All posts by jitu

কুমিল্লায় ২২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার আমড়াতলী থেকে ২২ কেজি গাঁজাসহ মোঃ মনিরুল ইসলাম (৪১) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ ইয়ামিন সুমন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বৃহস্পতিবার রাত দেড়টায় আমড়াতলীতে অভিযান পরিচালনা করেন।

আটককৃত মাদক কারবারি আমড়াতলীর কৃষ্ণপুর (মাষ্টার বাড়ি) গ্রামের মৃত. আবুল ফজল মাষ্টারের ছেলে।

এ বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

টাকার লোভে ২ সন্তান বিক্রি করেছেন মা, আরেকটি বিক্রি করতে গিয়ে ধরা

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর মিরপুরের পল্লবী বাউনিয়াবাধ এলাকায় এক মাস বয়সী সন্তান বিক্রির সময়ে এক নারীকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। আটক ওই নারীর নাম সাবিহা। দ্বিতীয় স্বামী সহযোগিতায় প্রথম স্বামীর সংসারে জন্ম নেওয়া দুই সন্তানকে এর আগে তিনি বিক্রি করেছেন। এবার তৃতীয় স্বামীর সংসারে জন্ম নেওয়া সন্তান বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন তিনি।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সাবিহা পরপর তিনটি বিয়ে করেছেন। তৃতীয় স্বামীর ঘরে জন্ম নেওয়া এক মাস বয়সী সন্তানকে বিক্রি করতে গিয়ে ধরা পড়েন। এক কাজে তাঁকে সহযোগিতা করেন দ্বিতীয় স্বামী মনা। তৃতীয় স্বামী নাম সিরাজ।

গত শনিবার (৩ জুন) পল্লবীর ১২ নম্বর পূর্ব কুর্মিটোলা ক্যাম্পে ঘটনাটি ঘটে। আগের দুই শিশু এবং সর্বশেষ এক মাস বয়সী শিশু বিক্রির ঘটনা তদন্ত করছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর বিভাগের পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া।

সাবিহার তৃতীয় স্বামী সিরাজের মা পারভীন বলেন, ‘ওই দিন (গত শনিবার) সকালে আমার ছেলের বউ এসে বলে আমার নাতিকে নাকি ইঁদুরে কামড় দিয়েছে। তাই ডাক্তার দেখাইতে যাবে। আমি রাজেরে দেখতে গিয়া ওর মুখে খামচির দাগ দেখছি। পরে সাবিহা আমাকে কিছু না বলে ছেলেকে নিয়ে বাসা থেকে চলে যায়। পরে শুনি তার আগের স্বামীর কাছে গেছে বাচ্চা বিক্রি করার জন্য। বাউনিয়া বাঁধ গিয়ে বাচ্চা বিক্রির সময়ে লোকজন তাদের হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেয়।’

পারভীন আরও বলেন, ‘সাবিহার প্রথম স্বামীর নাম হাবিব। ওই ঘরের দুই সন্তানকে সাবিহা দেড় লাখ টাকায় বিক্রি করেছে। এ ঘটনার পর তাদের ছাড়াছাড়ি হয়। পরে মনাকে বিয়ে করে সাবিহা। তাদেরও ছাড়াছাড়ি হয়ে গেছে।’

পুলিশ জানায়, স্থানীয়রা তাঁদের ধরে ফেলার পর মনা সব স্বীকার করেছেন। পুলিশের কাছে তিনি জানিয়েছেন, সাবিহা টাকার লোভে আগের দুই সন্তানকে বিক্রি করেছেন। টাকা দিয়ে তিনি গয়না, টিভি, ফ্রিজ ও একটি ব্যাটারিচালিত রিকশা কিনেছেন। রাজকেও ৮০ হাজার টাকায় বিক্রির পরিকল্পনা করেছিলেন তাঁরা।

স্থানীয়রা জানান, পুলিশ আসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। পরে সাবিহা তাঁর দ্বিতীয় স্বামী মনার সঙ্গে চলে যান।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া বলেন, ‘পল্লবী থানার কুর্মিটোলা ক্যাম্পে এ ঘটনার পর শিশু রাজকে তার দাদির জিম্মায় দেওয়া হয়েছে। সাবিহা তাঁর সন্তানকে নিতে রাজি হননি। তিনি তাঁর দ্বিতীয় স্বামী মনার ঘরে ফিরে গেছেন। এই ঘটনায় কোনো মামলা হয়নি।’

চুরিতে ব্যর্থ হয়ে নোয়াখালীতে ২টি গরুকে ছুরিকাঘাতে হত্যা

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় গরু ছুরি করতে গিয়ে ব্যর্থ হয়ে দুটি গাভী গরুকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই সময় গরুর মালিক জহিরুল ইসলাম তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও ছুরিকাঘাত করে চোরের দল।

শুক্রবার (৯ জুন) ভোর রাতের দিকে উপজেলার আমিশা ইউনিয়নের পদিপাড়া গ্রামের চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সকাল থেকে শত শত মানুষ মৃত গরু গুলো দেখার জন্য ওই বাড়িতে ভিড় করছে।

ভুক্তভোগী পরিবার জানান, তাদের একমাত্র উপার্জনের সম্ভল ছিল দুটি গরু। শুক্রবার ভোর রাতের দিকে মুখোশ পরিহিত একদল চোর তাদের গোয়াল ঘরের তালা ভেঙ্গে ভিতরে ডুকে পড়ে। তখন অপরিচিত লোক দেখে গরু গুলোে চেঁচামেচি শুরু করে । এক পর্যায়ে দুর্বৃত্তরা গরু চুরি করতে ব্যর্থ হয়ে গরু গুলোর পেটে ছুরিকাঘাত করে একটি অন্তঃসত্ত্বা গাভীসহ দুটি গরু হত্যা করে। বিষয়টি টের পেয়ে তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে গরুর মালিককে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবার কোন লিখিত অভিযোগ করেনি।

মাদ্রাসা থেকে ফিরার পথে ৬ বছরের শিশুকে তুলে নিয়ে ধর্ষণ

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুরের কচুয়ায় ৬ বছর বয়সি এক শিশুকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ভিকটিমের দাদা বাদী হয়ে কচুয়া থানায় এ মামলাটি দায়ের করেন।

জানা গেছে, ৬ বছরের শিশুকন্যাটি কুমিল্লার দাউদকান্দি উপজেলার।

সে তালিমুল কুরআন মহিলা মাদ্রাসায় নুরানি বিভাগের ছাত্রী। বুধবার বিকালে বাড়ি ফেরার পথে উপজেলার জয়নগর গ্রামের ইউনুছ মিয়ার ছেলে জাহিদ হাসান চিপস খাওয়ানোর লোভ দেখিয়ে ভুট্টাখেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে মালিগাঁও সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়।

কচুয়া থানার ওসি মো. ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভিকটিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আসামিকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

মেসিকে ঘিরে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে উন্মাদনার ঝড়

 

স্পোর্টস ডেস্কঃ

আমি ইন্টার মায়ামিতে যাচ্ছি- গত পরশু রাতে লিওনেল মেসি এই ঘোষণা দেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রে শুরু হয়ে গেছে উন্মাদনার ঝড়। বুঝতেই পারছেন উন্মাদনার ঝড়টা মেসিকে ঘিরেই। মেসি আসছেন, এই খবর পেতেই ইন্টার মায়ামিতে মেসির সম্ভাব্য অভিষেক ম্যাচের টিকিটের দাম এক লাফে বেড়েছে ১০ গুণ। পাশাপাশি সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে ইন্টার মায়ামির অনুসারীর সংখ্যা রকেট গতিতে বাড়ছে!

সবকিছু ঠিকঠাক থাকলে ইন্টার মায়ামির জার্সি গায়ে মেসির প্রথম মাঠে নামার কথা ২১ জুলাই। ম্যাচটি হওয়ার কথা মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে। মেসির আগমনের খবরে লিগ কাপের সেই ম্যাচের টিকিটের দাম এরই মধ্যে ১০ গুণের বেশি বেড়েছে। মঙ্গলবার পর্যন্তও ঐ ম্যাচের টিকিটের বাজার দর ছিল ৯০০ ডলার। তা বেড়ে এখন ৯ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় ৯ লাখ ৭৪ হাজার ২৩৭ টাকা।

