All posts by jitu

বুড়িচংয়ে ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

 

বুড়িচং প্রতিনিধি :
কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুর গ্রামে আবু জাহেরের ছেলে মাসুদ (২৭) নামের দুই সন্তানের জনকের ঘরের তীরের সঙ্গে ঝুলে গলায় রশি পেছিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে। বুড়িচং থানার পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরন করা হয়।

পুলিশ ও নিহতের পিতা জানান জেলার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের জগতপুর গ্রামের আবু জাহেরের ছেলে মাসুদ (২৭) গত ২৫ জুলাই মঙ্গলবার রাত ১১ টায় তার শয়ন কক্ষে ঘুমিয়ে পড়ে। এরপর ২৬ জুলাই বুধবার ভোরে মাসুদের স্ত্রী লিপি আক্তার ঘুম থেকে জাগানোর জন্য ঘরের দরজায় বার বার চেষ্টা করেও জাগাতে ব্যর্থ হয়ে তিনি শোর চিৎকার করলে বাড়ির লোকজন একত্রে হয়। ঘরের দরজা না খুলায় বাড়ির লোকজন শাবল দিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করে। পরে লোকজন মাসুদের শয়ন কক্ষে গিয়ে দেখেন ঘরের তীরের সঙ্গে রশি পেছিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আত্মহত্যা করে। নিহত মাসুদের পিতা আবু জাহের জানান তার ছেলে মাসুদ দুই সন্তানের জনক। সে মানসিক রোগী ছিল। তাই রাতের যে কোন সময় সে আত্মহত্যা করতে পারে।

২৬ জুলাই বুধবার সকালে খবর পেয়ে বুড়িচং থানার ওসি তদন্ত কবির হোসেন ও এস আই নুরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। মাসুদের পিতা আবু জাহের বাদী হয়ে বুড়িচং থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে।

কুবির ধীরেন্দ্রনাথ দত্ত হলে আগুন

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আবাসিক হল শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ৪০০৪ নং রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে একুশ হাজার পাঁচশত টাকা পুড়ে যাওয়ার দাবি সাইফুল নামের এক শিক্ষার্থীর। বিকাল ৩.৪০ এর দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী দত্ত হলের আবাসিক শিক্ষার্থী রিদুয়ান বলেন, বিকাল ৩.৪০ এর দিকে আমি রুম থেকে বের হয়ে গোসল করতে আসছি তখন বৃষ্টি হচ্ছে, তবে কোথাও থেকে ধোঁয়া আসতেছে তবে বুঝা যাচ্ছে না, তখন আমার বন্ধু আবিরকে ডেকে আনলাম তখন দেখতে ফেলাম এ রুম থেকে ধোঁয়া বের হচ্ছে তখন আমরা তালা খোলে আমি, সালমান, আবিরসহ আরও অনেকে ভিতরে ঢুকে ফায়ারগ্যাস দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি।

ভুক্তভোগী শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, আমার ব্যাগে একুশ হাজার পাঁচশ টাকা ছিল। ওই টাকাগুলো আমাদের বিভাগের (মার্কেটিং) প্রোগামের টাকা। আমি সকালেও বাজার করেছি, আর টাকার ব্যাগটা আমি বেডের নিচে রেখে দুপুরের খাবার খেতে যায়। খেয়ে এসে দেখি রুমের সবকিছু আগুনে পুড়ে গেছে।

দত্ত হলের প্রাধ্যক্ষ ড.মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আমি ২.৩০ এর দিকে হল থেকে ডিনার করতে রুমে যায়, তখন হলের নিরাপত্তায় থাকা বেলায়ত আমায় ফোন করে বলে হলে আগুন ধরছে তখন তড়িঘড়ি করে আমি হলে চলে আসি। ইঞ্জিনিয়ার মাল্টিফ্যালাক থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
টাকার ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি বিষয়টি শুনেছি, রুম আপাতত সিলঘালা করে দেওয়া হয়েছে, আর সিসিটিভি ক্যামেরা দেখে আমরা ব্যবস্থা নেবো। টাকা পুড়ে গেছে কিনা অন্য কেউ সরিয়ে নিয়েছে।

সিঁধ কেটে ঘরে ঢুকে নারীকে শ্বাসরোধে হত্যা

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর হাতিয়াতে সিঁধ কেটে ঘরে ঢুকে এক নারীকে কবিরাজকে হত্যা করে দুর্বৃত্তরা। তবে তাৎক্ষণিক এ হত্যাকান্ডের কোন কারণ জানাতে পারেনি পুলিশ।

