All posts by jitu

বুড়িচংয়ের ষোলনল ইউনিয়নে শর্ট বাউন্ডারি ক্রিকেট লীগ টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া ফ্রেন্ডস ক্লাবের  উদ্যোগে শর্ট বাউন্ডারি ক্রিকেট লীগ টুর্নামেন্ট -২০২৩ অনুষ্ঠিত হয়।

শুক্রবার টুর্ণামেন্টের উদ্বোধন করেন  বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহ-সাধারণ সম্পাদক এহতেশামুল আরেফিন রুমি।

এহতেশামুল আরেফিন রুমি উদ্বোধনকালে বলেন, ধন্যবাদ ফ্রেন্ডস ক্লাবের সকল সদস্য বৃন্দকে যারা এই আয়োজনের মাধ্যমে তরুণ সমাজকে খেলাধূলায় উৎসাহিত করছেন। তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করার মাধ্যমে মাদক মুক্ত সমাজ গড়ার যে অঙ্গীকার আমরা ব্যক্ত করেছি তা সার্থক হবে ইনশাআল্লাহ্
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

সরস্বতী পূজা উপলক্ষে কুমিল্লা নগরীতে ট্রাক র‌্যালি

স্টাফ রিপোর্টার:

হিন্দু ধর্মালম্বীদের বিদ্যাদেবী শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে পূজার পরদিন কুমিল্লা নগরীতে ট্রাক র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি টাউনহল মাঠ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার পুনরায় টাউনহল মাঠে এসে শেষ হয়।

ফিতা কেটে র‌্যালির উদ্বোধন করেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মোঃ আরফানুল হক রিফাত। এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও মহানগর যুবলীগের যুগ্ম- আহ্বায়ক হাবিবুর আল আমিন সাদীসহ অন্যান্যরা।

কুমিল্লায় “ইউএসডব্লিউএফই” এর সাধারণ সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফদের সংগঠন  “ইউনাইটেড সেভিংস ওয়েলফেয়ার ফান্ড ফর এমপ্লয়িজ”(ইউএসডব্লিওএফই) এর আয়োজনে ২৩-তম বার্ষিক সাধারণ সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

(২৭ জানুয়ারি ) শুক্রবার সকাল ৮ টা হতে সারাদিন ব্যাপী ঢুলিপাড়ার ফান টাউনে এ আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মোঃ আজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম খাঁন এর উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ সাজেদা খাতুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কুমেক হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ নিশাত সুলতানা, সার্জারি বিশেষজ্ঞ ডাঃ এম এ আউয়াল সোহেল।

এসময় আরো উপস্থিত ছিলেন,কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতালের সেবা তত্বাবধায়ক ও কুমিল্লা বেতারের সংগীত শিল্পী শাহানারা আক্তার শানু,দুলাল সুত্রধর, মোঃহাফিজুর রহমান, গোলাম ফারুকুল ভুঁইয়া,হাসান আলী খান, মোঃ হারুনুর রশিদ প্রমুখ।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত করেন,হাফেজ আব্দুল্লাহ বিন আবদুল আউয়াল।

সাধারন সভা শেষে প্রতি বছরের ন্যায় এবারও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, এসএসসি, এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৩ অনুষ্ঠান সম্পন্ন হয়।

এই সময় বক্তব্যে বক্তারা  সব শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের দিকে দেশ তাকিয়ে থাকবে। তোমরা শিক্ষা নিয়ে এমন কিছু করো যাতে ভবিষ্যতে তোমরা তোমাদের নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করে একজন প্রকৃত মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো। আমরা এই সংগঠনের উজ্জল ভবিষ্যৎ কামনা করি। এবং সামনের দিনে আমরা তোমাদের পাশে থেকে সহযোগিকা করব।

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম খাঁন জানান, এই সংগঠন একটি সেচ্ছাসেবী, সামাজিক ও অরাজনৈতিক সংগঠন।আমরা যারাই সংগঠনে রয়েছি সবাই চাকুরীজিবী।তাই আমাদের যতটুকু সম্ভব আমরা সংগঠনে সময় দেই।আমাদের সর্বোচ্চ সেচ্ছাশ্রম দেওয়ার মানসিকতাও রয়েছে। আমি যে কোন পরিস্থিতি, দূর্যোগে মানুষের পাশে থাকার চেষ্টা করি।তাই সংগঠনকে এগিয়ে নিতে সকলের আর্থিক সহযোগিতা একান্ত কামনা করি।

উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ হাফিজুর রহমান বাবু।

চান্দিনায় কাপড় ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা বাজার কাপড় ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে বাজারের পৌর সুপার মার্কেটে ওই সভা অনুষ্ঠিত হয়।

কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠিত হওয়া ওই সাধারণ সভায় আগত অতিথিদের ফুল ও সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। মুক্ত আলোচনায় ব্যবসা পরিচালনায় বিভিন্ন সমস্যা তুলে ধরে তার সুষ্ঠু সমাধানের জন্য অতিথিদের দৃষ্ট আকর্ষণ করেন ব্যবসায়ীরা।

পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক পৌর মেয়র ও চান্দিনা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম, ব্যবসায়ী নেতা শামীম হোসেন।

চান্দিনা বাজার কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি মো. এরশাদ আলী ভূইয়া’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুস ছালাম এর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন সমিতির সহ-সভাপতি আলী হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জসিমুজ্জামান ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মো. আবদুস সামাদ, কোষাধ্যক্ষ শ্যামল কর, ব্যবসায়ী নেতা আবু তাহের, আলমগীর আলম মাঝি, খোকন নন্দী, মামুনুর রশিদ, মো. মনির প্রমুখ।

নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নিখোঁজের ৬দিন পর এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মো.হানফি (৬০) উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের নাওতলা গ্রামের আবদুস সোবাহানের ছেলে।

শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার বারগাঁও ইউনিয়নের হোসেনপুর এলাকার বগাদিয়া খাল থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার ২১ জানুয়ারি সন্ধ্যা থেকে অটোরিকশা নিয়ে নিখোঁজ ছিল হন হানিফ। শুক্রবার দুপুরের দিকে উপজেলার হোসেনপুর গ্রামের লোকজন বগাদিয়া খালে কচুরি পেনার নিচে গলায় গামছা পেঁছানো তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। নিহত ব্যক্তির পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। তবে তাৎক্ষণিক পুলিশ এই বিষয়ে কিছু জানাতে পারেনি।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহৃ নেই। মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

চৌদ্দগ্রামে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক চাপায় কেফায়েত উল্লাহ (২৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

নিহত কেফায়েত উল্লাহ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার উত্তর মাহিনী গ্রামের লেদু মিয়ার ছেলে।

শুক্রবার (২৭ জানুয়ারি) বেলা ১১ টার সময় চৌদ্দগ্রাম-লাকসাম সড়কের বাঙ্গড্ডা বটতলা নামক স্থানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বেলা ১১ টার সময় চৌদ্দগ্রাম-লাকসাম সড়কের বাঙ্গড্ডা বটতলা নামক স্থানে মালবাহী একটি ট্রাক কেফায়েত উল্লাহর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় কেফায়েত উল্লাহ ট্রাকের চাকার নীচে পড়ে গেলে মাথা, মুখ সহ দেহের বিভিন্ন অংশে গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কেফায়েত উল্লাহকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার এসআই বিকাশ দাস জানান, ‘সড়ক দুর্ঘটনায় কেফায়েত উল্লাহ নামে  এক যুবক নিহত হয়েছে। সুরতহাল ও আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’

চৌদ্দগ্রাম বাজারে কেয়া হোমিও হলে দিনে-দুপুরে চুরি

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে দিনে-দুপুরে একটি হোমিও ওষুধ দোকানে চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে চৌদ্দগ্রাম বাজারের ইসলামী ব্যাংকের দক্ষিণ পাশে ‘কেয়া হোমিও হল’ নামীয় ব্যবসা প্রতিষ্ঠানে চুরির এ ঘটনা ঘটে।

জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুর বেলায় কেয়া হোমিও হলের সার্টার খোলা রেখে থাই গ্লাসের দরজায় তালা বন্ধ করে প্রতিষ্ঠানের মালিক ডা. বেলাল হোসেন নিজ বাড়ি নবগ্রামে খাবার খেতে যান। এ সুযোগে অজ্ঞাতনামা চোরচক্র কৌশলে গ্লাসের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে একটি দান বক্সে থাকা আনুমানিক ১৫ হাজার টাকা, ক্যাশে থাকা নগদ ৩২ হাজার টাকা ও একটি স্যামসং এন্ড্রয়েড মোবাইল সেট নিয়ে যায়। তিনি বিকেলে দোকানে এসে বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাংবাদিকদের অবহিত করেন।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিবেন বলেও জানান তিনি। দিনে-দুপুরে চাঞ্চল্যকর এ চুরির ঘটনায় বাজার ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খাঁন শামীম বলেন, ‘সাংবাদিকদের মাধ্যমে কেয়া হোমিও হলে চুরির ঘটনা জানলাম। প্রতিষ্ঠানের মালিক আইনগত ব্যবস্থা নিতে চাইলে বাজার কমিটির পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য পুলিশ প্রশাসনের প্রতি বিশেষ ভাবে অনুরোধ করবো।’

তিতাসে ২০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ একজন আটক

মোঃ জুয়েল রানা, তিতাস :
কুমিল্লার তিতাসে ২০০পিছ ইয়াবা ট্যাবলেট ও নগদ ১লক্ষ ২০ হাজার মাদক বিক্রির টাকাসহ আসলাম খান (৪১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলা হোমনা-গৌরীপুর সড়কের দড়িকান্দি-গোপালপুর রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত যুবক উপজেলা গোপালপুর গ্রামের আ. মজিদের ছেলে।

