All posts by jitu

কুমিল্লায় ২০ মণ ওজনের বাহাদুর, দাম হাঁকছেন ১২ লাখ

 

চান্দিনা প্রতিনিধিঃ

গৃহপালিত ষাঁড়ের নাম বাহাদুর। ওজন ২০ মণেরও বেশি। কুমিল্লার দেবিদ্বার উপজেলার কুরুইন পূর্ব পাড়া গ্রামের প্রবাস ফেরত এক গৃহকর্তা গত চার বছর ধরে সখের বশে লালন পালন করে আসছেন ওই ষাঁড়টিকে। এর নাম রেখেছেন বাহাদুর। এ বছর ঈদ উল আযহা উপলক্ষে ষাঁড়টি বিক্রি করতে চান ওই গৃহকর্তা। শাহীওয়াল জাতের এই ষাঁড়টির দাম হাকছেন ১২ লাখ টাকা।

দেবিদ্বারের কুরুইন পূর্ব পাড়া গ্রামের মৃত আবদুল আজিজ এর ছেলে ষাঁড়ের মালিক মন্তাজ উদ্দিন জানান, ‘আশানুরূপ দাম পেলে বাড়িতে রেখেই বিক্রি করতে চান বাহাদুরকে। প্রয়োজনে ঈদের দিন নিজ দায়িত্বে ক্রেতার বাড়িতে পৌঁছে দিবেন ষাঁড়টিকে।’

তিনি আরও জানিয়েছেন- কোন প্রকার মোটাতাজা করনের খাবার কিংবা ঔষধ বাহাদুরকে খাওয়ানো হয়নি। ভুট্টা, ভূষি, ডাল, জাউ ভাত, আপেল, কাঠাঁলসহ বিভিন্ন মৌসমী ফল, ডিম, সেমাই এরকম খাবার ষাঁড়টিকে খাওয়ানো হয়েছে।

এ ব্যাপারে পল্লী প্রাণি চিকিৎসক শ্রীধর দাস বলেন- সখের বশে অনেক পরিশ্রম করে মন্তাজ উদ্দিন ষাঁড়টি লালন পালন করেছেন। আমি দুই বার ষাঁড়টিকে দেখেছি, চিকিৎসা সেবা দিয়েছি। আশাকরি গরুর মালিক ন্যায্য মূল্য পাবে।

 

নোয়াখালীতে কিশোর গ্যাং গ্রুপের ৮ সদস্য গ্রেফতার, অস্ত্র উদ্ধার

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জেে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে তিনটি কিরিচ, একটি চায়নিজ কুড়াল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চৌমুহনী পৌরসভার গণিপুর এলাকার বাহার উদ্দিনের ছেলে সাইমুন হাসান পিয়াস (১৬) নাজিরপুর এলাকার বেলায়েত হোসেনের ছেলে রাহাতের রহমান নিরব (১৫) একই এলাকার হোসেন হেলালের ছেলে জোবায়ের হোসেন (১৭) দেলোয়ার হোসেনের ছেলে মেরাজ হোসেন (১৭) দ্বীন ইসলামের ছেলে ইয়াছিন আরাফাত বিজয় (১৬) চাঁদ মিয়ার ছেলে ওমায়ের হোসেন (১৮) একলাশপুর ইউনিয়নের রমজান বিবি এলাকার বাবুলের ছেলে সাগর হোসেন রিপন (১৭) ও মীরওয়ারিশপুর ইউনিয়নের সালা উদ্দিনের ছেলে ইয়াছিন আরাফাত সিয়াম (১৭)।

সোমবার (১৯ জুন) সন্ধ্যায় উপজেলার চৌমুহনী পৌরসভার আলীপুর এলাকার বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুল এন্ড কলেজ সংলগ্ন হেলিপ্যাড মাঠ থেকে তাদের গ্রেফতার হয়।

পুলিশ জানায়, বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুল এন্ড কলেজ এলাকায় কিশোর গ্যাংয়ের দুটি গ্রুপ নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশিয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৮সদস্যকে আটক করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

কুবিতে দেবিদ্বার ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি

 

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি

দেবিদ্বার ছাত্রকল্যাণ পরিষদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি পদে মনোনীত হয়েছেন লোক প্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শরীফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ ওবায়দুল্লাহ

