All posts by jitu

দেবিদ্বারে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বারে খেলতে গিয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ইব্রাহীম খলিল নামে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে কুরুইন গ্রামের অটোরিক্সা চালক মো.আব্দুল আলীমের ছেলে এবং প্রাক প্রাথমিক শ্রেণির ছাত্র। শনিবার ঘটনাটি ঘটে উপজেলার মোহনপুর ইউনিয়নের কুরুইন গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশের ব্রিক ফিল্ডের ট্রাক্টরে মাটি ভরাট করার সময় ট্রাক্টরে উঠে খেলছিল ইব্রাহীম। এক পর্যায়ে ট্রাক্টর চালক ট্রাক্টরটি পেছনের দিকে ঘুরাতে গেলে শিশুটি ছিটকে পড়ে ট্রাক্টরের পেছনের চাকায় পিষ্ট হয়ে মাথা থেতলে ও হাত ভেঙ্গে যায়। স্থানীয়রা তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর জানান, নিহতের বাবা থানায় এসে মামলা দায়েরে অনীহা জানান। তাই ময়নাতদন্ত ছাড়াই শিশুর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করেছি।

মাটির ঘর

মো.খায়রুল আনাম:

ভিসার মেয়াদ ফুরাবে যেদিন
লুকোতে চাইলেও হবে না লাভ,
তাহলে কেনো দেখছো মিছে
অমরতার রঙিন খোয়াব?

তোমার জারিজুরি বাহাদুরি
আসবে না ভাই কোনো কাজে,
বিত্তবৈভব পেছনে ফেলে
সাজতে হবে শুভ্র সাজে!

জানাবে সবাই শেষ বিদায়
হা-হুতাশ আর চোখের জলে,
বিদায় বেলার দৃশ্য দেখে
পাষাণ হৃদয়ও যাবে গলে!

আসবে না আর ফিরে কভু
পৃথিবী নামক গ্রহে,
ডাকবে না কেউ আর তোমাকে
প্রেম-অনুরাগ আগ্রহে!

কতটুকু আছে পুঁজি
পাড়ি দিতে শেষ ঠিকানায়?
সহায়-সম্পদ আসবে না কাজে
শুতে হবে মাটির বিছানায়!

সময় থাকতে সঠিক পথে
ফিরে এসো হে বেখবর,
একলা তোমায় থাকতে হবে
নিত্য ডাকছে মাটির ঘর!

ক্ষণিকের এ জীবন নিয়ে
দম্ভ করো কোন হিম্মতে?
ছেড়ে দিয়ে ছলচাতুরী
এখনই এসো আলোর পথে।

কুমিল্লায় ৮১ বোতল ফেন্সিডিল ও ৪০ কেজি গাঁজাসহ ২ জন আটক

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় পৃথক তিনটি অভিযানে ৮১ বোতল ফেন্সিডিল ও ৪০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল গত ২৭ জানুয়ারী দুপুরে কুমিল্লা সদরের জগন্নাথপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৮১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল গ্রামের মৃত. আজিবুরের ছেলে মোঃ আসলাম (৩২)।

পৃথক আরেকটি অভিযানে র‌্যাব এর একটি আভিযানিক দল গত ২৭ জানুয়ারী সকালে সদরের বালুতুপা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

পৃথক অন্য আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল গত ২৭ জানুয়ারী সদরের কৃষ্ণপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১২ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লা সদরের বারপাড়া গ্রামের মৃত ফারুক এর ছেলে মোঃ মাসুম খন্দকার (২১)।

এসব ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

গর্তের পাশে মিলল শিশুর মরদেহ

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে চার মাস বয়সী এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে শিশুটির নাম–পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার (২৭ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মনির কোম্পানীর বাড়ির পিছনে একটি ছোট গর্তের পাশে থেকে ওই শিশুর মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন উপজেলার রামপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মনির কোম্পানীর বাড়ির পিছনে একটি ছোট গর্তের পাশে শিশুর অর্ধগলিত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। কিছু দিন আগে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শরীরে পচন ধরায় তাকে চেনা যাচ্ছে না। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। কিভাবে শিশুটির মৃত্যু হয়েছে, না কেউ তাকে হত্যা করে ওখানে মাটি চাপা দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শিশুটির বাড়ি কোন এলাকায়, তা জানতে পুলিশ তদন্ত করছে।

