All posts by jitu

 যুবলীগ নেতা জামাল হত্যা: মাসুদের রিমান্ড স্থগিতাদেশ বাতিল

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দিতে যুবলীগ নেতা জামাল হোসেন হত্যার ঘটনায় গ্রেফতার মো মাসুদের স্থগিত রিমান্ড আদেশ বাতিল করেছে আদালত।

সোমবার (২২মে) কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেলাল উদ্দিন এই আদেশে দেন।

জামাল হত্যায় মালদ্বীপে পালানোর সময় গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার মাসুদের তিন দিনের পুলিশি রিমান্ডে আর কোনো বাঁধা রইলো না।

সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী মাসুদ সালাউদ্দিন। তিনি বলেন, ‘গত মঙ্গলবার মো মাসুদ এর তিন দিনের পুলিশি রিমান্ড আবেদন মঞ্জুরের পরদিন স্থগিত করে সিনি. জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। আজ জেলা ও দায়রা জজ আদালত সেই স্থগিতাদেশ বাতিল করে দেয়। তিন দিনের পুলিশি রিমান্ড গ্রহন করে। ফলে মাসুদের পুলিশি রিমান্ডের পথে আর বাঁধা রইলো না, আমরা আশা করি, মাসুদের রিমান্ডের মাধ্যমে জামাল হত্যাকান্ডের সকল তথ্য বেড়িয়ে আসবে’। পুলিশি রিমান্ড আবেদন সুত্রে জানা যায়, জামাল হত্যার পরিকল্পনা, অস্ত্র সরবরাহ ও আসামীদের নোয়াখালীতে আশ্রয়সহ বিদেশে পালানোর সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য বেরিয়ে আসতে পারে মাসুদের কাছ থেকে৷ গত ১১ মে মালদ্বীপ পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেফতার হোন মাসুদ। সে দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের ছোট ভাই।

গত ৩০ এপ্রিল দাউদকান্দির গৌরীপুর বাজারে যুবলীগ নেতা জামাল হোসেন হত্যার মামলার ১০ নাম্বার গ্রেফতারকৃত আসামী মো মাসুদ। প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল দাউদকান্দির গৌরীপুর বাজারে যুবলীগ নেতা জামাল হোসেনকে বোরকা পড়ে প্রকাশ্যে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনায় এখন পর্যন্ত আলাদা কয়েকটি অভিযানে একজন শ্যুটারসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাব। এই হত্যাকান্ডে ব্যবহৃত দু’টি পিস্তল ও একটি রিভলবার ছাত্রলীগ নেতা মাজহারুল হক সৈকতের কাছ থেকে উদ্ধার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত (১১মে) মালদ্বীপ পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে মো মাসুদকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

সেরা রেমিট্যান্স প্রেরণকারী ১০ গ্রাহক পেলেন পুরস্কার

 

স্টাফ রিপোর্টার:

জনতা ব্যাংকের মাধ্যমে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে উৎসাহ প্রদান এবং রেমিট্যান্স আহরণে গতি আনয়নের লক্ষ্যে সেরা রেমিট্যান্স প্রেরণকারী গ্রাহকদের পুরস্কৃত করেছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক লিমিটেড কুমিল্লা কো-অপারেটিভ ব্রাঞ্চ।

এই কর্মসূচির অংশ হিসেবে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি করার লক্ষ্যে জনতা ব্যাংক লিমিটেড কুমিল্লা কো-অপারেটিভ ব্রাঞ্চ সেরা রেমিট্যান্স প্রেরণকারী ১০ গ্রাহকের হাতে পুরস্কার তুলে দেন
কুমিল্লা কো-অপারেটিভ ব্রাঞ্চ এর ম্যানেজার কানিজ ফাতেমা পিয়া।
এ সময় তিনি দেশের স্বার্থে গ্রাহকদের বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের আহ্বান জানান।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন কুমিল্লা কো-অপারেটিভ ব্রাঞ্চ এর ম্যানেজার কানিজ ফাতেমা পিয়া।

