চান্দিনায় ফেনসিডিল ও বিয়ারসহ আ’লীগ কর্মী রানা সাহা আটক
আজকের কুমিল্লা ডট কম :
September 16, 2019
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চান্দিনা উপজেলা থেকে ফেনসিডিল ও বিয়ারসহ রানা সাহাকে (৩৫) আটক করেছে কুমিল্লা ডিবি পুলিশ।
রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় চান্দিনার পৌর এলাকার সাহাপাড়া থেকে তাকে আটক করা হয়।
আটক হওয়া রানা সাহা উপজেলার সাহাপাড়া এলাকার মরণ সাহার ছেলে। সে আওয়ামীলীগের কর্মী বলে জানা গেছে।