শুধু কি টিকিটের দাম? মেসির সুখবরের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে ইন্টার মায়ামির অনুসারীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মাত্র ১২ ঘণ্টায় ইনস্টাগ্রামে ইন্টার মায়ামির অনুসারীর সংখ্যা বেড়েছে ৩৫ লাখ! স্পেনের জনপ্রিয় ক্রীড়া দৈনিক ‘মার্কা’ জানিয়েছে, মেসি যোগ দেওয়ার ঘোষণা দেওয়ার আগে ইনস্টাগ্রামে ক্লাবটির অনুসারীর সংখ্যা ছিল মাত্র ১০ লাখ। মেসির ঘোষণার ১২ ঘণ্টা পরই তা বেড়েছে ৪৫ লাখ! এতক্ষণে সংখ্যাটা কোথায় গিয়ে ঠেকেছে কে জানে!

এমএলএসের ক্লাবগুলোর মধ্যে ইন্টার মায়ামির অনুসারীর সংখ্যাই এখন সবচেয়ে বেশি। অথচ এতদিন এমএলএসের ক্লাবগুলোর মধ্যে সর্বোচ্চ অনুসারী লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির, ১৪ লাখ! মেসির-সুবাতাসে ১২ ঘণ্টাতেই ইন্টার মায়ামির অনুসারীর সংখ্যা তার চেয়ে ৩১ লাখ বেশি। মেসি নামটি কতটা ভারী, তা এরই মধ্যে ভালোভাবেই টের পেতে শুরু করেছে ইন্টার মায়ামি।

এই বিষয়টি পিএসজি যেমন টের পেয়েছে দুবার। প্রথম বার টের পায় ২০২১ সালে, মেসি যোগ দেওয়ার পর পিএসজির অনুসারীর সংখ্যা বেড়েছিল হুহু করে। আবার গত সপ্তাহে মেসি বিদায়ের ঘোষণা দেওয়ার পর ফরাসি ক্লাবটির অনুসারীর সংখ্যা এক ঝাটকায় কমেছে ৮ লাখ।

আমি মুসলিম দেশে থাকতে চেয়েছি সব সময় : করিম বেনজেমা

 

স্পোর্টস ডেস্কঃ

অবশেষে গুঞ্জনকে সত্যি করে সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে যোগ দিয়েছেন করিম বেনজেমা। ইত্তিহাদ থেকে লোভনীয় প্রস্তাব পাওয়ার পর রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৪ বছরের সম্পর্ক ছিন্ন করে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন এই ফরাসি স্ট্রাইকার। তবে অর্থ নয়, অন্য কারণে সৌদি ক্লাবে যোগ দিয়েছেন ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।

সৌদি ক্লাব আল ইত্তিহাদে যোগ দেওয়া প্রসঙ্গে বেনজেমা বলেন, ‘আল ইত্তিহাদ কেন? কারণ, এটা সৌদি আরবের শীর্ষ ক্লাবগুলোর একটি। এ ক্লাবের সমর্থকদের অনেক আবেগ এবং ক্লাবটির অনেক ট্রফিও আছে। আর সৌদি আরব কেন? কারণ, আমি মুসলিম এবং এটা একটা মুসলিম দেশ। আমি সব সময় এমন একটা দেশে থাকতে চেয়েছি।’

তিনি আরও বলেন, ‘এই কিংবদন্তিতুল্য ক্লাবে যোগ দিতে পেরে আমি খুবই আনন্দিত। অবশ্যই এটা আমার জন্য নতুন চ্যালেঞ্জ এবং জীবনটাও নতুন। আমি অনুশীলন শুরুর জন্য উন্মুখ হয়ে আছি।’

কুবি প্রেস ক্লাবের মৌসুমি ফল উৎসব

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংবাদিকদের সংগঠন প্রেস ক্লাবের উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্বরে (গোলচত্বরে) বিকেলে এ উৎসব উদযাপিত হয়।

এই ফল উৎসবে আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, লটকন, জামসহ আরো বেশ কয়েকটি মৌসুমী ফল ছিল।

ফলাহার শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন প্রেস ক্লাবের সদস্য ফাতেমা রহিম রিন্স। তিনি বলেন, ‘২০১৮ সাল থেকে প্রেস ক্লাব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কাজ করে যাচ্ছে। আমরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে ও প্রশাসনের গণতান্ত্রিক চর্চার উদাহরণ হিসেবে গতবছর (২০২২ সাল) নিবন্ধন পাই। শুরুতে আমাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার মতো অফিস না থাকলেও বর্তমানে আমরা অফিস পেয়েছি। তবে অফিসে পর্যাপ্ত আসবাবপত্রের অভাব রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উদাত্ত আহবান জানাই যাতে আমাদের এই অপূর্ণতা কাটিয়ে উঠতে সহযোগিতা করেন।’

প্রেস ক্লাবের এরকম ব্যতিক্রমী উদ্যোগে উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। এ ব্যাপারে তিনি বলেন, ‘এ ধরনের প্রোগ্রাম ভিন্নমাত্রা যোগ করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশে। এতে তোমরা আমাদের দেশের ঐতিহ্যকে তুলে ধরেছো। এটা খুবই ভালো উদ্যোগ। প্রাকৃতিক পরিবেশে বসে ফল উৎসব বিষয়টা অন্যরকম সুন্দর। তোমরা বিষয়টি ব্যতিক্রমীভাবে করতে পেরেছো।’

তিনি আরো বলেন, ‘তোমরা কাজের ক্ষেত্রে স্বাধীন। তবে যে বিষয়গুলা সকলের জানা দরকার এবং যা সত্য সেই বিষয়গুলো তোমাদের লেখাতে তুলে ধরবে। এক্ষেত্রে যা লিখছো অবশ্যই তার প্রমাণ রাখবে। আর আমি বিশ্ববিদ্যালয়ের ইমেজকে ভালো করার জন্য কাজ করছি। সেজন্য শিক্ষার পাশাপাশি গবেষণার দিক দিয়েও ইফোর্ট দিচ্ছি।’

সভাপতির বক্তব্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদ বাসার বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব বিশ্ববিদ্যালয়ের সব ইতিবাচক দিকগুলো সবার আগে তুলে ধরে। আমরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সহযাত্রী হিসাবে থাকবো। তবে বিশ্ববিদ্যালয় প্রসাশনের কেউ যদি কোন নেতিবাচক কাজে জড়িত থাকে তবে তাও আমরা তুলে ধরবো।’

এই অনুষ্ঠানে সংগঠনের দপ্তর সম্পাদক ইকবাল হাসানের সঞ্চালনায় ও সভাপতি সাজ্জাদ বাসারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রাধ্যক্ষ মো. জিল্লুর রহমান, শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ মো: সাহেদুর রহমান, সহকারী প্রক্টর অমিত দত্ত, আবু ওবায়দা রাইদসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্য ও সহযোগী সদস্যরা।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব দ্বিতীয় বারের মতো মৌসুমি ফল উৎসবের আয়োজন করেছে। এর আগে ২০২২ সালে প্রথমবারের মতো এই উৎসব হয়েছিল।

এবার সম্পূর্ণভাবে বন্ধ হলো এস আলম বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন

 

ডেস্ক রিপোর্টঃ

কয়লার মজুত শেষ হয়ে যাওয়ায় পরীক্ষামূলক উৎপাদনে আসার চতুর্থ দিনেই বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের বাঁশখালীতে অবস্থিত এস আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্র। গতকাল বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ মিনিটে এই বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

শুক্রবার বিদ্যুৎ কেন্দ্রটির ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে রাখার মতো পর্যাপ্ত কয়লার মজুত আমাদের হাতে নাই। তারপরও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অনুরোধে লোডশেডিং সামাল দেওয়ার জন্য যে কয়লা ছিল সেগুলা দিয়ে আমরা উৎপাদন করেছি। এখন কয়লা শেষ হয়ে যাওয়ার কারণে এই বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।’

মোস্তাফিজুর রহমান আরও বলেন, বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ করার প্রক্রিয়া গতকাল রাত ১০টা থেকে শুরু হয়। পরে ধীরে ধীরে বিদ্যুৎকেন্দ্রের লোড কমিয়ে এনে ১০টা ৪৫ মিনিটের দিকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।