পুরস্কার বিতরনের সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক এরিয়া অফিস,কুমিল্লা দক্ষিণ এর এসপিও আল-আমিন, আবু সাঈদ এবং কুমিল্লা ইপিজেদ শাখার ব্যবস্থাপক লক্ষন চন্দ্র দাস।

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সারওয়ারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার:

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আজ সোমবার (২২ মে) সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে আওয়ামী লীগ।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারন সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল কর্তৃক ঘোষিত কর্মসূচী মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগ এর সভাপতি এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে প্রকাশ্য জনসভায় হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাইদ চাঁদকে গ্রেফতারের দাবিতে কুমিল্লা উঃ জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সারওয়ার হোসেন বাবুর নেতৃত্বে রাজপথে আজ সোমবার (২২ মে) এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ১৯ মে সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে রাজশাহীতে সমাবেশ করে বিএনপি। ওই সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন। এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়।

 

সদর দক্ষিণে গাঁজা ও ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা থেকে ৪৪ কেজি গাঁজা ও ৯৭৪ বোতল ফেন্সিডিলসহ  ১ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব।

রবিবার ( ২১ মে) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল সদর দক্ষিণ উপজেলার মুড়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৪৪ কেজি গাঁজা ও ৯৭৪ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক হওয়া মাদক ব্যবসায়ী কুমিল্লা দর দক্ষিণ উপজেলার কৃষ্ণনগর গ্রামের মোঃ সুন্দর আলী’র ছেলে মোঃ মীর হোসেন (২৯)।

প্রাথমিক অনুসন্ধান ও আটককৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ  কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ও ফেন্সিডিল ক্রয়-বিক্রয় এবং সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

উক্ত বিষয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

বুড়িচংয়ে ২০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার  বুড়িচং উপজেলা  হতে ২০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে  আটক করেছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে  শনিবার (২০ মে)  বিশেষ অভিযানে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকা হতে ২০ কেজি গাঁজাসহ  ২ জন মাদক ব্যবসায়ীকে  আটক করা হয়।

আটক হওয়া দু’জন হলেন কুমিল্লা সদরের বারপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদ এর ছেলে মোঃ মাঈন উদ্দিন (২৪), অপরজন একই থানার ঘিলাতলী গ্রামের মোঃ আবুল কালাম এর ছেলে মেহেদী হাসান রাব্বি (২৮)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উভয়েই দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

আসামীদ্বয়ের বিরুদ্ধে  বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কুমিল্লার মাসুদের

 

ডেস্ক রিপোর্ট:

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় আহত মাসুদ নামে এক বাংলাদেশি মারা গেছেন। গতকাল শনিবার দেশটির একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

জানা গেছে, গত ২৮ মার্চ সৌদি আরবের রিয়াদে কাজে যাওয়ার সময় পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মাসুদ আলম। পরে তাকে দেশটির একটি সরকারি হাসপাতালের ভর্তি করা হয়। সেখানে প্রায় ২ মাস চিকিৎসাধীন থাকার পর গতকাল শনিবার রাতে তিনি মারা যান।

প্রবাসী মাসুদ আলম কুমিল্লা জেলার লাকসাম উপজেলার লাকসাম পৌরসভার ভোজাপাড়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তার মরদেহ হাসপাতালে মর্গে রয়েছে।

ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ১২

 

স্পোর্টস ডেস্ক:

মধ্য আমেরিকার দেশ এল সালভাদরে সালভাদরান লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখতে এসে প্রবেশ পথ দিয়ে ঢোকার সময় হুড়োহুড়িতে ৯ ফুটবল ভক্তের প্রাণহানি ঘটে। মনুমেন্টাল স্টেডিয়ামে আলিয়াঞ্জা ও এফএএস-এর মধ্যকার খেলা দেখতে দর্শকদের ওই ভিড় ছিলো নিয়ন্ত্রণের বাইরে। একটি প্রবেশ পথ দিয়ে ঢোকার সময় হুড়োহুড়ি করতে গিয়ে প্রাণহানি ছাড়াও শতাধিক আহত হয়েছেন।

