All posts by jitu

রং নাম্বারে পরিচয়, তুলে নিয়ে তরুণীকে ধর্ষণ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মুঠোফোনে রং নাম্বারে পরিচয়ের এক তরুণীকে (১৯) তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে কথিত প্রেমিকের বিরুদ্ধে। গতকাল রোববার (৯ এপ্রিল) এ ঘটনায় চরজব্বার থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে প্রেমিক সহ ৩জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলার আসামিরা হলো, উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের চরওয়াপদা গ্রামের মুকিদ মিয়ার সমাজের করিম হুজুরের ছেলে আব্দুল আলী (২৯) একই সমাজের আবুল হাসেমের ছেলে রাসেদ (২৭) ও একই ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের চরকাজী মোখলেছ গ্রামের রফিকুল ইসলামের ছেলে আজগর (২৬)।

মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী জেলার সদর উপজেলার বাসিন্দা। তিন মাস পূর্বে তার সাথে মোবাইল ফোনে রং নাম্বারে কলে পরিচয় হয় জেলার সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের আব্দুল আলীর সাথে। একপর্যায়ে প্রেমিক আলী বিয়ের আশ্বাসে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। গত ৯ মার্চ আলী তার প্রেমিকাকে মুঠোফোনে কল করে জানায় তাকে বিয়ে করে চট্রগ্রাম নিয়ে যাবে। এতে ১০ মার্চ রাত পৌনে ৯টার দিকে সরল বিশ্বাসে প্রেমিকা বাড়ি থেকে বের হলে সেখান থেকে প্রেমিক তাকে নিজে সিএনজি চালিয়ে উঠিয়ে নিয়ে যায়। এরপর কাজী অফিসে না নিয়ে প্রেমিক তার বন্ধু রাসেদ ও আজগরের সহায়তায় তরুণীর গায়ের ওড়না দিয়ে মুখ বেধে আশ্রাফ ডাক্তারের প্রজেক্টের পাশের একটি সয়াবিন ক্ষেতে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দেব দাশ বলেন, গতকাল রোববার এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে তিনজনকে আসামি করে নারীও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা করেন। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। তরুণীকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা জন্য পাঠানো হয়েছে।

কুমিল্লা সদরে অস্ত্র ও মাদকসহ ১ জন গ্রেপ্তার

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদরে  দেশীয় অস্ত্র, ২০ বোতল ফেন্সিডিল ও ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আল আমিন হোসেন শান্ত (৩৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (১০ এপ্রিল) কুমিল্লার সদরের ডুমুরিয়া চাঁনপুর এলাকায় গরুর খামারের গোয়াল ঘরের ভিতরে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র, ২০ বোতল ফেন্সিডিল ও ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আল আমিন হোসেন শান্ত (৩৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেফতার হওয়া আল আমিন হোসেন শান্ত কুমিল্লার সদরের ডুমুরিয়া চাঁনপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। উক্ত আসামী মাদক ব্যবসার পাশাপাশি অস্ত্র ব্যবসা করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় অস্ত্র আইন ও মাদক আইনে ২টি পৃথক মামলা রয়েছে।

প্রসূতির মৃত্যুর ঘটনায় নাঙ্গলকোটে ইসলামিয়া জেনারেল হাসপাতালের কার্যক্রম বন্ধ

নাঙ্গলকোট সংবাদদাতা:

কুমিল্লার নাঙ্গলকোটে ইসলামিয়া জেনারেল হাসপাতালে নিয়ম বহির্ভূতভাবে তৃতীয়বার সিজার করতে গিয়ে প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে এবং টাকার বিনিময়ে সেটি রফাদফা হওয়ার সংবাদ প্রকাশ করা হয়েছে (৯ এপ্রিল) রবিবারে সংবাদ প্রকাশের পর হসপিটালের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডাঃ দেবদাস দেব।

তিনি বলেন, নাঙ্গলকোটে কোন হসপিটাল নিবন্ধন বিহীন কার্যক্রম করতে পারবে না। ইসলামিয়া জেনারেল হাসপাতালে এমন কার্যক্রম সম্পর্কে আপনাদের মাধ্যমে থেকে অবগত হওয়ার পর পরিদর্শন টিম পাঠিয়ে হসপিটালের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

এর আগে শুক্রবার দুপুরে উপজেলার নাগরিপাড়া গ্রামের শাহজালালের স্ত্রী ফাতেমা আক্তারের ডেলিভারির জন্য ইসলামিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।

পরে তৃতীয় সিজারের নিয়ম না থাকলেও ওই হাসপাতালে শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের গাইনি প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার মাহমুদা আক্তার মুক্তা ও ডাক্তার আবু নাসের নেতৃত্বে প্রসতির সিজার (অপারেশন) শুরু করেন।