তিতাস থানার (এসআই) তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২০০পিছ ইয়াবা ট্যাবলেট ও নগদ ১লক্ষ ২০ হাজার মাদক বিক্রির টাকাসহ আসলাম খানকে আটক করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে। তিনি আরো জানান তার বিরুদ্ধে এর আগে তিনটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও ২টি মারামারির মামলা রয়েছে।

কুবিতে প্রতিমা স্থাপনের মাধ্যমে সরস্বতী পূজা উদযাপন

 

চাঁদনী আক্তার, কুবি :

প্রতিমা স্থাপনের মাধ্যমে শুরু হয়েছে বিদ্যার দেবী সরস্বতীর পূজা, তারপর পূষ্পাঞ্জলি যজ্ঞ, নৈবদ্য সাজানো, অঞ্জলি প্রদান, ধনুচি নৃত্য হয়, সর্বশেষে প্রসাদ বিতরণের মাধ্যমে পূজার কার্যক্রম শেষ হয়।

বৃহস্পতিবার সকাল ১০ টায় পূজা শুরু হয়।

পূজা উদযাপন পরিষদ কর্তৃক প্রতি বছর ক্যাম্পাসে এই পূজা উদযাপিত হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার্থীদের জন্য এই পূজার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা সহ কুমিল্লার বিভিন্ন জায়গা থেকে মানুষজন পূজায় অংশগ্রহণ করেন। বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করার লক্ষ্যে সরস্বতী পূজার আয়োজন করা হয়। দেবীকে উদ্দেশ্য করে দেবীর চরণে ফুল, বই,খাতা, ফলমূল, মিষ্টি, সবজি নিবেদন করা হয়।

গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী একা তালুকদার বলেন, পরিবারের সবাইকে রেখে এই প্রথম আমি ক্যাম্পাসে পূজা উদযাপন করছি, নতুন পরিবেশে পূজা উদযাপন করে অন্যরকম অনুভূতি হচ্ছে। বিদ্যার দেবীর কাছে আমার চাওয়া ওনি যেন আমাদের সবাইকে আশির্বাদ করেন, আমরা যেন জ্ঞান অর্জন করে সুশিক্ষিত হতে পারি।

পূজা উদযাপন পরিষদের সদস্য সুপন সুত্রধর বলেন, ক্যাম্পাসে এই পূজায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে অংশগ্রহণ করেছে, সম্প্রীতির বন্ধনে সবাই একত্রিত হয়েছে, পরিবারের সাথে পূজা করতে পারছি না, এতে কিছুটা খারাপ লাগছে কিন্তু এখানে আমরা সবাই একত্রে পরিবারের সদস্যরা মতো পূজা উদযাপন করেছি, ভালো লাগছে।

তিনি আরো বলেন, আমাদের ক্যাম্পাসে কোনো ধর্মীয় উপাসনালয় নাই,তাই আমরা স্বল্প পরিসরে মুক্তমঞ্চে পূজার আয়োজন করেছি। আমাদের একটা ধর্মীয় উপাসনালয় দরকার। আমি এই ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এটা আমাদের নৈতিক অধিকারের মধ্যে পড়ে। আশা করবো প্রশাসন আমাদের দিকে সুনজর দিবে।

শিক্ষক সমিতির সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বী যে শিক্ষার্থীবৃন্দ আছে তারা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পরপরই পূজো করে আসছে। করোনাকালীয় সময়ে পূজো বন্ধ ছিল। এখন আমরা নানা আয়োজনের মধ্য দিয়ে পূজোর উদ্যোগ নিয়েছি। আমাদের সনাতন ধর্মে যে পূজা, আচার এবং সংস্কৃতি বিদ্যমান আছে শিক্ষা প্রতিষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীরা বিদ্যাদেবীর আরাধোনার জন্য তারা এই পূজা করে থাকে। আশা করি, এই ধারা অব্যাহত থাকুক।

চাঁদপুর আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতি-সম্পাদকসহ ১৩ পদে বিএনপি বিজয়ী

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে ও আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মাত্র ২টি পদে জয়লাভ করেছে। এতে সভাপতি পদে অ্যাড. এ.টি.এম মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক পদে অ্যাড. এ. জেড.এম রফিকুল হাসান রিপন বিজয়ী হয়েছেন।

বুধবার রাত ১২টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. মো. কামাল উদ্দিন আহমেদ।

এর পূর্বে বুধবার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দু’প্যানেলে ১৫টি পদে ৩০ জন প্রার্থী নির্বাচনে অংশ নেয়। নির্বাচনে ৩৪০ জন ভোটারের মধ্যে ৩৩৪ জন ভোট প্রদান করে।