All posts by jitu

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে ভয়াবহ ভাঙনে ঝুঁকি নিয়ে যান চলাচল

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

ভারী বৃষ্টিপাতের আঘাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে ভয়াবহ ভাঙন ধরেছে। ছোট-বড় অসংখ্য স্পটে এই ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ভেঙে যাওয়া অংশ এখনই মেরামত করা না হলে ব্যাপক ভাঙনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক দিয়ে যোগাযোগ করা অসম্ভব হয়ে যাবে।

শনিবার (১২ আগস্ট) চাঁদপুর-কুমিল্লা সড়কের সদর উপজেলার ঠাকুরবাড়ির পূর্ব দিকে গিয়ে দেখা যায়, গত কয়েকদিনের প্রবল ভারি বৃষ্টিতে সড়কের দক্ষিণ পাশের পুকুরে গাছ পড়ে গিয়ে সড়কটি ভেঙে তলিয়ে গেছে। এছাড়া এ সড়কের দুই পাশের বিভিন্ন স্থানে ছোট-বড় অনেকগুলো ভাঙ্গনের ফলে মারাত্মক ঝুঁকি নিয়ে যান চলাচলে সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে ব্যস্ততম এই সড়কে রাতের বেলায় যানবাহন চালক কিংবা পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।

স্থানীয়রা জানান, গত কয়েকদিনের ভারি বৃষ্টিতে সড়কের এমন ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। আমরা এ স্থানটিতে লাল কাপড় দিয়ে নিশানা টানিয়ে দিয়েছি। তবে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের এসব ভাঙন কবলিত স্থানে চাঁদপুর সড়ক বিভাগ দ্রুত মেরামত না করলে যেকোন যানবাহন হঠাৎ দুর্ঘটনার শিকার হতে হবে। এ বিষয়ে কথা বলতে শনিবার দুপুরে চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সামসুজ্জোহা এর মোবাইলে কল দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর সদর উপজেলার ঠাকুরবাড়ির পূর্ব দিকে ভেঙে যাওয়া সড়কের পাশে একটি মেহগনি ও আকাশী গাছ পড়ে গেলে মহামায়া এলাকার ছিদ্দিক হোসেন ছ’মিল ব্যবসায়ী কেটে নিয়ে যাওয়ার অভিযোগ তোলেন স্থানীয়রা। এ বিষয়ে ছিদ্দিক হোসেন বলেন, গাছগুলো বন বিভাগের কর্মকর্তারাই কেটে মহামায়া পূর্ব বাজার আমার ছ’মিলের পাশে এনে রাখে আমার জিম্মায়।

চাঁদপুর বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম দৈনিক চাঁদপুর খবরকে বলেন, হেলে পড়া গাছগুলো আমরাই কেটে সামাজিক বনায়ন প্রকল্পের সভাপতির কাছে রাখা হয়েছে। প্রতি দুই মাস অন্তর অন্তর এসব গাছগুলো টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হয়। এগুলোও তাই করা হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ায় আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১২ আগস্ট) বিকালে শহরের পাওয়ার হাউজ রোডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, ১০ আগস্ট জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। এরপর থেকেই জেলা বিএনপির একটি অংশের নেতা-কর্মীরা ঘোষিত কমিটিকে ফরমায়েশী কমিটি আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়ে শুক্রবার বিকালে প্রতিবাদ সমাবেশ করে। এরই জেরে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। শনিবার বিকালে নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব সিরাজুল ইসলাম পৌর এলাকার শেখ হাসিনা সড়ক সেতু এলাকায় একটি আনন্দ র‌্যালি বের করেন। অপরদিকে একই সময়ে জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি এবং আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনের নেতৃত্বে পাওয়ার হাউজ রোডে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোর ৫৪ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে।

আনন্দ র‌্যালি কিছু দূর যাওয়ার পর উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়। প্রায় আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষে জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব সিরাজুল ইসলাম বলেন, আনন্দ র‌্যালি শেষ করে আমি ঘটনাস্থল ত্যাগ করি। পরে সংঘর্ষ হয়েছে তা শুনেছি।

জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি বলেন, এমন ব্যক্তিকে আহ্বায়ক করায় জেলা বিএনপির নেতা-কর্মীরা বিব্রতকর। এই কমিটি বাতিল করে নতুন করে ত্যাগী নেতা-কর্মীদের দিয়ে কমিটি গঠন করা হোক। বিচ্ছিন্নভাবে কিছু নেতা-কর্মী সংঘর্ষে জড়িয়েছে বলে জানতে পেরেছি।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসাইন বলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলছে। এনিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ১ জনকে আটক করা হয়।

উল্লেখ্য, জেলা বিএনপি’র অধিকাংশ সিনিয়র নেতাদের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বরিশল গ্রামের আবদুর রহমান সানী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত সহকারী। আবদুর রহমানের বড় ভাই কবির আহমেদ ভূইয়া তার ছোট ভাইয়ের প্রভাবকে ব্যবহার করে এই কমিটি দিয়েছেন। কবির আহমেদ ভূইয়া আখাউড়া উপজেলা ছাত্রলীগের কমিটিতে সহ-সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। জেলা ও উপজেলাসহ বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল কমিটিতে কবিরের পছন্দের অনুসারীরা গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন। এনিয়ে বিভিন্ন সময় ত্যাগী পদবঞ্চিতদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সর্বশেষ জেলা বিএনপি’র আহবায়ক কমিটি গঠনের ক্ষেত্রে কবিরের অনুসারীরা পদ বাগিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে পুরো জেলা বিএনপি’র মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

কুমিল্লায় মুক্তিযোদ্ধার অভিযোগে প্রতারক গ্রেফতার, ব্যাংক হিসাব স্থগিত

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধার অভিযোগে রুবেল আহাম্মেদ নামের প্রতারককে গ্রেফতার করা হয়েছে এবং তার ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে।

গ্রেফতার হওয়া রুবেল আহমেদ নাটোরের গুরুদাসপুর উপজেলার আলীপুর গ্রামের রেজাউল করিমের ছেলে।

জানা গেছে, ৯ আগষ্ট বীর মুক্তিযোদ্ধা আ: মতিন কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগে জানান যে, চলতি বছরের ১ মার্চ বাদীর পুত্রবধূর (ভিকটিম) ফেইসবুকে +৪৪৭৮২৩৯৭০৩.. নম্বর হতে জন রিকো নামের এক ব্যাক্তি ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠায়। ভিকটিম ফ্রেন্ড রিকুয়েস্ট গ্রহণ করলে, উক্ত জন রিকো নামক ব্যাক্তি ম্যাসেঞ্জারে ভিকটিমকে উপহার সামগ্রী পাঠানোর জন্য ঠিকানা চায়। ভিকটিম সরল বিশ্বাসে কর্মস্থলের ঠিকানা উক্ত ব্যক্তিকে পাঠায়। পরবর্তীতে উক্ত জন রিকো নামক ব্যক্তি ম্যাসেঞ্জারে মি: জন রিকো লন্ডন লেখা একটি পার্সেলের রশিদ পাঠায়।

পরের দিন সকাল পৌণে ১০ টায় নিজেকে কাস্টমস্ অফিসার পরিচয় দিয়ে ০১৭৩৩১৪২১.. নম্বর হতে ভিকটিমকে পার্সেলের টাকা পরিশোধের জন্য ০২০০০১৯১৯৩১.. নম্বর ব্যাংক হিসাবে ৫৪ হাজার টাকা জমা দিতে বলে। ভিকটিম সরল বিশ্বাসে উক্ত টাকা নিজ ব্যাংক হিসাব হতে পরিশোধ করে। এরপর পরই উক্ত নম্বর হতে মোবাইলে ফোন করে জানায় উক্ত পার্সেলে ডলার আছে, আপনি মানিলন্ডারিং এর মামলা হতে বাঁচতে চাইলে দ্রুত আরো ১ লক্ষ ৮০ হাজার টাকা উক্ত ব্যাংক হিসাবে পাঠান। আর না পাঠালে ১২ ঘন্টার মধ্যে আপনাকে গ্রেফতার করা হবে। এভাবে ভিকটিমকে মানিলন্ডারিং এর মামলা, চাকরি যাওয়াসহ জেল খাটানোর ভয় দেখিয়ে ২ এপ্রিল হতে ৪ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন কিস্তিতে সর্বমোট ২৪ লাখ ৩৬ হাজার টাকা প্রতারকদের ব্যাংক হিসাবে পাঠাতে বাধ্য করে। এরপর উক্ত ব্যক্তি আরো টাকা পাঠাতে বললে ভিকটিম বাদীকে এবং বাদীর ছেলে (ভিকটিমের স্বামী) কে বিষয়টি জানায়।

পরবর্তীতে এই ঘটনায় বাদী কোতয়ালী মডেল থানার মামলা দায়ের করেন। পরে পুলিশ সুপার আব্দুল মান্নান মামলাটি তদন্তের জন্য জেলা গোয়েন্দা শাখা কুমিল্লাকে নির্দেশ দেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে উক্ত প্রতারণার ঘটনায় জড়িত মূল হোতা মো: রুবেল আহম্মেদকে (৩৩) শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে গত ১১ আগষ্ট ভোর ৫ টায় নারায়ণগঞ্জ মদনপুর এলাকায় আসামীর বর্তমান ঠিকানার ভাড়া বাসা হতে তাকে গ্রেফতার করা হয়।

আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং তার জাতীয় পরিচয়পত্র পর্যালোচনায় জানা এই ঘটনায় ব্যবহৃত মোবাইল সিমসহ তার নামে মোট ১৩ টি মোবাইল সিম রেজিষ্ট্রেশনকৃত এবং বিভিন্ন ব্যাংকে মামলায় উল্লেখিত একাউন্টসহ মোট ৮ ব্যাংক একাউন্ট খোলা আছে। উক্ত মামলার এজাহারে উল্লেখিত ০২০০০১৯১৯৩১১১ নং হিসাবটি ১ লক্ষ ৯৮ হাজার টাকাসহ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।

জাতীয় শোক দিবস উপলক্ষে তিতাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

 

স্টাফ রিপোর্টার:
জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে তিতাস উপজেলা আওয়ামী লীগ।

শনিবার(১২ আগষ্ট) বিকাল ৫টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা শওকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেজর জেনারেল অবঃ সুবিদ আলী ভূইয়া এমপি।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিন ভূইয়ার সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ম রুহুল আমিন।

সভায় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্নসাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজিব, তিতাস উপজেলা পরিষদ চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলী সুমন, তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, দাউদকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন প্রমূখ । বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামাতের সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

সভায় তিতাস ও দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছাড়াও মহিলা আওয়ামী লীগ, উপজেলা কৃষকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগন ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

পাকিস্তানে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হচ্ছেন আনোয়ার-উল-হক কাকার

 

আন্তর্জাতিক ডেস্কঃ

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে সিনেটর আনোয়ারুল হক কাকারকে নির্বাচিত করা হয়েছে। শনিবার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং জাতীয় পরিষদের বিদায়ী বিরোধীদলীয় নেতা (এনএ) রাজা রিয়াজ কাকারের নাম নিয়ে ঐকমত্য পোষণ করার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) জানিয়েছে। খবর ডনের

পিএমওর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ এবং রিয়াজ কাকারকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের বিষয়ে পরামর্শ পাঠিয়েছেন রাষ্ট্রপতি আলভির কাছে। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে এক সংবাদ সম্মেলনে রিয়াজ বিষয়টি নিশ্চিত করেন।

রিয়াজ সাংবাদিকদের বলেন, ‘আমাদের ইচ্ছা ছিল তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হতে হবে একটি ছোট প্রদেশ থেকে। আমরা ঐকমত্যে পৌঁছেছি যে আনোয়ারুল হক কাকার তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হবেন। আমি এই নামটি দিয়েছিলাম এবং প্রধানমন্ত্রী এই নামটিতে সম্মতি দিয়েছেন। আমি এবং প্রধানমন্ত্রী সারসংক্ষেপে স্বাক্ষর করেছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে রোববার শপথ নেবেন কাকার।

শুক্রবার ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী শাহবাজ আস্থার সঙ্গে বলেছিলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের প্রধানের নাম শনিবারের মধ্যে চূড়ান্ত করা হবে। এমনকি শুক্রবার রাতে বিদায়ী ক্ষমতাসীন জোটের নেতাদের জন্য একটি নৈশভোজেরও আয়োজন করেছিলেন শাহবাজ। সেখানে তিনি বিরোধীদলীয় নেতার সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা করেছেন।
ডন জানিয়েছে, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী মনোনীত করতে দেরি হচ্ছে কারণ রাজা রিয়াজকে ‘বন্ধুত্বপূর্ণ বিরোধীদলীয় নেতা’ হিসেবে ভরসা করতে পারছে না সরকার পক্ষ। তিনি এক্ষেত্রে দ্বীমত পোষণ করেছিলেন।

সংশ্লিষ্ট সূত্র ডনকে জানিয়েছে, পিএমএল-এন সুপ্রিমো নওয়াজ শরিফ প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে বলেছেন যেন প্রাক্তন অর্থমন্ত্রী ইসহাক দারকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে মনোনিত করা হয়। যদি দারকে মনোনিত না করা যায় তবে সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসিকে মনোনিত করতে বলেছেন তিনি।

অপরদিকে রিয়াজ চেয়েছিলেন সিনেটের চেয়ারম্যান সাদিক সানজরানিকে মনোনিত করতে। এমনকি শুক্রবার রিয়াজ, দার ও আহসান ইকবালের সঙ্গে সানজরানি সাক্ষাৎ করেছেন বলেও জানা গেছে।

পান থেকে চুন খসলেই নিষেধাজ্ঞার হুমকি দেয় ওয়াশিংটন: ওবায়দুল কাদের

 

ডেস্ক রিপোর্টঃ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, কী অপরাধ আওয়ামী লীগের? কী অপরাধ গণতন্ত্রের? গণতন্ত্র আছে বলেই উন্নয়নের মুখ দেখছে বাংলাদেশ। পৃথিবীর কোনো দেশেই ওয়াশিংটন হস্তক্ষেপ করতে পারে না, শুধুমাত্র বাংলাদেশেই চুন থেকে পান খসতেই ভিসানীতির কথা বলে। বিএনপি এটার সুবিধা নেয়ার চেষ্টা করে। দেশের উন্নয়নে তারা প্রশংসা করতে পারে না।

শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিব) আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সব ক্ষমতার মালিক আল্লাহ, সেখানে বিএনপি কিভাবে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাবে। আওয়ামী লীগের উন্নয়নে বিএনপির অন্তর্জ্বালা।

তিনি আরও বলেন, বিএনপির একদফা খাদে পড়ে মরণ যন্ত্রণায় ছটফট করছে। বিএনপির সমাবেশে নেতাকর্মীদের সংখ্যা কমে গেছে, তাদের মিছিল সমাবেশে দৈর্ঘ্য বেড়েছে, প্রস্থ কমেছে। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ বিএনপিকে প্রতিপক্ষ ভাবে। আর বিএনপি আওয়ামী লীগকে শত্রু ভাবে।

১৫ আগস্ট কিংবা একুশে আগস্টসহ সব হত্যাকাণ্ড এবং ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড জিয়া পরিবারের সদস্যরা বলেও অভিযোগ করেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি জানে নির্বাচনে তাদের কী দশা হবে। এই মুহূর্তে নির্বাচন হলে এ দেশের ৭০ ভাগ মানুষ ভোট শেখ হাসিনাকে দেবে।

যেকোনো সংকট কিংবা সমস্যায় শেখ হাসিনার প্রতি আস্থা রাখতে সারা দেশের মানুষের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কুমিল্লা তথ্য অফিসের আলোচনা সভা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কুমিল্লা জেলা তথ্য অফিসের উদ্যোগে আলোচনা সভা নজরুল ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে।

সিনিয়র তথ্য অফিসার নাছির উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সালমা ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. একেএম আসাদুজ্জামান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক, মো: সামসুজ্জামান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক অভিবাদন পত্রিকার সম্পাদক আবুল হাসানাত বাবুল।

প্রধান অতিথির বক্তব্যে সালমা ফেরদৌস বলেন, বাঙালী জাতির অভিসংবাদিত নেতা বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সহপরিবারে হত্যা করা হয়েছিল। এ হত্যাকান্ডের পেছনে দেশী-বিদেশী চক্রান্ত জড়িত ছিল। ঘাতকরা ঐ দিন শুধু বঙ্গবন্ধুকে নয় বঙ্গবন্ধুর পরিবারসহ সতেরো জনকে হত্যা করেছিলো। তিনি বলেন বঙ্গবন্ধু বলেছিলেন এ দেশের একজন মানুষও না খেয়ে থাকবে না। বঙ্গবন্ধু উন্নয়নের বীজ বপন করে গিয়েছিলেন, আর তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিপূর্ণ বাস্তবায়ন করছেন।

সভায় বক্তাগণ ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ নিহতদের আত্নার মাগফিরাত কামনা করেন। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবন দর্শন থেকে শিক্ষা নিয়ে দেশ গঠনের আহবান জানান।