মৃত মনোয়ারা বেগম (৬০) উপজেলার সাগরিয়া গ্রামের মৃত আজহারুল ইসলাম আজাদের স্ত্রী। তিনি পেশায় একজন কবিরাজ ছিলেন।

বুধবার (২৬ জুলাই) দুপুরের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেলারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে, একই দিন সকাল দিন সকাল ৯টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর সাগরিয়া গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মনোয়ারা নিজ বসত ঘরে একাই থাকতেন। তিনি কবিরাজি করে জীবিকা নির্বাহ করতেন। বুধবার সকালে তার ঘরের বাইরে সিঁধ কাটা দেখে স্থানীয় লোকজন। এরপর ঘরে ঢুকে তার হাত-পা ও মুখ বাঁধা মরদেহ চৌকির উপর পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ বলেন, ঘটনাস্থলে মরদেহের একটি সুরতহাল রির্পোট প্রস্তুত করা হয়। এরপর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা তাকে হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধে হত্যা করে। তবে তার শরীরে কোন আঘাতের চিহৃ ছিলনা। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে।

সবার পারস্পরিক সহযোগিতায় কুমিল্লার ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করবো: নতুন জেলা প্রশাসক মুশফিকুর

নাছরিন আক্তার হীরা:

কুমিল্লায় নবাগত জেলা প্রশাসক খন্দকার মু : মুশফিকের রহমান বলেছেন, সবার পারস্পরিক সহযোগিতায় কুমিল্লার ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করে যাবো।

বুধবার (২৬ জুলাই) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে  কুমিল্লার কর্মরত  সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়  সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক খন্দকার মু : মুশফিকের রহমান এ কথা বলেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পস্কজ বড়ুয়া সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,বাংলাদেশ সকল জেলা থেকে শিক্ষা ও ঐতিহ্য দিক থেকে কুমিল্লা অনেটাই এগিয়ে আছে।কুমিল্লা শিক্ষা ও ঐতিহ্য ও উন্নয়ন ও সমৃদ্ধির ধারাকে বেগবান করতে কাজ করতে চাই। আর জঙ্গীবাদ, মাদক, কিশোর গ্যাং, বাল্য বিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাই মিলে একতাবদ্ধ হয়ে প্রচেষ্টা নিতে হবে।

এর আগে সাংবাদিকরা  জাতীয় নির্বাচনে সামনে রেখে প্রশাসনের সহযোগিতার কামনা করেন। এছাড়া গোমতি নদীর মাটি উত্তোলন বন্ধ ও জেলা ঐতিহাসিক ফুলার হোস্টেল চালু,সীমান্তে মাদক প্রতিরোধসহ নানা সমস্যা তুলে ধরেন বক্তারা।

সভায় বক্তারা আরো বলেন,প্রশাসন ও সাংবাদিকদের পেশাগত দ্বায়িত্ব পালনের স্বার্থে পারস্পরিক যোগাযোগের গুরুত্ব তুলে ধরেন এবং আগামীতে এ সম্পর্ক আরো মজবুত হবে বলে আশা ব্যক্ত করেন।

মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি লুৎফুর রহমান,কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত, বাসস ও রুপসী বাংলার সিনিয়র রিপোর্টার অশোক বড়ুয়া, এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি খায়রুল আহসান মানিক,  একুশে টিভির প্রতিনিধি হুমায়ন কবীর রণী,  কুমিল্লা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহজাদা এমরান, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, দৈনিক জনকন্ঠের প্রতিনিধি মীর শাহলম, কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাসেম, প্রথম আলোর গাজীউল হক সোহাগ, দৈনিক শিরোনামের মোতাহের হোসেন মাহবুব, জিটিভির সেলিম রেজা মুন্সি, বিটিভির রাবেয়া বেগম,যমুনা টিভির খোকন চৌধুরী,  দৈনিক আজকের পত্রিকার দেলোয়ার হোসাইন আকাঈদ,  দেশরূপান্তরের দেলোয়ার হোসেন জাকির, ভোরের কাগজের ফিরোজ মিয়া ,  চ্যানেল টোয়েন্টি ফোরের জাহিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট টিভির তানভীর দীপু, দৈনিক পূর্বাশার রাসেল সোহেল, দৈনিক সকালের সময়ের এইচ এম মহিউদ্দিন,  দেশ টিভির সুমন কবির, কুমিল্লা নিউজের জহিরুল হক বাবু, দৈনিক আজকের জীবনের প্রতিনিধি নেকবর হোসেন, কুমিল্লা টোয়েন্টি ফোরের প্রতিনিধি বিপ্লব চক্রবর্তী, সোহাইবুল ইসলাম, রুবেল মজুমদার  প্রমুখ।

