All posts by jitu

চিকিৎসাধীন বিএনপির নেতাকর্মীদের হাসপাতাল থেকে বের করে দেওয়ার অভিযোগ ভিত্তিহীন: হাসপাতাল কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা উত্তর জেলা ও মুরাদনগর উপজেলা বিএনপির নেতা-কর্মীদের কুমিল্লা নগরীর একটি হাসপাতাল থেকে বের করে দেওয়ার অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছে নগরীর রেইসকোর্স এলাকায় অবস্থিত আখন্দ জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।

গত ২২ জুলাই শনিবার সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয় দিয়ে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার আখন্দ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ৮ জনকে নেতাকর্মীকে বের করে দেওয়ার অভিযোগ এনে মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। মূলত ২০ জুলাই চিকিৎসাধীন রোগীদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান।

সোমবার (২৪ জুলাই) সন্ধ্যায় সরেজমিনে আখন্দ জেনারেল হাসপাতালে গিয়ে ম্যানেজার মো: নাছির উদ্দিন ইকবালের সাথে কথা হয়। তিনি জানান, ১৪ জুলাই দুপুরে প্রায় ৩০ জন রোগী আমাদের হাসপাতালে আসে। তাদের শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত ছিল। তাদের সাথের লোকজন আমাদের জানান, এসব রোগীরা সড়ক দুঘর্টনায় আহত হয়েছে। পরে আমরা প্রাথমিক চিকিৎসা শেষে ৯ জনকে ভর্তি রেখে বাকিদের ছেড়ে দেই। পরে কিছুটা সুস্থ্য হওয়ায় ২০ জুলাই আমরা ৬ জনকে ছেড়ে দেই। গুরুতর আহত ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন থাকে। পরে আমরা জানতে পারি এরা সড়ক দুঘর্টনা নয়, রাজনৈতিক কর্মসূচীতে সংঘর্ষে আহত হন তারা।পরে ২১ জুলাই রাতে শারিরীক চেকআপ করার জন্য পুনরায় কয়েকজন রোগী হাসপাতালে আসে। রোগীদের খোঁজখবর নিতে হাসপাতালে পুলিশ সদস্য আসতে পারে এমন আশংকায় শুক্রবার রাতে চেকআপ করতে এসে হাসপাতালের বেডে থাকা কয়েকজন রোগি শনিবার (২২ জুলাই) তাড়াহুড়া করে কাউকে কিছু না বলে চলে যায়।

ম্যানেজার মো: নাছির উদ্দিন ইকবাল আরো জানান, প্রশাসনের কোন সদস্য হাসপাতাল থেকে রোগি বের করে দেওয়ার জন্য আমাদের কোন চাপ প্রয়োগ করেনি। মিডিয়ায় কি প্রকাশিত হয়েছে, তা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমরা এসব ভিত্তিহীন কোন কথা বলিনি। প্রশাসন যা করেনি, তা বলবো কেন? আর আমাদের হাসপাতালের চেয়ারম্যান কাজী তাহমিনা আক্তার ওই দিন হাসপাতালেই ছিল না। উনি কোন মিডিয়াকে এসব বিষয়ে কথা বলেনি বলে এটাও নিশ্চিত করেন।

তবে অনুসন্ধান ও কাগজপত্রের তথ্যসূত্রানুযায়ী জানা যায়, ২০ তারিখ রোগীদের ছাড়পত্র দেওয়ার পরে কোন রোগী এখানে থাকার কাগজপত্র ও চিকিৎসাধীন থাকার রেকর্ডপত্র পাওয়া যায়নি। এছাড়া ২১ তারিখ রাতে চেকআপ করতে আসা রোগীদের ভর্তির কোন রেকর্ডও হাসপাতাল কর্তৃপক্ষ দেখাতে পারে নি।
কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান জানান, হাসপাতাল থেকে রোগী বের করে দেওয়ার অভিযোগটি ভিত্তিহীন। এটা উদ্দেশ্যপ্রণোদিত, প্রপাগান্ডা ছাড়া আর কিছুই না।

মেসি হচ্ছেন ইন্টার মায়ামির নতুন অধিনায়ক

 

