All posts by jitu

৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট পাস

ডেস্ক রিপোর্ট:

জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট পাস করা হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ সোমবার সকাল ১০টায় বাজেট অধিবেশন শুরু হয়। বেলা ১২টার কিছু সময় পরে সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে তা পাস হয়।

এর আগে গত ১ জুন সংসদে ক্ষমতাসীনদের টানা ১৫তম এবং দেশের ৫২তম বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ৭ লাখ ৬১ হাজার কোটি ৭৮৫ কোটি টাকার বাজেট ঘোষণা করেন তিনি। এবার তার বাজেট বক্তব্যের শিরোনাম ছিল ‘উন্নয়ন অগ্রযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে।’

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার এর আগের অর্থবছরের চেয়ে ১২ দশমিক ৩৪ শতাংশ বড়। বাজেটটি ৫০ লাখ ৬ হাজার ৬৭২ কোটি টাকার প্রাক্কলিত জিডিপির ১৫ দশমিক ২১ শতাংশ।

এবারের বাজেটে ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা, যা মোট জিডিপির ৫ দশমিক ২ শতাংশ। ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে ১ লাখ ২ হাজার ৪৯০ কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ৫৫ হাজার ৩৯৫ কোটি টাকা সংগ্রহের প্রস্তাব করা হয়েছে।

রাজস্ব হিসেবে ৫ লাখ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। লক্ষ্যমাত্রা অনুসারে, জাতীয় রাজস্ব বোর্ড সংগ্রহ করবে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা এবং অন্যন্য উৎস থেকে সংগ্রহ করা হবে আরও ৭০ হাজার কোটি টাকা।

প্রস্তাবির বাজেটে ব্যয়ের খাতগুলোর মধ্যে পরিচালন ব্যয় ধরা হয়েছে ৪ লাখ ৭৫ হাজার ২৮১ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয় ২ লাখ ৭৭ হাজার ৫৮২ কোটি টাকা।

এদিকে নতুন অর্থবছরে মোট জিডিপির পরিমাণ ধরা হয়েছে ৫ লাখ ৬ হাজার ৭৮২ কোটি টাকা। উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে এবং সুসংহত অভ্যন্তরীণ চাহিদার কল্যাণের ধারাবাহিকতা ধরে রাখতে নতুন অর্থবছরে ৭ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির হার লক্ষ্য রয়েছে সরকারের। আর মূল্যস্ফীতির হার ৬ শতাংশের কাছাকাছি নামিয়ে আনার লক্ষ্য রাখা হয়েছে নতুন বাজেটে।

নোয়াখালীতে গণপিটুনিতে আহত হত্যা মামলার প্রধান আসামির মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের ব্যবসায়ী দুলাল চন্দ্র দাস (৫৫) হত্যা মামলার প্রধান আসামি বাদশা (২৮) গণপিটুনির পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রবিবার (২৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, শনিবার (২৪ জুন) ভোরে নিজ বাড়ি থেকে মায়ের সাথে দেখা করে বের হয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় বাদশাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি।

তিনি বলেন, এ ঘটনায় আবদুর রব আবুল (৪০) নামের আরও এক আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। সে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। গ্রেফতার বাদশা রাজগঞ্জ ইউনিয়নের টঙ্গীরপাড় গ্রামের কামাল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের পর পলাতক বাদশা গত শনিবার ভোরে তার বাড়িতে আসেন। পরে বাড়ি থেকে বের হয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় বাদশাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

উল্লেখ্য, গত ১০ জুন সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ বেগমগঞ্জ রাজগঞ্জ ইউনিয়নের টঙ্গীর পাড় গ্রাম থেকে মাছ ব্যবসায়ী দুলাল চন্দ্র দাসের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত দুলাল চন্দ্র দাস একই গ্রামের পরেশ চন্দ্রা দাসের ছেলে। এর আগের দিন রাতের কোনো এক সময় ওই গ্রামের একটি পুকুর পাড়ে চেয়ারে বসা অবস্থায় দুলালকে গলাকেটে হত্যা করা হয়।

কুমিল্লা সদরে আলী আকবরের উদ্যোগে সেলাই মেশিন ও ঈদ উপহার পেলেন ১ হাজার পরিবার

 