কোম্পানীগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শিশুটির মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নোয়াখালীতে পুলিশ সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও প্রীতিভোজ

নোয়াখালী প্রতিনিধি :
বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে জেলা পুলিশ নোয়াখালী কর্তৃক এতিমদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার নোয়াখালী জেলা পুলিশ লাইন্স জামে মসজিদে জুমার নামাজ শেষে সুবর্ণচর উপজেলার দারুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। এরপর পুলিশ লাইন্স মিলনায়তনে নিজের ছেলে শাহজালাল ইসলাম সাফিরসহ ইয়াতিমের সাথে প্রীতিভাজে অংশ নেন তিনি।

এ বিষয়ে পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, আমরা সবসময়ই বিভিন্ন ধরনের খাবার খাই। কিন্তু এতিম শিশুদের মুখে এসব খাবার জোটে না। তাই তাদের কথা চিন্তা করে আবারও মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছি। তাদের জন্য একবেলা খাবারের ব্যবস্থা করতে পেরে আমি আনন্দিত। সবার সাথে কথা বলেছি। তাদের যেকোনো প্রয়োজনে আমি পাশে আছি।

মো. শহীদুল ইসলাম আরও বলেন, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুইশ ইয়াতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। এটা একটি চলমান প্রক্রিয়া। জেলা জুড়ে ১০ থানায় এই কম্বল বিতরণ করা হচ্ছে। ইতিমধ্যে বেগমগঞ্জ, কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সেনবাগ থানায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। স্বচ্ছল মানুষের উচিত সমাজের এসব সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এভাবে পর্যায়ক্রমে পুরো জেলার সব থানায় কম্বল বিতরণ করা হবে।

এ সময় পুলিশ সুপার (সিআইডি) মো. বশির আহমেদ, পুলিশ সুপার (পিবিআই) মিজানুর রহমান মুন্সী, কমান্ড্যান্ট পুলিশ সুপার (ইন সার্ভিস ট্রেনিং) আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) বিজয়া সেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোর্তাহীন বিল্লাহসহ মাদরাসার শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত বছরের ৩ সেপ্টেম্বর দুপুরে সুবর্ণচর উপজেলার চরজব্বর থানার দারুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় খাবারের আয়োজন করেন পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। সে সময় তিনি ইয়াতিম শিশুদের থাকা, খাওয়ার ব্যবস্থাসহ আনুষাঙ্গিক বিষয়ে খোঁজ-খবর নেন এবং সব সময় তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তার অংশ হিসেবে শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে পুলিশ লাইন্সে কম্বল বিতরণ ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন তিনি।

স্ত্রী হত্যায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক স্বামী বিমানবন্দর থেকে গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার মো.মহিন উদ্দিন ওরফে মহিন (৪৪) উপজেলার পূর্ব অনন্তপুর গ্রামের কাজী বাড়ির গোলাপ রহমান ওরফে চৌধুরী মিয়ার ছেলে।

শনিবার (২৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। এর আগে শুক্রবার রাত ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, স্ত্রী প্রথমা আক্তার পলি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মহিন। গতকাল শুক্রবার রাতে গোপনে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। গত বছরের ২৭ নভেম্বর আদালত স্ত্রীকে হত্যার দায়ে তাকে মৃত্যুদন্ডের আদেশ দেয়। এরপর থেকে সে পলাতক ছিল।

পুলিশ সুপার আরো জানায়,গ্রেফতার আসামিকে শনিবার দুপুরের দিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

নবীনদের নিয়ে গুচ্ছ ছড়া

সাইদুল হাসান:

স্বপ্ন আমায় আঁকড়ে ধরে
জয়ী হয়ে বাঁচতে
দুঃখ যাতন দূরে ঠেলে
বীরের বেশে হাসতে।

নব পুষ্পে ভরে গেছে আজ
সুরভিত ছোট্ট কানন
সত্যের পথে রথী হবো আমি
অন্তরে করেছি তা পণ।

স্বাগত! স্বাগত! স্বাগত!
হে নব কুসুমের দল
জ্ঞানের রোয়াকে দৃঢ় থেকো
অন্তরে রেখ সাহস বল।

বসন্ত যেনো এসেছে মৃদু বায়ু
রঙিন আমেজের বেশে
ফুলে ফুলে বরিয়া নিলাম যে
পুষ্পের মতোই হেসে।

লেখক: সাইদুল হাসান
ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

দেবিদ্বারে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবীদ্বারে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক  সাঈদুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা সাঈদুল ইসলাম দেবীদ্বার উপজেলার বড়আলমপুরের আব্দুর রহমানের ছেলে  ।

মামলায় এজাহার নামীয় অন্য আসামিরা হলেন বড়আলমপুর গ্রামের সজিব (২৩), দেবীদ্বারের রায়হান (১৯) এবং অজ্ঞাত ৮ জনসহ ১১ জনকে আসামি করে মামলা করা হয়।

মামলা সূত্রে ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, গত ২৪ জানুয়ারি সন্ধ্যায় বড়আলমপুর এলাকায় মাহফিল চলাকালে মুদি দোকানদার ফারুকের দোকানের সামনে কিছু ছেলে মারামারি করে। তখন তিনি তাদের দোকানের সামনে থেকে সরিয়ে দেন। এ ঘটনায় ফের রাত সাড়ে ৮টার দিকে দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাঈদুল ইসলামসহ সজিব, রায়হান ও তাদের সহযোগীরা মিলে মুদি দোকানদার ফারুককে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।

মামলার অভিযুক্ত উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাঈদুর রহমানের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তার ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে  কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল বলেন, বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে তদন্ত কমিটি গঠনের পর ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, মামলাটি তদন্তাধীন। আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

“মিতু-শুভ’র পথচলা”

এ কে সরকার শাওন:

মায়ের স্বপ্ন, বাবার রত্ন,
বিধাতার সেরা উপহার!
ভাই-বোনের অতি আদরের
মিতু সবার অহংকার!

সেদিনের সেই ফুটফুটে শিশু
আজ পরীর রানী!
মায়া-মমতায় পরিপূর্ণতায়
আমাদের মা জননী!

সহজ, সরল, হাস্যোজ্বল
বিদুষী, গুনবতী রমনী!
ফুলের মত নন্দিত সতত
একথা সবাই মানী!

আজ হচ্ছে তাঁর সংসার
নতুন দিগন্তের সূচনা!
সোনার হাতে গড়বে ভুবন
পাবে জয়ীতার সম্মাননা!

সে ধায় যেখায় আলো সেথায়
সুখের লহরী বয়!
আপন গুনে মায়ার বাঁধনে
পরকেও করবে জয়!

দোয়া চাই, শুভেচ্ছা চাই,
চাই আল্লার রহমত!
সফল হোক সার্থক হোক
মিতু শুভ’র পথ!

সংসার রচনায় মানব সেবায়
সে হোক নিবেদিত!
চিকিৎসা সেবায় রটুক সুনাম
হোক সর্বজনবিদিত!

নারী কুলের সূর্য হয়েই
করুক সবাইকে জয়!
মেহেরুন্নেসা নামের অর্থ
স্বার্থক হোক পরিচয়!

কবিতাঃ মিতু-শুভ’র পথচলা
কাব্যগ্রন্থঃ আপন আভাস
কবিঃ এ কে সরকার শাওন

বুড়িচংয়ের ষোলনল ইউনিয়নে শর্ট বাউন্ডারি ক্রিকেট লীগ টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া ফ্রেন্ডস ক্লাবের  উদ্যোগে শর্ট বাউন্ডারি ক্রিকেট লীগ টুর্নামেন্ট -২০২৩ অনুষ্ঠিত হয়।

শুক্রবার টুর্ণামেন্টের উদ্বোধন করেন  বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহ-সাধারণ সম্পাদক এহতেশামুল আরেফিন রুমি।

এহতেশামুল আরেফিন রুমি উদ্বোধনকালে বলেন, ধন্যবাদ ফ্রেন্ডস ক্লাবের সকল সদস্য বৃন্দকে যারা এই আয়োজনের মাধ্যমে তরুণ সমাজকে খেলাধূলায় উৎসাহিত করছেন। তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করার মাধ্যমে মাদক মুক্ত সমাজ গড়ার যে অঙ্গীকার আমরা ব্যক্ত করেছি তা সার্থক হবে ইনশাআল্লাহ্
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।