সংগঠনের উপদেষ্টা ব্যবস্থাপানা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক জি এম আলি কাউসার ও বিদায়ী সভাপতি মোহন চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটির ঘোষণা করা হয়।

এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি, সানোয়ার ইসলাম, কাজী সোমাইয়া জান্নাত, আবু জাফর ভূঁইয়া,শাকিল রেজা, সুরত নাহা, ইব্রাহিম খলিল, কেয়া ধর

যুগ্ন সাধারণ সম্পাদক, ফারজানা রিমি, মোস্তফা কামাল ইমরোজ, সাইদুর রহমান, আবদুল্লাহ আল নোমান মিয়াজী, আল মামুন, কাজী আরিফুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক, নাসিফ মোহামেন, আফজাল হোসেন, ফরহাদুল ইসলাম।

উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এসএম সাব্বির, নুসরাত। দপ্তর সম্পাদক মোহাম্ম ইছা ও উপ-দপ্তর মাহিদুল হাসান রাজিব, ইমরুল হাসান রায়হান,
মাহফুজা আক্তার, শরীফুল ইসলাম, রাকিব হোসেন।

অর্থ সম্পাদক জিল্লুর রহমান, উপ অর্থ সম্পাদক মো. জাহিদ হাসান, মো. মারুফুল ইসলাম।

ছাত্রী বিষয়ক সম্পাদক শারমিন আক্তার আখি। আইন বিষয়ক সম্পাদক জয়নাব আক্তার স্নিগ্ধা ও জাকিয়া সুলতানা। আপ্যায়ন বিষয়ক সম্পাদক মার্জিয়া সুলতানা মুন।

উল্লেখ্য, নবগঠিত কমিটি আগামী ১ বছরের জন্য দায়িত্ব পালন করবে।

দেবিদ্বারে লিচু দেওয়ার প্রলোভনে আস্তানায় নিয়ে শিশু ধর্ষণের ঘটনায় ভন্ড পীর গ্রেপ্তার

কুমিল্লার দেবিদ্বারে লিচু দেওয়ার প্রলোভনে শিশু ধর্ষণের অভিযোগে ইকবাল হোসাইন নামে এক ভণ্ড পীরকে গ্রেপ্তারে করেছে র‌্যাব। রোববার (১৮ জুন) রাতে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ইকবাল দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামের মৃত শরাফত আলীর ছেলে।

জানা যায়, ২ জুন দুপুর ১২টার দিকে ভুক্তভোগী শিশুকে লিচু দেওয়ার প্রলোভন দেখিয়ে তার আস্তানায় ডেকে নিয়ে যায়। এরপর শিশুটির ওপর শারীরিক নির্যাতন চালান তিনি। পরে বাড়ি গিয়ে ওই শিশুটি তার মাকে বিষয়টি জানায়। ব্যথা তীব্র হলে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। শুরুতে ইকবাল এবং তার অনুসারীরা ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য ভুক্তভোগীর পরিবারকে ভয়ভীতিও দেখায়।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ঘটনার ৪ দিন পর থানায় মামলা করেন। গ্রেপ্তার এড়াতে নিজ আস্তানা ছেড়ে আত্মগোপনে চলে যান কথিত এ পীর।

স্থানীয়রা জানান, ইকবাল কুমিল্লার একটি কলেজ থেকে স্নাতক শেষ করে বিভিন্ন কলেজে চুক্তি ভিত্তিক শিক্ষকতা করতেন। তিনি প্রফেসর হিসেবে পরিচয় দিয়ে ভিজিটিং কার্ডও করে নেন। একসময় স্থায়ী কোনো চাকরি না পেয়ে সহজে টাকা উপার্জনের ধান্দায় ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে নিজেকে কথিত পীর হিসেবে দাবি করেন। হঠাৎ পীর দাবি করে নিজ বাড়িতে সাইচাপাড়া দরবার শরীফ নাম দিয়ে আস্তানা তৈরি করে মানুষের সাথে প্রতারণা করে আসছিল।

মামলার বাদী ও ভুক্তভোগী শিশুর মা বলেন, মেয়ে নির্যাতনের বিচার চাইতে গিয়ে মামলা করে এখন হুমকিতে আছি।

দেবিদ্বার থানার ওসি (তদন্ত) খাদেমুল বাহার বলেন, র‌্যাব ইকবালকে থানায় হস্তান্তর করেছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।

র‌্যাব কর্মকর্তা খন্দকার আল মঈন বলেন, ইকবাল নিজেকে পীর দাবি করে প্রতারণার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে তার বাড়িতে একটি আস্তানা গড়ে তোলেন। তার ধর্মীয় বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকায় শুদ্ধভাবে আরবি পড়তে পারতেন না। বিভিন্ন ইসলামিক বই পড়ে ও মোবাইলে বিভিন্ন ওয়াজ মাহফিল শুনে কিছু ধর্মীয় বিষয় মুখস্থ করে সপ্তাহে একদিন তার আস্তানায় জমজমাট আসর বসিয়ে বক্তব্য দিতেন। নিজ আস্তানার বাইরেও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানেও বক্তব্য দিতেন।

তিনি আরও বলেন, তার আস্তানায় আগত লোকজন মাদকসেবনসহ বিভিন্ন অনৈতিক কার্যক্রম চালাতো। তার অন্ধ ভক্তরা তাকে হাদিয়া হিসেবে টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার ও গবাদিপশু দান করতেন। এজেন্ট নিয়োগ করে ভক্তের সংখ্যা বাড়াতো। ভক্তরাই ছিল তার আস্তানার অপকর্মের সদস্য। অভিযোগ রয়েছে আস্তানায় এলাকার কয়েকজন প্রভাবশালীও নিয়মিত যেতেন।

কুমিল্লা সদরে ৫০ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা সদরে ৫০ বোতল ফেন্সিডিলসহ পারভিন (৪২) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে ১৮ জুন রাতে সদরের গাজীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

আটক হওয়া মাদক কারবারি কুমিল্লা সদরের গাজীপুর গ্রামের মৃত আলী মিয়ার মেয়ে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফের গুলিতে যুবক আহত

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার বুড়িচং উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবক আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে শংকুচাইল বাজারে নিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে বলে পরিবার জানিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির শংকুচাইল বিওপির নায়েব সুবেদার মনিরুজ্জামান।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের জামতলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রিপন (২৬) বাকশীমূল ইউনিয়নের কালীকৃষ্ণনগর গ্রামের মফিজুল ইসলামের ছেলে। পেছন থেকে করা ছিটা-গুলি তার কোমরের উপরিভাগে এবং মাথার দুই পাশে লাগে।

বাকশিমুল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কাশেম বলেন, আমি শুনেছি বিএসএফের গুলিতে রিপন নামের এক যুবক আহত হয়েছে। তবে কি কারণে গুলিবিদ্ধ হয়েছে তা জানা যায়নি।

আহত যুবক রিপনের পিতা মফিজুল ইসলাম জানান, আমরা গরু লালন-পালন করি। প্রতিদিনের ন্যায় সকালে আমার ছেলে জামতলা সীমান্তে ঘাস কাটতে যায়। এক ঘণ্টা পর বাড়িতে খবর আসে আমার ছেলেকে গুলি করেছে বিএসএফ। পরে স্থানীয়রা শংকুচাইল ডাক্তারের কাছে নিয়ে যান।

তিরি বলেন, আমি যতটুকু জানতে পেরেছি অন্যরা মাদকসহ অন্যান্য অবৈধ মাল নামানোর সময় তাদের লক্ষ্য করে বিএসএফ গুলি করে। তখন ঘাস কাটার সময় আমার ছেলে গুলিবিদ্ধ হয়। আমার ছেলে একজন ছাত্র, সে অবৈধ কাজের সঙ্গে জড়িত নয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এই সীমান্ত এলাকা দিয়ে দিনদুপুরে এবং রাতে অবৈধ মালামাল আনে। এ এলাকায় কয়েক মাস পরপর এমন ঘটনা ঘটে। একই এলাকায় গত মে মাসে বিএসএফের গুলিতে জালাল হোসেন (২৮) নামের এক যুবক আহত হয়েছেন।

