকায় ভারি বৃষ্টিপাত হতে পারে।

প্রতিবেদনে বলা হয়, ভূমিধসে হিমাচলে ১৫ কিলোমিটার যানজট, আটকা পড়েছেন ২০০ পর্যটক। ২৪ জুন থেকে হিমাচল প্রদেশে বর্ষা মৌসুম শুরু হয়েছে। এখন পর্যন্ত বর্ষা মৌসুমে বিভিন্ন কারণে ২৫৭ জন নিহত হয়েছেন।

ফ্রিতে মোবাইল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কিশোরীকে ধর্ষণ

অনলাইন ডেস্ক:

সরকারি প্রকল্পের অধীনে ফ্রিতে মোবাইল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে রাজস্থানের পাবলিক হেল্থ ও ইঞ্জিনিয়ারিং বিভাগের এক কর্মকর্তার বিরুদ্ধে। খবর আনন্দবাজার পত্রিকার।

ভুক্তভোগীর স্বজনরা জানিয়েছে, তাকে প্রথমে একটি গাড়িতে নিয়ে যান ওই ব্যক্তি। তারপর একটি বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হতেই স্থানীয়রা ওই কর্মকর্তাকে গাছে বেঁধে মারধর করেন। অভিযুক্তের বিরুদ্ধে তোড়াভীম থানায় পকসো আইনে মামলা করা হয়েছে।

এ ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে ধরে পানি সরবরাহ বিভাগের প্রধান গেটের সামনে বেঁধে রাখে। একপর্যায়ে তাকে মারধর করা হয়। এ ধরনের একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম সুনীল কুমার জাঙ্গাইর। গত ১০ আগস্ট বাড়িতে একাই ছিল ওই কিশোরী। তার মা কাজে গিয়েছিলেন। বাবা কর্মসূত্রে থাকেন জয়পুরে। ওই দিন কিশোরীর বাড়িতে যান সুনীল। তাকে গিয়ে জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ফোন দেওয়া হচ্ছে। আর সেই ফোন তাকে পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেন। সেই ফোন পাইয়ে দেওয়ার নাম করে কিশোরীকে তার গাড়িতে করে নিয়ে যান। এরপরই একটি ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন সুনীল।

পুলিশকে ওই কিশোরী জানিয়েছে, সে চিৎকার করা শুরু করলে সুনীল একটি ছুরি নিয়ে হামলা করেন। খুনের হুমকি দিয়ে তাকে ধর্ষণ করে। এরপর ওই কিশোরী বাড়িতে গিয়ে তার মাকে সবকিছু জানায়।

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

সোমবার (১৪ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

নো কেয়ারটেকার গভর্নমেন্ট, নো প্রাইম মিনিস্টার রেজিগনেশন: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক:

আগামী নির্বাচনে কোনো তত্ত্বাবধায়ক সরকার হবে না, প্রধানমন্ত্রীও পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (১৪ আগস্ট) বনানী সেতু ভবনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনের তারিখ ঘোষণার পর এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘মার্কিন যে কংগ্রেসম্যানের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক হয়েছে; সেখানে মার্কিন কেউ তত্ত্বাবধায়ক সরকারের কথা বা শেখ হাসিনার পদত্যাগের কথা বলেনি।’তিনি বলেন, ‘নো কেয়ারটেকার গভর্নমেন্ট, নো প্রাইম মিনিস্টার রেজিগনেশন।’

এ সময় সেতুমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সমাবেশ করলে সেটি হয় মহাসমাবেশ আর বিএনপি মহাসমাবেশ করলে সেটি হয় সমাবেশ। ফখরুল সাহেব দিবাস্বপ্ন দেখেন। এই দিবাস্বপ্নে কিছু হবে না। এর আগেও তারা ১০ ডিসেম্বর খালেদা জিয়া প্রধানমন্ত্রী আর ১১ ডিসেম্বর তারেক রহমানের দেশে আসার দিবাস্বপ্ন দেখেছেন।’

অর্থ আত্মসাৎ: সাবেক প্রতিমন্ত্রী রেদোয়ান আহমেদের ৩ বছরের জেল

 

ডেস্ক রিপোর্টঃ

অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের একটি মামলায় চার দলীয় জোটের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদকে তিন বছরের কারাদণ্ড এবং ৫০ লাখ টাকা অর্থদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। তবে রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মুক্তিযোদ্ধা সংসদের মহাসচিব শাহ আলম চৌধুরীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক আক্তারুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় রেদোয়ান আহমেদ পলাতক ছিলেন। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ সাজা পরোয়ানা জারি করেছেন।

দুদকের আইনজীবী মীর আহম্মেদ সালাম রায়ের এসব তথ্য নিশ্চিত করেছেন।

২০০৭ সালের ১৫ ফেব্রুয়ারি বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম রমনা থানায় রেদোয়ান আহমেদ ও শাহ আলমের বিরুদ্ধে মামলাটি করেন।

মামলায় অভিযোগ করা হয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ হাট-বাজার থেকে প্রতি বছর যে টাকা মন্ত্রণালয় পায় তার চার ভাগ টাকা দুস্থ ও বেকার মুক্তিযোদ্ধাদের সহায়তার জন্য মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলকে দেওয়া হয়, যার পরিমাণ প্রায় ৫ কোটি টাকা। এই টাকা জমা রাখার জন্য সোনালী ব্যাংক মগবাজার শাখায় একটি হিসাব রয়েছে।

