All posts by jitu

ক্ষতিগ্রস্ত পরিমলের বাড়িতে রোশন আলি মাস্টার

 

দেবিদ্বার প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বারের ফতেহাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডে  দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগের সভাপতি পরিমল চন্দ্র দাসের বাড়ি-ঘর পরিদর্শন করেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলি মাস্টার।

দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে নিয়ে শুক্রবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যান তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগে সভাপতি একেএম সফিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক হাজী আবুল কালাম আজাদ, শ্রম সম্পাদক সুজিত কুমার পোদ্দারসহ সদস্য বিল্লাল হোসেন ডালিম প্রমুখ।

নোয়াখালীতে আ.লীগ নেতা দুলাল গুলিবিদ্ধ

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হাজী মো.দুলাল ওরফে দুলাল মেম্বার (৪৭) দুর্বৃত্তদের গুলিতে গুরুত্বর আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (২৫ মে) রাত পৌনে ৯টার দিকে উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের বাংলাবাজারের পূর্ব পাশে জাকিরের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আন্ডারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রব জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আন্ডারচর ইউনিয়নের বর্তমান চেয়াম্যান জসিমের বাড়িতে একটি সালিশ করতে যান দুলাল মেম্বার। সেখানে থেকে সালিশ শেষে তিনি মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। যাত্রা পথে মোটরসাইকেলটি জসিম চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন বাংলাবাজারের পূর্ব পাশে জাকিরের বাড়ির সামনে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে লক্ষ করে গুলি ছুড়ে পালিয়ে যায়। পরপর ছোড়া দুই রাউন্ড গুলি দুলালের পিঠের বাম পাশে এবং ডান হাতে বিদ্ধ হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যালে প্রেরণ করে।

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীন বলেন, বিষয়টি শুনেছি। হামলাটি রাজনৈতিক নাকি অন্য কোনো কারণে তা আমরা প্রশাসনকে দ্রুত সময়ের মধ্যে খুঁজে বের করার আহ্বান জানাচ্ছি।

সুধারাম থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান গুলির বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ নেতা দুলাল পিঠের বাম পাশে এবং ডান হাতে গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় তার সাথে থাকা অপর দুই মোটরসাইকেল আরোহী হালকা আহত হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক এ ঘটনার কোন ক্লু উদঘাটন সম্ভব হয়নি। তবে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান শুরু হয়েছে।

কুবির অভ্যন্তরীণ রাস্তার বেহাল দশা

 

চাঁদনী আক্তার, কুবি :

প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অভ্যন্তরীণ সড়কে ফের ফাটল দেখা দিয়েছে। সড়কের এমন বেহাল অবস্থায় ভ্রুক্ষেপহীন বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের কাজের মান এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্যরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটির মুক্তমঞ্চ, কেন্দ্রীয় মসজিদ, শহিদ মিনারসহ বিভিন্ন স্থানে এ ফাটল দেখা দিয়েছে। এর মধ্যে ফাটলের বিরাট একটা অংশ রয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে। এর আগেও এসব ফাটল স্থানে সংস্কার করলেও কোনো সুরাহা হচ্ছে না।

সংশ্লিষ্টদের অভিযোগ, রাস্তাগুলোর নিয়মিত তদারকির অভাব, নিয়ম ভঙ্গ করে অতিরিক্ত ওজনের ট্রাক প্রবেশসহ রাস্তার জন্য যে শিডিউল করা হয়েছিল, সে মোতাবেক দায়িত্বরত ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করেনি। তারা নিজের মতো করে কাজ করেছেন, এতে রড-সিমেন্টের আস্তরণ ক্ষয় হয়ে রাস্তার বিভিন্ন স্থানে উঁচু-নিচু তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মূল ফটক থেকে প্রশাসনিক ভবনের পর্যন্ত সড়কে ৭ ইঞ্চি, গোল চত্বর থেকে ক্যাফেটেরিয়া পর্যন্ত ৬ ইঞ্চি এবং অবশিষ্ট শহিদ মিনার পর্যন্ত সড়কে ৫ ইঞ্চি ঢালাইয়ের মাধ্যমে ৮২৭ দশমিক ৪৬ কিউবিক মিটার আরসিসি সড়ক নির্মাণ, ৩টি কালভার্ট, আরসিসি ও ব্রিকস ড্রেন, আগে পরিবহন মাঠের পাশে বসার সিঁড়ি, সড়কের নিচে পাইপ স্থাপন এবং রাস্তার সাপোর্টিং গার্ডওয়াল নির্মাণের জন্য মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স (প্রা.) লিমিটেড নামক একটি কোম্পানিকে ১ কোটি ৯৪ লাখ ৭৮ হাজার ৭৭৬ টাকার কার্যাদেশ দেয়া হয়। কিন্তু কাজের মান নিয়ে প্রশ্নবিদ্ধ রয়েছেন কোম্পানিটি।

