All posts by jitu

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে দেবিদ্বারে বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার:
রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি একেএম মনিরুজ্জামান মাষ্টার এর সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে দেবিদ্বার উপজেলা চত্বরে গিয়ে সমাবেশ এর মধ্য দিয়ে শেষ হয় ।

এ সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধূরী ,দেবিদ্বার উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম ওমানী,দেবিদ্বার উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল মান্নান মোল্লা,সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাইফুল ইসলাম শামীম উপজেলা যুবলীগ নেতা ইকবাল হোসেন রুবেল,জাফরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, মফিজুল ইসলাম প্রমূখ ।

প্রসঙ্গত, ১৯ মে বিকেলে পুঠিয়ার শিবপুর হাট উচ্চবিদ্যালয় মাঠে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির আয়োজনে একটি সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। সেখানে তাঁর দেওয়া বক্তব্য নিয়ে আপত্তি জানিয়েছেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আবু সাইদ চাঁদের বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছে রাজশাহী আওয়ামী লীগ। সংগঠনটি উপজেলা ও জেলায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। পুঠিয়ায় আবু সাইদ চাঁদকে গ্রেপ্তারের দাবিতে সারাদেশের মতো দেবিদ্বারেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

নেকবর হোসেন:

কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়ে ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি একটি দেশে তৈরি অস্ত্র পাইপগান জব্দ করা হয়েছে। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজেশ বড়ুয়া।

আটক ৫ ছিনতাইকারী হলেন -কুমিল্লার মুরাদনগর উপজেলার সিদ্ধশরী গ্রামের হরিপদ চন্দ্র বিশ্বাসের পুত্র অপু চন্দ্র বিশ্বাস ওরফে আরিফুল ইসলাম (৩২), নগরীর গোবিন্দপুর এলাকার ভাড়াটিয়া মুরাদনগর উপজেলার মোচাগড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের পুত্র শাহ আলম (২৮), নগরীর ঠাকুরপাড়া এলাকার ভাড়াটিয়া মুরাদনগরের ছালিয়াকান্দি গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র রমজান আলী (২২), কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা ধোপাবাড়ি এলাকার সুজন মিয়ার পুত্র রোজাল ইসলাম ফয়সাল (২১) এবং দক্ষিণ চর্থা থিরা পুকুর পাড় এলাকার শফিক মিয়ার পুত্র মহাম্মদ আবিদ (২১)।

এসময় তাদের কাছ থেকে একটি দেশে তৈরি পাইপ গান, একটি ডিজিটাল সনি ক্যামেরা, লেন্স, ফ্লাসলাইট, তিনটি হাত ঘড়ি, মানিব্যাগ, প্রদীপ কুমার সরকার নামীয় একটি জাতীয় পরিচয় পত্র, ডাচ বাংলা ব্যাংকের এটিএম ডেবিট কার্ড ও নগদ ৪৫০০ টাকা উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজেশ বড়ুয়া জানান, গত ২০ মে বরিশাল জেলায় কর্মরত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার প্রদীপ কুমার সরকার কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় ইজিবাইকে করে যাওয়ার পথে সদর উপজেলার হৃদগড়া এলাকায় ৪/৫ জন দুষ্কৃতকারী গাড়ি থামিয়ে তার সঙ্গে থাকা মালামাল ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় গত ২২ মে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার সাথে সাথেই জেলা পুলিশ সুপারের নির্দেশে মামলাটি তদন্তের জন্য ডিবি পুলিশকে হস্তান্তর করা হয়। এরপর ডিবি পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ছিনতাইয়ে জড়িত পাঁচ জনকে গ্রেপ্তার করে এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করতে সক্ষম হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি রাজেশ বড়ুয়া।

সদর দক্ষিণে গাঁজা ও ফেন্সিডিলসহ আটক ১

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা হতে ২৪ কেজি গাঁজা ও ৫৯৯ বোতল ফেন্সিডিলসহ  ১ জন মাদক ব্যবসায়ী আটক করে র‌্যাব।

