All posts by jitu

কুমিল্লা বাখরাবাদের সিবিএ নির্বাচনে আবুল খায়ের-হুমায়ুন পরিষদ বিজয়ী

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর সিবিএ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছে।

(২৩ জানুয়ারী) সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। মোট ২০০ ভোটার নিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিকেল সাড়ে ৪ টায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর সিবিএ নির্বাচনে আবুল খায়ের – হুমায়ুন পরিষদ হাতুড়ি মার্কা রেজিষ্ট্রেশন নং ১৯৩৩ বিজয় বিপুল ভোটে বিজয়ী হয়।

অন্য দিকে আকতার – মালেক রেজিষ্ট্রেশন ৯৮৯ ছাতা মার্কা পরাজিত হয়।

সভাপতি আবুল খায়ের সরকার ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সরকার (স্বপন) হাতুড়ি মার্কা (খায়ের – হুমায়ুন) পরিষদ মোট ২০০ ভোটের মধ্যে ১৩৮ ভোটে জয় হয়।

আকতার -মালেক পরিষদ ছাতা মার্কা ভোট পায় ৬২ ভোট। এবং ১৩৮ ভোট পেয়ে (খায়ের – হুমায়ুন) পরিষদ মোট জয়লাভ করেন।

আবুল খায়ের পরিষদের সভাপতি মোঃ আবুল খায়ের সরকার, অন্যান্যরা হলেন, সহ-সভাপতি কাজী জসিম মান্না, সহ-সভাপতি মোঃ নাসিম, সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন কবির সরকার (স্বপন), সহ- সাধারণ সম্পাদক মোঃ রিপন প্রমুখ।

নবীন শিক্ষার্থীর আগমনে মুখরিত কুবি ক্যাম্পাস

চাঁদনী আক্তার, কুবি :

ওরিয়েন্টেশনের মধ্য দিয়ে ২৩ জানুয়ারি, ২০২১-২২ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের শিক্ষা-কার্যক্রম শুরু হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। নয়া আবর্তন মানেই নতুন প্রাণ, ক্যাম্পাস জুড়ে সজীবতা। তাদের পদচারণায় মুখরিত ক্যাম্পাসের অলিগলি। নতুন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ১৬ তম আবর্তন। তাদের বরণ করে নিতে প্রস্তুত ছিলো বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলো। প্রশাসনের পক্ষ থেকেও ছিলো নানা আয়োজন।

সোমবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ নতুনদের বরণ করে নেওয়ার জন্য বুকলেট, নতুন বছরের একাডেমিক ক্যালেন্ডার বিতরণ করা হয়েছে। পাশাপাশি বিভাগ ভিত্তিক নানা আয়োজন করা হয়েছে।

নতুনদের বরণ করে নেওয়ার আনন্দে উচ্ছ্বসিত ক্যাম্পাসের শিক্ষক শিক্ষার্থীরা। উৎসবমুখর হয়ে আছে ক্যাম্পাস।

নবীন শিক্ষার্থী জয়নাল আবেদীন বলেন, প্রথম দিন ক্যাম্পাসে এসে আমার অনেক ভালো লাগছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদেরকে বরণ করে নেওয়ার জন্য বুকলেট ক্যালেন্ডার উপহার দিয়েছে। আমাদের বিভাগ গুলো আমাদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে। পরিচিতি পর্বে সবার সাথে পরিচিত হতে পেরে আমি উৎফুল্ল। আশা করছি বিশ্ববিদ্যালয় থেকে নতুন কিছু অর্জন করতে পারব।

নবীনদের অভিনন্দন জানিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, আমি প্রথমেই শিক্ষার্থীদের স্বাগতম জানাই। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নবীনদের উদ্দেশ্য দিকনির্দেশনা দেওয়া হয়েছে। আশা করবো নবীনরা প্রকৃত দেশপ্রেমিক হয়ে দেশের এবং পৃথিবীর সেবায় নিজেদের নিয়োজিত করবে। শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি অন্যান্য কার্যক্রমে উৎসাহিত করার জন্য আমরা বৃত্তির ব্যবস্থা করেছি যা চলমান থাকবে।

নোয়াখালিতে পাগলবেশে থাকা হত্যা মামলার আসামি অবশেষে গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর সোনাইমুড়ীতে পাগলবেশে থাকা হত্যা মামলাসহ তিন মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মো.হিরন (২৭) উপজেলার মোটবী গ্রামের আবদুল গোফরানের ছেলে।

সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে,গতকাল রোববার উপজেলার বজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দীঘির জান ব্রীজের উপর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামি পাগলবেশে দীর্ঘদিন আত্মগোপনে ছিল। সে একটি হত্যা মামলাসহ ৩ মামলার গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে বিচারিক আদালতে সোপর্দ করা হয়।

নোয়াখালীতে আগুনে ৭ দোকান পুড়ে ছাই

নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর কবিরহাট উপজেলায় গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিটে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ৩নং ধানসিঁড়ি ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের নিমতলা সমিতির বাজারে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা। তবে প্রশাসন বলছে, ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে অগ্নিকাণ্ডে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টার দিকে একটি কাপড় দোকান থেকে ধোঁয়া দেখা যায়। পরে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কবিরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। একটি কাপড় দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

কবিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো.মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে দুটি কাপড় দোকান, ১টি চায়ের দোকান, ১টি ফার্মেসী,দুটি মুদি দোকানসহ মোট সাতটি দোকান পুড়ে ছাই হোয়ে যায়। খবর পেয়ে কবিরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সুয়াগাজী বাজার এলাকায় ৬ কেজি গাঁজাসহ ২ জন আটক

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার সদর দক্ষিণের সুয়াগাজী বাজার এলাকা হতে ৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল গত ২২ জানুয়ারী রাতে সদর দক্ষিণের সোয়াগাজী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ীদ্বয় হলেন কক্সবাজার জেলার টেকনাফ থানার ছোট হাবীরপাড় গ্রামের মৃত. ইসমাইলের ছেলে মোঃ ইউনুস (৪০) এবং একই গ্রামের জাকারিয়া এর ছেলে মোঃ ওমর ফারুক (২০)।

মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত মোটরসাইকেল ব্যবহার করে কক্সবাজার, কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

শিরীন শারমিন যে কারণে আলোচনায়

ডেস্ক রিপোর্ট:

কে হচ্ছেন বঙ্গভবনের নতুন বাসিন্দা। রাজনৈতিক মহলে এ নিয়ে নানা আলোচনা ও কৌতূহল। সামাজিক মাধ্যমে এরইমধ্যে ভাইরাল হয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এমনকি অনেকে অভিনন্দনও জানাচ্ছেন তাকে। সে যাই হোক নতুন প্রেসিডেন্ট হিসেবে শিরীন শারমিন চৌধুরীর নাম যে বিবেচনায় রয়েছে তা নিশ্চিত করেই বলা যায়।

একাডেমিক পর্যায়ে খ্যাতিমান আইনজীবী ড. শিরীন শারমিন চৌধুরীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন মন্ত্রিসভায় স্থান দেন তখন তা খুব বেশি বিস্ময় তৈরি করেনি। তবে প্রায় দশ বছর আগে তার স্পিকার হওয়া ছিল চমক জাগানিয়া। এক্ষেত্রে আলোচনায় ছিল তার পারিবারিক ঐতিহ্যের বিষয়টিও। তার পিতা রফিকুল্লাহ চৌধুরী স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ছাত্রলীগ নেতা হিসেবেও রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। পারিবারিক ও রাজনৈতিক ঐতিহ্যের পাশাপাশি শিক্ষা জীবনে অত্যন্ত কৃতিত্ব দেখান শিরীন শারমিন চৌধুরী।

স্পিকার হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালনকালে তিনি ছিলেন অনেকটা বিতর্কের বাইরে। বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এসব বিবেচনায় শিরীন শারমিন চৌধুরীর প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

