All posts by jitu

ডলারের ওপর নির্ভরতা কমাতে ভারতের সঙ্গে রুপিতে লেনদেন শুরু ১১ জুলাই

 

ডেস্ক রিপোর্টঃ

বৈদেশিক মুদ্রার মজুদ বাড়াতে এবং মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমাতে বিদ্যমান লেনদেন ব্যবস্থার পাশাপাশি ভারতের সঙ্গে রুপিতে লেনদেন শুরু করছে বাংলাদেশ। এ বিষয়ে দুই দেশের প্রাথমিক প্রস্তুতিও শেষ। আগামী ১১ জুলাই শুরু হবে রুপিতে লেনদেন।

ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট এক প্রতিবেদনে বলছে, এখন পর্যন্ত বাংলাদেশ শুধু ডলারেই বাণিজ্যিক লেনদেন করেছে। কিন্তু বৈদেশিক মুদ্রার মজুদ বাড়াতে এবং ডলারের ওপর নির্ভরতা কমাতে চায় বাংলাদেশ। তাই বাংলাদেশের দুটি ব্যাংক ভারতীয় রুপিতে বাণিজ্যিক লেনদেন শুরুর পরিকল্পনা করেছে।

আন্তঃদেশীয় লেনদেনের সুবিধার্থে বাংলাদেশের সোনালী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও আইসিআইসিআই ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে। আগামী ১১ জুলাই থেকে বাংলাদেশি ইস্টার্ন ব্যাংক রুপিতে লেনদেন শুরুর ঘোষণা দিয়েছে। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী ব্যাংকও একইভাবে লেনদেন করবে।

সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম রয়টার্সকে বলেন, এটা তো মাত্র শুরু হলো। সামনের দিনগুলোতে আরও ব্যাংক আমাদের সঙ্গে যুক্ত হবে। এতে বৈদেশিক রিজার্ভের ওপর চাপ কমবে।

ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বলেন, ক্রস-কারেন্সি ভিত্তিতে পৃথক ব্যাংকগুলো এক্সচেঞ্জ রেট মেকানিজম নির্ধারণ করবে এবং ১১ জুলাই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

ইফতেখার বলেন, ভারত-বাংলাদেশ বাণিজ্যে ভারতীয় রুপির ব্যবহার আন্তঃসীমান্ত লেনদেন পরিচালনার জন্য একটি সুবিধাজনক ও সাশ্রয়ী ব্যবস্থা হবে। যা দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে অবদান রাখে।

চীনের পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আমদানি-রপ্তানির উৎস ভারত। ২০২২ সালের জুন পর্যন্ত ভারতে ঢাকার রপ্তানি ছিল ২ বিলিয়ন ডলার এবং ভারত থেকে বাংলাদেশের আমদানি ছিল ১৩.৬৯ বিলিয়ন ডলার।

ফার্স্টপোস্ট বলছে, ডলারের ঘাটতির কারণে আমদানি করা জ্বালানির জন্য অর্থ পরিশোধ করতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে এর ডলারের রিজার্ভ এক তৃতীয়াংশেরও বেশি হ্রাস পেয়ে সাত বছরের সর্বনিম্ন ৩১.৬০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। মে মাস পর্যন্ত ১২ মাসে বাংলাদেশের টাকার মুদ্রার মূল্য এক-ষষ্ঠাংশেরও বেশি কমেছে।

পায়ে হেঁটে হজ করতে মক্কা যাচ্ছেন কুমিল্লার যুবক

 

ডেস্ক রিপোর্টঃ

আগামী ২০২৪ সালে হজ পালনের উদ্দেশে হেঁটে আলিফ মাহমুদ (২৫) নামে কুমিল্লার এক যুবক গ্রাম ছেড়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে তিনি জেলার নাঙ্গলকোট উপজেলার নিজ গ্রাম বাতাবাড়িয়া থেকে রওনা হন। সে বাতাবাড়িয়া গ্রামের মরহুম আব্দুল মালেকের ছেলে।

আলিফ জানান, যশোরের বেনাপোল বর্ডার দিয়ে দেশ ছাড়ার ইচ্ছে তার।

আলিফ মাহমুদ এই সফরে বাংলাদেশ ছাড়াও আরও অন্তত ছয়টি দেশের মাটিতে হাঁটবেন। সেগুলো হলো- ভারত, পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত ও সৌদি আরব। আলিফ বলেন, সফরের দূরত্ব ৭ হাজার ৮১০ কিলোমিটার কিংবা আরও একটু বেশি। এসব দেশের ভিসা পেতে প্রয়োজনীয় কাগজপত্র তিনি সঙ্গে রেখেছেন। তার খরচ বহন করছে দুলাল কাজী গ্রুপ।

আধুনিক যোগাযোগব্যবস্থার যুগে দীর্ঘ এ পথে কেন তিনি হেঁটে হজে যাওয়ার সিদ্ধান্ত নিলেন- এমন প্রশ্নের জবাবে আলিফ বলেন, ‘আমি আসলে একজন ভ্রমণপ্রেমী মানুষ। ভ্রমণ পছন্দ করি। আমি এর আগে সাইকেলে চড়ে দেশের ৬৪ জেলা ভ্রমণ করেছি। তখন থেকেই আমার এভাবে হজে যাওয়ার পরিকল্পনা ছিল।’

তিনি আরও বলেন, ‘শুরুতে সাইকেলে চড়ে হজ করার ইচ্ছা থাকলেও সেটি পরিবর্তন করি এবং হেঁটে মক্কায় যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। আর এটি আমার কাছে সম্ভবই মনে হয়েছে। কারণ, হাজার বছর আগে ইসলাম ধর্ম প্রচার, ব্যবসা-বাণিজ্য ইত্যাদির জন্য মানুষ পায়ে হেঁটে দূর-দূরান্তে সফর করতেন।’

স্থানীয় বটতলী ইউনিয়নের চেয়ারম্যান আবদুল জলিল বলেন, ওই যুবক যখন হেঁটে হজে যাওয়ার ইচ্ছা পোষণ করে তখন বিশ্বাস হয়নি, পরে তার ইচ্ছাশক্তি দেখে ইংরেজিতে একটি প্রত্যয়নপত্র প্রদান করি। আশা করি সে মক্কা পর্যন্ত যেতে সকল দেশের সহযোগিতা পাবে।

৩ দিন পর বাবুর্চির মরদেহ মিলল ট্রলারের কেবিনে

 

নোয়াখালী প্রতিনিধিঃ

বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজের তিন দিন পর ট্রলারের কেবিন থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার করা হয়েছে।

মৃত আব্দুর রহমান (৫০) উপজেলার বুড়িরচর ইউনিয়নের বড়দেইল গ্রামের আব্দুল হালিমের ছেলে। তিনি ডুবে যাওয়া ট্রলারের বাবুর্চি ছিলেন।

রোববার (৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ডুবে যাওয়া ট্রলারের কেবিন থেকে নিখোঁজ বাবুর্চির মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, বৃহস্পতিবার ৬ জুলাই সকাল ১০টার দিকে নোয়াখালীর হাতিয়ায় বঙ্গোপসাগরে এমভি ফাতেমা-১ নামে মাছ ধরার ট্রলারটি বৈরী আবহাওয়ার মুখে পড়ে ডুবে যায়। তাৎক্ষণিক ২০ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে নিখোঁজ ছিলেন ট্রলারের বাবুর্চি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে হাতিয়ার এম আলী লাল চর সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ডুবে যাওয়া ট্রলারটি স্থানীয় জেলেরা অন্য বোটের সহযোগিতায় উদ্ধার করে। তখন ট্রলারের কেবিনের ভিতরে আব্দুর রহমানের মরদেহ পাওয়া যায়। মরদেহ পচে ফুলে উঠেছে। পরে সকাল ১১টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ বলেন, নিখোঁজ থাকার পুর তিন দিন পর স্থানীয় জেলেরা অন্য বোটের সহযোগিয়া ডুবে যাওয়া ট্রলারটি তীরে নিয়ে আসে। পরে ট্রলারের ভিতর থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ২৮ কেজি গাঁজাসহ আটক ৩

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় পৃথক অভিযান পরিচালনা করে ২৮ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ৮ জুলাই দুপুরে কুমিল্লা সদরের টিক্কারচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১। উক্ত অভিযানে ১২ কেজি গাঁজাসহ মোঃ রাকিব (২০) নামের একজনকে আটক করা হয়। সে কুমিল্লা সদরের দক্ষিণ শরীফপুর গ্রামের টনু মিয়ার ছেলে।

পৃথক একটি অভিযানে ৮ জুলাই রাতে সদর দক্ষিণ উপজেলার কুমিল্লা কমার্স কলেজের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। তারা হলেন, কুমিল্লার বুড়িচংয়ের পূর্ব খোদাইতলী গ্রামের মৃত. জজু মিয়ার ছেলে মোঃ ডালিম ও বুড়িচংয়ের মিরপুর গ্রামের লিটন মিয়ার ছেলে আলামিন (১৯)।

রবিবার (৯ জুলাই) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সকলেই দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী ও সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

 

কাতারে দূতাবাসের মিনিস্টার শ্রম মুস্তাফিজুর রহমানের বিদায় সংবর্ধনা

 