স্পোর্টস ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পরই বড় দায়িত্ব পেলেন লিওনেল মেসি। এক ম্যাচ খেলার পরই তার কাঁধে ক্লাবটির নেতৃত্ব উঠেছে। খবর ইএসপিএনের।

সোমবার মেসিকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইন্টার মায়ামির কোচ তাতা মার্তিনো।

এর আগে পিএসজি ছেড়ে দুই বছরের চুক্তিতে মায়ামিতে যোগ দেন মেসি। আর গত রোববার দলটির হয়ে অভিষেকও হয়ে গেছে তার। যেখানে ম্যাচটিতে দ্বিতীয়ার্ধে বদলি নেমে শেষ মুহূর্তে দর্শনীয় ফ্রি কিকে গড়ে দেন ব্যবধান। মেক্সিকোর ক্লাব ক্রুস আসুলের বিপক্ষে ওই ম্যাচেও সেদিন নেতৃত্বের আর্মব্যান্ড পরেছিলেন মেসি।

মূলত ক্লাবটির সাবেক অধিনায়ক ব্রাজিলের মিডফিল্ডার গ্রেগর পায়ে চোট পেয়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন। তাই স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন, এখন দলকে কে নেতৃত্ব দেবেন? মেসি নেতৃত্বে থাকছেন কি-না, এই প্রশ্নের জবাবে মার্তিনো হ্যাঁ সূচক উত্তর দেন।

কুমিল্লায় জেলা প্রশাসক হিসেবে খন্দকার মো: মুশফিকুর রহমানের দায়িত্ব গ্রহণ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খন্দকার মু: মুশফিকুর রহমান।

সোমবার (২৪ জুলাই) বিকেলে বিদায়ী জেলা প্রশাসক শামীম আলমের কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

এ সময় কুমিল্লা জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক অর্পনা বৈদ্য, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিউলী রহমান তিন্নী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মোশারেফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) (সি ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ কাবিরুল ইসলাম খানসহ জেলার সব উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা উপস্থিত ছিলেন।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৪৬৪ শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

 

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে সরকারি আদেশ অনুযায়ী প্রচলিত বেতন স্কেল ও ভাতাসহ রাজস্বখাতভুক্ত ৪৬৪টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

৭ আগস্ট বিকাল ৫টার মধ্যে অনলাইনে এর জন্য আবেদন জমা দিতে হবে ।

পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদ সংখ্যা: ৪৬৪টি

যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। শারীরিক মাপ (পুরুষ): উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি; বুকের মাপ: ৩২-৩৪ ইঞ্চি। শারীরিক মাপ (নারী): উচ্চতা ন্যূনতম ৫ ফুট ২ ইঞ্চি। প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

বয়সসীমা: ১৭-০৪-২০২৩ তারিখে ১৮-৩০ বৎসর। বীরমুক্তিযোদ্ধা/শহীদ বীরমুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে ঊর্ধ্ব বয়স ৩২ বৎসর।

আবেদনের সময় সীমা
অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৫ জুলাই সকাল ১০.০০টা।

অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৭ আগস্ট বিকাল ৫টা।

আবেদন যেভাবে: রীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://bpdb.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) পিক্সেল ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন।

ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইট ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে হবে। আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সব কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সব তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

আবেদন ফি: যেকোনো টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা (অফেরৎযোগ্য) অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। অনলেইনে আবেদনপত্রের সব অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন পত্র গৃহীত হবে না।

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bpdb.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথা সময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।

অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে যেকোনো টেলিটক মোবাইল থেকে ১২১ এ কল করুন। এ ছাড়া alljobs.query@teletalk.com.bd এই ই-মেইলে যোগাযোগ করা যাবে। টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdTeletalk- এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাবে।

উল্লেখ্য, গত ১১ জুলাই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল। কিন্তু সেই বিজ্ঞপ্তিতে ভুল থাকায় ২১ জুলাই পুনরায় সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যারা ১১ জুলাইয়ের বিজ্ঞপ্তি দেখে আবেদন করেছেন, তাদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