ভুল অপারেশনে অতিরিক্ত রক্তক্ষরণে প্রসৃতির অবস্থা গুরুতর হলে নাঙ্গলকোটে আইসিইউ ব্যবস্থা না থাকায় কর্তৃপক্ষ তাদের অপারেশন চার্জ আট হাজার টাকা রেখে কুমিল্লার একটি প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করেন।সেখানে নেওয়ার পথেই রোগী মারা যান। পরে রোগীর স্বজনরা ইসলামিয়া জেনারেল হাসপাতালে এসে এ বিষয়ে অভিযোগ করলে স্থানীয় কয়েক কথিত সাংবাদিকের উপস্থিতিতে মৃত্যুর স্বামীর স্বাক্ষর নিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকার বিনিময়ে রফাদফা করে।

বুড়িচং-ব্রাহ্মণপাড়া পেশাজীবী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা বুড়িচং-ব্রাহ্মণপাড়া পেশাজীবি কল্যাণ সমিতির উদ্যোগে প্রয়াত নেতা সাবেক আইন মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল মতিন খসরু এম পি এবং সাবেক এম পি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোঃ ইউনুসের স্মরনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ এপ্রিল) রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জনাব মাহবুব হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ এম পি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান।

আরো উপস্থিত ছিলেন প্রয়াত নেতা আব্দুল মতিন খসরুর ছেলে আবদুল মোনেম ওয়াসেফ, সহোদর এডভোকেট আব্দুল মমিন ফেরদৌস, অধ্যক্ষ ইউনুস স্যারের ছেলে জনাব বদরুল হাসান লিটন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর মারুফ আহমেদ মনসুর, ব্রাক্ষণপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী, বিশিষ্ট শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরী, ডঃ ছানোয়ার জাহান, ডাঃ আবু আজম, ডাঃ তুহিনসহ ঢাকাস্থ বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলার সর্বস্তরের জনগণ।

সংগঠনের সাধারণ সম্পাদক হিসাবে স্বাগত বক্তব্যে ইঞ্জিনিয়ার আল আমিন উপস্থিত সকলেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এই সংঘটনের মাধ্যমে বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার সকল মানুষের জনকল্যাণ মূলক কাজ সংঘটিত হয় এবং যেকোনো সহযোগিতায় সবার পাশে থাকার আশ্বাস দেন।

দাউদকান্দিতে এতিমদের সাথে ইফতার করলেন পৌর মেয়র

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দিতে এতিম শিশুদের সাথে ইফতার করলেন পৌর মেয়র নাইম ইউসুফ সেইন।

রবিবার (৯ এপ্রিল) পৌরসভার দক্ষিণ গাজীপুর জামিয়া রহমানিয়া হাফিজী মাদ্রাসা ও এতিমখানার শিশুদের সাথে ইফতার করেন তিনি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগ সভাপতি এবং প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিবসহ মাদ্রাসার সুপার ও এলাকার সাধারণ মানুষ।এসময় ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

কুমিল্লার রাজগঞ্জে অটোরিকশার ধাক্কায় দিনমজুর নিহত

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা মহানগরীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নবীর হোসেন (৩৮) নামে এক দিনমজুর নিহত হয়েছেন।

শনিবার বিকেলে মহানগরীর রাজগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নবীর হোসেন মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকার বাসিন্দা।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ এ তথ্য নিশ্চিত জানান, বিকেল ৬টার দিকে নবীর বাড়ি ফেরার পথে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

তিনি আরও জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অটোরিকশার চালক হাবিব উল্লাহকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

কুমিল্লার চৌদ্দগ্রামে ২০ কেজি গাঁজাসহ ২ জন আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ২০ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

রবিবার (৯ এপ্রিল) উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসড়া উত্তর পাড়া থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, চাঁদপুরের ভাটিয়ালপুর গ্রামের মৃত. আঃ ছমিদ প্রঃ আঃ ছামাদ গাজীর ছেলে মমিন গাজী (৪৫) ও কুমিল্লার চৌদ্দগ্রামের নোয়াপাড়া গ্রামের মোঃ বশির আহম্মদের ছেলে মোঃ নাসির উদ্দিন (৩০)।

চৌদ্দগ্রাম থানার এসআই (নিরস্ত্র) মোঃ মেহেদী হাসান এবং সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসড়া উত্তর পাড়া সাকিনস্থ তিন রাস্তার মোড়ে চেকপোস্ট করাকালে সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে ২০ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করে।

তাদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লার দাউদকান্দিতে ৩ প্রতিষ্ঠান‌কে লক্ষা‌ধিক টাকা জ‌রিমানা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ভোক্তা বি‌রোধী কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে ৩ প্রতিষ্ঠান‌কে ১ লক্ষ ১০ হাজার টাকা জ‌রিমানা করেছে ভোক্তা অ‌ধিকার।

রবিবার (৯ এ‌প্রিল) বেলা ১১টা থে‌কে উপ‌জেলার গৌ‌রিপুর বাজা‌রে এই বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হ‌য়।