ইউসুফ পাটোয়ারী লিংকন, কাতার:

দোহা বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার শ্রম ডক্টর মুহাম্মদ মুস্তাফিজুর রহমান প্রায় দীর্ঘ ৫ বছর দোহা বাংলাদেশ দূতাবাসের দায়িত্ব শেষ করে স্বদেশ গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ কমিউনিটি কাতার।

স্থানীয় সময় শুক্রবার রাতে কাতারের রাজধানী দোহা রেডিসন ব্লু এর জিওয়ান বলরুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ বিন নাজমুল হোসেন।

বাংলাদেশ কমিউনিটি কাতার এর সিনিয়র সহ সভাপতি সফিকুল ইসলাম তালুকদার বাবু সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু রায়হান ও অর্থ সম্পাদক শাহাদাত হোসেন নাসের এর যৌথ পরিচালনা এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার সফরত বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য রুস্তম আলী ফরাজী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিটির উপদেষ্টা ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, উপদেষ্টা এস এম ফরিদুল হক, উপদেষ্টা তাজুল ইসলাম, উপদেষ্টা শফিকুল কাদের, উপদেষ্টা আব্দুল মতিন পাটোয়ারী, সহ সভাপতি কপিল উদ্দিন, সহ সভাপতি শাহাজাহান সাজু, সহ সভাপতি ইসমাইল মিয়া, সহ সভাপতি জালাল আহমেদ সিআইপি, সহ সভাপতি জসীম উদ্দিন দুলাল, কো অর্ডিনেটর নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ, আবুল কাসেম, কাজী হাসান বিল্লাহ, আব্দুল মালেক, ফয়েজ আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন কাজী আশরাফ হোসাইন।

অনুষ্ঠানে কাতারের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, গণমাধ্যম কর্মীসহ ও বাংলাদেশ কমিউনিটির ব্যাপক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ দোহা বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার শ্রম ডক্টর মুহাম্মদ মুস্তাফিজুর রহমান প্রায় দীর্ঘ ৫ বছর দোহা বাংলাদেশ দূতাবাসে কাউন্সিল, মিনিস্টার শ্রম, চার্জ দ্য অ্যাফেয়ার্স এর দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব পদে রয়েছেন। তিনি দোহা বাংলাদেশ দূতাবাসের দীর্ঘদিনের দায়িত্ব শেষ করে চলতি জুলাই মাসের ১৬ তারিখ দেশে ফিরে যাচ্ছেন।

কুমিল্লায় পৃথক অভিযানে ২৪ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ২৪ কেজি গাঁজা ও একটি ব্যাটারি চালিত অটোরিক্সাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

৮ জুলাই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চৌদ্দগ্রাম উপজেলার গোমারবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার গোমারবাড়ীর (হলবান বাড়ি) মৃত. শাহদাতের ছেলে মোঃ মহিন (৩০) ও গোমারবাড়ী (সামবাসী বাড়ি) কবির আহাম্মদের মোঃ রিপন (২৮)।

অপর আরেকটি টিম সদরের শাহী ঈদগাঁহ এলাকায় চেকপোষ্ট করাকালীন সময়ে একটি ব্যাটারি চালিত অটোরিক্সা তল্লাশী করে ১০ কেজি গাঁজাসহ আরও একজনকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া যুবক কুমিল্লা সদরের বারপাড়া (মধ্যা পাড়া-মফিজের বাড়ির ভাড়াটিয়া) এলাকার মৃত. ফারুকের ছেলে মোঃ মাসুম খন্দকার (২৪)।

গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে গাঁজা ক্রয় করে অধিক মূল্যে কুমিল্লাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্রি করে। এছাড়াও আসামী মোঃ মহিন (৩০) এর বিরুদ্ধে ০৫টি , আসামী মোঃ রিপন (২৮) এর বিরুদ্ধে ০২টি এবং আসামী মোঃ মাসুম খন্দকার (২৪) এর বিরুদ্ধে ০১টি মাদক মামলা রয়েছে মর্মে জানা যায়।

মোঃ মহিন এবং মোঃ রিপন এর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা রুজু করা হয়েছে। মোঃ মাসুম খন্দকার (২৪) এর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা রুজু করা হয়েছে।

নিখোঁজের দুদিন পর প্রজেক্টের পুকুরে মিলল ২ ভাইয়ের মরদেহ

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে দুই ভাইয়ের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলো, উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রামের নুরনবী ফকিরের বাড়ির আজহার উদ্দিনের ছেলে রাসেল (৬) একই বাড়ির নুরনবীর ছেলে অন্তর (৫)। তারা স্থানীয় একটি নূরানী মাদরাসার প্রথম জামাতের ছাত্র ছিল এবং সম্পর্কে আপন মামাতো-ফুফাতো ভাই।