ফার্স্ট এইড গ্রুপ রেসকিউ কমান্ডোসের মুখপাত্র কার্লোস ফুয়েন্তেসও একই সংখ্যক মৃত্যুর কথা নিশ্চিত করেছে, ‘আমরা ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করছি, সাত জন পুরুষ ও দুই জন নারী। শতাধিক আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।’

এল সালভাদর ফুটবলের প্রথম বিভাগের প্রেসিডেন্ট পেদ্রো হার্নান্দেজ বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী স্টেডিয়ামের একটি গেট দিয়ে ঢোকার সময় ধাক্কাধাক্কি করতে গিয়ে পদদলনের ঘটনা ঘটে।

চাঁদপুরে প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরীসহ ৫ জনকে জুয়ার আসর থেকে আটক

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৪৭নং উত্তর কামরাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরীসহ পাঁচ জুয়াড়িকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ। শুক্রবার (১৯ মে) রাত ১১টার দিকে উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড উত্তর কামরাঙা গ্রামের বাগান বাড়িতে জুয়া খেলার সময় অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করে।

শুক্রবার রাতে চাঁদপুর সদর মডেল থানার এএসআই হেলাল এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রামপুর ইউনিয়নের উত্তর কামরাঙা এলাকার পাটওয়ারী বাড়ির বাগান বাড়িতে অভিযান চালায়। এসময় এ এলাকার মোঃ দুলাল মুন্সির ছেলে ৪৭নং উত্তর কামরাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরী আব্দুল হামিদ মুন্সি (২৬) সহ আরো চার জুয়াড়িকে আটক করা হয়। অন্যান্য আটককৃতরা হলেন, কুদ্দুছ পাটওয়ারী (৫৫), কালু মিজি (৪০), ইমান হোসেন মুন্সি (৪৫) ও মোস্তফা মিজি (৫০)। তারা প্রত্যেকেই রামপুর ইউনিয়নের উত্তর কামরাঙা এলাকার বাসিন্দা।

এদিকে উত্তর কামরাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মস্থলে না থেকে অন্যত্র গিয়ে জুয়ার আসর বসিয়ে দপ্তরি কাম নৈশ প্রহরী আব্দুল হামিদ মুন্সি দায়িত্ব অবহেলা করে জুয়া খেলা অবস্থায় আটক হওয়ার বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা আক্তার বলেন, আমি বিষয়টি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। তবে রবিবার বিদ্যালয় খোলার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী শনিবার সকালে জানান, কামরাঙা এলাকায় পাঁচ জুয়ারি আটক হওয়ার বিষয়টি আমি শুনেছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নিবে পুলিশ। চাঁদপুর সদর মডেল থানার এএসআই হেলাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। চার ধারায় মামলা করে শনিবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ শনিবার সকালে বলেন, রামপুরে আটককৃত পাঁচ জুয়াড়রির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দেবিদ্বারে সংখ্যালঘুর বাড়িঘর ভাংচুর ও লুট করলেন আ’লীগের একাংশের নেতাকর্মীরা

 

স্টাফ রিপোর্টার।।

দুই পক্ষের রাজনৈতিক উত্তেজনার জের ধরে কুমিল্লার দেবিদ্বারের চানপুরে একটি সংখ্যালঘু পরিবারে হামলা করে বাড়িঘর ভাঙচুরসহ মালামাল লুটের অভিযোগ উঠেছে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর সমর্থকদের বিরুদ্ধে।

শনিবার (২০মে) বিকেলে পরিমল দাসের বাড়িঘর ভাঙচুর করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের ছোট ভাই আক্তারের নেতৃত্বে অর্ধশত দুর্বৃত্ত। এসময় একটি টিনের আধপাকা ঘর ও ঘরের মধ্যে থাকা টিভি, স্যোকেস, ফার্ণিচার ভাঙচুরসহ স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছ।

