All posts by jitu

অসহায় মানুষের মাঝে প্রতিদিন ইফতার বিতরণ করছেন কুমিল্লা সিটি ফাউন্ডেশন

 

উজ্জ্বল হোসেন বিল্লাল:

অসহায়-নি:স্ব মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কুমিল্লা নগরীরজুড়ে প্রতিদিন ইফতার বিতরণ করছেন কুমিল্লা সিটি ফাউন্ডেশন।

শনিবার (৮ এপ্রিল) মাসব্যাপি ইফতার বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে নগরীর খন্দকার হক টাওয়ারের সামনে প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বিকেল ৫ টা থেকে এই ইফতার বিতরণ কার্যক্রম শুরু হয়। সমাজের নি:স্ব, অসহায়, দিনমজুর শ্রেণির মানুষদের জন্য সিটি ফাউন্ডেশন আয়োজন করেছে এই কর্মসূচী।

ইফতার বিতরণ কর্মসূচীতে প্রতিদিন অংশগ্রহণ করছেন সিটি ফাউন্ডেশনের সভাপতি জামাল খন্দকার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন , উপদেষ্টা মোঃ সালাউদ্দিন, যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম লিটন , যুগ্ম সম্পাদক গোলজার হোসেন, সহ দপ্তর সম্পাদক কবির হোসেন, নির্বাহী সদস্য মাসুদ করিম মাসুম, আনোয়ার হোসেন, মো: হালিম মিয়া, আরিফ হোসেন, লিটন প্রমুখ।

চান্দিনায় খালে বাঁধ দিয়ে পানি চলাচল বন্ধ করে মাটি পরিবহন, বিপাকে শতশত কৃষক

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় ইটভাটায় মাটি পরিবহনের জন্য ৩শ গজ ব্যবধানে একটি খালে দুইটি বাঁধ দিয়ে পানি চলাচল বন্ধ করে দিয়েছে স্বার্থন্বেসী ইটভাটার মালিক। দুই বছর যাবৎ খালটিতে মাটি ভরাট করে বাঁধ নির্মাণ করায় পানি নিস্কাশনে বিপাকে পড়েছে এলাকার শতশত কৃষক।

চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের ভাগুচি-কাশিমপুর এলাকার মাধাইয়া-নবাবপুর সড়কের পাশের খালে পরপর দুইটি বাঁধ দিয়ে পাশ্ববর্তী ‘মনোয়ারা ব্রিক্স ম্যানুফ্যাকচারার’ নামের একটি ইটভাটায় ওই মাটি সরবরাহ করা হচ্ছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, ওই সড়কের পূর্ব পাশে মাধাইয়া, কাশিমপুর, কলাগাঁওসহ বেশ কয়েকটি গ্রামের বিশাল ফসলী মাঠ। ওই ফসলী মাঠের পশ্চিম পাশে মাধাইয়া-নবাবপুর সড়ক সংলগ্ন রয়েছে খাল। কৃষকরা খালটিকে ওই ফসলী মাঠের পানি সরবরাহ এবং পানি নিস্কাশনে ব্যবহার করে আসছে। ব্যক্তিস্বার্থে মাটি খেকো একটি মহল ফসলী মাঠ থেকে ইটভাটায় মাটি সরবরাহ করতে মনগড়া ভাবে খালের মাঝে পরপর দুইটি বাঁধ দেয়। এতে মারাত্মক বিপাকে পড়েছে কয়েক গ্রামের কৃষক।

কাশিমপুর গ্রামের কৃষক মো. গিয়াস উদ্দিনসহ অনেকেই জানান, বর্ষাকালে বিশাল এই ফসলী মাঠের পানি দ্রুত ওই খাল দিয়ে সরে যেত। আবার ওই খালের পানি দিয়ে জমিতে সেচ করে ফসল ফসল করতাম। ইটভাটায় মাটি নেওয়ার জন্য বিশাল এই খালে পরপর দুইটি বাঁধ দেওয়ায় এখন বর্ষা কালে পানি সরছে না, এমকি খাল থেকে পানিও সেচ করতে পারছি না। দ্রুত খালের ওই বাঁধ অপসারণের দাবী জানান এলাকার কৃষক।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল জানান, বিষয়টি যেহেতু জেনেছি আমরা খুই শীঘ্রই ওই বাঁধ অপসারণ করবো।

কুমিল্লার সদর দক্ষিণে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী পিন্টু আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা থেকে ৫০ কেজি গাঁজাসহ মোঃ পিন্টু (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ৮ এপ্রিল রাত সাড়ে বারোটায় উপজেলার কালীকৃষ্ণনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত পিন্টু চৌদ্দগ্রাম উপজেলার জামপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

রবিবার (৯ এপ্রিল) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চান্দিনায় ইউনিটি অফ কুমিল্লার বন্ধুদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চান্দিনায় ইউনিটি অফ কুমিল্লার ২০০১ বন্ধুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

চান্দিনা উপজেলার বন্ধুদের আয়োজনে কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলার বন্ধুদের নিয়ে চান্দিনা উৎসব বাংলা ও চাইনিজ রেস্টুরেন্টে শতাধিক বন্ধুর উপস্থিতিতে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।

সকল বন্ধুদের উপস্থিতিতে একসাথে ইফতার ও প্রাণবন্ত আড্ডায় এক উৎসবমুখর পরিবেশ হয়ে উঠে।হারিয়ে যায় স্কুল জীবনের স্মৃতি বিজড়িত সেই দুরন্তপনা ও দস্যিপনা দিনগুলোতে। মেতে উঠে আনন্দ আড্ডায়, হাসি গানে ও গল্প কবিতায়।

প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে ইফতার প্রোগ্রাম শুরু হয়। এরপর সবাই একসাথে ইফতার ও নামাজ শেষ করে আবারও আড্ডায় মেতে উঠে।পরিচয় পর্বের মাধ্যমের সবাই নিজের নাম, পেশা ও এলাকার কথা উল্লেখ করে।তারপর একে একে নিজেদের অনুভূতি শেয়ার করে আয়োজক কমিটি ও গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও যেন এই ইউনিটি ও আড্ডা অব্যাহত থাকে সেই আশা ব্যক্ত করে ধন্যবাদ জানায়।

পরিশেষে আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানায় এবং সকল বিপদে আপদে একে ওপরের পাশে থেকে যেন সহযোগিতা করতে পারে সেই কামনা করে ও ইউনিটির এই বন্ধনকে আরো শক্তিশালী করার আহ্বান করে।

পরিশেষে ধন্যবাদ, কৃতজ্ঞতা,ভালোবাসা ও রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বিয়ে করলেন দুবাইয়ের রাজকুমারী

 

আন্তর্জাতিক ডেস্কঃ

সম্প্রতি বিয়ের পিড়িতে বসেছেন শাইখা মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। তিনি সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসকের মেয়ে। বর ওই রাজবংশেরই সদস্য শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুম। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যম খালিজ টাইমস।

প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা শেখা মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ও শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমের মধ্যে বাগদান সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। এ বাগদান ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের ২২ মার্চ।

তাদের বাগদান অনুষ্ঠানটি বড় পরিসরে আয়োজন করা হয়নি। খুব জমকালো অনুষ্ঠান করতে দেখা যায়নি। পরিবার-পরিজন এবং আশেপাশের বন্ধুবান্ধব, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ নিয়েই ছোট পরিসরে বাগদান সম্পন্ন করা হয়েছে।

শেখ মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমের পুত্র শেখ মানা একজন ব্যবসায়ী এবং উদ্যোক্তা। দুবাইতে রিয়েল এস্টেট এবং প্রযুক্তি খাতের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের উদ্যোক্তা তিনি।

এদিকে কনে শেখা মাহরা সম্প্রতি লন্ডনের একটি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কের ডিগ্রি নিয়ে স্নাতক হয়েছেন এবং তিনি তার স্নাতক দিবসের ছবি তার ১ লাখ ৩৯ হাজার অনুসারীদের সাথে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন৷ তাকে নানা প্রদর্শনী এবং লঞ্চ এর অনুষ্ঠানসহ সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ইভেন্ট এ যোগদান করতে দেখা যায়।