স্টাফ  রিপোর্টার:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক ও বেগম করফুলেরনেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ আলী আকবরের উদ্যোগে ১ হাজার পরিবারে ঈদ সামগ্রী ও ৫০ জন নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ জুন) বেলা ১১ টায় কুমিল্লা সদর উপজেলার ধনুয়াখলা বেগম করফুলেরনেছা এয়াতিম খানা প্রাঙ্গনে সদর উপজেলার ৬টি ইউনিয়ন ও আশে পাশে এলাকায় প্রায় ১ হাজার হত দরিদ্রদের মাঝে চাল, সেমাই, চিনি, তৈল ও মসল্লাসহ ১০ আইটেমের ঈদ সামগ্রী বিতরণ করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আলী আকবর।

এছাড়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও আশে পাশের এলাকার সমাজে শিক্ষিত বেকার মহিলাগনের জন্য আত্মকর্ম সংস্থান সৃষ্টির লক্ষে প্রায় ৫০ টির অধিক সেলাই মেশিন বিতরন করা হয়।

এসময় প্রধান অতিথি মোঃ আলী আকবর তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কুমিল্লা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও তার আশে পাশের এলাকায় সু্বধিা বঞ্চিতদের খুঁজে খুঁজে তাদেরকে আত্ম নির্ভরশীল হওয়ার জন্য তাদের পাশে থেকে কাজ করতে চাই।

এছাড়া সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া ব্যক্তিদের পাশা পাশি কিছু হত দরিদ্রের পাশে থেকে আমি সামান্য ঈদ উপহার তুলে দিয়ে তাদের পরিবারে হাসি ফুটাতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। সামনে নির্বাচন আসছে, দেশের উন্নয়ন ও তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবার সরকার গঠন করার সুযোগ করে দিন। আমি বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক ও শেখ হাসিনার একজন বিশ্বস্তকর্মী হয়ে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই।  আপনাদের ভালবাসা ও সহযোগিতা পেলে কুমিল্লা সদরকে একটি আধুনিকায়ন করে তুলবো ইনশাআল্লাহ।

এসময় জেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

যুবলীগ নেতা জামাল হত্যা: অস্ত্র সরবরাহকারি হিসেবে গ্রেফতার মাসুদ

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দিতে বোরকা পড়ে চাঞ্চল্যকর যুবলীগ নেতা জামাল হত্যাকাণ্ডের ঘটনায় দেবিদ্বার উপজেলা চেয়ারম্যানের ছোট ভাই মো মাসুদকে অস্ত্র মামলায় আদালতে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

রবিবার (২৫ জুন) সিনি. জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৭নং আমলী আদালতের বিচারক আব্বাস উদ্দিন এই গ্রেফতার আদেশ দেন। একই সাথে মাসুদ জামাল হত্যাকাণ্ডের ১০ নাম্বার আসামী।

মাসুদ আলমের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জামাল হত্যাকাণ্ড মামলার বাদী পক্ষের আইনজীবী এড. মাসুদ সালাউদ্দিন।

এই নিয়ে চান্দিনা থানায় দায়েরকৃত অস্ত্র মামলায় আসামী হলো ৬ জন।

গত ৯ মে যুবলীগ নেতা হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি অত্যাধুনি অস্ত্রসহ ছাত্রলীগ নেতা মাজহারুল ইসলাম সৈকতকে গ্রেফতার করে কুমিল্লা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অস্ত্র উদ্ধারের ঘটনায় কুমিল্লা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি রাজেস বড়ুয়া ১০মে বাদী হয়ে চান্দিনা থানায় অস্ত্র আইনে ছাত্রলীগ নেতা মাজহারুলসহ ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