মঙ্গলবার (২৩ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল সদর দক্ষিণ উপজেলার বাউবন্দ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।উক্ত অভিযানে ২৪ কেজি গাঁজা ও ৫৯৯ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক হওয়া মাদক ব্যবসায়ী সদর দক্ষিণ উপজেলার মধ্যম আশ্রাফপুর গ্রামের মানিক মিয়ার ছেলে মোঃ সাদ্দাম হোসেন (২৩)।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

উক্ত বিষয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

চান্দিনায় শিক্ষকের বিরুদ্ধে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের একজন সহকারী শিক্ষকের বিরুদ্ধে ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক সুব্রত আচার্য্য ওই বিদ্যালয়ের হিন্দু ধর্মের ধর্মীয় শিক্ষক। তবে ভিকটিম সহ তার সহপাঠীরা ওই শিক্ষকের কাছে গণিত বিষয়ে প্রাইভেট পড়তো। সোমবার (২২ মে) ভিকটিমের বাবা ওই শিক্ষকের বিরুদ্ধে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভিকটিম সুমি (ছদ্মনাম) ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ‘ক’ শাখায় অধ্যয়ন করে।

এদিকে, অভিযোগ দায়েরের পর ঘটনা জানাজানি হলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এছাড়া একটি মহল ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

লিখিত অভিযোগ ও ভিকটিমের সাথে কথা বলে জানা যায়, বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ১৫-১৬ জন ছাত্রীর সাথে ভিকটিম ওই শিক্ষকের নিকট প্রতিদিন সকালে গণিত বিষয়ে প্রাইভেট পড়তো। চান্দিনা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সংলগ্ন একটি বাসায় কক্ষ ভাড়া নিয়ে বিদ্যালয়ে ক্লাস শুরুর আগে প্রাইভেট পড়াতেন ওই শিক্ষক। গত ১৬ মে সকালে প্রতিদিনের মতো প্রাইভেট পড়তে যায় সুমি (ছদ্মনাম)। ওইদিন অন্য কোন সহপাঠী না দেখে সে বাসায় ফিরে যেতে চায়। এসময় শিক্ষক সুব্রত আচার্য্য ওই ছাত্রী ব্যাগ ধরে টেনে শ্লীলতা হানী করে এবং জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে।

অপর দিকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে এসএসসি পরীক্ষা চলাকালীন ওই অভিযুক্ত শিক্ষক তার কোচিং সেন্টার চালু রেখেছেন। এনিয়ে সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

এবিষয়ে ওই ছাত্রীর বাবা সোমবার (২২ মে) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

এব্যাপারে শিক্ষক সুব্রত আচার্য্য অভিযোগ অস্বীকার করে বলেন- ‘আমার বিরুদ্ধে এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। তদন্ত করে প্রশাসন সত্য উদঘাটন করবে বলে আমি আশাবাদী’।

এব্যাপরে চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ খুর্শীদ আলম লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন- ‘এমপি মহোদয় আমাদের সভাপতি। তিনি আসলে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল বলেন- ‘আজকে বিকেলে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, প্রতিবাদ জানালো কুবি বঙ্গবন্ধু পরিষদ

 

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু পরিষদের কামাল-আমান পরিষদ ও ওমর-জাহিদ পরিষদ।

সোমবার (২২ মে) উভয় অংশের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

কামাল-আমান পরিষদের বিজ্ঞপ্তিতে বলা হয়, অতীতেও বিএনপি-জামাত জোটের আগুন সন্ত্রাসীরা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছে। ২০০৪ সালের ২১ শে আগস্ট বিএনপি-জামাত চক্র কর্তৃক জননেত্রী শেখ হাসিনার উপর যে বর্বর গ্রেনেড হামলা করা হয়, সে নারকীয় ঘটনা বাংলাদেশের মানুষ আজও তীব্র ঘৃণা ও আতঙ্কের সাথে স্মরণ করে। সেই ধারাবাহিকতায় বিএনপি-জামাত চক্র তাদের কদর্য ও ঘৃণ্য রাজনীতির প্রকাশ ঘটিয়েছে।

ওমর-জাহিদ দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি শুধু ব্যক্তি প্রধানমন্ত্রীকে নয় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর চরম আঘাত। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী চেতনায় বিশ্বাসী জামায়াত-বিএনপির পূর্বসূরিরা যেভাবে ১৫ই আগস্ট ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে হত্যা করে দেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় রচনা করেছিল। তাঁর বিরুদ্ধে এবং বাংলাদেশের অগ্রযাত্রার পথে কোনো ষড়যন্ত্রকেই সফল হতে দেব না।