২০০২ সালে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের তৎকালীন প্রতিমন্ত্রী ও মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান রেদোয়ান আহমেদ ও মুক্তিযোদ্ধা সংসদের অর্থসচিব শাহ আলম এ অর্থের জিম্মাদার হিসেবে বহাল থাকাবস্থায় ওই হিসাব থেকে ৫০ লাখ টাকা তুলে আত্মসাৎ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

মামলাটি তদন্তের পর ২০০৭ সালের ৮ অক্টোবর দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ আবুল হোসেন তিন জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। চার্জশিট দাখিলের পর উচ্চ আদালতে যান রেদোয়ান আহমদ। ফলে দীর্ঘদিন মামলার বিচার বন্ধ হয়নি। ২০২০ সালের ২০ আগস্ট এক আসাসিকে অব্যাহতি দিয়ে আদালত দুই আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলার বিচার চলাকালে আদালত ১৫ জন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় ১০ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

চিরদিন ক্ষমতায় থাকতে তারা সবকিছু নিয়ন্ত্রণ করছে : বিএনপি মহাসচিব

অনলাইন ডেস্ক:

বর্তমান সরকারকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ফ্যাসিবাদী সরকার আমাদের গ্রাস করে ফেলেছে। তারা গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে। আমাদের গণতান্ত্রিক ন্যূনতম অধিকারও কেড়ে নিয়েছে। আজকে যারা ক্ষমতায় বসে আছে তারা জোর করে আছে; অবৈধ এবং অসাংবিধানিকভাবে।’

সোমবার (১৪ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশের সংবাদমাধ্যম ও দুঃশাসনের দেড় দশক’ শীর্ষক এ সেমিনার আয়োজন করে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার আবারও জোর করে চিরদিন ক্ষমতায় থাকতে সংবিধান সংশোধন করেছে। পুলিশ, প্রশাসন, গণমাধ্যম সবই নিয়ন্ত্রণ করছে। দেশের পুরো সমাজকে তারা নষ্ট সমাজে পরিণত করেছে। আমাদের মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল, সেটা বাস্তবায়ন হয়নি।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের গণমাধ্যমের কোনো স্বাধীনতা নেই। করপোরেট গণমাধ্যম তৈরি করা হয়েছে। বড় বড় কোম্পানিগুলো সবাই টিভি চ্যানেল বা পত্রিকার মালিক। তারা সবাই ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ত। কেউ কিন্তু টাকা পাচারের বিরুদ্ধে কথা বলে না। আসলে গণতন্ত্র ছাড়া মুক্ত গণমাধ্যম সম্ভব নয়।

তিনি বলেন, আমাদের নেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দি রেখেছে। ৬ শতাধিক নেতাকর্মীকে গুম করেছে। সহস্রাধিক নেতাকর্মী খুন করেছে। চল্লিশ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে লক্ষাধিক মিথ্যা মামলা দিয়েছে। সুতরাং এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে সব শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই।

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আজকে শুধু দেশের মানুষ নয়, বিদেশিরাও বলছে বাংলাদেশে গণতন্ত্র নেই। তারা সবাই আপনাদের সঙ্গে আছে। অতীতে যেভাবে স্বৈরাচার এরশাদ সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলাম; আবারও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে চলে যেতে বাধ্য করতে হবে। এরপর জনগণের ভোটে একটি দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

মির্জা ফখরুলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক আমলা ইসমাইল জবিউল্লাহ।

এ ছাড়া বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, অধ্যাপক তাজমেরী এসএ ইসলাম, খায়রুল কবির খোকন, পেশাজীবীদের মধ্যে অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ, অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক রুহুল আমিন, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, এম আবদুল্লাহ, গণফোরামের আবু সাইয়্যিদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বাংলাদেশ কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, ন্যাপ ভাসানীর অ্যাডভোকেট আজহারুল ইসলাম, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, গণঅধিকার পরিষদের নুরুল হক নুর প্রমুখ।

বিএনপি সমাবেশের নামে নাশকতা করলে ছাড় নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক:

২০১৩-১৪ সালের মতো বিএনপি যে কোনো সময় আবার নাশকতা করতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সভা-সমাবেশের নামে নাশকতা করলে কোনো ছাড় দেওয়া হবে না।

সোমবার (১৪ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে রহমতে আলম ইসলাম মিশন এতিমখানায় আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপহারসামগ্রী বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৩-১৪ সালে বিএনপি জ্বালাও-পোড়াও চালিয়েছিল। সে সময় তারা শুধু মানুষ নয়, পশুও হত্যা করেছিল। এবার যদি তারা (বিএনপি) নাশকতা করে, তবে এবার ছাড় দেওয়া হবে না।

আগামীকাল ১৫ আগস্টকে ঘিরে নিরাপত্তার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৫ আগস্টে জাতীয় শোক দিবসকে ঘিরে কোনো নিরাপত্তার হুমকি নেই। তবুও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জঙ্গি বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, জঙ্গিদের নির্মূল করা হচ্ছে। সম্প্রতি মৌলভীবাজারে দেখেছেন, এখনো কিছু কিছু জায়গায় মাথাচাড়া দেয় তাদের নির্মূল করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, অতিরিক্ত আইজিপি কামরুল আহসান,