,

আফগানিস্তানে ছেলেদের স্কুল খুলেছে, মেয়েদের ব্যাপারে চুপ তালেবান

আজকের কুমিল্লা ডট কম :
September 19, 2021
news-image

 

আন্তর্জাতিক ডেস্কঃ

‘যেখানে বাঘের ভয়, সেখানেই রাত হয়’- এ বহুল প্রচলিত প্রবাদের মতোই ‘বাঘ’ ভূমিকায় অবতীর্ণ হচ্ছে তালেবান। তালেবান যতই আগের অবস্থানে ফিরে যাবে না বলে ‘ছেলে ভুলানো গল্প’ বলুক, ধারণা করা হয়েছিল ১৯৯৬-২০০১ শাসনামলের তুলনায় আরও ভয়াবহ মূর্তিতে আবির্ভূত হচ্ছে তারা। সেই ইঙ্গিতের সমর্থনেই এবার তারা নারীশিক্ষা নিষিদ্ধ করতে চলেছে। শনিবার আফগানিস্তানে মাধ্যমিক স্কুলগুলো খুলে দেওয়ার আগে শুক্রবারের নির্দেশনায় ছেলে ও শিক্ষকদের স্কুলে যাওয়ার আদেশ দিলেও মেয়ে শিক্ষার্থী ও শিক্ষিকাদের জন্য কোনো নির্দেশনা দেয়নি তালেবান। দ্য গার্ডিয়ান।

আফগানিস্তানের মাধ্যমিক পর্যায়ের স্কুল খুলেছে শনিবার। দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘ এক মাস পর ৩৪টি প্রদেশের কয়েকটি মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও সেমিনারি স্কুল খুলেছে। তবে ছেলে শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে পারলেও মাধ্যমিক স্তরের মেয়ে শিক্ষার্থী ও শিক্ষিকাদের স্কুলে যেতে দেখা যায়নি।

শুক্রবার তালেবান সরকারের শিক্ষা মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছিল, সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষা কার্যক্রম চালু হচ্ছে। পুরুষ শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থাকবেন। তবে নারী শিক্ষক এবং শিক্ষার্থীরা ফিরতে পারবেন কিনা, এ বিষয়ে কিছু জানানো হয়নি। তালেবান সরকারের এই আদেশে বহু শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কা রয়েছে। আদৌ আর কখনো কোনো মেয়ে শিক্ষার্থী স্কুল-কলেজে ফিরতে পারবে কি-না এ বিষয়ে সংশয় দেখা দিয়েছে।

তালেবà¦