একটি সূত্র বলছে, আটকে থাকা ফাইল মুক্ত করে দেয়ার ব্যাপারে সম্প্রতি স্পিকার দপ্তরের তৎপরতা বেশ বেড়েছে। ওয়াকিবহাল মহল বলছে, স্পিকারের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনার নেপথ্যে আরেকটি বিষয়ও আলোচনায় রয়েছে। নতুন প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সময়ই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট সেসময় প্রয়োজনে যেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন তাও বিবেচনায় রাখা হচ্ছে। এটিও আলোচনায় আছে যে, প্রেসিডেন্টকে প্রয়োজনে নির্বাচনের সময়ে বিশেষ কিছু ক্ষমতা দেয়া হতে পারে। তবে এর পুরোটাই নির্ভর করবে রাজনৈতিক পরিস্থিতির ওপর।

সম্ভাব্য প্রেসিডেন্ট হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরী ছাড়াও আলোচনায় রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

সূত্র: মানবজমিন।

আসামীকে গ্রেফতার করলেন পুলিশ, কক্ষে নিয়ে পেটালেন বাদী যুবলীগ নেতা !

চান্দিনা  প্রতিনিধি:
কুমিল্লার দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের বক্রিকান্দি গ্রামের বাসিন্দা রবিউল হাসান সরকার। কৃষক পিতা ফয়েজ সরকারের তিন সন্তানের মধ্যে রবিউল সবার ছোট। দারিদ্রতার কষাঘাতে প্রাথমিকের গন্ডি পেরুতে পারেনি রবিউল। মাত্র ৮ বছর বয়সেই পিতৃহারা হয় শিশু রবিউল। সংসারের যাতাকলে পড়ে কিশোর বয়সে কৃষি পেশায় নিয়োজিত হয়ে এখন পূর্ণ কৃষক।

কৃষি কাজে নিজের জীবিকা চললে ঋণের বোঝায় প্রতিনিয়ত তাড়া করে বেড়ায় তাকে। অবশেষে পৈত্রিক পাঁচ শতাংশ ভিটি থেকে ২শতাংশ বিক্রি করতে বাধ্য হয় সে। আর ওই দুই শতাংশ পৈত্রিক ভিটি বিক্রির সূত্র ধরেই শত্রুতা পোষতে থাকেন একই বাড়ির বাসিন্দা আবু ইউসুফ সরকার।

আওয়ামী যুবলীগ সুলতানপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হিসেবে এলাকার বেশ প্রভাব তার। হঠাৎ গত ৫ অক্টোবর রাত ৮টার পর থেকে বক্রিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চলছিল হাডুডু খেলা। ওই খেলা দেখতে এলাকার শতাধিক মানুষের সাথে কৃষক রবিউলও উপস্থিত। রাত অনুমান সাড়ে ৯টায় হঠাৎ খবর আসে আবু ইউসুফ সরকার এর ছোট ভাই ইউনুছ সরকারকে কে বা কাহারা আহত করেছে। খবর পেয়ে সবার সাথে রবিউলও ঘটনাস্থলে যান।

পরবর্তীতে গত ১০ অক্টোবর দুপুর অনুমান পৌঁনে ২টায় হঠাৎ দেবীদ্বার থানা পুলিশ এসে রবিউলকে আটক করে নিয়ে যান। সেদিন রাত সোয়া ১২টায় আহত ইউনুছ সরকার এর বড় ভাই ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আবু ইউসুফ সরকার বাদী হয়ে দেবীদ্বার থানায় মামলাটি দায়ের করার পর ওই মামলায় রবিউলকে আসামী করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। প্রায় এক মাস কারাভোগ করে জামিনে মুক্তিপান রবিউল।

এদিকে, ওই ঘটনায় রবিউলকে আটক করে কারাগারে দেওয়ায় বিষ্মিত এলাকাবাসী। ওই গ্রামের বাসিন্দা মিজান ও শাহজাহান জানান, সেই রাতে সকলের সাথে রবিউলও মাঠে খেলায় ছিল। ঘটনার পরপর আমাদের সাথে রবিউলও ঘটনাস্থলে আসে। ক্ষমতা আছে বলেকি এই অসহায় নিরীহ ছেলেটিকে এভাবে ফাঁসিয়ে দিবে?
শনিবার (২১ জানুয়ারী) বিকেলে নিরীহ রবিউলকে মামলা থেকে অব্যাহতি দিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্রিকান্দি পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে মানববন্ধন করে প্রায় তিন শতাধিক এলাকাবাসী।