এ নিয়ে বিশ্ববিদ্যালয় পরিবারের কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা অভিযোগ করে বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতার কারণে আজকে সড়কের এ বেহালদশা। এছাড়া যথাযথ পরিকল্পনা না করে, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে।

ইঞ্জিনিয়ার এস এম শহীদুল হাসান বলেন, ‘আমরা এ বিষয়টা নিয়ে ঈদের আগে ফাইল জমা দিয়েছি। আমরা বাজেট বরাদ্দ ফেলে কাজ করতে পারব।’

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের সঙ্গে কথা বলতে দপ্তরে গিয়ে এবং মুটোফোনে কল দিয়েও পাওয়া যায়নি।

গাজীপুর সিটি নির্বাচন: জায়েদা খাতুনের বাজিমাত

 

ডেস্ক রিপোর্ট:

হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি হাসলেন স্বতন্ত্রপ্রার্থী জায়েদা খাতুন। নৌকার আজমত উল্লা খানকে ১৬ হাজার ১৯৭ ভোটে পরাজিত করে বেসরকারিভাবে নির্বাচিত হলেন গাজীপুরের মেয়র। এর মধ্য দিয়ে প্রথম নারী মেয়র পেলো ঢাকার পাশের গুরুত্বপূর্ণ এ সিটি করপোরেশনটি।

সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা পেয়েছেন দুই লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগের অ্যাডভোকেট আজমত উল্লা খান পেয়েছেন দুই লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।

বৃহস্পতিবার (২৫ মে) দিবাগত রাত দেড়টায় রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলামে এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী গাজী আতাউর রহমান পেয়েছেন ৪৫ হাজার ৩৫২ ভোট। চূড়ান্ত ফলাফলে তিনি তৃতীয় হয়েছেন। নির্বাচনের অন্য মেয়র প্রার্থীদের মধ্যে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন ১৬ হাজার ৩৬২ ভোট পেয়েছেন। এছাড়া গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মো. রাজু আহাম্মেদ ৭ হাজার ২০৬ ভোট, মাছ প্রতীকে গণফ্রন্টের প্রার্থী আতিকুল ইসলাম ১৬ হাজার ৯৭৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের মো. হারুন-অর-রশীদ ২ হাজার ৪২৬ ভোট এবং হাতি প্রতীকের সরকার শাহনূর ইসলাম পেয়েছেন ২৩ হাজার ২৬৫ ভোট।

নতুন নগরমাতা জায়েদা খাতুনের জন্ম গাজীপুর সিটি করপোরেশনের কানাইয়া এলাকায় ১৯৬২ সালে ১০ ফেব্রুয়ারি। তার স্বামী মিজানুর রহমান পাঁচ বছর আগে মারা যান। তিনি দুই ছেলে ও এক মেয়ের জননী।

মনোনয়নপত্র দাখিল করার আগে জায়েদা খাতুনকে রাজনীতিতে দেখা যায়নি। মূলত সাবেক মেয়র ছেলে জাহাঙ্গীর আলমের ইমেজকে ভিত্তি করেই তিনি রাজনীতিতে আসেন।

