All posts by jitu

জেনে নিন প্রখর রোদ থেকে ত্বক বাঁচানোর উপায়

 

লাইফস্টাইল ডেস্কঃ

শীতকালের রোদ যেমন কোমল, গ্রীষ্মকালে রোদ তেমন প্রখর। রোদের তাপে ত্বকের অনেক ক্ষতি হতে পারে। কাজের প্রয়োজনে আমাদের প্রতিদিনই ঘরের বাইরে যেতে হয়। সারাদিনের ধূলাবালু ও রোদের তাপে ত্বকের মধ্যে একটা পোড়া ভাব তৈরি হয়। ত্বকের রং ধীরে ধীরে কালচে হতে থাকে।

এমনকি ত্বকের ক্যানসার হওয়ার অন্যতম একটি কারণ হল রোদের এই রশ্মি। চিকিৎসকরা বলছেন: কিছু সতর্কতা মেনে চললে সূর্যের এই ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে বাঁচিয়ে রাখা যায়।

রোদ থেকে ত্বককে রক্ষা করতে যা করবেন:

১>> প্রয়োজন না থাকলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঘরের বাইরে যাবেন না।

২>> হালকা রঙের, সুতির পাতলা পোশাক পরতে চেষ্টা করুন। ছাদে গেলেও গা-ঢাকা পোশাক পরুন।

৩>> বাইরে গেলে ছাতা, টুপি এবং রোদচশমা পরতে ভুলবেন না।

৪>> বাইরে না বের হলেও সানস্ক্রিন মাখতে হবে। সূর্যের ইউভিএ, ইউভিবি এবং আইআর রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে ত্বকের ধরন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সানস্ক্রিন ব্যবহার করুন। ৩ থেকে ৪ ঘণ্টা অন্তর মুখ ধুয়ে আবার সানস্ক্রিন মেখে নিন।

৫>> পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। সঙ্গে ডাবের পানি, লেবুর শরবত, বেলের শরবত, ইলেকট্রোলাইট পানি রাখতে পারলে আরও ভাল।

৬>> গরমে খুব কষ্ট হলে মাঝেমধ্যে ত্বকের পোড়া জায়গায় বরফ ঘষতে পারেন। তবে ত্বকের উপর সরাসরি বরফ ঘষবেন না। আইসব্যাগ ব্যবহার করতে পারলে সব থেকে ভাল হয়।

৭>> বিশেষ কোনও রাসায়নিকযুক্ত ক্রিম মেখে বা ত্বকের কোনও চিকিৎসা করানোর পর রোদে যাবেন না। রাসায়নিকগুলি রোদের সাথে বিক্রিয়ায় ত্বকের ক্ষতি করে। ত্বক পুড়ে যাওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়।

কুমিল্লার দেবিদ্বারে ঈদ উপহার বিতরণ

 

দেবিদ্বার প্রতিনিধিঃ

কুমিল্লার দেবিদ্বারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দুই হাজার আওয়ামীলীগ নেতাকর্মীদের পাঞ্জাবী উপহার ও এক হাজার অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার।

মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের মোহনা আবাসিক এলাকার রোশন ভিলায় এসব বিতরণ হয়।

ওই সময় দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম সফিউদ্দীন, উপদেষ্টা এটিএম মেহেদি হাসান, সহ-সভাপতি লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম তুষার, মোস্তাফিজুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমানসহ উপস্থিত ছিলেন অনেকে।

ঈদে বাড়ি ফিরতে ২৯১ কিমি পথ সাইকেলে করে পাড়ি দিলেন কুবির মামুন

 

চাঁদনী আক্তার, কুবিঃ

বর্তমানে তরুণের অন্যতম শখে পরিণত হয়েছে সাইকেলিং। দলবেধেঁ ঘুরতে, বিভিন্ন স্থানে ভ্রমণে এমন সাইকেলিং এর দিকে ঝুঁকছে অনেকে। এতে যেমন সুস্থ দেহের সুস্থ মন গড়ে উঠছে তেমনি তৈরি হচ্ছে নানা সামাজিক সচেতনতা। তেমনি এক ব্যতিক্রমী সাইকেলিং করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন।