মেয়ের অশ্লীল ছবি ধারণ করে শ্লীলতাহানীর চেষ্টা, বাবা গ্রেফতার

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জে গোপনে সৎ মেয়ের গোসলের কুরুচিপূর্ণ ছবি ধারণ করে অবৈধভাবে মেলামেশার চেষ্টা চালানো দায়ে তৌহিদুল ইসলাম ওরফে সুজন (৩৮) নামে এক সৎ বাবাকে পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ আইনের মামলা গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৪ জুলাই) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

গ্রেফতারকৃত তৌহিদুল ইসলাম সুজন জেলার সেনবাগ উপজেলার ফলতী গ্রামের আবুল কাশেমের ছেলে এবং ভিকটিমের মায়ের দ্বিতীয় স্বামী।

পুলিশ ও মামলার এজহার সূত্রে জানা গেছে, তৌহিদুল ইসলাম সম্পর্কে ভিকটিমের সৎ বাবা হয়। ছোটবেলায় ভিকটিমের বাবা মারা যাওয়ায় ভিকটিমের মা তৌহিদুল ইসলামের সঙ্গে দ্বিতীয় বিবাহে আবদ্ধ হন। সেই সুবাধে ভিকটিম তার মায়ের সঙ্গে তৌহিদুল ইসলামের বাড়িতে থাকতেন।
সাম্প্রতি কৌশুলে ভিকটিমের গোসল ও বিভিন্ন আঙ্গিকে কিছু কুরুচিপূর্ণ ছবি ধারণ করে প্রায় ভিকটিমকে অবৈধভাবে মেলামেশার প্রস্তাব দেয় সৎ বাবা তৌহিদুল। ভিকটিম ওই প্রস্তাবে রাজি না হওয়ায় তার কুরুচিপূর্ণ ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্বজন ও পরিচিত লোকজনদের কাছে পাঠাবে বলে হুমকি দেয় তৌহিদুল। এতে ভিকটিম প্রতিবাদী হওয়ার চেষ্টা করলে ২২ জুলাই গভীর রাতে ভিকটিমের কক্ষে ডুকে ভিকটিমকে পুনরায় অশ্লীল ছবির ভয় দেখিয়ে ঝাপটে ধরে। ওই সময় ভিকটিমের শৌরচিৎকারে ভিকটিমের মাসহ আশ-পাশের লোকজন এগিয়ে গেলে তৌহিদুল ভিকটিমের রুম থেকে সরে পড়ে। পরে ভিকটিম বাদি হয়ে বেগমগঞ্জ থানায় সৎ পিতা তৌহিদুলের বিরুদ্ধে মামলা দায়ের করে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিমের মামলাটি পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ আইনে রেকর্ডভূক্ত করে রোববার রাতে আসামিকে গ্রেফতার করে পুলিশ। সোমবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

কুমিল্লায় সমাবেশের অনুমতি চেয়ে পুলিশ সুপারের কার্যালয়ে জামায়াত প্রতিনিধি দল

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা টাউন হল মাঠে শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশের অনুমতি চেয়ে পুলিশ সুপারের কার্যালয়ে আবেদন পত্র জমা দিয়েছে জামায়াত প্রতিনিধি দল।

৮ জুলাই শুক্রবার দুপুর ২টায় কুমিল্লা টাউন হল মাঠে সমাবেশের অনুমতি চেয়ে কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী মো: মোশারফ হোসাইন স্বাক্ষরিত লিখিত আবেদন পত্র জমা দেওয়া হয়।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে কুমিল্লা বারের নির্বাচিত সহ-সাধারণ সম্পাদক এড এয়াকুব আলী চৌধুরীর নেতৃত্বে আইনজীবী একটি প্রতিনিধি দল আবেদনটি পুলিশের সংশ্লিষ্ট শাখায় জমা দেয়।

নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় নির্বাচন, কারাগারে আটক আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ও শীর্ষ নেতৃবৃন্দসহ আটক ওলামায়ে-কেরামের মুক্তি, দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরে তা মানুষের ক্রয় ক্ষমতায় নিয়ে আসার দাবিতে এই সমাবেশের অনুমতি চায় জামায়াত প্রতিনিধি দল।

আবেদনে বলা হয়, সমাবেশ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে অনুমতি প্রদানসহ কুমিল্লার পুলিশ সুপারের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