এর আগে গত ৫ জুন দুপুর ১২টার দিকে ১ হাজার ৩২০ মেগাওয়াটের পায়রা বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন কয়লা সংকটে বন্ধ হয়ে যায়। এর আগেই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এস আলম গ্রুপের এসএস পাওয়ারকে বিদ্যুৎ উৎপাদন শুরু করতে অনুরোধ করে। এর পরিপ্রেক্ষিতে গত ৪ জুন দিবাগত মধ্যরাতে উৎপাদনে আসে এসএস পাওয়ার। এই বিদ্যুৎকেন্দ্র থেকে ৩০০-৩৭৫ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।

এসএস পাওয়ার বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিটের উৎপাদন সক্ষমতা মোট ১ হাজার ৩২০ মেগাওয়াট। এর মধ্যে ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ইউনিট পিডিবির অনুরোধে চালু করা হয়েছিল।

এর আগে গতকাল বৃহস্পতিবার এসএস পাওয়ারের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান বলেছিলেন, ‘পিডিবির অনুরোধে আমরা গত ৫ জুন মধ্যরাত থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে আসছিলাম। কিন্তু কয়লার জোগান শেষ হয়ে যাওয়ায় আজ রাত ১০-১১টার মধ্যে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যাবে। আমরা এই বিদ্যুৎকেন্দ্র থেকে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করেছি।’

সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিব সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, ‘চলমান লোডশেডিং মোকাবিলায় এসএস পাওয়ার থেকে ৫০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা হবে।’

তবে এসএস পাওয়ারের মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উৎপাদন শুরু না হলে কোনো লাভ নেই। বিদ্যুৎ উৎপাদনের জন্য আমরা কয়লা পোড়ালে একই সঙ্গে অন্যান্য আনুষঙ্গিক যে খরচ হচ্ছে—সেটা আমরা পাব না। আমরা বাণিজ্যিক উৎপাদনে না আসা পর্যন্ত বিদ্যুৎকেন্দ্র চালাতে চাচ্ছি না। কিন্তু পিডিবির অনুরোধে তীব্র লোডশেডিং সামাল দিতে চালিয়েছিলাম। তা ছাড়া আমাদের এখন কয়লার মজুতও শেষ হয়ে গেছে।’

কুমিল্লায় সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক এবং দৈনিক আমাদের কুমিল্লা’র ব্যবস্থাপনা সম্পাদক শাহাজাদা এমরানসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়েরের ঘটনায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। এ সময় সাজানো ও মিথ্যা মামলাটি দ্রুত প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

শুক্রবার (৯ জুন) বেলা ১১ টায় কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ের টাউনহলের সামনে এ কর্মসূচি পালন করেছেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা। এ সময় মিথ্যা মামলাটি প্রত্যাহার না হলে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের সকল ইতিবাচক সংবাদ বর্জনের ঘোষণা দেন বক্তারা।

বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলার আয়োজনে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেছেন, ডা. প্রাণ গোপাল দত্ত এমপির যেই অনুসারী সাংবাদিকদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন- আমরা মনে করি তিনি প্রাণ গোপালকে রাজনৈতিকভাবে তি করার জন্যই এই কাজটি করেছেন। কারণ ডা. প্রাণ গোপালকে নিয়ে যেই সংবাদের জন্য আদালত পর্যন্ত গড়িয়েছেন- তার জন্য তিনি একটি বিবৃতি বা প্রতিবাদ দিতে পারতেন। কিন্তু সেটা না করে মামলা কেন করতে হলো? এ ঘটনা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে- মামলাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ষড়যন্ত্রমূলক।

বক্তারা আরো বলেন, চান্দিনা থেকে এমপির যেই অনুসারী মামলাটি করেছেন অনতিবিলম্বে মামলাটি প্রত্যাহর করবেন, করতে হবে। নতুবা এই আন্দোলন আরও কঠোর হয়ে উঠবে। প্রয়োজন হলে কুমিল্লার গণমাধ্যমকর্মীরা এমপি প্রাণ গোপাল দত্তের সকল ইতিবাচক সংবাদ বর্জন করতে।

বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলা শাখার সভাপতি ইয়াসমিন রীমার সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- কুমিল্লা প্রেসকাবের সাবেক সভাপতি জৈষ্ঠ্য সাংবাদিক আবুল হাসানাত বাবুল, একাত্তর টিভির কাজী এনানুল হক ফারুক, একুশে টেলিভিশনের হুমায়ুন কবির রনি, বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লার সহ-সভাপতি ওমর ফারুকী তাপস, সমকালের কামাল উদ্দিন, এখন টিভির খালেদ সাইফুল্লাহ, মাই টিভির আবু মুসা, ডিবিসি টিভির নাসির উদ্দীন চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লার দপ্তর সম্পাদক সৈয়দ আহাম্মদ লাভলু, প্রচার সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, এখন টিভির মাসুদ আলম, মানবকন্ঠের তরিকুল ইসলাম তরুণ, আমাদের কুমিল্লার পুতুল আক্তার, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সমিতির সাধারণ সম্পাদক আহামেদ ইউসুফ আকাশ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লার সাংগঠনিক সম্পাদক ও কালের কন্ঠের আবদুর রহমান।

সমাবেশে বক্তারা আরো বলেন, দেশে ডিজিটাল আইনে সাংবাদিকের বিরুদ্ধে মামলার আইন চালু থাকলেও, সাংবাদিকদের রার জন্য কোন আইন নেই। রাজনীতির গ্রুপিংয়ে জড়িয়ে সাংবাদিকদের বিরুদ্ধে জয়নাল আবেদীনের মত নেতারা তার নেতাকে খুশী করতে মামলা দেয়। অথচ আমরা দেখলাম ডা. প্রাণ গোপাল দত্ত এমপি আপনাকে কিছুদিন পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদের প্যানেল স্পিকার নির্বাচিত করেছেন।

আপনি সেই সুযোগে রাষ্ট্রকে অবজ্ঞা ও প্রশ্নবিদ্ধ করতে ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছেন। এখনো সময় আছে মামলাটি প্রত্যাহার করুণ। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। ফলে শুধু কুমিল্লা নগরী নয়, জেলার ১৭ উপজেলায় আন্দোলন ছড়িয়ে পড়বে। আপনার সকল ইতিবাচক সংবাদ পরিহার করা হবে।

উন্নয়নের নামে যে ব্রিজ-কালভার্ট হয়েছে, তাতে কতটুকু দুর্নীতি হয়েছে তার সকল তথ্য তুলে ধরা হবে। তাই এখনো সময় আছে রাজনীতির ট্যাগ লাগিয়ে সাংবাদিকদের পিছে লাগানোর চেষ্টা করবেন না।

মানববন্ধনে অংশগ্রহণ করেন চ্যানেল টুয়েন্টিফোরের জাহিদুর রহমান, সাংবাদিক সমিতি, কুমিল্লার ক্রীড়া সম্পাদক এন কে রিপন, দৈনিক আজকের জীবনের নেকবর হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার সহ-সভাপতি মো. আবদুল আউয়াল সরকার, আমাদের কুমিল্লার সোহাইবুল ইসলাম সোহাগ, দেশ রুপান্তরের সুজন মজুমদার, চৌদ্দগ্রাম প্রেসকাবের সাধারণ সম্পাদক আবুল বাশার রানা, রাইজিংবিডির কুমিল্লা প্রতিনিধি রুবেল মজুমদার, আমাদের নতুন সময় লালমাই প্রতিনিধি কামাল হোসেন, স্বাধীন ভোরের সম্পাদক সোহাগ মিয়াজী, আমাদের নতুন সময়ের শাহ ফয়সাল কারীম, আমাদের কুমিল্লার মো.হাসান, মুজিবুর রহমান মুকুল, আবু সুফিয়ান রাসেল, জাহিদ হাসান নাঈম, হৃদয় হাসান, , সাইমুম ইসলাম অপি, ব্রাণপাড়া আমাদের নতুন সময় প্রতিনিধি ফারুক আহামেদ, যুগান্তরের দেবিদ্বার প্রতিনিধি আক্তার হোসেন, মেঘনা টিভি ব্রাহ্মণপাড়া প্রতিনিধি গাজী রুবেল, ভয়েস বাংলার প্রতিনিধি হান্নান, মানবজমিনের ব্রাহà