ইদের তীব্র যানজট থেকে মুক্তি পেতে ২৯১ কিলোমিটার সাইকেল চালিয়ে বিশ্ববিদ্যালয় থেকে গ্রাম বাড়ি যশোরের কেশবপুরে ফিরলেন আল মামুন।

আলদুল্লাহ আল মামুন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় থেকে ১৯ ঘন্টা ১৪ মিনিট সাইকেল চালিয়ে যশোরের কেশবপুরে নিজ বাড়িতে পৌছেঁছেন তিনি। তিনি জানান, ছোট বেলা থেকে কলেজ পর্যন্ত সাইকেল চালিয়ে স্কুল কলেজে যেত সে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের হলে থাকায় সেভাবে সাইকেলিং করা হয়ে উঠে না। এবার ক্যাম্পাস থেকে বাড়ি ফেরার পরিকল্পনা থেকেই সাইকেলিং করা। ১৯ ঘন্টা রাইড করে তিনি পাড়ি দিয়েছেন ২৯১ কিলোমিটার।

আল মামুন গত শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৮টায় সাইকেল রাইড শুরু করেন বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলের ফটক থেকে। মধ্যে কয়েকটি স্থানে স্বল্প যাত্রাবিরতি নিয়েছেন। ঘণ্টায় প্রায় ১৫ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়েছেন তিনি। ১০-২০ কিলোমিটার পরপর ৫-১০ মিনিটের ছোট্ট যাত্রাবিরতি নিয়ে আবারো রাইড শুরু করেন। প্রায় ৩১ ঘণ্টা পর সোমবার (১৭ এপ্রিল) রাত ৩টায় কেশবপুরের নিজ বাড়িতে পৌঁছান তিনি। এরমধ্যে তিনি ১৯ ঘন্টা ১৪ মিনিট সাইকেল রাইড এবং অন্য সময় তিনি বিভিন্ন স্থানে যাত্রাবিরতির পাশাপাশি বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সাথে মতবিনিময় করেন।

সাইকেলিং করার শখের পাশাপাশি ইদের ছুটিতে তীব্র যানজট লেগে থাকে সড়ক জুড়ে। যানজটের এমন দুর্ভোগ থেকে বাচঁতেও সাইকেল করে বাড়ি ফেরার পরিকল্পনা করেন আল মামুন। একাই সাইকেল চালিয়ে বাড়ি ফেরেন তিনি। মাঝেমাঝে বিভিন্ন স্থানে বন্ধুদের সাথে দেখা করেছেন যাত্রা বিরতিতে।

এমন পরিকল্পনার বিষয়ে আল মামুন বলেন, সাইকেল রাইড করায় আমার পূর্ব অভিজ্ঞতা ছিল। এবারও রাইড করার অভিজ্ঞতা খুবই ভালো। পরিচিত অপরিচিত অনেক মানুষের ভালোবাসায় মুগ্ধ হয়েছি। তবে তাপমাত্রা বেশি থাকায় সুস্থ থাকাটা চ্যালেঞ্জিং ছিল। তবুও মনের জোরে আমি সফল হতে পেরেছি। ভবিষ্যতে সুস্থ থাকলে, কখনো সময় পেলে ক্রস কান্ট্রি রাইড দিতে চাই।

তিনি আরও বলেন, সাইকেলিং একজন মানুষকে শারীরিক ও মানসিকভাবে বেশ সুস্থ রাখে। নিয়মিত সাইকেল চালাতে পারলে যেকারো সুস্থ দেহ সুস্থ মন থাকবে।

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় পরিতোষ চন্দ্র দে (৩৬) নামের এক পিকআপ চালক নিহত হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বাতিসা ইউনিয়নের আনন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পরিতোষ ফেনী পরশুরাম উপজেলার উত্তর তালবাড়ি এলাকার সুমঙ্গল চন্দ্র দে এর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা আনন্দপুর এলাকায় চট্টগ্রাম মুখী লেনে অজ্ঞাত গাড়ির পিছনে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় পিকআপ চালক পরিতোষ ঘটনাস্থলে মারা যায়। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সহযোগিতা পিকআপে আটকে থাকা চালক পরিতোষের মরাদেহটি উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসেন বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। দুর্ঘটনা কবলিত পিকআপ জব্দ করে থানায় আনা হয়েছে।’