রোববার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের মাইজচরা গ্রামের হেকিম মার্কেট সংলগ্ন ছিদ্দিক উল্যার প্রজেক্ট থেকে মরদেহ গুলো উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে,গত শুক্রবার ৭ জুলাই বাড়ি থেকে দুই ভাই খেলতে বের হয়। এরপর ওই দিন ১১টা থেকে তারা নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা তাদের অনেক খোজাখুজির পরও কোন সন্ধান পায়নি। একপর্যায়ে নিখাঁজের দুদিন পর রোববার সকাল ৯টার দিকে স্থানীয়রা মাইজচরা গ্রামের হেকিম মার্কেট সংলগ্ন ছিদ্দিক উল্যার প্রজেক্টের পুকুরে দুই শিশুর লাশ ভাসতে দেখে।

সোনাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান বলেন,দুই শিশু সাতাঁর জানতোনা। ধারণা করা হচ্ছো, নতুন পুকুর দেখে তারা খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে ডুবে মারা যায়। খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পুলিশ এসে দুই শিশুর লাশ উদ্ধার করে। তবে নিহতদের শরীরে কোন আঘাতের চিহৃ নেই। লাশ পচে ফুলে উঠেছে।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ বলেন, নিখোঁজ থাকার পুর দুই শিশুর মরদেহ স্থানীয় লোকজন দেখতে পায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেবিদ্বার পৌর নির্বাচন : নৌকার পক্ষে প্রচারণায় উপজেলা চেয়ারম্যান সুমন ও পারভেজ

 

স্টাফ রিপোর্টার :
কুমিল্লার দেবিদ্বার পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম শামীমের পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব:)মোহাম্মদ আলী সুমন ও তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার।

শনিবার রাতে পৌর এলাকার নিউমার্কেট, পুরাতন বাজার, কাঁচা বাজার ও সরকারি হাসপাতাল এলাকায় তারা নির্বাচনী প্রচারণায় অংশ নেন।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারা নৌকার পক্ষে ভোট দেয়ার জন্য সকল শ্রেণিপেশার ভোটারদের অনুরোধ করেন।

এ সময় দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম ওমানী, তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন ফকির,দাউদকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়ন,কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু কাউসার অনিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

অবশেষে নৌকার পক্ষে প্রচারণায় আবুল কাশেম ওমানি

 

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার দেবিদ্বার পৌরসভা নির্বাচনে অভিমান ভুলে নৌকা প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম শামীমের পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন দেবিদ্বার উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়া রম্যান আলহাজ্ব আবুল কাশেম ওমানি। এ সময় প্রচারণায় যোগ দেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব:)মোহাম্মদ আলী সুমন ,তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার।

শনিবার রাতে পৌর এলাকার নিউমার্কেট, পুরাতন বাজার, কাঁচা বাজার ও সরকারি হাসপাতাল এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি।

এ সময় দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী,তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন ফকির,দাউদকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়ন,কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু কাউসার অনিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, আলহাজ্ব আবুল কাশেম ওমানি পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছিলেন। পরে নৌকার প্রতীকের প্রার্থীকে সমর্থন দিয়ে তিনি নির্বাচন থেকে সরে আসেন। অবশেষে সকল অভিমান ভুলে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে গতকাল রাতে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন আলহাজ্ব আবুল কাশেম ওমানি।

ময়নামতি জেনারেল হাসপাতালের টাকা চুরির মামলায় যুবক গ্রেফতার, টাকা উদ্ধার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার ময়নামতি জেনারেল হাসপাতালের ভল্ট থেকে নগদ টাকা চুরির মামলায় মোঃ সাব্বির হোসেন (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

শনিবার (৮ জুলাই) কোতয়ালী মডেল থানাধীন ২নং উত্তর দূর্গাপুর ইউপিছ ক্যান্টনমেন্ট এলাকার টিপরা বাজার থেকে নগদ টাকাসহ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত যুবক, বুড়িচং উপজেলার ময়নামতির ফরিজপুর এলাকার মাহবুবুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গত ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ব্যাংক বন্ধ থাকায় হাসপাতালের বিভিন্ন খাত হইতে সংগ্রহীত সর্বমোট ১০ লাখ ২৫০ টাকা গচ্ছিত রাখে। ঈদ উপলক্ষ্যে অফিস কক্ষ বন্ধ থাকায় গত ২ জুলাই সকাল বেলায় চুরির বিষয়টি হাসপাতাল কর্তৃপকà