দেশের আগুন-নাশকতায় বিএনপি জড়িত: ওবায়দুল কাদের

 

ডেস্ক রিপোর্টঃ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মির্জা ফখরুল সাহেব আজকাল ঘন ঘন আগুনের কথা বলেন। এই আগুন ও সন্ত্রাস- দুটোই তারা সৃষ্টি করেছেন। আমাদের সন্দেহ, দেশে এখন আগুন নিয়ে যে নাশকতা হচ্ছে, সে নাশকতার সঙ্গে বিএনপি যুক্ত। আগুন নিয়ে যারা নাশকতা করছে তাদের অতীতের ইতিহাস আগুন-সন্ত্রাস। এই ইতিহাস এদেশের মানুষ ভুলে যায়নি।’

আজ শনিবার (৮ এপ্রিল) বিকেলে পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা মহানগর উত্তরের দারুস সালাম থানা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মিরপুর সিদ্ধান্ত হাই স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি এই রমজানে ৩৬৫টি কর্মসূচি দিয়েছে। বিভিন্ন থানায় রাস্তা বন্ধ করে, অবরোধ করে, রমজানে মানুষকে কষ্ট দিয়ে যে রাজনীতি করছে, তা গণবিরোধী রাজনীতি। সেই রাজনীতি মানুষের রাজনীতি নয়।’

সেতুমন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) বিশৃঙ্খলা সৃষ্টির কর্মসূচির ডাক দিয়েছে। এটাই তাদের রাজনীতি। যারা এই দেশে আগুন সন্ত্রাস করে, সন্ত্রাসী হিসেবে চিহ্নিত, সবার কাছে পরিচিত, সেই বিএনপি এখন আগুনের কথা বলে। বিএনপি এই রমজানে ৩৬৫টি কর্মসূচি দিয়েছে। বিভিন্ন থানায় রাস্তা বন্ধ করে, অবরোধ করে, রমজানে মানুষকে কষ্ট দিয়ে যে রাজনীতি করছে, তা গণবিরোধী রাজনীতি।’

চান্দিনায় প্রয়াত সাংসদ অধ্যাপক আলী আশরাফ ও সুজাত আলী ব্যাপারীর স্বরণে দোয়া

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় বাড়েরা ইউনিয়নের জয়দেবপুর গ্রামে সাবেক ডেপুটি স্পিকার প্রয়াত সাংসদ অধ্যাপক আলী আশরাফ ও মরহুম সুজাত আলী ব্যাপারীর স্বরণে দোয়া মাহফিল হয়।

শনিবার (৮ এপ্রিল) বিকালে বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো.খোরশেদ আলম এর উদ্যোগে ওই দোয়া মাহফিল হয়।

এতে প্রধান অতিথির বক্তৃতা করেন- এফবিসিসিআইয়ের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু। বিশেষ অতিথির বক্তৃতা করেন- ইসলামী ঐক্যজোট মহাসচিব মাওলানা মনিরুজ্জামান রাব্বানী, চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন- পৌর আওয়ামী লীগ সাবেক সভাপতি কাজী গোলাম মোস্তফা, কেরনখাল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, এতবার পুর সাবেক ইউপি চেয়ারম্যান, মামুনুর রশীদ আবু, বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো.সেলিম ভূইয়া, উপজেলা তাঁতীলীগ আহবায়ক আবদুল হালিম, কুরআন তেলাওয়াত করেন আলহাজ্ব অধ্যাপক মো.শাহজাহান।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলাউদ্দিন আল আজাদ মমতাজ, শাহাদাত হোসেন মজুমদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মাস্টার,আহমেদ খালেদ,সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তুহিন, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি কাজী ইয়াসিন আহমেদ অভি প্রমুখ।

জাতীয় দলের তারকা মিরাজকে গুনতে হচ্ছে জরিমানা

 

স্পোর্টস ডেস্কঃ

জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে ১০ হাজার টাকা জরিমানা গুনতে হচ্ছে।

শনিবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে সিটি ক্লাবের বিপক্ষে ৩৪৮ রানের পাহাড় গড়ে ১০১ রানের বড় জয় পেয়েছে মোহামেডান। মতিঝিলের ক্লাবটির এই জয়ের ম্যাচে ব্যাট হাতে অবদান রাখতে পারেননি মিরাজ।

মাত্র ৮ বলে ৬ রান করে এলবিডব্লিউ হয়ে মিরাজ আউট হয়ে ফেরেন। তার সেই আউট নিয়ে ছিল অসন্তোষ। সিটি ক্লাবের বোলার আসিফের করা সেই বল পিচে পড়ে টার্ন করে লেগ স্টাম্পের পাশ দিয়ে চলে যেতে দেখা যায়। যার কারণে আম্পায়ারের এমন সিদ্ধান্ত মানতে পারেননি মিরাজ।

মাঠেই অসন্তোষ প্রকাশ করেন জাতীয় দলের তারকা ক্রিকেটার। মাঠ থেকে বের হয়ে থার্ড আম্পায়ারের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলেন মিরাজ। এরপর মোবাইল ফোনে ভিডিও নিয়ে মিরাজ সেটি সাকিব আল হাসানকে দেখান। আউটের সিদ্ধান্ত কিছুতেই মানতে পারছিলেন না।

কিন্তু আম্পায়ার ভুল করলেও সেটি মেনে নিতেই হয়। আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করা আচরণবিধি ভঙ্গের শামিল। মিরাজ তাই দোষী সাব্যস্ত হয়েছেন।

প্রিমিয়ার লিগে ম্যাচ ফি না থাকায় মিরাজকে নগদ ১০ হাজার টাকা জরিমানা দিতে হচ্ছে।

কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউটের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ইফতার ও দোয়া

 

স্টাফ রিপোর্টারঃ

“ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, দেশ গড়ার হাতিয়ার” এই স্লোগান কে সামনে রেখে কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট এর প্রাক্তন ছাত্র ছাত্রীদের নিয়ে ঘটিত “সিপিআই এক্স স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন” এর ব্যানারে এক ইফতার ও দুআ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে শনিবার বিকেল ৫টায় এই অনুষ্ঠান শুরু হয়।এতে ঢাকা ও এর আশে পাশে থাকা কুমিল্লা পলিটেকনিক থেকে পাশকৃত প্রায় কয়েকশত ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে।

১৯৮০ সাল থেকে ২০২২পর্যন্ত পাশকৃত ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সিভিল, কম্পিউটার, পাওয়ার ও মেকানিকাল ডিপার্টমেন্টের অধিকাংশ ছাত্রদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশ হয়ে উঠে।যারা দেশ বিদেশে কারিগরি বিভাগে সরকারি ও প্রাইভেট সেক্টরে বেশ সুনামের সাথে কাজ করে যাচ্ছে এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বেশ কার্যকরী ভূমিকা পালন করে যাচ্ছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম।তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে ইঞ্জিনিয়ারদের বিকল্প নেই।একটা দেশের কারিগরি সেক্টর যত বেশি উন্নত,সেই দেশ তত বেশি উন্নত।এই উন্নয়ন অব্যাহত রাখার জন্য সকল ইঞ্জিনিয়ারদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আজকের অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানান।

আয়োজক কমিটির অন্যতম সদস্য ও গ্রুপ প্রতিষ্ঠাতা কাশেম গাজী বলেন, এই সংঘটনের মূল উদ্দেশ্য হল কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট এর সকলকে এই প্লাটফর্মে অন্তর্ভুক্ত করা।সকলের যেকোনো কাজে সহযোগিতা করা,চাকরি পাওয়া থেকে শুরু করে, উচ্চতর শিক্ষা ব্যাবস্থায় সহযোগিতা করা, অসহায় ছাত্রদের পাশে থাকা ও যেকোনো বিপদে একে অপরের পাশে থাকা।এছাড়া আরো বক্তব্য রাখেন DPDC এর XEN স্বপণ কুমার ভৌমিক, রিহ্যাব এর পরিচালক ইঞ্জি:আল আমিন, মহিউদ্দিন শিকদার, নিজাম উদ্দিনসহ আরো অনেকে।

পরিশেষে আয়োজক কমিটির সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।