দেবিদ্বারে সংখ্যালঘু পরিবারে হামলা: চেয়ারম্যান মাসুদসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বারে সংখ্যালঘু পরিবারে হামলা, প্রতিমা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদসহ ১০ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে মামলা দায়ের করা হয়েছে ৷

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে পরিমল সরকার বাদী হয়ে কুমিল্লা আদালতের দ্রুত বিচার ট্রাইবুনালে মামলাটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী পক্ষের আইনজীবী এড. কাজী নাজমুল হক নিজাম।

মামলার আসামীরা হলেন, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদের ছোট ভাই আক্তারুজ্জামান (৪০), ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ (৫০), কাজী বিল্লাল (৩২), কাজী হেলাল(৩০), জয়দল হোসেন (৩৮), শাহিন ইসলাম (২৫), জহিরুল ইসলাম (৪৫), দিদারুল আলম ফয়েজ (২৬), গাফফার (৩৫), মামুন (২৬)।

বাদী পক্ষের আইনজীবী এড কাজী এনামুল হক নিজাম জানান, ‘মোকাম কুমিল্লার বিজ্ঞ দ্রুত বিচার ট্রাইবুনালে দেবিদ্বারের সংখ্যালঘু হিন্দু পরিবারে হামলার ঘটনায় আজ মামলা দায়ের করা হয়েছে। আমরা আশা করি, ভুক্তভুগী পরিবারটি ন্যায় বিচার পাবেন ‘।

প্রসঙ্গত, গত (২০ মে) ছাত্রলীগ ও যুবলীগের উত্তেজনার জের ধরে দেবিদ্বারের চানপুরে একটি হিন্দু পরিবারে হামলা করে বাড়িঘর ভাঙচুরসহ মালামাল লুটের ঘটনা ঘটে। এসময় একটি টিনের আধপাকা ঘর ও ঘরের মধ্যে থাকা টিভি, স্যোকেস, ফার্ণিচার ভাঙচুরসহ স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠে।

চান্দিনায় মাসুদ-মুজিবুর হত্যা মামলায় ২ জনের ফাঁসির আদেশ

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চান্দিনায় ২০১৫ সালে একশিশুকে জোরপূর্বক বলৎকার করে শ্বাসরোধ করে হত্যা মামলায় আসামী রবিউলকে ফাঁসি ও ২০০৯ সালে চান্দিনা ডাকাতিকালে মুজিবুরকে ছুরিকাঘাত করে হত্যা মামলায় ডাকাত সদস্য জলিলের ফাঁসিসহ উভয় মামলায় ২০ হাজার টাকা করে অর্থদন্ডের রায় দেন আদালত।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। এসময় দন্ডপ্রাপ্ত আসামী মোঃ রবিউল এজলাসে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত মোঃ রবিউল কুমিল্লা চান্দিনা উপজেলার জরুন্ডা গ্রামে।

কুমিল্লার আদালতের অতিরিক্ত পিপি এড. নুরুল ইসলাম ও মামলার বিবরণে জানা যায়- ২০১৫ সালে চান্দিনা জরুন্ডা গ্রামে ১১ বছর বয়সী মাসুদকে মাহফিল থেকে আসামী রবিউল তাকে ডেকে নিয়ে আলুর ক্ষেতে জোরপূর্বক বলৎকার করে। মাসুদ এই বিষয়ে বাসায় জানাবে বললে মাসুদের লুঙ্গি ছিঁড়ে গলায় পেচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। রাষ্ট্রপক্ষ ১৭জন স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামী রবিউলকে ফাসিঁ দন্ডসহ ২০হাজারটাকা অর্থদন্ডের আদেশ দেন।

এদিকে ২০০৯ সালের অপর মামলায় চান্দিনায় মুজিবুর রহমানের বাড়িতে কয়েকজন ডাকাত ঢুকে। বাড়ির একজনকে ডাকারদের দেখে চিৎকার করলে পরিবারের সদস্যরা ডাকাতদের ধাওয়া করে। এক পর্যায়ে মুজিবুর ডাকাত দলের সদস্য জলিলকে পিছন থেকে ধরলে ডাকাত জলিল ছুরিকাঘাত করে মুজিবুরকে। ঘটনাস্থলেই মুজিবুর মারা যান। উল্লেখিত আসামির বিরুদ্ধে চার্জগঠন করেন। রাষ্ট্রপক্ষ ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালতে যুক্তিতর্ক শুনানী শেষে আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।