এ সময় ইফতা‌রি‌ সামগ্রী জিলা‌পি‌তে ক্ষ‌তিকারক রং মেশা‌নোর অ‌ভি‌যো‌গে মেসার্স জল খাবার মি‌ষ্টির দোকান‌কে ২০ হাজার ট‌াকা জ‌রিমানা করা হয়েছে। ২০ কে‌জি রং মি‌শ্রিত জিলা‌পি জব্দ ক‌রে ধ্বংস করা হয়েছে।

এছাড়াও অন‌্যায‌্যভা‌বে জুতার দাম বা‌ড়ি‌য়ে ট‌্যাগ লাগা‌নোর অ‌ভি‌যো‌গে মেসার্স আরাম সুজকে-২ ৬০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। অন‌্যায‌্যভা‌বে কাপ‌ড়ের দাম বা‌ড়ি‌য়ে ট‌্যাগ লাগা‌নোর অ‌ভি‌যো‌গে মেসার্স মা‌য়ের দোয়া গা‌র্মেন্টস‌কে ৩০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

সহকারী প‌রিচা‌লক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর ইসরাইল হো‌সেন, উপ‌জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর শামসুজ্জামান ও গৌ‌রিপুর পু‌লিশ তদন্ত কে‌ন্দ্রের এসআই রা‌জি‌বের নেতৃ‌ত্বে এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

কুমিল্লা কুটুমবাড়ির মোরগ পোলাও খাইতে গিয়ে পেলেন স্টাপলার পিন !

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর পুলিশ লাইনে অবস্থিত  কুটুমবাড়ি বিরিয়ানির মোরগ পোলাওতে পাওয়া গেল স্টাপলার পিন ।

শনিবার (৮ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টায় পুলিশ লাইন মাঠের বিপরীতে এস এ, বারী মার্কেটে অবস্থিত কুটুমবাড়িতে ইফতারির জন্য মোরগ পোলাও এর ৫টি প্যাকেট আনেন এক ব্যবসায়ি।  ইফতারের পূর্বমুহূর্তে যখন খাবারের প্যাকেট খোলা হয় তখন একটি পুরো (৫০টি) স্টাপলার পিন এবং কুসুমবিহীন ডিম পাওয়া যায়।

ইস্টার্ন প্লাজার দোকানদার (ক্রেতা) জানান, তিনি যখন ইফতার করার সময় মোরগ পোলাও খাওয়া শুরু করেন এবং খাওয়া অর্ধেক শেষ হওয়ার পর তিনি দেখেন উনার প্লেট এর মধ্যে মোরগ পোলাও এর ভিতর একটি আস্ত স্টাপলার পিন এবং আর এক জনের প্লেটে পাওয়া যায় কুসুম বিহীন একটি ডিম।

কুটুমবাড়ি বিরিয়ানি হাউজের ম্যানেজার সোহেল বলেন, আমাদের অসচেতনতায় কাজটি হয়েছে । তিনি তার ভুল স্বীকার করেন।

হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

 

স্টাফ রিপোর্টারঃ

নোয়াখালীতে বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী রহমত উল্লাহ রনিকে (২২) গ্রেফতার করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

৮ এপ্রিল গভীর রাত দেড়টায় চাটখিল উপজেলার হালিমা দিঘিরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ০১নং জয়াগ ইউপিস্থ উলুপাড়া গাছী বাড়ির সামসুদ্দিনের ছেলে।

রবিবার (৯ এপ্রিল) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, গত ২০১৭ সালের ০১ আগষ্ট কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলাধীন মুদাফফরগঞ্জ এলাকায় ডোবা থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়। উক্ত হত্যা কান্ডের ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে পুলিশ বাদী হয়ে লাকসাম থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরবর্তীতে পুলিশ ভিকটিম আকবর হোসেন বাবুল এর হত্যাকান্ডের রহস্য উম্মোচনে তদন্ত শুরু করে এবং মামলা তদন্ত শেষে ০৫ জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগ পত্র দাখিল করে। গত ০৬ এপ্রিল কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাসরিন জাহান হত্যাকান্ডের ঘটনায় অভিযুক্ত করে ০৫ জনকে ফাঁসির দন্ডাদেশ প্রদান করেন।

র‌্যাব আরও জানায়, অত্র মামলার ০১নং আসামী লিপি আক্তারের সাথে ভিকটিম আকবর হোসেন বাবুলের সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে আসামী লিপি আক্তার অন্যান্য আসামীদের অর্থের প্রলোভন দেখিয়ে হত্যার পরিকল্পনায় সামিল করে। পরিকল্পনা মোতাবেক গ্রেফতারকৃত আসামীসহ অন্যান্য আসামীরা ভিকটিমকে অপহরণ পূর্বক হত্যা করে। অতপর ভিকটিমের মৃত দেহ কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার লাকসাম উপজেলাধীন মুদাফফরগঞ্জ এলাকায় একটি ডোবায় ফেলে রেখে চলে আসে। র‌্যাব-১১ দ্রুত সময়ের মধ্যে তথ্য প্রযুক্তির সহায়তায় গোয়েন্দা তথ্য সংগ্রহ পূর্বক বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাইমুড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।