বাদী পক্ষের আইনজীবী এড. মাসুদ সালাউদ্দিন বলেন, ‘অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তা দেলোয়ার হোসেনের আবেদনের প্রেক্ষিতে মাসুদকে গ্রেফতারের আদেশ দিয়েছেন আদালত। এর আগে ১৬৪ ধারায় শুটার দেলু, ছাত্রলীগ নেতা মাজহারুল ও গাড়ি চালক সুমন হোসেনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি হত্যাকাণ্ডে অস্ত্র সরবরাহে মাসুদের সংশ্লিষ্টতার বিষয়টি পরিষ্কার হয়। আমরা আশা করি, অস্ত্র মামলার গ্রেফতারের মাধ্যমে বাংলাদেশে অস্ত্র সরবরাহের মাফিয়ারা বেরিয়ে আসবে। কিভাবে কোন পথে অবৈধ অস্ত্র দেশে প্রবেশ করছে, কারা এসব নিয়ে আসতেছে; তা পরিষ্কার হবে’।

তিনি আরো বলেন, ‘এসব অবৈধ অস্ত্রের জন্য দেশে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে। এতে দেশে অস্থিরতা তৈরী হচ্ছে। এত অত্যাধুনিক অস্ত্র মাসুদের কাছে পাওয়ার বিষয়টি চাঞ্চল্যে তৈরী হয়েছে। এর উৎস বের করা দরকার’।

এদিকে অস্ত্র মামলার প্রধান আসামী মাজহারুল ইসলাম সৈকত স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে মাসুদের অস্ত্র সরবরাহের সংশ্লিষ্টতার বিষয়টি আদালতকে অবহিত করেছে। মাজহারুল আদালতকে জানায়, ‘জামাল হত্যাকাণ্ডের পর অস্ত্রগুলো মাসুদের বাড়িতে সে রেখে আসে ৷ তারপর মাসুদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ব্যাগে করে অস্ত্র গুলো লুকিয়ে রাখে’।

অপরদিকে শুটার দেলু ও গাড়ি চালক সুমন হোসেন জামাল হত্যাকাণ্ডে অস্ত্র সরবরাহের বিষয়টি জবানবন্দিতে আদালতকে বলেছে।

চান্দিনা থানায় অস্ত্র মামলার বাদী কুমিল্লা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি রাজেস বড়ুয়া বলেন, ‘ মামলার তদন্ত কর্মকর্তা মাসুদ আলমের অস্ত্র মামলায় গ্রেফতারের জন্য আদালতে আবেদন করেছেন। আমরা জামাল হত্যাকাণ্ড ও অস্ত্রের বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি। আশা করছি সকল তথ্য বের হয়ে আসবে’।

প্রসঙ্গত, দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের ছোট ভাই মাসুদ যুবলীগ নেতা জামাল হোসেন হত্যা মামলার ১০ নাম্বার আসামী। কুমিল্লার দাউদকান্দির গৌরিপুর বাজারে গত ৩০ এপ্রিল রাত ৮ টার দিকে তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন খুন হন। তিনজন বোরকা পরে এসে তাকে গুলি করে হত্যা করেন।

নিহত জামাল হোসেন তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ফজলুল হকের ছেলে। তিতাস উপজেলায় বাড়ি হলেও তিনি ব্যবসায়িক সূত্রে পাশের দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাজারের পাশে ভাড়া বাসায় থাকতেন।

হোমনায় জমিতে জমে থাকা বর্ষার পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার হোমনায় বাড়ির পাশের জমিতে জমে থাকা বর্ষার পানিতে ডুবে মো. জুনাইদ নামে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (২৫ জুন) উপজেলার জয়দেবপুর মাথাভাঙা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু জুনাইদ ওই গ্রামের মো. সাত্তার মিয়ার ছেলে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির ওঠানে খেলা করছিল জুনাইদ। এক পর্যায়ে শিশুটি হামাগুড়ি দিয়ে লোকচক্ষুর আড়ালে বাড়ির পাশে বর্ষার পানিতে টইটুম্বুর জমিতে পড়ে যায়। শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন পরিবারের লোকজন। খুজতে খুজতে পাশের জমির পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করেন। পরিবারের লোকজন শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রাবেয়া রওনক আশা শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার আভাস, ৩ নম্বর সতর্কতা

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়াও দেশের চার সমুদ্রবন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রায় ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে।

রোববার (২৫ জুন) আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

অপরদিকে, পৃথক আরেক বিজ্ঞপ্তিতে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারিপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