বৃহস্পতিবার আদালত পলাতক আসামী জলিলকে মৃত্যুদন্ডসহ ২০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন- অতিরিক্ত পিপি এড. নুরুল ইসলাম।

চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ ৩ জন নিহত

ষ্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রাম সংবাদ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদকসহ তিনজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, উপজেলার আলকরা ইউনিয়নের দামারপাড়া গ্রামের মৃত শামছুল হকের ছেলে ও চৌদ্দগ্রাম সংবাদ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ডাঃ জানে আলম (৪৬), চৌদ্দগ্রাম বাজারের সেলুন কর্মচারী জেলার মুরাদনগর উপজেলার সন্তোষ চন্দ্র দাসের ছেলে উত্তম চন্দ্র দাস (৪২) এবং চৌধুরী বাজার এলাকার মোটর সাইকেল মিকানিক মোঃ রফিক (৫৫)।

জানা যায়, বুধবার রাতে নিজ প্রতিষ্ঠান চিওড়া ইউনিয়নের আরআর সেবালয় থেকে ফেণীর বাসায় যাওয়ার পথে রাত আনুমানিক ১১টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দত্তসার এলাকায় পিছন দিক থেকে আসা একটি পিকআপ (ঢাকা মেট্রো ল-১৫-৬৪৯৫) মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে মোটর সাইকেলটি ধুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক ডাঃ জানে আলমের মৃত্যু হয়। ঐদিন রাত আনুমানিক সাড়ে ১১ টায় দোকানের কাজ শেষ করে বাসায় আসার পথে উল্টো দিক থেকে আসা এ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর আহত হয় উত্তম চন্দ্র দাস। পরে তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

অপরদিকে বৃহস্পতিবার দুপুর আনুমানিক ৩টায় উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের ফকিরবাজার চৌধুরী বাজার সড়কে সিএনজির পিছনে ধাক্কা দিলে মোটর সাইকেলে থাকা মেকানিক রফিক ঘটনাস্থলেই মারা যান। নিহত রফিক খুলনা সদর উপজেলার খালিশপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সে চৌধুরী বাজারে মোটর সাইকেল মেকানিক হিসেবে কাজ করতো।
বৃহস্পতিবার সকাল ১০টায় চিওড়া রাস্তার মাথায় প্রথম জানাযার নামাজ এবং নিজ গ্রামে দ্বিতীয় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে ডাঃ জানে আলমের দাফন সম্পন্ন হয়।

মিয়াবাজার হাইওয়ে পুলিশের এসআই কাউছার জানান, সড়ক দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করি। পরে লাশ থানায় আনলে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশগুলো পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

কবিতা: নজরুল স্মরণে

আহমেদ হানিফ:

আজি তোমার জন্মক্ষণে,
শত বন্দনা প্রেম-অর্ঘ্য নিবেদন,
কবিদের আসরে শত আয়োজনে-
স্মরণে নজরুলে নতশির সুআসনে।

জনতার সমাবেশে শতেক পঙক্তি বলে,
জনৈক কবির স্মরণে তুমি বিদ্রোহী,
মানবিক কবি কিংবা প্রেমাবতার-
সাহসী জননীর অগ্নিপুরুষ।

পৃথিবীর বুকে আজ নতুনত্বের সৃজন,
তুমি চির অমর-অম্লান,
তোমার স্মরণে চয়িত হয় প্রেমানুভব-
তুমি প্রেমিক বিপ্লবী জনতার।

জনৈক কবির মানসে পঙক্তির সৃজন,
সহস্র শব্দাবরণে তোমার নামের কথামালা,
ভালোবাসা নিবেদনে কসুর নেই-
তোমার জন্মক্ষণের স্মরণে।