এর আগে গত ১৯ মে রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। এ ঘটনায় উভয় অংশই দ্রুততম সময়ের মধ্যে বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।

প্রধানমন্ত্রীকে জড়িয়ে এমপি প্রাণ গোপালের মিথ্যাচারে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে ক্ষোভ

 

স্টাফ রিপোর্টার:

প্রধানমন্ত্রীকে জড়িয়ে স্থানীয় এমপি’র মিথ্যা তথ্যের বক্তব্যে কুমিল্লার রাজনৈতিক অঙ্গণে আওয়ামী লীগ নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। এমপি’র এমন বক্তব্যের ভিডিও এখন ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পাশাপাশি যার বিষয়ে বক্তব্যে মিথ্যাচার করা হয়েছে কুমিল্লার পরলোকগত এমপি সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফের পরিবার থেকেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো হয়েছে।

সম্প্রতি কুমিল্লার চান্দিনার বাতাঘাসি ইউনিয়নের শব্দল এলাকায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, ‘আগের নির্বাচনে আমাকে মনোনয়ন না দিয়ে প্রধানমন্ত্রী দুই বোনের পাশাপাশি রেখে আমাকে বলেছিলেন আমরা ভাই হারাতে চাই না, আপনি যে নির্বাচন করতে যাবেন আপনাকে হয় রেদোয়ান মেরে ফেলেবে, না হয় আলী আশরাফ মেরে ফেলবে, দুইজনই যদি না পারে তাহলে কর্ণেল রশিদকে ভাড়া করে এনে মারবে।’ এমপি’র এমন বক্তব্য রোববার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে চান্দিনা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

এমপি প্রাণ গোপাল দত্তের এমন বক্তব্যের বিষয়ে গতকাল সোমবার দুপুরে চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও অধ্যাপক আলী আশরাফের ছেলে মুনতাকিম আশরাফ টিটু বলেন, তিনি এর আগেও এই আসনের পরলোকগত এমপির বিভিন্ন বিষয়ে মিথ্যা ও আপত্তিকর বক্তব্য দিয়ে ভাইরাল হয়েছেন। কিন্তু গত শনিবার মাননীয় প্রধানমন্ত্রী এবং ওনার বোন শেখ রেহেনাকে জড়িয়ে মিথ্যাচার করছেন। এটা বিভ্রান্তিকর। আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে মিথ্যাচার করায় এমপি প্রাণ গোপাল দত্তের বিরুদ্ধে মানহানির মামলা করব।

কুমিল্লায় গর্ভবতী সেজে অটোরিকশা চুরি: চোর চক্রের ৭ সদস্য আটক

 

স্টাফ রিপোর্টার:

কখনও গর্ভবতী নারী, কখনও অফিসের কর্মকর্তা আবার কখনওবা কর্মচারী সেজে ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া নিত। পরে কৌশলে চালককে চেতনানাশক প্রয়োগ করে অটোরিকশা নিয়ে চম্পট দিতো ওরা।

কুমিল্লা জেলা পুলিশ অভিযান চালিয়ে এমন আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ৭ সদস্যকে আটক করেছে। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে চুরি হয়ে যাওয়া দুটি অটোরিকশা।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান বলেন, ‘২০ মে একটি অটোরিকশা চুরির অভিযোগ পাই। এরপর তথ্য-প্রযুক্তির সহায়তায় লাকসাম থানা পুলিশের একটি দল পাশের উপজেলা চান্দিনায় অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের ৭ সদস্যকে আটক করে।’

রোববার ( ২১ মে) গভীর রাত থেকে সোমবার জেলার লাকসামের বিজরা ও চান্দিনা উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন- চোর চক্রের দলনেতা চাঁদপুরের কচুয়া উপজেলার বাসিন্দা মো. শাহজাহান, মিজানুর রহমান, চান্দিনা উপজেলার নুরু ইসলাম, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ইয়াছিন মার্কেট এলাকার মো. মিজান, কুমিল্লার মুরাদনগর উপজেলার হানিফ, একই উপজেলার শিপন মিয়া ও চান্দিনার মাধাইয়ার সুমন আহমেদ।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান বলেন, ‘২০ মে একটি অটোরিকশা চুরির অভিযোগ পাই। অভিযোগে উল্লেখ ছিল, নাঙ্গলকোট উপজেলায় কয়েকজন লোক যাত্রীবেশে একটি অটোরিকশা ভাড়া নেয়। পরে কৌশলে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে চালককে অজ্ঞান করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