প্রতিটি কারাগারে ভার্চ্যুয়াল কোর্ট রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক:

দেশের প্রতিটি নির্মাণাধীন কারাগারে ভার্চ্যুয়াল কোর্ট রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

সভা শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। পরিকল্পনামন্ত্রী জানান, নতুন কারাগার অথবা পুরাতন কারাগার সংস্কার করলে ভার্চ্যুয়ালি কোর্টের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, একনেক সভায় ১১২ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে ‘ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার পুনঃনির্মাণ’ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটি অনুমোদন দেওয়ার সময় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

তিনি আরও বলেন, নতুন অথবা পুরাতন কারাগার সংস্কার করার সময় ভার্চ্যুয়ালি কোর্টের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। এতে করে আসামিকে এক কোর্ট থেকে অন্য কোর্টে আনা নেওয়া করার ঝামেলা থাকবে না। aপরিকল্পনামন্ত্রী জানান, আজকের সভায় মোট ১৪টি প্রকল্প উপস্থাপন করা হয়। এরমধ্যে ১২টি প্রকল্প অনুমোদন হয়েছে এবং দুটি প্রকল্প স্থগিত করা হয়েছে।

প্রায় ১৯ হাজার ৫৯৮ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে ১২টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকারি অর্থায়ন ৬ হাজার ২৬০ কোটি ৭২ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ১৩ হাজার ২০৩ কোটি ৬৬ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন ১৩৪ কোটি ৪৬ লাখ টাকা।

দেবিদ্বারে সাংবাদিককে প্রকাশ্যে মারধর করলেন আ’লীগ নেতা, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের নিন্দা প্রকাশ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়িতে ইফতার বিতরণ নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে আহতদের তথ্য সংগ্রহ করতে গেলে  পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম চেয়ারপারসনের ভাতিজা ও মৃত আবুল হোসেন চেয়ারম্যানের ছেলে আ’লীগ নেতা সাইফুল ইসলাম বাবুর হাতে মারধরের শিকার হয়েছেন দৈনিক আমাদের সময় ও কুমিল্লার কাগজের  উপজেলা প্রতিনিধি শাহীন আলম। সাংবাদিক শাহীন আলমের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা  প্রকাশ করে আসামিদের দ্রুত গ্রেফতার করার জন্য দাবি জানিয়েছেন কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ মারধরের ঘটনা ঘটে। পরে গুরুতর আহত সাংবাদিক শাহীনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

সাংবাদিক শাহীন আলম জানান, সাইফুল ইসলাম বাবু একজন সন্ত্রাসী।  সে দেবিদ্বার উপজেলা সদর বাজারে এবং সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজিতে লিপ্ত। আমি বিভিন্ন সময় তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জন্য ছবি তুলতে গেলে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। সোমবার সন্ধ্যায় পৌর এলাকার ভিংলাবাড়ী গ্রামে ইফতার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ছবি তুলতে গেলে সুযোগ পেয়ে সন্ত্রাসী বাবু বাহিনী আমার উপর হামলা করে। আমাকে চোরের মত পিটিয়ে রক্তাক্ত করে সেখান থেকে চোখ বেঁধে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে আমাকে দ্বিতীয় দফায় মারধর করে ক্যামেরা এবং সাথে থাকা টাকা পয়সা ছিনিয়ে নেয়া হয়। পরে আমার স্ত্রীর কাছে ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।  এই সন্ত্রাসী বাহিনীর বিচার এবং তাদের হাত থেকে আমাকে এবং আমার পরিবারকে রক্ষায় প্রশাসনের সহযোগিতা চাই। সন্ত্রাসী হামলায় আমি চরমভাবে বিধ্বস্ত । আমার সারা শরীরে নির্যাতনের চিহ্ন এবং জখমের চিহ্ন রয়েছে। আমি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছি।  আমি এই মূহুর্তে চরম অসহায় বোধ করছি। আমি সন্ত্রাসী সাইফুল ইসলাম বাবুর বিরুদ্ধে মামলা করলে আমাকে এবং আমার পরিবারকে নিশ্চিহ্ন করে দেয়ার হুমকি দেয়া হচ্ছে।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর  জানান, আমরা বিষয়টি তদন্ত করছি। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সাংবাদিক শাহীন আলমের উপর বর্বর হামলার ঘটনায় তীব্র নিন্দা  প্রকাশ করে আসামিদের দ্রুত গ্রেফতার করার জন্য দাবি জানিয়ে কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সভাপতি অধ্যাপক দিলীপ মজুমদার ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু জানান, এ হামলার সাথে জড়িত যেই হোক, তারা যতই ক্ষমতাধর হোক না কেন, তাদের আইনের আওতায় আনতে হবে। সাংবাদিকদের কন্ঠরোধ করার চেষ্টা যারা করবে, তাদের বিরুদ্ধে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।