কবিদের হৃদ্য সমাবেশে,
আমি অতিশয় নগন্য যাযাবর কবি,
তোমার স্মরণে দু’চারি কথায় সাহস করেছি-
ঐ পার হতে ক্ষমা করো কসুরে।

আজি সুখে আবেশিত সত্তায় প্রেম,
নজরুল বন্দনাবাক্যে তোমার অমরতা,
ভালোবাসি তোমায়,
শ্রদ্ধা ও অকৃত্রিম স্মরণে।

তবে স্বভাব বিরুদ্ধ পরিবেশে কবি,
কলমের ক্লান্তিহীন স্পর্শে,
পুরাতন পাণ্ডুলিপির পাতা থেকে-
প্রিয় নজরুল।

আমার পাণ্ডুলিপিতে ক্ষণিক অঙ্কিত নজরুল রূপ,
তোমায় ভালোবেসে নিবেদন করছি,
নজরুল বন্দনা কিংবা স্মরণিকা-
কসুরে ভয় করছি না।

ঊনিশত নিরানব্বই-
কত শত মানুষের পৃথিবীতে আগমন,
তুমি ও চুরুলিয়ার মাটিতে নেমে আসলে,
না!
বিজয়ের ধ্বনি বাজেনি,
অন্নহীন কত রাতের অবসান।

মক্তব,মসজিদ কিংবা রুটির দোকান-
তোমার পদব্রজে ক্লান্ত হয়ে উঠতো,
বেড়ে উঠার দিনগুলো তুমি নজরুল নও-
কোন এক দুখু মিয়া ছিলে।

আস্তে আস্তে কত বসন্তের দিন পার করে-
তুমি মহান পুরুষ,কবি বিদ্রোহী,
হুম,
বিচিত্র বিচরণে,গল্প,কবিতা,গানে-
তুমি বুঝিয়েছো পৃথিবীটা তোমারও।

বাংলার পথপ্রান্তরে,
যদি কবিতা লিখা হয়-
তুমি শত শব্দে সজ্জিত মহনায়ক হবে,
তোমার বন্দনায় আসর বসবো কবিদের।

তোমার জন্মদিনে এই বলতে পারি,
পৃথিবীতে বেঁচে থাকবে-
স্মরণে-বরণে-
মহাকালসম, রবে মানবহৃদে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গণশুনানী

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং সেবার মানোন্নয়নের লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক), কুমিল্লা কর্তৃক বাস্তবায়নাধীন ‘পার্টিসিপেটরি অ্যাকশন এগেইনস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি এন্ড একাউন্টেবিলিটি (প্যাকটা)’ প্রকল্পের আওতায় গতকাল ২৪ মে ( বুধবার) দুপুর সাড়ে ১২ টায় সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লা ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজনে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সেবাগ্রহীতাদের অংশগ্রহণে গণশুনানী অনুষ্ঠিত হয়।

সনাক কুমিল্লার স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটি যুগ্ম আহবায়ক ও সনাক সদস্য দিলনাশি মোহসেন সঞ্চালনায় অনুষ্ঠিত গুণশুনানীতে স্বাগত বক্তব্য প্রদান করেন সভায় উপ-পরিচালক ডা: সাজেদা খাতুন।

গণশুনানীর লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন সনাক সদস্য আলহাজ্ব শাহ্ মোঃ আলমগীর খান। গণ শুনানীতে অংশ নিয়ে সেবাগ্রহীতা বাতেন মিয়া ঔষধ সরবরাহ বাড়ানো পরামর্শ দেন। ইমা রানী সিংহ নার্স সংকট ও নিরাপদ খাবার পানির ব্যবস্থার দাবী জানান, হাজেরা বেগম টয়লেট বৃদ্ধির অনুরোধ করেন। জরিনা বেগম সিট সংখ্যা বাড়ানোর কথা বলেন।

সাংবাদিক আবু সুফিয়ান বেসরকারি এম্বুল্যান্স সমূহের যৌক্তিক ভাড়া নির্ধারণে নীতিমালা ও হাসপাতালের ট্রলীর সুষ্ঠু ব্যবস্থাপনার দাবী জানান।