বুড়িচং থানার ওসি ইসমাইল হোসেন বলেন, আমি আপনাদের মাধ্যমে শুনেছি, তবে বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে এখনো কিছু জানানো হয়নি আমাদের। তারা জানালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজিবির শংকুচাইল বিওপির নায়েব সুবেদার মনিরুজ্জামান জানান, সীমান্ত পিলার ২০৬৫/৭ এর সংলগ্ন এলাকায় ঘটনাটা ঘটেছে। তবে গুলির বিষয়টি তদন্ত না করে কিছু বলা যাচ্ছে না। আমরা বিষয়টি খোঁজখবর নিয়ে দেখছি।

ফেসবুকে শিক্ষামন্ত্রীকে কটূৃক্তি, শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

নোয়াখালী প্রতিনিধি:

শিক্ষামন্ত্রী ডা.দিপু মনিকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে নোয়াখালীর কবিরহাট উপজেলার ওটারহাট উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। অভিযুক্ত ব্যক্তির নাম শাহ মাজেদ হোসেন রনি। তিনি কবিরহাট উপজেলার ওটারহাট উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক।

সোমবার (১৯ জুন) দুপুর ২টার দিকে মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেন কবিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত রায়। তিনি বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে তিনি আজ বিদ্যালয় পরিদর্শনে যান। বিদ্যালয় থেকে ফিরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা সুলতানাকে তিনি বিষয়টি অবহিত করেন। এ ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেব নাথ কে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

ওটারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মমিনুল হক জানান, গত ১৭ জুন শনিবার দুপুরের দিকে বিদ্যালয়ে প্রাঙ্গণে বর্তমান-সাবেক শিক্ষার্থীরা ও স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মিলা অভিযুক্ত শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে। এর আগে,গত ১৪ জুন বিদ্যালয়ে ইংরেজী শিক্ষক রনি নিজের ফেসবুক আইডি হ্যাক হয়েছে দাবি করে কোম্পানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। যাহার জিডি নং-৭৪১। রনি একজন ভালো শিক্ষক বলেও তিনি দাবি করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গত ৪-৫ দিন আগে ওটারহাট উচ্চ বিদ্যালয়ে ইংরেজী শিক্ষক শাহ মাজেদ হোসেন রনি শিক্ষামন্ত্রী ডা.দিপু মনিকে কটাক্ষ করে নিজের ফেসবুক আইডিতে লিখেন আবারো ইনিয়ে বিনিয়ে গবেষনামূলক সেই রাজনৈতিক প্যাঁচমারা বিবৃতি। শেষ পর্যন্ত শিক্ষার সিজার করেই ছাড়ল ডা: থেকে ঘটনাচক্রে হওয়া অর্থব শিক্ষামন্ত্রী। এর আগে, গত বছরের ১৫ অক্টোবর ছাত্রীর সাথে অশ্লীল আচরণ ও ইভটিজিংয়ের অভিযোগে শিক্ষার্থীরা প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ দেন রনির বিরুদ্ধে। পরে ওই ঘটনায় তিনি ক্ষমা চেয়ে পার পেয়ে যান।

প্রধান শিক্ষক মো.মমিনুল হক আরও জানান, সোমবার দুপুরের দিকে স্কুল ম্যানেজিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে অভিযুক্ত শিক্ষক রনিকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়। পরবর্তী আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সিন্ধান্ত বাস্তবায়ন করা হবে।

বাটইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.জসিম উদ্দিন শাহিন বলেন,শিক্ষামন্ত্রী ডা.দিপু মনিকে নিয়ে ফেসবুকে কটূক্তি করেছেন শিক্ষক রনি। এছাড়া তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। শিক্ষা মন্ত্রীকে কটূক্তির ঘটনায় তিনি এই শিক্ষকের তদন্ত পূর্বক শাস্তি দাবি করেন।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক শাহ মাজেদ হোসেন রনি অভিযোগ নাকচ করে দিয়ে বলেন,আমি ছাত্রছাত্রীদের ভালোর জন্য বিদ্যালয়ের পড়ালেখায় একটু কড়াকড়ি আরোপ করি। এটি হয়তো অনেক ছাত্রছাত্রীর ভালো লাগেনা। এজন্য কিছু শিক্ষার্থী বাহিরের কিছু লোকের প্ররোচনায় এই মিথ্যাচার চালাচ্ছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান সাধারণ ডায়েরি (জিডি) নেওয়ার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা সুলতানা বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিদ্যালয়ে পাঠানো হয়েছে। অভিযুক্ত শিক্ষক কোম্পানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি ঘটন করা হচ্ছে।