সংখ্যালঘু পরিবারের সদস্য পরিমল দাস বলেন,’আমি এমনেতেই সংখ্যালঘু মানুষ। আমাকে যেখানে পাবে হত্যা করবে বলে গেছে উপজেলা চেয়ারম্যানের সমর্থকরা। আমি এই দেশে জীবিত থাকতে পারবো কি-না জানি না।আমি থানায় অভিযোগ দিলে ওরা আবার আমার উপর হামলা করবে, তাই অভিযোগও দেইনি’।

দেবিদ্বারের চাঁনপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে একই দিনে সমাবেশ ডাকে উপজেলা ছাত্রলীগ ও যুবলীগ। সমাবেশে বিশৃঙ্খলার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন৷ ১৪৪ ধারা ভঙ্গ করে সেখানে শনিবার সমাবেশ করে ইউনিয়ন ও উপজেলা ছাত্রলীগ৷ যার প্রধান অতিথি ছিলেন দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ। সমাবেশস্থল থেকে হঠাৎ উত্তেজিত নেতারা সংখ্যালঘু পরিমল দাসের বাড়িতে হামলা চালায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনার সুত্রপাতের বিষয়ে পরিমল দাস বলেন,’আজ বিকেলে চানপুর মাঠে ছাত্রলীগ ও যুবলীগ আলাদা দুইটি মিটিং ডাকে। মিটিংয়ে দুই পক্ষের মাঝে তর্ক-বিতর্ক থেকে হাতাহাতির ঘটনা ঘটে। আমি আওয়ামী লীগের রাজনীতি করি। তাই উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের সমর্থক ও ফতেহাবাদ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই আক্তার অর্ধশত ছেলে ও দেশি অস্ত্র নিয়ে আমার বাড়িতে হামলা চালায়। আমার একমাত্র আশ্রয়স্থলটি ভেঙে দেয়। টিন গুলো ছিন্ন ভিন্ন করে ফেলে। টিভি, আলমিরাসহ ফার্নিচার ভেঙে স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এসময় আমার পরিবারের কাছে বলে যায়, আমাকে পেলে হত্যা করবে’৷

এই বিষয়ে জানতে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার মুঠোফোনে একাধিক বার কল করেও মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি।

দেবিদ্বারের এলাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার

কুমিল্লার দেবিদ্বারে এলাহাবাদ আওয়ামী লীগের আহবায়ক কমিটির গঠন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এলাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের ৬৫ বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
এলাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবুল হাশেম ভূইয়াকে আহবায়ক মোঃ শাহজাহানক মোঃ শরিফুল ইসলাম, মোঃ জামাল হোসেন সরকার,মোঃআবুল বাশার বাসুকে যুগ্ম আহবায়ক করে কমিটি গঠন করা হয়েছে। দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল চৌধুরী স্বাক্ষরিত এ কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সকল ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করে কাউন্সিলর তালিকা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। ৬৫ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটিকে ওয়ার্ড কমিটি গঠন করে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন আয়োজন প্রস্তুতির জন্য নির্দেশ প্রদান করা হয়।

নির্বাহী সদস্য হলেন সিদ্দিকুর রহমান ভূঁইয়া এলাহাবাদ, আব্দুল আলিম এলাহাবাদ,
সাজেদা আক্তার মায়া মোহাম্মদপুর, এজাজ মাহমুদ মোহাম্মদপুর, কবির ইকবাল খান ছোটন বামনিসাইর, মনিরুজ্জামান রিপন, বামনিসাইর সিরাজুল ইসলাম সরকার মোহাম্মদপুর,সহ ৬৫ বিশিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি অনুমোদন

উপজেলা আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী বলেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংগঠনিক গতিশীল করার লক্ষ্য দেবিদ্বার উপজেলা অন্তর্গত এলাহাবাদ ইউনিয়নে আওয়ামী লীগের ৬৫ বিশিষ্ট নবগঠিত আহ্বায়ক কমিটি অনুমোদন প্রদান করা হয়েছে।