সুশীল সমাজের প্রতিনিধি শাহ্ মো: আরেফিন হাসপাতালে টিকেট নিয়ে হয়রানি বন্ধে ই-টিকেটিং পদ্ধতি চালুর অনুরোধ করেন। আলোচনায় অংশ নিয়ে হাসপাতালের পরিচালক ডাঃ মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী পর্যাপ্ত ঔষধ, নিরাপদ খাবার পানি দ্রুত ব্যবস্থার তাৎক্ষনিক নির্দেশনা দেন। এছাড়াও তিনি-টিকেটিং ব্যবস্থা চালু ও ট্রলী সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয়টি বিবেচনার আশ্বাস দেন। তিনি বেসরকারি এম্বুল্যান্স সমূহের যৌক্তিক ভাড়া নির্ধারণে নীতিমালা প্রণয়নে সনাকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। তিনি সনাক এর সহযোগিতার বাস্তবায়িত কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

সনাক সহ-সভাপতি অধ্যাপক নিখিল চন্দ্র রায় সদ্য যোগদানকারী পরিচালককে অভিনন্দন জানিয়ে বলেন, সেবার মান আরো কিভাবে বৃদ্ধি করা যায়, সেই উদ্দেশ্যে এই আয়োজন। তিনি সকল ধরনের ইতিবাচক কার্যক্রমে সনাকের সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান।

মতবিনিময় সভায় সহকারী পরিচালক ডা: নিশাত সুলতানা, সনাক সদস্য অধ্যাপক বিজয় কৃষ্ণ রায়, সেলিনা আক্তার, বিভিন্ন ওয়ার্ডের ডাক্তার, নার্সিং সুপারভাইজার, ওয়ার্ড মাস্টার, প্রশাসনিক কর্মকর্তা, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের সেবাদানকারী ও গ্রহণকারী প্রতিনিধিবৃন্দ, টিআইবি কর্মকর্তা, এসিজি সদস্য ও ইয়েস প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এডভোকেট হয়ে বাবা-মায়ের স্বপ্ন পূরণ করলেন লাকসামের মাহমুদা

স্টাফ রিপোর্টার:
এডভোকেট হয়ে বাবামায়ের স্বপ্ন পূরণ করলেন লাকসামের মাহমুদা। বলছি কুমিল্লার লাকসাম উপজেলার ৩নং কান্দিরপাড় ইউনিয়নের আমুদা গ্রামের অধম্য মেধাবী মাহমুদা খানম রিপার কথা।

গত ৯ই মার্চ প্রকাশিত  বাংলাদেশ বার কাউন্সিলের এডভোকেটশীপের চুড়ান্ত ফলাফলে তিনি সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ হয়েই আইনের শাসন প্রতিষ্ঠায় নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেন নবীন এই আইনজীবী। ইতোমধ্যেই চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে একজন সিনিয়র আইনজীবীর অধীনে আইন পেশা শুরু করেছেন মাহমুদা। নারী ও শিশু নির্যাতন এবং যৌতুকের বিরুদ্ধে নিপিড়িত মানুষকে আইনী সহযোগিতা দিতে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

লাকসাম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও নওয়াব ফয়জুন্নেছা সরকারী কলেজ থেকে এইচএসসি পাশ করে চট্টগ্রামের ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন মাহমুদা। শিক্ষাজীবন শেষ করে চট্টগ্রামে একটি বিদেশী সংস্থায় কর্মজীবন শুরু হয় মাহমুদার। পরবর্তীতে মায়ানমারের রোহিঙ্গা সংকটে একটি বিদেশী সংস্থার হয়ে কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের নিয়ে বছর দুয়েক কাজ করেন তিনি। স্বামীর কর্মস্থল চট্টগ্রাম শহর হওয়ায় চাকরিটি তাকে ছাড়তে হয়। পরবর্তীতে তিনি চট্টগ্রামে দেশের একটি স্বনামধণ্য প্রতিষ্ঠানে স্টীল কোম্পানীতে এম আই এস অফিসার হিসেবে যোগ দেন, পাশাপাশি যুক্ত হন বিভিন্à¦