প্রতিনিধি দলে এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা বারের সাবেক সাধারণ সম্পাদক এড শহিদউল্লাহ, এড বদিউল আলম সুজন,এড মনির হোসেন পাটোয়ারী,এড ইব্রাহীম মনির প্রমুখ।

বাইউস্টে ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে ৩ দিনব্যাপী বিজনেস সপ্তাহের উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার:

ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর বর্ণিল আয়োজনে কুমিল্লাস্থ বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজির (বাইউস্ট) ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে ৩ দিন ব্যাপী বিজনেস উয়িক “Business Week” উদ্বোধন করা হয়েছে ।

সোমবার (২৪ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত স্থায়ী ক্যাম্পাসে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর কে এম সালজার হোসেন I

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর কর্নেল মোশাররফ হোসেন, রেজিষ্ট্রার কর্নেল বদরুল আহসানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষকগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মুল লক্ষ্য অর্জনের আওতায় শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা উন্নয়নের অংশ হিসেবে বিভিন্ন ইভেন্ট যেমন বিজনেস ষ্টল, বিজনেস আইডিয়া প্রতিযোগিতা, ক্ষুদ্র ও মাঝারী শিল্পের ধারনা প্রতিযোগিতা, তরুণ উদ্যোক্তা সৃষ্টি ব্যবহারিক ধারনা এবং বাংলাদেশ ও জাপান ভিত্তিক দুজন খ্যাতিমান উদোক্তার ছাত্রছাত্রীদের শিক্ষাগত মানোন্নয়ন, চাকরি, পেশা এবং বর্তমান সময়ের প্রতিযোগিতামূলক দক্ষতা সম্পর্কে আলোচনা ও প্রশ্নোতর পর্বের আয়োজন করা হয়েছে I

উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়ে বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার প্রকৌশল, তড়িৎ প্রকৌশল, সিভিল ইন্জিনিয়ার, ব্যবসায় প্রশাসন, ইংরেজী ও আইন বিভাগে স্মাতক ও স্নাতকোত্তর, এমবিএ ডিগ্রি প্রদান করে আসছে ।

চান্দিনায় বিএসটিআই’র অভিযানে দুই প্রতিষ্ঠান সিলগালা

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় একটি বেকারি ও একটি তেলের মিলের বৈধ কাগজপত্র না থাকায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় প্রতিষ্ঠান দুইটিকে সিলগালা করেছে বিএসটিআই।

সোমবার (২৪ জুলাই) দুপুরে চান্দিনা বাজারের ধানসিঁড়ি এলাকায় অভিযান চালিয়ে ‘নূর বেকারি’ ও ‘ইসসাফ ওয়েল মিল’ নামের দুই প্রতিষ্ঠান বন্ধ করে বিএসটিআই।

জানা যায়, বৈধ কাগজপত্র (লাইসেন্স) না নিয়ে অবৈধ ভাবে আবাসিক এলাকায় দীর্ঘদিন যাবৎ অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্য তৈরি করে আসছে ‘নূর বেকারি’ নামের ওই প্রতিষ্ঠানটি। অপরদিকে, একই এলাকায় অসাধু উপায় অবলম্বন করে ঘানি ভাঙ্গা সরিষার তেল তৈরি ও বোতলজাত করে ব্যবসা চালিয়ে আসছে ‘ইনসাফ ওয়েল মিল’ নামের প্রতিষ্ঠানটি।

বিএসটিআই কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক মো. সহিদুল ইসলাম জানান, দুইটি প্রতিষ্ঠানের কোনটিরই বিএসটিআই’র লাইসেন্স নেই। এছাড়া পণ্যের গুনগতমান নির্ণয়ে কোন মেশিনও নেই তাদের। মেয়াদ নির্ধারণ, মান নির্ণয় না করেই বিএসটিআই এর লগো ব্যবহার করে আসছে প্রতিষ্ঠান গুলো। দুইটি প্রতিষ্ঠানে নোংড়া ও অস্বাস্থ্যকর পরিবেশ লক্ষ্য করা গেছে। এসব কারণে সিলগালা করা করেছে বিএসটিআই।

এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লা অঞ্চলের ফিল্ড অফিসার সাহিদুল ইসলাম, ইকবাল আহমেদ। অভিযানে সহযোগিতা করেন চান্দিনা থানা পুলিশের একটি টিম।

 

 

কুমিল্লার তিতাসে বাকপ্রতিবন্ধী নারীকে ছুরিকাঘাতে হত্যা

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার তিতাস উপজেলায় নাছিমা বেগম (৫২) নামের এক বাকপ্রতিবন্ধী নারীকে গলা কেটে ও ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৪ জুলাই) ভোর আনুমানিক ৫ টায় উপজেলার শোলাকান্দি কেন্দ্রীয় ঈদগা সংলগ্ন আলী আজগরের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত বাকপ্রতিবন্ধী নাছিমা আক্তার শোলাকান্দি গ্রামের আলী আজগরের স্ত্রী।

নিহতের স্বামী আলী আজগর বলেন, রাতে দুজনেই এক সাথে ঘুমিয়ে ছিলাম, কখন সে বের হয়েছে আমি বলতে পারবো না।

অন্যদিকে নিহতের ছোট ছেলে হাসান বলেন, আমার বাবা ও মা আমাদের দোকান ঘরে থাকে এবং আমি ও আমার এক প্রতিবেশী ভাতিজা আলাদা ঘরে থাকি। সোমবার ভোর আনুমানিক সোয়া পাঁচটার দিকে মায়ের চিৎকার শুনতে পেয়ে আমি ঘর থেকে বের হয়ে দেখি বাথরুমের পাশে পরে মা ছটপট করছে।

তখন আমি চিৎকার করলে প্রতিবেশীরা দৌড়ে এসে বাবাকে ঘুম থেকে উঠায় এবং মাকে গৌরীপুর হাসপাতালে নিয়ে গেলে জানতে পারি মায়ের গলা কাটা এবং পেটে ছুরিকাঘাত করা হয়েছে। পরে কর্মরত চিকিৎসক আমার মাকে মৃত ঘোষনা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করে মরদেহ থানায় নিয়ে যায়।

তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। হত্যাকান্ডে জরিতদের গ্রেফতার করতে আমরা কাজ করছি।

চাঁদপুরে গৃহবধূ ধর্ষণ মামলায় ইজিবাইক চালকের জেল

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

অসুস্থ স্বামীর জন্য ঔষধ আনতে যাওয়ার সময় মুখে চাপা দিয়ে বাগানের নির্জন স্থানে নিয়ে ৪৫ বছরের এক গৃহবধুকে জোর পূর্বক ধর্ষণ করায় অভিযুক্ত আবুল বাসার মিজি (৫০) কে গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

সোমবার (২৪ জুলাই) সকালে থানায় মামলা দায়েরের পর ধর্ষক আবুল বাশার কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

এর আগে রবিবার (২৩ জুলাই) রাতে চাঁদপুর সদর মডেল থানার এসআই মোঃ শাহজাহান তাকে বাগাদী ইউনিয়ন থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসীন আলম।

অভিযুক্ত আবুল বাশার মিজি চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ঘাসিপুর গ্রামের আঃ হাকিম মিজির ছেলে। সে পেশায় একজন ইজিবাইক চালক। গৃহবধু নিজেই বাদী হয়ে ধর্ষণের অপরাধে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-৫৩, ২৪/৭/২০২৩। মামলাটির তদন্তকারী কর্মকর্তা হলেন এসআই রহিমা বেগম।

গৃহবধূ মনোয়ারা বেগম অভিযোগে বলেন, আমার অসুস্থ্য স্বামীর জন্য গত ৪ তারিখ রাত ৯টার দিকে পাশের বাড়িতে যাওয়ার সময় আসামী আমাকে জোরপূর্বক ধর্ষণ করলে আমার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে আটক করেন। এ নিয়ে এলাকায় বৈঠক হলেও আসামী তার ভাইয়ের প্রভাব খাটিয়ে উল্টো আমাকে প্রাণনাশের হুমকি ধমকি দিয়ে আসছে। কোন উপায় না পেয়ে থানা পুলিশের শরণপন্ন হলাম।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানà