All posts by jitu

কুমিল্লার বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

 

স্টাফ রিপোর্টারঃ

কয়েকদিন ধরে সারা দেশেই কাঁচা মরিচের দামে নিয়ন্ত্রণ নেই। কুমিল্লাতেও প্রকারভেদে ৪৫০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল এই মরিচ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের খবর পেতেই সেই মরিচের দাম নেমে এসেছে ২৫০ টাকায়। বেশি দামে কাঁচা মরিচ বিক্রি করায় অবশ্য অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

সোমবার সকাল ৮টায় অভিযান শুরু করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ। অধিদপ্তর জেলার সবচেয়ে বড় পাইকারি কাঁচাবাজার নিমসার থেকে শুরু করে। অভিযান চালানো হয় দুর্গাপুর দী‌ঘিরপাড় নগরীর রানীর বাজার ও বাদশা মিয়ার বাজা‌রে। প্রায় চার ঘণ্টা ধরে চলে এই অভিযান।

নগরীর রাজগঞ্জ বাজারের বেশ কয়েকজন ক্রেতা জানান, সকাল থেকে সবুজ কাঁচা মরিচ ৪৫০ টাকা ও কালো রঙের কাঁচা মরিচ ৬০০ টাকা কেজি করে বিক্রি করছিলেন বিক্রেতারা ভোক্তা অধিকার অভিযানে নেমেছে এমন খবর ছড়িয়ে পড়লে সে মরিচের দাম কমে নেমে আসে ২৫০ টাকায়।

কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী প‌রিচা‌লক মো: আছাদুল ইসলা‌ম বলেন, নিমসার পাইকারি বাজার থেকে শুরু করে আরও তিনটি বাজারে আমরা অভিযান চালিয়েছি অতিরিক্ত দা‌মে কাঁচা ম‌রিচ বিক্রি করাসহ ভোক্তা অধিকার বি‌রোধী কর্মকা‌ণ্ডে জড়িত থাকার দায়ে তিন দোকানিকে ৯ হাজার দুই শ টাকা জ‌রিমানা করেছি অভিযানে‌ ব‌্যবসায়ী‌দের ভাউচার যাচাই করা হয় এবং যৌ‌ক্তিক মুনাফায় পণ্য বি‌ক্রি কর‌তে নির্দেশনা দেয়া হয়।

হাজারের নিচে নামল এলপি গ্যাসের দাম

 

ডেস্ক রিপোর্টঃ

দাম কমেছে ১২ কেজির সিলিন্ডারের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি)। ১২ কেজিতে এবার ৭৫ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুলাইয়ের জন্য প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা। জুনে এ দাম ছিল ১ হাজার ৭৪ টাকা। সোমবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে ভোক্তাপর্যায়ে নতুন এ দাম কার্যকর হবে।

সোমবার (৩ জুলাই) বিইআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন এ দাম জানানো হয়। বিইআরসির চেয়ারম্যান মো. নূরুল আমিন নতুন এ দর ঘোষণা করেন।

২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। এরপর থেকে প্রতি মাসে সমন্বয় করা হয় দাম।

বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ (মূসক/ভ্যাটসহ) দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি প্রায় ৮৩ টাকা ২১ পয়সা, যা গত মাসে ছিল ৮৯ টাকা ৪৮ পয়সা। এ হিসেবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।

তবে সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির দাম বাড়ানো হয়নি। আর গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার প্রায় ৪৬ টাকা ৫৯ পয়সা, যা এত দিন ছিল ৫০ টাকা ৯ পয়সা।

কুমিল্লায় পৃথক অভিযানে নারী মাদক কারবারিসহ আটক ২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় পৃথক অভিযানে ৬৮ ক্যান বিয়ার, ১২ বোতল বিদেশী মদ ও ৩ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ২ জুলাই দুপুরে চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৬৮ ক্যান বিয়ার ও ১২ বোতল বিদেশী মদসহ একজনকে আটক করা হয়। সে জগমোহনপুর গ্রামের মোঃ এরশাদ মিয়ার ছেলে মোঃ জাবেদ (২৪)।

পৃথক অন্য একটি অভিযানে ২ জুলাই দুপুরে কুমিল্লার শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৩ কেজি গাঁজাসহ একজন মহিলা মাদক কারবারিকে আটক করা হয়। সে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ক্রোকিরচর গ্রামের মৃত. আলী মির্জার মেয়ে ফাতেমা বেগম (৩২)।

সোমবার (৩ জুলাই) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিয়ার, বিদেশী মদ ও গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে চৌদ্দগ্রাম ও কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে হত্যা মামলার আসামিকে পিটিয়ে হত্যা

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে হত্যা মামলার এক আসামিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত সাইফুল ইসলাম (২৮) ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৫৩ নং ক্লাস্টারের ইমান হোসাইনের ছেলে।

রোববার (২ জুলাই) সন্ধ্যার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে, একই দিন ভোর রাতের দিকে ২০ শয্যা বিশিষ্ট ভাসানচর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, পুর্ব শক্রতার জের ধরে কে বা কাহারা সাইফুলকে বেধড়ক পিটিয়ে ৫৫ নং ক্লাস্টারের ১৬ নং কক্ষের বারান্দার সিঁড়ির কাছে রেখে যায়। সেখানে মাথায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল সাইফুল। খবর পেয়ে পুলিশ শনিবার দিবাগত রাত ৩টার দিকে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পরে ২০ শয্যা বিশিষ্ট ভাসানচর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতের দিকে সে মারা যায়।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, নিহত যুবকের বিরুদ্ধে ভাসানচর থানায় হত্যা মামলা সহ দুটি মামলা রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। তার মাথায় গুরুত্বর আঘাতের চিহৃ ছিল। ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

ভিবিডি- কুমিল্লা জেলার খুশির ঈদ সম্পন্ন, ১৫টি পরিবার পেলেন কোরবানির মাংস

স্টাফ রিপোর্টার:

ভিবিডি – কুমিল্লা জেলার ভলান্টিয়াররা পাশে দাঁড়িয়েছে সমাজের এক ঝাকঁ মানুষদের পাশে যাদের আপনার আমার মতো কোরবানি দেওয়ার সুযোগ থাকে না।

ভিবিডি কুমিল্লা জেলা খুশির ঈদ নামক একটি প্রকল্পের আয়োজন করেছে। যেখানে সমাজের যাদের কোরবানি দেওয়ার সুযোগ হয় না, যারা প্রতিনিয়ত নিজেদের সাথে সংগ্রাম করে বেচে থাকে সেইসব মানুষদের মাঝে কোরবানির মাংস উপহারস্বরূপ তুলে দেয় ভিবিডি কুমিল্লার  স্বেচ্ছাসেবকরা।

গত ১ জুলাই খুশির ঈদ কার্যক্রমে এবারের আয়োজনে ১ টি গরু কোরবানি দিয়ে ১৫ টি পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করেন সকলে।

এই আয়োজনে ভিবিডি-কুমিল্লার ৫০ জন ভলান্টিয়ার উপস্থিত ছিলেন।

বোর্ড মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো: মাজহারুল ইসলাম,মানব সম্পদ কর্মকর্তা মুজাহিদুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা সাবিহা জান্নাত  ও জনসংযোগ কর্মকর্তা মো: ইসমাইল আবিদ।

তাছাড়াও এলামনাই সদস্য হামিম আহমেদ, আবরার আল দাইয়ান, আবদুল্লাহ আল ফাহাদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভলান্টিয়ার ফর বাংলাদেশ জাগো ফাউন্ডেশনের একটি যুব শাখা। যা দেশের ৬৪ জেলায় অন্তত ৫০ হাজারের বেশি স্বেচ্ছাসেবকের মাধ্যমে বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকেন।

কুমিল্লার বদরপুরে ২৬০ বোতল ফেন্সিডিল ও স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের বদরপুর এলাকা হতে ২৫ বোতল ফেন্সিডিল ও ২৩৫ বোতল স্কাফ সিরাপসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল গত ১ জুলাই দুপুরে বদরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার মুকুন্দপুর গ্রামের মোঃ বাদল মিয়ার ছেলে রনি মিয়া (২৩)।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান বোঝাই ৫০০ বোতল ফেনসিডিলসহ একজন আটক

চৌদ্দগ্রাম সংবাদদাতা:
কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান বোঝাই ৫০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ রাশেদ মিয়া নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।

আটক হওয়া রাশেদ সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার আলমখালী গ্রামের মনির হোসেনের পুত্র ও আটককৃত কাভার্ডভ্যানের চালক।

রোববার সকালে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

জানা গেছে, থানার এসআই নাজমুল হক ও এএসআই এমরান ভুঁইয়াসহ পুলিশের টিম শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে চট্টগ্রামমুখী কাভার্ডভ্যান(ঢাকামেট্রো ড-১২-৪৭৫৬) থামানোর জন্য সংকেত দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কাভার্ডভ্যান চালক রাশেদ মিয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক কাভার্ডভ্যান তল্লাশী চালিয়ে প্যাকেটভর্তি ৫০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় রাশেদ মিয়ার বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ছেলের দেনার যন্ত্রণায় কীটনাশক খেয়ে বাবার আত্মহত্যা

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছেলের দেনার যন্ত্রণায় কীটনাশক পানে এক ব্যক্তি আত্মহত্যা করেছে ।

নিহত রতন মজুমদার (৬২) উপজেলার চরহাজারী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মৃত অবনি মজুম দারের ছেলে।

শনিবার (১ জুলাই) বিকেলের দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের চুয়ানির টেক এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছু দিন আগে নিহত রতন মুজদারের ছেলে সুজন মজুমদার অনেক টাকা দেনা করে ইন্ডিয়া চলে যায়। তার পর ছেলের পাওনাদাররা তার বাবা রতন মজুমদারকে তার ছেলের কাছে পাওনা টাকার জন্য তাকে মানসিক ভাবে চাপ প্রয়োগ করতে থাকে। ছেলের দেনাদারদের মানসিক চাপে শনিবার সকালে বাড়ি থেকে কাউকে কিছু না বলে রতন বের হয়ে যায়। দুপুরের দিকে পরিবারের সদস্যরা তার ফোনে কল করে তাকে না পেয়ে খোজাখুজি শুরু করে। একপর্যায়ে পরিবারের সদস্যরা জানতে পারে উপজেলার চুয়ানির টেক এলাকায় ইউবিএমসি বিক্স ফিল্ডের মাটির স্তুপের ওপর বসে কীটনাশক পান করে রতন আত্মহত্যা করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ছেলের দেনায় হতাশ হয়ে তার বাবা কীটনাশক পানে আত্মহত্যা করে। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।

মার্কিন মধ্যস্থতায় কোন সংলাপ বা সমঝোতায় যাবে না আওয়ামী লীগ?

 

ডেস্ক রিপোর্ট:

মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপারে আরও কঠোর এবং অনমনীয় অবস্থায় যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মার্কিন যুক্তরাষ্ট্র আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশে মধ্যস্থতা করতে চাইছে। চলতি সপ্তাহেই উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধি বাংলাদেশ সফর করবেন। মানবাধিকার এবং সুশাসন বিষয়ক এই প্রতিনিধি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে আলাপ-আলোচনা করবেন। আওয়ামী লীগ ক্ষমতাসীন রাজনৈতিক দল হিসেবে যেকোনো বিদেশী অতিথির সাথে যেকোনো আলোচনা করতে আগ্রহী। তবে মার্কিন মধ্যস্থতায় বিএনপির সঙ্গে কোনো সংলাপ বা আলোচনায় আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না। আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নীতিনির্ধারণী মহল এরকম সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

আওয়ামী লীগ মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনো প্রতিনিধির সঙ্গে সৌজন্যমূলক আলোচনা করবে এবং সেই সৌজন্যমূলক আলোচনায় বাংলাদেশের সংবিধান এবং সংবিধানের আলোকে আগামী নির্বাচনের ব্যাপারে তাদের অবস্থান ব্যাখ্যা করবে। পৃথিবীর অন্যান্য সংসদীয় গণতন্ত্রের দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেই একইভাবে নির্বাচন হবে। এই ব্যাপারে আওয়ামী লীগ কোন ছাড় দেবে না। মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য কোন দেশের মধ্যস্থতায় নির্বাচন নিয়ে কোনো সংলাপ বা সমঝোতার আওয়ামী লীগ যাবে না বলেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো রাজনৈতিক সংঘাত এড়ানোর জন্য সংলাপের ওপর গুরুত্ব দিয়েছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি রাজনৈতিক সমঝোতায় উপনীত হবার লক্ষ্যে কাজ করছে। এ লক্ষ্যেই মার্কিন প্রতিনিধিরা এসে আওয়ামী লীগ বিএনপির সঙ্গে আলোচনা করবে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে একটি সংলাপের ব্যাপারেও আলাপ আলোচনা হচ্ছে বলে বিভিন্ন সূত্রগুলো জানিয়েছে। কিন্তু আওয়ামী লীগ এ ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করেছে।

আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, নির্বাচন নিয়ে বিএনপি কেন; কোনো রাজনৈতিক দলের সঙ্গেই আওয়ামী লীগ আলোচনা করবে না। এমনকি বিদেশি রাষ্ট্রগুলোর কাছে আওয়ামী লীগ কেবলমাত্র তাদের অবস্থান ব্যাখ্যা করবে। এই অবস্থান পরিবর্তনের জন্য কোনো চাপের কাছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নতি স্বীকার করবে না।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে সেটি গণতন্ত্র বিনাশী ষড়যন্ত্র বলে আওয়ামী লীগ মনে করে। আওয়ামী লীগ মনে করছে, যারা বাংলাদেশে গণতন্ত্র বানচাল করতে চায়, যারা গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত করতে চায়, তারাই নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। এই ফাঁদে আওয়ামী লীগ পা দেবে না।

অতীতে বিভিন্ন সময় দেখা গেছে, বিদেশি দেশগুলো আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে রাজনৈতিক মধ্যস্থতা করেছে। এবারও সে রকম মধ্যস্থতার উদ্যোগ নেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের দাবি এবং সরকারের অবস্থানের মাঝামাঝি একটি জায়গায় রাজনৈতিক দলগুলোকে নিয়ে আসার একটি চেষ্টা চলছে। কিন্তু বিদেশিদের এরকম চেষ্টাকে বর্তমান সরকার সরাসরিভাবে দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের শামিল বলে মনে করছেন।

আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য বলেছেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী এবং যথাসময়ে। এখানে আলাপ-আলোচনা করার কোনো কিছুই নেই। বিএনপি যদি নির্বাচন করতে চায় তাহলে তারা এ নিয়ে নির্বাচন কমিশন বা সরকারের সঙ্গে সরাসরি আলোচনা করতে পারে। কিন্তু তৃতীয় কোন দেশের মধ্যস্থতায় আলোচনা করে বাংলাদেশ তার মর্যাদা ক্ষুন্ন করবে না। এই অবস্থান থেকেই বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে আলাপ-আলোচনা করবে বলে ধারণা করা হচ্ছে। ফলে মার্কিন মধ্যস্থতায় রাজনৈতিক সমঝোতার উদ্যোগ ক্রমশ প্রশ্নবিদ্ধ হয়ে যাবে বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

কাতারে সৈয়্দ মুহাম্মদ তৈয়্যব শাহ্‌ (রঃ) ৩১ তম সালানা ওরস মোবারক অনুষ্ঠিত

 

ইউসুফ পাটোয়ারী লিংকন, কাতারঃ

গাউসিয়া কমিটি বাংলাদেশ কাতার শাহানিয়া শাখার উদ্যোগে প্রতি মাসের ন্যায় (২৯ জুন) বৃহস্পতিবার বাদে আছর হতে হযরত খাজা আবদুর রহমান চৌহরভী (রহঃ) ও হযরত আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহঃ)’র ৩১ তম সালানা ওরশ মোবারক এবং ১৩৮ তম মাসিক খতমে গাউসিয়া শরীফ, খতমে গেয়ারভী শরীফ এবং খতমে বারভী শরীফ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ কাতার শাহানিয়া শাখায় অনুষ্ঠিত হয়েছে।

গাউসিয়া কমিটি বাংলাদেশ কাতার শাহানিয়া শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ আবু তালেব চৌধুরীর।

খতমে গাউসিয়ার প্রারম্ভে পবিত্র কুরআন পাক থেকে তেলওয়াত করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কাতার শাহানিয়া শাখার প্রচার সম্পাদক মুহাম্মদ জাহেদুল ইসলাম এবং না’তে রাসূল(দঃ) পরিবেশন করেন দাওয়াতে খায়র সম্পাদক মুহাম্মদ ইসহাক হোসাইন ।

খতমে গাউসিয়ার আনুষ্ঠানিক শুরু করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কাতার শাহানিয়া শাখার সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দ্বীন মুহাম্মদ। দরূদে তাজ পাঠ করেন সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মাহফুজ এবং খতমে গাউসিয়ার তারতিব এবং গেয়ারভী শরিফের ইছিম পরিচালনা করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কাতার শাহানিয়া শাখার সাধারন সম্পাদক মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী । কসিদায়ে কাদেরিয়া এবং শাজারায়ে আলিয়া পরিবেশন করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কাতার শাহানিয়া শাখার সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ নাজিমুল আলম চৌধুরী পারভেস এবং গেয়ারভী শরীফের মিলাদ কেয়াম পরিচালান করেন বিষেস অথিতি মাওলানা মুহাম্মদ নাঈম নাহিদ, মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী এবং সাথে সাথে উনার ইমামতিতে মাগরিবের নামাজ আদায় করা হয়।

বাদে মাগরিব হতে খতমে বারভী শরীফ আরম্ভ হয়ে উপস্থিত সকলের সমন্বয়ে মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী পরিচালনায় শেষ হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ শাহানিয়া শাখার সাম্মানিত প্রধান পৃষ্ঠপোষক জনাব মুহাম্মদ রফিকুল আলম চৌধুরী এবং স্থানীয় কর্মী শুভাকাঙ্ক্ষীর উপস্থিতির সাথে সাথà§