 

কুমিল্লা নগরীতে ছিনতাইয়ের চেষ্টাকালে ছিনতাইকারী আটক

স্টাফ রিপোর্টার:

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে কুমিল্লা মহানগরীর বিভিন্ন শপিং মলে কেনাকাটা করতে আসা ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিতকল্পে কুমিল্লা পুলিশ সুপারের নির্দেশে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) বেলা ১১ টায় নগরীর টমছমব্রীজ সংলগ্ন দক্ষিণ চর্থা টু কুমিল্লা মেডিকেল কলেজগামী রাস্তার মাথায় পথচারীদের কাছ থেকে নগদ টাকা এবং মোবাইল ফোন ছিনতাই করার চেষ্টাকালে কোতয়ালী মডেল থানার টহল দল ও ট্রাফিক পুলিশ  মো: রানা (২৫) নামের এক ছিনতাইকারিকে আটক করেছে।

মো: রানা (২৫)  নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার চনপাড়া গ্রামের মো: আক্তার হোসেনের ছেলে।

এই ঘটনায় আটক ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান  প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লায় সালাতুল ইসতেসক্বার মাধ্যমে বৃষ্টির জন্য প্রার্থনা

স্টাফ রিপোর্টার:

তীব্র তাপদাহ থেকে রক্ষা ও রহমতের বৃষ্টির জন্য কুমিল্লায় সালাতুল ইসতেসক্বার নামাজ অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা ওলামায়ে ক্বেরামের উদ্যোগে ১৮ এপ্রিল মঙ্গলবার সকাল সোয়া দশটায় নগরীর রেইসকোর্স নূর মসজিদ তাবলীগ মার্কাজ মাঠে ওই সালাতের আয়োজন করা হয়। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন মুফতি ছামসুল ইসলাম জ্বিলানী। নামাজে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মুসল্লীররা অংশগ্রহণ করেন।

নামাজ শেষে সৃষ্টিকর্তার কাছে মানবকূল ও প্রাণীকুলের জন্য তাপদাহ কমিয়ে রহমতের বৃষ্টি কামনা করা হয়। মোনাজাতে মুসল্লীরা মহান আল্লার দরবারে ক্ষমা প্রার্থনা সহ কান্নায় ভেঙ্গে পড়েন। মুসল্লীদের কান্নায় পুরো পরিবেশ ভারি হয়ে উঠে।

নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা মুফতি ছামসুল ইসলাম জ্বিলানী মুসল্লীদের উদ্দেশ্যে বলেন, পৃথিবীতে তাপদাহ ও অনাবৃষ্টির অন্যতম কারণ দুনিয়ার জমিনে পাপাচার বৃদ্ধি পাওয়া। যাকাত প্রদানে অনীহা ও পরিপূর্ণ ও সঠিকভাবে যাকাত না দেয়া। রাসুল্লাহ (সা.) এর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, মানুষ যখন যাকাত দিতে অনিহা প্রকাশ করে, যাকাত দেয়া বন্ধ করে দেয় তখন আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টিনামা বন্ধ হয়ে যায়। যদি চতুষ্পদ প্রাণীগুলো না থাকতো, যদি চতুষ্পদ জন্তুর প্রতি আল্লাহর মায়া না থাকতো তাহলে আল্লাহতালা চূড়ান্তভাবে বৃষ্টি বন্ধ করে দিতেন। চতুষ্পদ জন্তুগুলো কষ্ট পায় সেজন্য আল্লাহতায়ালা মাঝে মাঝে বৃষ্টি দেন। তিনি আরো বলেন, এই বড় মসিবতের আরেকটি কারন ওজনে কম দেওয়া, সারা দেশ ব্যাপী বিক্রেতাদের মাঝে ওজনে কম দেয়ার প্রবণতা রয়েছে। ওয়াদা খেলাপীও বড় গুনাহ। আল্লাহ আমাদের ক্ষমা করে আল্লাহর পথে ফিরে আসার তৌফিক দান করুক।

কুমিল্লায় সাংবাদিকতার আড়ালে মাদক ব্যবসা, ডিবির হাতে গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকা থেকে সাংবাদিক এম এ হাসান(৩২)কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।

এ সময় আটক হওয়া সাংবাদিক এম এ হাসানের কাছ থেকে ১০০বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

জানা যায়-রবিবার(১৬ এপ্রির)দুপুরে  কুমিল্লা চৌদ্দগ্রাম মিয়াবাজার এলাকায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে সাংবাদিক এম এ হাসান ফেন্সিডিলসহ আটক হন।

আটক হওয়া ব্যাক্তি কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের বিজয়পুর গ্রামের হাজী জামাল উদ্দিনের পুত্র এম এ হাসান(৩২)।

বিশেষ সূত্রে জানা যায়, সাংবাদিকতার আড়ালে মাদক ব্যবসার সাথে জড়িয়ে পরেন। আটক হওয়া ব্যাক্তির বিষয়ে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রাজেশ বড়ুয়ার সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান-আটক হওয়াব্যাক্তি সাংবাদিকতার পরিচয়ে বিভিন্ন স্থানে মাদক আনা নেওয়া করতো। এক পর্যায়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে কুমিল্লা চৌদ্দগ্রাম মিয়াবাজার এলাকায় আটকৃত এম এ হাসানের সাথে থাকা লাল রংয়ের ট্রলি চ্যাকিং করতে গেলে সেখানে ট্রলির ভিতর ১০০ বোতল ফেন্সিডিল দেখতে পাই। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পক্রিয়া শেষে কুমিল্লা’র বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

আটকৃত এম এ হাসান চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক বলে জানা যায়।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর পালিত হবে ২২ এপ্রিল

 

আন্তর্জাতিক ডেস্কঃ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য দেশগুলোতে বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা নেই। এক্ষেত্রে এসব দেশে আগামী শুক্রবার (২১ এপ্রিল) ঈদ অনুষ্ঠিত হবে না। এমনটাই জানিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমিক্যাল সেন্টার (আইএসি)। খবর সৌদি গেজেট

বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ না দেখা গেলে এসব বছর ৩০টি রমজান হবে। সেক্ষেত্রে আগামী ২২ এপ্রিল সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর পালিত হবে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ কেন্দ্র একই তথ্য জানিয়েছে। কেন্দ্রটি এক বিবৃতিতে জানিয়েছে, জ্যোতির্বিজ্ঞানের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বৃহস্পতিবার সৌদি আরবসহ মুসলিম বিশ্বের দেশগুলো থেকে খালি চোখে এবং আরব বিশ্বের বেশির ভাগ দেশে টেলিস্কোপের মাধ্যমে শাওয়াল মাসের চাঁদের দেখা পাওয়া বেশ কঠিন। লিবিয়াসহ পশ্চিম আফ্রিকার কিছু দেশে চাঁদ দেখা যেতে পারে। তবে আরব বিশ্বের সঙ্গে মিল রেখে শুক্রবার নয় বরং শনিবার ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে।