Tag Archives: প্রেসিডেন্ট

ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার

ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ুল

ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ুল

ডেস্ক রিপোর্ট:

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ুল সামরিক আইন ঘোষণা করার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। শুক্রবার একটি টেলিভিশন ভাষণে তিনি বলেছেন, ভবিষ্যতে আর কখনো এমন কিছু করবেন না। তিনি বলেন, “আমি অনেক দুঃখিত। যারা মর্মাহত হয়েছেন তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি।” এই তথ্য ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি থেকে জানা গেছে।

গত মঙ্গলবার, হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেছিলেন প্রেসিডেন্ট ইয়ুন। তবে, কয়েক ঘণ্টার মধ্যে পার্লামেন্ট তার বিরুদ্ধে ভোট দেওয়ার ফলে সামরিক আইন প্রত্যাহার করতে বাধ্য হন তিনি। এই ঘটনার ফলে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে।

প্রেসিডেন্ট ইয়ুন বলেছেন, “এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি অত্যন্ত দুঃখিত।”

প্রেসিডেন্টের এই ক্ষমা প্রার্থনার পর, ক্ষমতাসীন দল পিপিপির নেতা হ্যান ডং হুন মন্তব্য করেছেন যে, প্রেসিডেন্ট ইয়ুনের জন্য এখন স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। তিনি বলেন, “তাকে শীঘ্রই পদত্যাগ করতে হবে।”

পুতিনের নির্বাচন দেখতে ৮ দিনের সফরে যাচ্ছেন সিইসি

ডেস্ক রিপোর্ট:

ভোট দেখতে ৮ দিনের সফরে রাশিয়ায় যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আগামী ১২ মার্চের দিকে সুবিধাজনক দিনে রাশিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন তিনি। সিইসির সফরসঙ্গী হিসেবে থাকবেন তার একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন। তারা ১৯ মার্চ দেশে ফিরবেন।

এই সফর সংক্রান্ত একটি চিঠি ইতোমধ্যে প্রধান হিসাব ও অর্থ কর্মকর্তার কাছে পাঠিয়েছেন ইসির উপসচিব মো. শাহ আলম।

চিঠিতে জানানো হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও তার একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্টের প্রেসিডেন্টের নির্বাচন পর্যবেক্ষণ করতে এবং নির্বাচনী সার্বভৌমত্ব অনুষ্ঠানে যোগ দিতে রাশিয়ান ফেডারেশন সফর করবেন। আগামী ১৪ থেকে ১৮ মার্চ সিইসিসহ তার একান্ত সচিব কিছু শর্তসাপেক্ষে রাশিয়া সফর করবেন।’

এতে আরও জানানো হয়, ‘আগামী ১২ মার্চের দিকে সুবিধাজনক দিনে রাশিয়ার উদ্দেশ্যে তারা যাত্রা শুরু করবেন এবং ১৯ মার্চ ঢাকায় ফিরবেন। এই সফরের সময়কাল, ভ্রমণ এবং ট্রানজিটের জন্য ব্যয় করা সময়কে দায়িত্ব হিসেবে গণ্য করা হবে। তারা তাদের বেতন-ভাতা স্থানীয় মুদ্রায় নেবেন এবং এর কোনো অংশ বৈদেশিক মুদ্রায় নেওয়া যাবে না। সফরের সময় তারা দুজন অংশগ্রহণকারী পাঁচ রাতের হোটেলে থাকার ব্যবস্থা এবং স্থানীয় আতিথেয়তা গ্রহণ করবেন। তবে বাংলাদেশ নির্বাচন কমিশন বিমান ভাড়া এবং অন্য আনুষঙ্গিক খরচ বহন করবে।’

১৭ মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন, আবারও ক্ষমতায় আসবেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ২০২৪ সালের ১৭ মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ভোটের মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ। ফেডারেশন কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ১৬২ ভোটে পাস হয়েছে সিদ্ধান্তটি।

এরমাধ্যমে পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট হয়ে ২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার নির্বাচন ব্যবস্থার ওপর প্রেসিডেন্ট পুতিনের শক্তিশালী নিয়ন্ত্রণ রয়েছে। ফলে পুতিন আবারও ক্ষমতায় আসছেন এ বিষয়টি মোটামুটি নিশ্চিত। দেশটিতে যেসব বিরোধী দলীয় নেতা রয়েছেন তাদের বেশিরভাগই জেলে অথবা বিদেশে পালিয়ে আছেন এবং রাশিয়ার সবচেয়ে স্বাধীন গণমাধ্যমটিও নিষিদ্ধ করা হয়েছে।

৭১ বছর বয়সী পুতিন এখনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেননি। তবে বার্তাসংস্থা এপি জানিয়েছে, নির্বাচনের তারিখ ঠিক হওয়ায় আগামী কয়েকদিনের মধ্যে এ ঘোষণা দেবেন তিনি।

সংবিধানে আমূল পরিবর্তন আনার কারণে, এবারের মেয়াদ শেষ হওয়ার পর পুতিন চাইলে আরও দুইবার প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন। অর্থাৎ তিনি চাইলে ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন।

রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের প্রধান ভ্যালেন্টিনা মাতভিয়েনকো বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমেই নির্বাচনী প্রচারণা শুরু করা হবে।

মাতভিয়েনকো আরও বলেন, প্রথমবারের মতো ইউক্রেনের দনেস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলের বাসিন্দারা রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন। তিনি বলেন, আমরা একত্রে প্রেসিডেন্ট নির্বাচন করার মাধ্যমে আমাদের পিতৃভূমির অভিন্ন দায়িত্ব ভাগাভাগি করে নিতে পারবো।

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর টুইট

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর টুইট

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশে দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে সোমবার ঢাকা ছেড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ফ্রান্সে পৌঁছেই এই সফরে উষ্ণ অভ্যর্থনা প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশিদের ধন্যবাদ জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট।

সোমবার রাতে সামাজিকমাধ্যম এক্সে প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

এই টুইটে ম্যাক্রোঁ লিখেছেন, ‘ধন্যবাদ আপনাকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে বাংলাদেশিদের, আপনাদের উষ্ণ অভ্যর্থনার জন্য। এটি আমাদের দুই দেশের মধ্যে একটি ঐতিহাসিক ও অটুট বন্ধুত্বের গুরুত্ব বহন করে।’

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দুই দিনের সফরে গত রোববার রাতে ঢাকায় আসেন ম্যাক্রোঁ। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী। বিমানবন্দরে ফরাসি প্রেসিডেন্টকে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার দেওয়া হয়।

১৯৯০ সালে তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁর পর এটি বাংলাদেশে কোনো ফরাসি প্রেসিডেন্টের প্রথম সফর।

সফরের শুরুর দিন রোববার রাতে রাষ্ট্রীয় ভোজে অংশ নেন ম্যাক্রোঁ। এছাড়া এদিন রাতে তিনি ধানমন্ডিতে গীতিকার ও বাদ্যযন্ত্রী রাহুল আনন্দের স্টুডিও পরিদর্শনে যান।

সফরের দ্বিতীয় দিন সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে তিনি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে দুই শীর্ষ নেতার উপস্থিতিতে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ এবং স্থানীয় সরকার প্রকল্পে অর্থায়নে দুটি চুক্তি স্বাক্ষরিত হয়।

বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিং করেন দুই শীর্ষ নেতা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বের হওয়ার আগে ফরাসি প্রেসিডেন্ট সেখানে রাখা দর্শনার্থী বইয়ে সই করেন।

পরে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ রাজধানীর তুরাগ নদে নৌকা ভ্রমণে যান। বৃষ্টির মধ্যে তুরাগ নদ ঘুরে দেখেন তিনি। এ সময় নৌকাবাইচ উপভোগ করেন ম্যাক্রোঁ।

বিয়ে করলেন দুবাইয়ের রাজকুমারী

 