প্রেমিককে ভিডিও কলে রেখে প্রেমিকার আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার হোমনায় প্রেমিককে ভিডিওকলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সালমা আক্তার (২২) নামে এক কলেজ ছাত্রী। রোববার বিকাল সাড়ে ৫টার দিকে মনিপুর বাজারে একটি এজেন্ট ব্যাংকে এ ঘটনা ঘটে।

সালমা আক্তার (২২) ঘারমোড়া ইউনিয়নের মনিপুর গ্রামের মৃত সিদ্দিক মিয়ার মেয়ে ও রামকৃষ্ণপুর ডিগ্রী কলেজের ডিগ্রী ১ম বর্ষের ছাত্রী। তিনি মনিপুর বাজারে অবস্থিত একটি প্রাইভেট ব্যাংকে চাকরি করতেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফেসবুকের মাধ্যমে সালমার সঙ্গে আছাদপুর ইউনিয়নের সাকিলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিবারিকভাবে তাদের বিয়ের আলোচনা চলছিল। কিন্ত প্রায়ই সালমার মা ও ভাবির মধ্যে ঝগড়া বিবাদ পারিবারিক কলহ লেগেই ছিল। কিন্ত সালমা তা পছন্দ করতেন না।

রোববার সকালে তার মা ও ভাবির ঝগড়ার কারণে নাস্তা না খেয়ে ব্যাংকে চলে যান তিনি। বিকালে বাড়ি গিয়ে দেখেন তাদের ঝগড়া থামেনি, বাড়িতে রান্নাও হয়নি। তাই সালমা আক্তার অভিমান করে তার প্রেমিক সাকিলের মোবাইলে ভিডিওকল দিয়ে ব্যাংকের ভেতর ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

পরবর্তীতে সাকিল দ্রুত এসে দরজা ভেঙে তার প্রমিকাকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্ত বাঁচাতে না পেরে সাকিলও আত্মহত্যা করার চেষ্টা করেন। ঘটনা জানাজানি হলে পুলিশ এসে সালমার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় সালমার মোবাইল ফোন জব্দ করা হয়।

ওসি মো. সাইফুল ইসলাম জানান, ঘটনাটি আত্মহত্যা। তবুও প্রেমিক সাকিলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

হজ কার্যক্রমে প্রতারণা, ৩১ মামলার আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ থানার পুলিশ ৩১টি মামলার পলাতক এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত কাজী মো.ইসমাইল (৫৫) উপজেলার একলাশপুর গ্রামের আবদুল মালেকের ছেলে।

সোমবার (১৯ জুন) বিকালের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে, গতকাল রোববার রাতে ঢাকার মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়,গ্রেফতারকৃত আসামি ২০১৮-১৯ সালে চৌমুহনী বাজারে রুবি প্লাজায় হাজি এয়ার মিডিয়া ইন্টারন্যাশনাল নামে প্রতিষ্ঠান খুলে হজ কার্যক্রমের নামে হজযাত্রীদের কাছ থেকে টাকা হাতিয়ে প্রতারণা করেন। বিরুদ্ধে ৩১ পরোয়ানার মধ্যে ১৪ মামলায় ৮ বছর ৬ মাস ১৫ দিনের কারাদণ্ড দেয় আদালত। একইসঙ্গে এক কোটি ৪৯ লাখ ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। ।

এসপি আরও জানায়, সোমবার বিকেলে আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চাঁদপুরে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইনে ফ্রি স্বাস্থ্য সেবা পেলেন দেড় হাজার মানুষ

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের হাজীগঞ্জে কুমিল্লা সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৩ উপলক্ষে চক্ষু শিবির এবং ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্য সেবা পেয়েছেন প্রায় দেড় হাজার অসহায়ও দুস্থ মানুষ।

১৯ শে জুন ( সোমবার) কুমিল্লা সেনাবাহিনীর ৩১ ফিল্ড অ্যাম্বুলেন্স এর উদ্যো