 

চিকিৎসা সেবায় দেশ এখন ব্যাংকক সিঙ্গাপুরের চেয়েও কম নয় : স্থানীয় সরকার মন্ত্রী

 

স্টাফ রিপোর্টার:

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ২০৪১ সালের বাংলাদেশ গড়ার লক্ষ্যে কোন বাধা থাকবে না।

বিভিন্ন দেশ কিভাবে তাদের সমস্যাগুলো নিরসন করছে, সে অনুযায়ী তাদের মত করে প্ল্যান আমরাও করছি। এক কথায়, আমরা সবাই মিলে কাজ করলে আগামীর বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। আমি আমার দিক থেকে সর্বোচ্চটুকু দিচ্ছি, সবাই সবার দিক থেকে অবদান রাখতে হবে। শনিবার সকাল ১০টায় কুমিল্লার কোটবাড়ি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) ৫৬-তম বার্ষিক পরিকল্পনা দুই দিনব্যাপী সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, সারা পৃথিবীতে আজ যে প্রতিকূল অবস্থা বিরাজ করছে, সে তুলনায় বাংলাদেশ এখনো ঠিক আছে। আমাদের অর্থনৈতিক ব্যবস্থা এখনো ভালো আছে। আমরা আরো অনেক ডেল্টা প্ল্যানও করেছি। সারাদেশে উন্নয়ন হচ্ছে, গ্রামের সড়কগুলো পাকা হচ্ছে, চিকিৎসা সেবায় দেশ এখন ব্যাংকক সিঙ্গাপুরের চেয়েও কম নয়।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শোকাবহ আগস্ট মাসে জাতির জনক এবং তাঁর পরিবারের শহীদ  সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। তিনি আরও বলেন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে ও বাংলাদেশের পল্লী উন্নয়নে বার্ড অগ্রণী ভূমিকা পালন করেছে। বার্ডের পরীক্ষামূলক প্রকল্পগুলো সারা বাংলাদেশে জাতীয় পর্যায়ে বাস্তবায়িত হয়েছে। তিনি এই সম্মলনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মৎ হামিদা বেগমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্য্য, কুমিল্লা-সদর আসনের সংসদ সদস্য ও  মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমক্তিযোদ্বা আ.ক.ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এ এফ এম আব্দুল মঈন।

প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, সারাদেশে বার্ডের ন্যায়ে চারটি একাডেমি প্রতিষ্ঠা করছে সরকার। সরকারের কর্ম পরিকল্পনায় প্রতিটি জেলায় একটা করে একাডেমি স্থাপনা করা হবে। বাংলাদেশে কৃষিকে আধুনিক উন্নয়নে বার্ডের অবদান রয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লা-সদর আসনের মাননীয় সংসদ সদস্য আ.ক.ম. বাহাউদ্দিন বাহার শোকাবহ আগস্ট মাসে জাতির জনক এবং তাঁর পরিবারের শহিদ সদস্যদের  প্রতি গভীর শদ্ধা নিবেদন করেন। এবং তিনি  বলেন, বার্ড-এর কার্যক্রম সরকারের ভিশন- ২০৪১ সালের সাথে সম্পর্কযুক্ত। তিনি তাঁর বক্তব্যে পল্লী উন্নয়ন বার্ড-এর অবদানের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বার্ডের মহাপরিচালক হারুন অর-রশিদ মোল্লা।

বার্ডের ৫৬ তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে বার্ডের কর্মকর্তাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের শতাধিক প্রতিনিধি অংশ নেন। দুইদিন ব্যাপী এ সম্মেলন শেষ হবে রোববার।

উল্লেখ্য, ১৯৫৯ সালের ২৭ মে কুমিল্লার কোট বাড়িতে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) প্রতিষ্ঠা করেন বিশিষ্ট সমাজ বিজ্ঞানী আখতার হামিদ খান। তাঁর উদ্ভাবিত পদ্ধতি গ্রামীণ অর্থনীতিতে বেশ ভূমিকা রেখেছে।

উদ্দেশ্যমূলক সংবাদ সম্মেলনের বিরুদ্ধে যা বললেন যুবলীগ নেতা সারওয়ার হোসেন বাবু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দিতে উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিল ও পরিবারের উদ্যোগে আয়োজিত মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক সংবাদ সম্মেলনের বিরুদ্ধে প্রতিবাদ জানি