আন্তর্জাতিক ডেস্কঃ

সম্প্রতি বিয়ের পিড়িতে বসেছেন শাইখা মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। তিনি সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসকের মেয়ে। বর ওই রাজবংশেরই সদস্য শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুম। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যম খালিজ টাইমস।

প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা শেখা মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ও শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমের মধ্যে বাগদান সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। এ বাগদান ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের ২২ মার্চ।

তাদের বাগদান অনুষ্ঠানটি বড় পরিসরে আয়োজন করা হয়নি। খুব জমকালো অনুষ্ঠান করতে দেখা যায়নি। পরিবার-পরিজন এবং আশেপাশের বন্ধুবান্ধব, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ নিয়েই ছোট পরিসরে বাগদান সম্পন্ন করা হয়েছে।

শেখ মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমের পুত্র শেখ মানা একজন ব্যবসায়ী এবং উদ্যোক্তা। দুবাইতে রিয়েল এস্টেট এবং প্রযুক্তি খাতের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের উদ্যোক্তা তিনি।

এদিকে কনে শেখা মাহরা সম্প্রতি লন্ডনের একটি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কের ডিগ্রি নিয়ে স্নাতক হয়েছেন এবং তিনি তার স্নাতক দিবসের ছবি তার ১ লাখ ৩৯ হাজার অনুসারীদের সাথে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন৷ তাকে নানা প্রদর্শনী এবং লঞ্চ এর অনুষ্ঠানসহ সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ইভেন্ট এ যোগদান করতে দেখা যায়।

পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী

 

আন্তর্জাতিক ডেস্কঃ

কয়েকদিন ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার মধ্যে পদত্যাগ করেছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি।

জোট গঠন করে প্রধানমন্ত্রী হয়েছিলেন ইউরোপীয়ান কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান মারিও দ্রাগি। কিন্তু তার জোটে ফাটল দেখা দেয়।

এ ফাটল ঠিক করার চেষ্টা করছিলেন মারিও দ্রাগি। কিন্তু সেটি সম্ভব না হওয়ায় বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। এরফলে পতন হলো মারিও দ্রাগির সরকারের।

এখন খুব শীগ্রই দেশটিতে আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে। বলা হচ্ছে সেপ্টেম্বরের শেষে হতে পারে দেশটির নতুন সাধারণ নির্বাচন।

মারিও দ্রাগি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট সার্গিও মাতেরেল্লার কাছে তার পদত্যাগপত্র তুলে দিয়েছেন।

এখন ভোট হওয়ার আগ পর্যন্ত মারিউ দ্রাগি এবং তার সরকার কেয়ারটেকার সরকার হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।

ইতালিতে রাজনৈতিক অচলাবস্থার সূচনা হয় গত সপ্তাহে। ওই সময় প্রধানমন্ত্রী মারিও দ্রাগি জ্বালানি ব্যয় এবং মূদ্রাস্ফীতি ঠেকাতে ২৬ বিলিয়ন ডলারের একটি বিল উত্থাপন করেন।

কিন্তু তার জোট দল ফাইভস্টার মুভমেন্ট এ বিলের ওপর ভোট দেওয়ার বিষয়টি বয়কট করে। তাদের কথা এই অর্থ পর্যাপ্ত না। তাছাড়া এই অর্থ দিয়ে রোমে একটি ময়লা ভ্ষ্মীভূতকারী তৈরি করার বিধান রাখা হয়েছিল। এটি নিয়েও খুশি ছিল না ফাইভস্টার মুভমেন্ট।

জোটের অন্য দলগুলো চেয়েছিল মারিউ দ্রাগির নেতৃত্বে নতুন করে সরকার গঠন করতে।

এমনকি বিশ্ব নেতারাও দ্রাগির প্রতি আহ্বান জানিয়েছিলেন যেন তিনি পদত্যাগ না করেন। কারণ ইতালির স্থিতিশীলতা বজায় রাখতে এবং ইউক্রেনে ইতালির সমর্থন অব্যহত রাখতে মারিউ দ্রাগি বড় ভূমিকা রাখতে পারতেন বলে মনে করেন তারা।

সূত্র: দ্য গার্ডিয়ান