স্বামীকে বেঁধে গৃহবধূকে গণধর্ষণ, প্রধান আসামির আত্মসমর্পণ

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে (১৮) গণধর্ষণ মামলার প্রধান আসামি জাহাঙ্গীর (৩৫)আদালতে আত্মসমর্পণ করেছেন।

মো.জাহাঙ্গীর (৩৫) উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নুর নবীর ছেলে।

রোববার (২৫ জুন) দুপুরে নোয়াখালীর আদালতে গণধর্ষণ মামলার প্রধান এ আসামি আত্মসমর্পণ করে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,জাহাঙ্গীর আদালতে আত্মসমর্পণ করার পর বিচারক তাকে কারাগারে প্রেরণ করে।

এর আগে এই মামলায় গ্রেফতারকৃত অপর ২ আসামি আনোয়ার হোসেন রিয়াদ (৩০) ও জালাল উদ্দিনকে (২৭) তাদের বাবা-মা পুলিশে সোপর্দ করে। পরে তারা নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

উল্লেখ্য, গত বুধবার (১৪ জুন) বেলা সাড়ে ১০টার দিকে গৃহবধূ (১৮) তার স্বামীর সাথে নোয়াখালীর সদর উপজেলা থেকে মোটরসাইকেলযোগে কোম্পানীগঞ্জের মুছাপুর স্লুইস গেট এলাকায় ঘুরতে যান। গেট পার হয়ে পূর্বদিকে বাগানের পার্শ্বে রাস্তায় দাঁড়িয়ে ছবি তোলার সময় আসামি জাহাঙ্গীর, রিয়াদ ও জালাল উদ্দিন হাতে ছুরি ও লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে ভুক্তভোগী ও তার স্বামীকে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিতে থাকে। একপর্যায়ে তিন আসামি ভুক্তভোগীর স্বামীকে গাছের সঙ্গে গামছা দিয়ে বেঁধে তার স্ত্রীকে বাগানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। অপর আসামি জালাল উদ্দিন তখন ভুক্তভোগীর স্বামীকে পাহারা দেয়। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে গেলে ধর্ষকরা পালিয়ে যায়। পরে এ ঘটনায় নির্যাতিত কিশোরীর স্বামী বাদী হয়ে ৩জনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। এ মামলার তিন আসামি বর্তমানে কারাগারে রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ক্ষমতাসীন দলের কতিপয় নেতাদের ছত্রছায়ায় মুছাপুর ক্লোজার এলাকায় স্থানীয় জলদস্যু বাহিনী বালু উত্তোলন, খাস জায়গা দখল, ঘুরতে যাওয়া নারীদের ধর্ষণের ঘটনা ঘটিয়ে যাচ্ছে। তবে স্থানীয় প্রশাসনের ব্যর্থতায় এগুলো কোনোভাবেই বন্ধ হচ্ছে না। এর আগেও একাধিক ঘুরতে যাওয়া নারী মুছারপুর ক্লোজারে ধর্ষণের শিকার হয় বলে জানা যায়। তবে মান সম্মানের ভয়ে কেউ এসব ঘটনায় মুখ খুলতে চান না।

কুমিল্লা সদরে ৫০ কেজি গাঁজাসহ রিমন আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা সদরে ৫০ কেজি গাঁজাসহ রিমন (২৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জুন দুপুরে সদরের গাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করর‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

আটক হওয়া মাদক কারবারি কুমিল্লা সদরের দৌলতপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

রবিবার (২৫ জুন) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আটক হওয়া মাদক কারবারি দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

 

নোয়াখালী প্রতিনিধিঃ

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের সোয়েটু শহরে ডাকাতের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

নিহত মো.হারুন (৪৩) নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দীঘির পাড় এলাকার আবিদ মিয়ার ছেলে।

শনিবার (২৫ জুন) সন্ধ্যায় সোয়েটুত শহরের মিডল্যান্ডসে নিহতের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ৮ বছর আগে আফ্রিকায় যান হারুন। সেখানে সোয়েটুত শহরে নিজে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছিলেন হারুন। ওই সময় সেই দেশি কয়েকজন অস্ত্রধারী ডাকাত তার প্রতিষ্ঠানে ডাকাতির উদ্দেশ্যে হামলা চালায়। এক পর্যায়ে ডাকাতদল হারুনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে স্থানীয়রা তাকে