এসময় রবিউল দাবী করে বলেন, আমি ক্ষেতে কাজ করে মফিজ মুন্সির দোকানের সামনে আসার পর সিএনজি অটোরিক্সা দিয়ে পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যায়। পুলিশ আমাকে সিএনজিতে তুলে নিয়ে চোখ বেঁধে ফেলে। প্রায় ১০ মিনিট পর আমাকে একটি বিল্ডিং এর রুমে চোখ খুলে। এসময় দেখি ওই রুমে ইউসুফ সরকার ছাড়া কেউ নেই। এসময় ইউসুফ সরকার আমাকে বেধরকে পিটিয়ে আহত করে। আমি ফ্লোরে পড়ে গেলে ইউসুফ দরজা খুলে এবং পুলিশ ভিতরে প্রবেশ করে। তার কিছুক্ষণ পর ইউসুফ সরকার মোটরসাইকেল দিয়ে এক গ্রাম্য ডাক্তার এনে আমাকে ইঞ্জেকশন দেয় এবং ওষুধ খাওয়ায়। পরে পুলিশ আমাকে থানায় নিয়ে যায়।

রবিউল এর মা আলেয়া বেগম জানান, আমার খুব কষ্টের সংসার। মানুষের বাড়িতে কাজ করে এই শিশুদের লালন-পালন করেছি। আমার বসত ভিটির ২শতাংশ জমি আমার দেবরের কাছে বিক্রি করাতেই ক্ষিপ্ত হয়ে উঠে প্রভাবশালী ইউসুফ। তখন থেকেই বলে আসছে এই প্রতিশোধ সে নিয়ে ছাড়বে। আমার অসহায় ছেলেটির উপর এভাবে প্রতিশোধ নিবে তা কখনও ভাবিনি।

স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. আনাছ সরকার ও সংরক্ষিত নারী সদস্য নাজমা বেগম জানান, এই নিরীহ ছেলেটির উপর নির্মম অত্যাচার চালানো হয়েছে। রবিউল জামিনে আসার পর আমরা এলাকাবাসী স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কয়েক দফা সমাধানের চেষ্টা করেছি কিন্তু বাদী পক্ষ আমাদের তারিখ দিয়ে হাজির হয়না। এলাকার শতশত লোক এই মিথ্যা মামলা থেকে ছেলেটিকে অব্যাহতি দিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

এ বিষয়ে মামলার বাদী আবু ইউসুফ সরকার বলেন, আমার ভাইকে কোপানের ঘটনা সত্য এবং স্বাক্ষীও আছে। আসামীর কথা সব মিথ্যা ও বানোয়াট।

মামলার তদন্তকারী কর্মকর্তা দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এস.আই) মোরশেদ আলম বিষয়টি অস্বীকার করে বলেন- ‘আমার সাথে তো আসামীর কোন শত্রুতা নেই, তাহলে আমি কেন এমন কাজ করবো। আমি অভিযোগ পেয়ে ঘটনার প্রাথমিক তদন্তে সত্যতা পেয়ে তাকে আটক করে আদালতে পাঠাই। আসামীর এমন অভিযোগ ভিত্তিহীন’।

দেবীদ্বার থানার অফিসার ইন-চার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, ছেলেটি যদি প্রতিপক্ষের পরিকল্পিত শিকার হয়ে থাকে তাহলে এলাকার লোকজন বিষয়টি নিয়ে আমার কাছেও আসতে পারতো। কিন্তু এলাকাবাসী কেউ আমাকে জানায়নি। পুলিশি নির্যাতনের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন দাবী করেন তিনি।