সদর দক্ষিণে ৯৮ বোতল ফেন্সিডিল ও ৪১ বোতল বিদেশী মদসহ ৪ জন আটক

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার সদর দক্ষিণের ধনপুর এলাকা হতে ৯৮ বোতল ফেন্সিডিল ও ৪১ বোতল বিদেশী মদসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৬ জুলাই সকালে সদর দক্ষিণের ধনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন কুমিল্লার সদর দক্ষিণের ধনপুর গ্রামের এরশাদ মিয়ার ছেলে রিপন মিয়া (৩৭), একই থানার মথুরাপুর গ্রামের রুক্কু মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২৬), একই গ্রামের মৃত. আলী আকবরের ছেলে নজরুল ইসলাম (৩৫) এবং একই থানার জয়নগর গ্রামের আবুল কাশেমের ছেলে শাকিল (২৪)।

এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

প্রধানমন্ত্রী ঘোষিত জিরো টলারেন্স নীতি হিসেবে মাদকমুক্ত কুমিল্লা গড়ার অঙ্গীকার

 

স্টাফ রিপোর্টার:

“মাদক ও উগ্রবাদকে ‘না‌‌‍’ বলি, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখি”- এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে  চৌদ্দগ্রামের শিবের বাজার  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২৬ জুলাই)  মাদক বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রেলপথমন্ত্রী  মোঃ মুজিবুল হক এমপি। এ সময় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পুলিশ সুপার  আব্দুল মান্নান বিপিএম (বার)।

জেলা পুলিশ কর্তৃক আয়োজিত অত্যন্ত সময়োপযোগী ও কার্যকর এই মাদকবিরোধী মতবিনিময় সভায় মাদকের নেতিবাচক দিক সম্পর্কে সকলকে সতর্ক ও সচেতন করা হয়।

সভায় প্রধান অতিথি মুজিবুল হক এমপি  উপস্থিত দুই হাজারের অধিক শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্য বলেন, কুমিল্লা থেকেই কুমিল্লার পুলিশকে মাদক নির্মূলে উদাহরণ সৃষ্টি করতে হবে। মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তাই পুলিশ বাহিনীকেও জিরো টলারেন্স নীতিতে থেকে মাদক নির্মূলে কঠিন ভূমিকা রাখতে হবে। কুমিল্লা সীমান্তবর্তী জেলা। এখানে প্রতিনিয়ত মাদক আসছে। আবার প্রচুর মাদক আটকও হচ্ছে। কিন্তু কারা মাদকের সাথে জড়িত, কারা মাদক ব্যবসা করে, কারা পৃষ্ঠপোষকতা করে এসবের খবর নিয়ে এলাকায় এলাকায় ঘুরে তালিকা সংগ্রহ করে কঠোর অবস্থানে যান।

পুলিশ সুপার আব্দুল মান্নান মূখ্য আলোচক হিসেবে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্য বলেন- কোমলমতি শিক্ষার্থীরা দেশের ভবিষৎ কান্ডারি। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থ বিকাশ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি শিক্ষার্থীর নিজস্ব গুণাবলী রয়েছে। আপনাদের এলাকায় কেউ মাদক কারবারী থাকলে পুলিশকে জানান। আমরা সকলে মিলে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত জিরো টলারেন্স নীতি হিসেবে মাদক নির্মূলে কাজ করবো এবং মাদকমুক্ত কুমিল্লা গড়বো।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান বিপিএম, সহকারি পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম।

কুমিল্লা সীমান্তবর্তী জেলা। এ জেলার ৫টি থানা সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। পুলিশ সুপারের নির্দেশনায় ৫টি সীমান্তবর্তী থানার শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এই মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন  চৌদ্দগ্রাম থানার অফিসার্স ইনচার্জ  শুভ রঞ্জন চাকমা।

চৌদ্দগ্রামে পিকআপের পেছনে বাসের ধাক্কায় নিহত ১

 

চৌদ্দগ্রাম  প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপের পেছনে বাসের ধাক্কায় ঝর্ণা আক্তার (৩৫) নামে এক নারী যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরো কমপক্ষে ১১ জন আহত হয়েছে বলে জানা গেছে।

বুধবার (২৬ জুলাই) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম পৌর এলাকার নবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ঝর্ণা আক্তার কুমিল্লার চান্দিনা উপজেলার নুরপুর গ্রামের মো: আল-আমিনের স্ত্রী।  আহতের উদ্ধার করে চিকিৎসার জন্য চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

জানা গেছে, বুধবার ভোর সাড়ে ৪টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম এলাকায় ঢাকামুখী মালবোঝাই একটি পিকআপ ভ্যানকে (চট্ট-মেট্রো-ন-১১-৪৫৪০) দ্রুতগতির শ্যামলী পরিববহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৪-৫৫৬১) পেছন থেকে ধাক্কা দিলে পিকআপ ভ্যানটি সড়কের পাশের খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা যাত্রী ঝর্ণা আক্তার নিহত হন। এ ঘটনায় পিকআপ ড্রাইভার-হেলপার ও বাসের যাত্রী সহ কমপক্ষে আরো ১১ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। সংবাদ পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত গাড়ী দু’টি উদ্ধার করে থানায় নিয়ে যায়। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার ওসি এস এম লোকমান হোসাইন জানান, ‘দুর্ঘটনার সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত গাড়ী দু’টি উদ্ধার করে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।’

কুবিতে ডেঙ্গু সচেতনতা কর্মসূচি পালন

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল পরিবারের উদ্যাগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন, বৃক্ষরোপণ ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেল ৫ টায় বঙ্গবন্ধু হলের প্রধান ফটকে বৃক্ষরোপনের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির।

এসময় হলের আবাসিক শিক্ষক ড. মুহাম্মদ রেজাউল ইসলামের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন উপ উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, প্রভোস্ট ড. মোকাদ্দেস-উল-ইসলাম, আবাসিক শিক্ষক মু. আবু বকর সিদ্দিক, মু আলী মুর্শেদ কাজেম এবং হল ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তাহারাতবির হোসেন পাপন মিয়াজী।

বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ড. মোকাদ্দেস-উল-ইসলাম বলেন, ডেঙ্গু যে ভয়াবহ আকার ধারণ করেছে তা তোমরা মনে হয় খোঁজখবর রাখো না। দিনদিন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আমরা বিশ্বাস করি আজকের এ কর্মসূচির মাধ্যমে বঙ্গবন্ধু হল থেকে পুরো ক্যাম্পাসে সচেতনামূলক প্রচার ছড়িয়ে যাবে ।

উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্র হিসেবে তোমার প্রথম দায়িত্ব হচ্ছে তোমার আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আমরা নিজেরা সচেতন হলে ডেঙ্গুর মতো রোগ প্রতিরোধ করা সম্ভব। পরিবেশের পরিবর্তনের সাথে সাথে মশার জীবন চক্র পরিবর্তন হচ্ছে। তাই আমাদের নিজেদের রক্ষার জন্য সতর্ক থাকতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বা হল প্রশাসনের একার পক্ষে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয় আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রতিরোধ সম্ভব।

এসময় হলের আবাসিক শিক্ষার্থীরা অতিথিদের সাথে বৃক্ষরোপন, হলের আঙ্গিনা পরিষ্কার পরিছন্ন করেন।

জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানালেন সারওয়ার হোসেন বাবু

স্টাফ  রিপোর্টার:

কুমিল্লায় নতুন যোগদান করা  জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমানের সাথে দেখা করেছেন কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু। এ সময় জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান সারওয়ার হোসেন বাবু।

বুধবার (২৬ জুলাই) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান এই যুবলীগ নেতা। এ সময় অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

 

সদরের পাচঁথুবীতে ৫০ কেজি গাঁজাসহ একজন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরে ৫০ কেজি গাঁজাসহ  ইমরান হোসেন এমরান (২৮)  নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (২৬ জুলাই) সকাল ১০ টায় থানায় কর্মরত এসআই(নিঃ) শেখ মফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ  গোপন সংবাদের ভিত্তিতে সদরের পাঁচথুবী ইউনিয়নের পাঁচথুবী দক্ষিণ নতুন পাড়া গ্রামের জলিলের বাড়ীর দক্ষিণ পাশে গোমতী আইলের নিচে পরিত্যক্ত একচালা টিনের ঘরের তল্লাশি করে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ইমরান হোসেন এমরানকে আটক করা হয়।

আটক হওয়া  ইমরান হোসেন এমরান কুমিল্লা সদরের পাঁচথুবী কেরানী বাড়ীর আমির হোসেনের ছেলে।

এ ঘ