Tag Archives: হত্যা মামলার

খুনের অভিযোগ থেকে খালাস ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা আইনজীবী হত্যা মামলার অভিযোগ খারিজ করে দিয়েছে আদালত। আজ সোমবার ইমরানের আইনজীবী নাঈম পাঞ্জুথা এ তথ্য জানান।

ডিজিটাল প্লাটফর্ম এক্সে ইমরানের আইনজীবী লিখেছেন, ‘সকল প্রশংসা আল্লাহর, কোয়েটার দক্ষিণাঞ্চলীয় শহরে একজন আইনজীবীকে হত্যার অভিযোগ আদালত খারিজ করে দিয়েছে।’

গত জুনে ইমরান খানের বিরুদ্ধে হত্যার এ অভিযোগ আনা হয়।

এর আগে গত বছরের এপ্রিলে সংসদে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এরপর তার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে।

বর্তমানে তোষাখানা মামলায় সাজা খাটছেন তিনি। এছাড়া অপর একটি দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে আনা অভিযোগ স্থগিত রাখার আবেদনের রায় দেবে ইসলামাবাদের হাইকোর্ট।

নোয়াখালীতে গণপিটুনিতে আহত হত্যা মামলার প্রধান আসামির মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের ব্যবসায়ী দুলাল চন্দ্র দাস (৫৫) হত্যা মামলার প্রধান আসামি বাদশা (২৮) গণপিটুনির পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রবিবার (২৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, শনিবার (২৪ জুন) ভোরে নিজ বাড়ি থেকে মায়ের সাথে দেখা করে বের হয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় বাদশাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি।

তিনি বলেন, এ ঘটনায় আবদুর রব আবুল (৪০) নামের আরও এক আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। সে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। গ্রেফতার বাদশা রাজগঞ্জ ইউনিয়নের টঙ্গীরপাড় গ্রামের কামাল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের পর পলাতক বাদশা গত শনিবার ভোরে তার বাড়িতে আসেন। পরে বাড়ি থেকে বের হয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় বাদশাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

উল্লেখ্য, গত ১০ জুন সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ বেগমগঞ্জ রাজগঞ্জ ইউনিয়নের টঙ্গীর পাড় গ্রাম থেকে মাছ ব্যবসায়ী দুলাল চন্দ্র দাসের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত দুলাল চন্দ্র দাস একই গ্রামের পরেশ চন্দ্রা দাসের ছেলে। এর আগের দিন রাতের কোনো এক সময় ওই গ্রামের একটি পুকুর পাড়ে চেয়ারে বসা অবস্থায় দুলালকে গলাকেটে হত্যা করা হয়।

সাক্ষী সাজিদই ছুড়ি দিয়ে শান্তকে হত্যা করে নিজেকে সাক্ষী হিসেবে উপস্থাপন করে

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বারের আলোচিত মেহেদী হাসান শান্ত (২৩) হত্যা মামলার ৫নং সাক্ষী ছিলেন আজমল ফুয়াদ সাজিদ((২৫)। প্রতারক সাক্ষী সাজিদই ছুড়ি দিয়ে হত্যা করে শান্তকে। হত্যা করে নিজেকে সাক্ষী হিসেবে উপস্থাপন ঘটনার রহস্য উন্মোচন করেছে কুমিল্লা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত শেষে জানা যায়, শান্ত হত্যাকান্ডে সাজিদ সম্পৃক্ত থাকার প্রমাণ। সাজিদ ছুড়ি দিয়ে শান্তকে তলপেটে আঘাত করে। আর সেই আঘাতেই নিহত হয় শান্ত।

পিবিআই সুত্র জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেবিদ্বারে নুরপুরে গত বছরের ঈদুল আযহার আগের দিন আসামী সাজিদ ও আল আমিনের মাঝে তর্কাতর্কি হয়। তাদের হট্টগোল শুণে সেখানে আরো উৎসুক জনতার ভীড় হয়। একটা পর্যায়ে অভিযুক্ত সাজিদ তার পকেটে থাকা ছুড়ি (সুইস গিয়ার) দিয়ে এলোপাতারী আঘাত করতে থাকে। এতে আলআমিনসহ চারজন গুরুতর আহত হয়। এসময় শান্ত সাজিবকে থামাতে পেছন থেকে আক্রে ধরলে সাজিব শান্তর তলপেটে ছুড়ি দিয়ে আঘাত করে। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে শান্ত। সাজিদ মোটর সাইকেলে পালিয়ে গেলে শান্তকে স্থানীয়রা দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করে।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা ব্যুরো অব ইনভেস্টিগেশন পরির্দশক মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, ‘আলোচিত হত্যাকান্ডটি নিয়ে পিবিআইয়ের উর্ধ্বতন কর্মকর্তারাসহ নিবিড় ভাবে অনুসন্ধানের মাধ্যমে প্রতিটি আলামত ও সাক্ষীর কথা পঙ্খানুপঙ্খানু রূপে বিশ্লেষণ করে আসল হত্যাকারীর পরিচয় বের করেন। এ মামলার চারজন সাক্ষী আদালতে স্বীকারোক্তি মূলক বক্তব্যের মাধ্যমে সাজিদ কর্তৃক শান্তকে হত্যার বিষয়টি অধিকতর পরিষ্কার হয়ে উঠে।

ঘটনার বিবরণে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের নুরপুরে গত ৯ জুলাই আমেরিকা প্রবাসী সাজিদের ছুড়ির আঘাতে শান্ত নিহত হয়। এই ঘটনায় গুরুতর আহত হয় আরো চারজন। নিহত মেহেদী হাসান শান্ত ফতেহাবাদ ইউনিয়নের নুরপুর গ্রামের সরকার বাড়ির জাকির হোসেনের ছেলে। অভিযুক্ত সাজিব যুক্তরাষ্ট্রে পলাতক রয়েছেন