‘ওই অভিযোগ পাওয়ার পর তথ্য-প্রযুক্তির সহায়তায় লাকসাম থানা পুলিশের একটি দল পাশের উপজেলা চান্দিনায় অভিযান চালিয়ে ওই সাতজনকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

নোয়াখালীতে ৩১৫৪ বোতল রেক্টিফাইডসহ আটক ১

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সদর উপজেলার দাদপুর ইউনিয়নের খলিফারহাট বাজারে অভিযান চালিয়ে মো. ইউছুফ (৪৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তার কাছ থেকে ৩১৫৪ বোতলে থাকা প্রায় ২১৯লিটার রেক্টিফাইড স্পিরিট জব্দ করা হয়।

রোববার (২১ মে) দিবাগত রাতে খলিফারহাট বাজারের স্কুল সড়কের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ইউছুফ সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ হাজী বাড়ির নূর মোহাম্মদের ছেলে। তিনি খলিফারহাট বাজারে খুরশিদা হোমিও হলের মালিক ছিলেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খলিফারহাট বাজারের হোমিও ব্যবসায়ী ও খুরশিদা হোমিও হলের মালিক ওষুধের আড়ালে রেক্টিফাইড স্পিরিট বিক্রি করে আসছে।

এসমন সংবাদের ভিত্তিতে তথ্য নিশ্চিত হয়ে রোববার রাতে খলিফারহাট বাজারে অভিযান চালানো হয়। অভিযানকালে তার প্রতিষ্ঠানে গিয়ে ২৩৮টি কাগজের কার্টুন থেকে ৩১৫৪ বোতল রেক্টিফাইড স্পিরিট জব্দ করা হয়। এ ঘটনায় সোমবার সকালে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি:

রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে প্রকাশ্য জনসভায় হত্যার হুমকির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা আওয়ামী লীগ। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মিরা দ্রুত সময়ের মধ্যে হুমকিদাতাকে বিচার দাবি করেন।

সোমবার (২২ মে) বেলা ১১ টায় মাইজদী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌর মেয়র শহীদ উল্লাহ খান সোহেল, নোয়াখালী শহর আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু প্রমূখ।

প্রসঙ্গত, গত ১৯ মে সরকারের পদত্যাগ, গায়েবি মামলা ও গণগ্রেপ্তার বন্ধ, সরকারের দুর্নীতির প্রতিবাদ সহ ১০ দফা দাবিতে রাজশাহীতে সমাবেশ করে বিএনপি। সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ। পরে এ ঘটনায় কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে ২২ মে সোমবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচী ঘোষণা দেওয়া হয়।

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে দেবীদ্বারে বিক্ষোভ সমাবেশ।

 

দেবীদ্বার প্রতিনিধি:

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লার দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন।

রোববার বিকেলে উপজেলা শহরের ফুলগাছ তলা থেকে মিছিলটি বের হয়ে সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় বঙ্গবন্ধু মোড়ালে এসে শেষ হয়।

সমাবেশ বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, উপদেষ্টা এটিএম মেহেদী হাসান, দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিউদ্দিন।

প্রধানমন্ত্রী’কে হত্যার হুমকি দেওয়া বিএনপি নেতার শাস্তি দাবি করে বক্তব্যরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির সমুচিত জবাব দেওয়া হবে। দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথে দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার বলেন, বিএনপি অন্ধকারের শক্তি। তারা সব সময় ভুল পথে রাজনীতি করে ক্ষমতা দখল করতে চায়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, দেশবিরোধী কোনো শক্তির এ ধরনের আচরণ কোনোভাবেই সহ্য করা হবে না। সব ষড়যন্ত্রকারীদের রাজপথেই জবাব দেওয়া হবে। প্রধানমন্ত্রীকে à¦