ম্যাজিস্ট্রেটের কর্মচারীর বাসা থেকে ৫শ পিস ইয়াবা উদ্ধার, আটক ২

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সদর উপজেলায় ম্যাজিস্ট্রেটের কর্মচারীর বাসা থেকে ৫শ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের আইয়ুবপুর গ্রামের তাজুল ইসলাম মেম্বার বাড়ির তাজুল ইসলামের ছেলে মো.আব্দুর রহিম (৩৯) ও কাদিরহানিফ ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের পশ্চিম রাজাপুর গ্রামের শাহরু মেম্বার বাড়ির মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে মো.জলিল হোসেন মালেক ওরফে মানিক(৩২)।

রোবার (২২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার সরকারি গার্লস ইস্কুলের পশ্চিম পার্শ্বে ম্যাজিস্ট্রেট কর্মচারীর বাসার ভিতর থেকে তাদের গ্রেফতার করা হয়।

একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলার সরকারি গার্লস ইস্কুলের পশ্চিম পার্শ্বে ম্যাজিস্ট্রেট কর্মচারীর বাসার ভিতরে অবৈধ ভাবে মাদক বিক্রির উদ্দেশ্যে মাদক কারবারী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সেখানে অভিযান চালায়। অভিযানে ৫শ পিস ইয়াবাসহ দুই কারবারিকে গ্রেফতার করা হয়। পরে আসাামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় , ওই বাসায় দীর্ঘদিন যাবত তারা মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করত। দেশের বিভিন্ন অঞ্চল থেকে কমমূল্যে ইয়াবা ক্রয় করে বেশি দামে বিক্রয় করত এই মাদককারবারি চক্র। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কুমিল্লা সিটি ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি ফাউন্ডেশনের উদ্যোগে কুমিল্লা সদরের দৌলতপুরস্থ তা’মীরুল উম্মাহ আলিম মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

রোববার (২২ জানুয়ারি) বিকেলে মাওলানা মোঃ রবিউল ইসলাম খাঁনের সভাপতিত্বে এবং কুমিল্লা সিটি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ শাহআলম ভূঁইয়া।

এ সময় আরো উপস্থিত ছিলেন তারিকুল ইসলাম, মাসুদ করিম মাসুম, আবুল কালামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকের পাশে অজিতগুহ কলেজ ছাত্রলীগ

 

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লাল:

সন্তানদের একাদশ শ্রেণীতে ভর্তি করার উদ্দেশ্যে  ভাষা সৈনিক অজিত গুহ কলেজ ক্যাম্পাসে নিয়ে আসা অভিভাবকরা মুগ্ধ হয়েছেন  কলেজ শাখা ছাত্রলীগের কর্মকান্ডে। শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করে ভাষা সৈনিক অজিত গুহ কলেজশাখা ছাত্রলীগ।

ছাত্রলীগ নেতারা বলছেন, এসব সহায়তার মধ্য দিয়ে নতুনদের জন্য ছাত্রলীগের শুভ কাজের উদ্বোধন করেছে। উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ শরিফুল ইসলাম।

২২ জানুয়ারি থেকে একাদশ শ্রেণীর প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়। ভর্তি কার্যক্রম শুরু ও বিভিন্ন তথ্য পরামর্শ নিতে আসা অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য সহায়তা কেন্দ্র, অভিভাবক ছাউনি, স্বাস্থ্যসেবা ও চায়ের আপ্যায়নসহ নানান ধরনের সহায়তার ব্যবস্থা করে ছাত্রলীগ।

 

অভিভাবকরা বলেন, আমরা আমাদের ছেলে মেয়েদের নিয়ে কলেজ ক্যাম্পাসে আসার পর এমন চিত্র দেখবো তা কল্পনার বাইরে ছিলো। ক্যাম্পাসে পা রাখার পর দেখতেছি কয়েকজন ছাত্ররা আসতেছে। আমাদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা করার কথা বলতেছে। সত্যি বলতে কি এখানে সবকিছু নতুন, কিছুই ভালোভাবে চিনি না। তবে কোনো কিছু না বুঝে ওঠার আগেই ছাত্ররা নানান পরামর্শ দিচ্ছে। নি:সন্দেহে  আমাদের দেখামতে, এসব কাজগুলো ছাত্র লীগের জন্à¦